Competitive Miscellaneous Info.

Acting PM Gulzarilal Nanda

Prime Minister’s Story in India

1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের আত্মপ্রকাশ । সেই সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সরকার ও তার প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতিকে তরান্বিত করার জন্য তাদের কার্যাবলী সম্পাদন করেন । ভারতীয় প্রধানমন্ত্রী এবং তাঁদের কার্যকালে সংঘটিত ঘটনাবলী থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিভিন্ন প্রশ্ন এসে থাকে । ঘটনাপরম্পরা সমন্ধে সম্যক ধারণা থাকলে এই প্রশ্নগুলির উত্তর সহজেই দেওয়া সম্ভব । বিষয়টি মাথায় রেখে Prime Minister’s Story তে গল্পের ছলে ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যকাল ও তাঁদের সময়কালীন ঘটনাবলী উপস্থাপন করা হল। Acting PM Gulzarilal Nanda তে থাকছে ভারতের একমাত্র কার্যনির্বাহী প্রধানমন্ত্রীর দুটি কার্যকাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি ।


➣ Join : Our Telegram Channel

গুলজারিলাল নন্দ : ভারতের একমাত্র অস্থায়ী প্রধানমন্ত্রী 

⟽ পূর্ববর্তী অংশ : লাল বাহাদুর শাস্ত্রী

প্রথম কার্যকাল : জওহরলাল নেহেরুর মৃত্যুর পর ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে দ্বায়িত্বভার গ্রহণ করেন তৎকালীন ভারতের গৃহমন্ত্রী গুলজারিলাল নন্দ । তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসাবে 1964 সালের 27 শে মে থেকে 1964 সালের 9 ই জুন পর্যন্ত মাত্র 13 দিন তার দ্বায়িত্বে ছিলেন ।

💠 দ্বিতীয় কার্যকাল : লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ভারতের দ্বিতীয়বারের জন্য অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে দ্বায়িত্বভার গ্রহণ করেন তৎকালীন ভারতের গৃহমন্ত্রী গুলজারিলাল নন্দ । তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসাবে 1966 সালের 11 ই জানুয়ারি থেকে 1966 সালের 24 শে জানুয়ারি পর্যন্ত মাত্র 13 দিন তার দ্বায়িত্বে ছিলেন ।

🔷 গুলজারিলাল নন্দ 1898 সালের 4 ঠা জুলাই ব্রিটিশ ভারতের পঞ্জাব প্রদেশের শিয়ালকোটে (বর্তমান পাকিস্তানে) পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন । তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের শ্রমিক সমস্যা বিষয়ক গবেষক ছিলেন । 1921 সালে তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন । 1950 সালে তিনি ভারতের পরিকল্পনা কমিশনে যোগদান করেন । 1957 সালে তিনি লোকসভা ভোটে জয়ী হন এবং পরিকল্পনা কমিশনের উপঅধ্যক্ষ হন । নন্দ 1963 সালে বিদেশ মন্ত্রক, 1963 থেকে 66 সালে গৃহমন্ত্রী এবং 1964 ও 1966 সালে দুবার অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে তার দ্বায়িত্ব পালন করেন । অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে তিনি দুটি পর্যায়ে মোট 26 দিন তার কার্য নির্বাহ করেন । 1977 সালে যে তিনজন ভারত রত্ন সম্মান অর্জন করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন গুলজারিলাল নন্দ । অন্য দুজন হলেনঃ শ্রীমতি অরুণা আসাফ আলি (মরণোত্তর) ও মিসাইল ম্যান আবদুল কালাম ।
1998 সালের 15 ই জানুয়ারি গুলজারিলাল নন্দ মৃত্যুবরণ করেন । 1999 সালে অখিলেশ গোরহা তার জীবনী নিয়ে “A Dedicated Work : Sri Gulzarilal Nanda” নামক বায়োপিক তৈরি করেন। ➣ পরবর্তী অংশ : ইন্দিরা গান্ধি


 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading