Arithmetic MCQ For TET Set-2
Arithmetic MCQ For TET Set-2
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। পশ্চিমবঙ্গের Primary TET; CTET Paper-I এর ক্ষেত্রে গণিত বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে, 30 MCQ এর জন্য 30 নম্বর দেওয়া হয়েছে। এটি মাথায় রেখে, Arithmetic MCQ For TET : SET-2-এ বিভিন্ন স্তরের পরীক্ষার জন্য 30টি গাণিতিক প্রশ্নের একটি সেট রয়েছে। এটি দ্বিতীয় সেট।
Arithmetic MCQ For TET Set-2
1. প্রথম মৌলিক সংখাটি হলঃ
[A] 1
[B] 0
[C] 2
[D] 3
ANSWER : C
2. নিম্নের কোনটি স্বাভাবিক সংখ্যা ?
[A] -1
[B] 0
[C] 1
[D] কোনটিই নয় ।
ANSWER : C
3. প্রথম 21 টি বিজোড় সংখ্যার সমষ্টি হলঃ
[A] 221
[B] 441
[C] 442
[D] 242
ANSWER : B
4. 2234+84 – 1237 = ?+123
[A] 923
[B] 928
[C] 922
[D] 992
ANSWER : C
5. দুটি ধনাত্মক পূর্ণসংখ্যার পার্থক্য 4 এবং তাদের অনোন্যকের যোগফল 10/21 হলে একটি সংখ্যা হলঃ
[A] 2
[B] 5
[C] 1
[D] 3
ANSWER : D
6. ‘তিনটে কিনলে একটা ফ্রি’ এই অফারে কত শতাংশ ছাড় রয়েছে ?
[A] 25%
[B] 20%
[C] 33%
[D] 45%
ANSWER : A
7. 300 থেকে 400 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6, 9 ও 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে ?
[A] 330
[B] 335
[C] 365
[D] 385
ANSWER : C
8. দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের ল.সা.গু 20 হলে সংখ্যাদুটি হলঃ
[A] 20 ও 1
[B] 16 ও 16
[C] 4 ও 5
[D] 10 ও 11
ANSWER : C
9. নিম্নের কোনটি অমূলদ সংখ্যা ?
[A] 5
[B] 1/4
[C] √11
[D] √9
ANSWER : C
10. জলের সঙ্গে কী অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 20% লাভ হবে ?
[A] 1:1
[B] 1:5
[C] 1:10
[D] 2:8
ANSWER : B
11. কোন সংখ্যার এক চতুর্থাংশ থেকে এক পঞ্চমাংশ বিয়োগ করলে বিয়োগফল 20 হয় । সংখ্যাটি হলঃ
[A] 200
[B] 400
[C] 500
[D] 600
ANSWER : B
12. পরপর চারটি যুগ্ম সংখ্যার গড় 27 হলে বড় সংখ্যাটি কত ?
[A] 16
[B] 16.5
[C] 17
[D] 17.5
ANSWER : B
13. 5 বছর আগে A ও B এর গড় বয়স ছিল 20 বছর, বর্তমানে A, B এবং C এর গড় বয়স 30 বছর । C এর বর্তমান বয়স হলঃ
[A] 20 বছর
[B] 30 বছর
[C] 40 বছর
[D] 45 বছর
ANSWER : C
14. যদি 20 জন ব্যক্তি প্রত্যহ 4 ঘণ্টা কাজ করে 21 দিনে একটি কাজ সম্পূর্ণ করে তাহলে 48 জন লোক প্রতিদিন কত ঘণ্টা কাজ করে 7 দিনে কাজটি শেষ করতে পারবে ?
[A] 4 ঘণ্টা
[B] 5 ঘণ্টা
[C] 8 ঘণ্টা
[D] 10 ঘণ্টা
ANSWER : B
15. যদি কানাই বিমলের থেকে 25% কম বেতন পান তাহলে বিমলের বেতন কানাইয়ের থেকে কত বেশি ?
[A] 10%
[B] 20%
[C] 25%
[D] 33 1/3%
ANSWER : D
16. দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 50% ও 25% বেশি । তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ ?
[A] 80%
[B] 100%
[C] 120%
[D] 140%
ANSWER : C
17. কোন সাইকেলের দাম 3000 টাকা, সাইকেলটির দাম যদি প্রথমে 20% কমিয়ে পরে 10% বাড়ানো হয় তবে সাইকেলটির শেষ দাম হবেঃ
[A] 2460 টাকা
[B] 2640 টাকা
[C] 2500 টাকা
[D] 2560 টাকা
ANSWER : B
18. একটি ট্রেন 18 সেকেন্ডে 162 মিটার দীর্ঘ প্লাটফর্মকে এবং 15 সেকেন্ডে 120 মিটার দীর্ঘ সেতুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য –
[A] 30 মিটার
[B] 60 মিটার
[C] 90 মিটার
[D] 120 মিটার
ANSWER : C
19. যদি বর্তমানে পিতা ও পুত্রের বয়সের গুণফল 216 বছর হয় এবং তাদের বয়সের অনুপাত 3:2 হয় তাহলে পুত্রের বর্তমান বয়স হবেঃ
[A] 6 বছর
[B] 8 বছর
[C] 10 বছর
[D] 12 বছর
ANSWER : D
20. 180 ডিগ্রি কোণ কে বলে
[A] সমকোণ
[B] সরল কোণ
[C] সুক্ষ কোণ
[D] প্রবৃদ্ধ কোণ
ANSWER : B
21. একজন গণিত শিক্ষার্থী গাণিতিক উপায়ে গাণিতিক সমস্যা সমাধানের প্রক্রিয়া ব্যক্ত করতে পারে – এটি গণিত শিক্ষার কোন ধরনের উদ্দেশ্যকে সমর্থন করে ?
[A] জ্ঞানমূলক উদ্দেশ্যকে
[B] প্রয়োগমূলক উদ্দেশ্যকে
[C] দক্ষতামূলক উদ্দেশ্যকে
[D] বোধমূলক উদ্দেশ্যকে
ANSWER : D
22. NCF 2005 অনুযায়ী গণিত শিক্ষার কয় ধরনের লক্ষ্য নির্ধারিত হয়েছে ?
[A] দুই ধরনের ।
[B] চার ধরনের ।
[C] পাঁচ ধরনের ।
[D] আট ধরনের ।
ANSWER : A
23. ’39 ঊনচল্লিশ কে উনতাল্লিশ বলা’ এটি প্রাথমিক স্তরে গণিত শিক্ষার কোন ধরনের সমস্যা ?
[A] আঞ্চলিক ভাষাগত সমস্যা
[B] গাণিতিক প্রক্রিয়াগত সমস্যা
[C] বোধগম্যতার সমস্যা
[D] কোনটিই নয়
ANSWER : A
24. জমা-খরচ, আয়-ব্যয় সম্পর্কে ধারণা গঠন ইত্যাদি বিষয়গুলি প্রাথমিক স্তরে গণিত শিক্ষার কোন ধরনের উদ্দেশ্য পূরণ করে ?
[A] জ্ঞানমূলক উদ্দেশ্য
[B] বোধ মূলক উদ্দেশ্য
[C] ব্যবহারিক উদ্দেশ্য
[D] দক্ষতা মূলক উদ্দেশ্য
ANSWER : C
25. গাণিতিক প্রতীক, চিহ্ন, সংখ্যা সম্পর্কে জ্ঞানলাভ বিষয়টি প্রাথমিক স্তরে গণিত শিক্ষার কোন ধরনের উদ্দেশ্য পূরণ করে ?
[A] জ্ঞানমূলক উদ্দেশ্য
[B] বোধ মূলক উদ্দেশ্য
[C] ব্যবহারিক উদ্দেশ্য
[D] দক্ষতা মূলক উদ্দেশ্য
ANSWER : A
26. গণিত শিক্ষার মূল্য/উপযোগীতাগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ?
[A] দুই ভাগে
[B] তিন ভাগে
[C] পাঁচ ভাগে
[D] ছয় ভাগে
ANSWER : B
27. গণিত শিখন নকশায় কয়টি স্তর অনুসৃত হয় ?
[A] তিনটি
[B] পাঁচটি
[C] ছয়টি
[D] আটটি
ANSWER : C
28. ঘটনাভিত্তিক শিখন নকশার ভিত্তি হলঃ
[A] কৌশলগত পরিকল্পনা এবং কার্যকলাপ
[B] নির্দিষ্ট শিখন পদ্ধতি ।
[C] শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অংশগ্রহণ ও বিষয় প্রাসঙ্গিক সিদ্ধান্ত গ্রহণ দক্ষতা ।
[D] বাস্তব পরিবেশে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মকাণ্ড ।
ANSWER : D
29. শিখন নকশায় শিখনের লক্ষ্য হিসাবে কয় ধরনের বৌদ্ধিক মাত্রা (Cognitive) উল্লেখ করা হয়েছে ?
[A] তিন প্রকার
[B] পাঁচ প্রকার
[C] সাত প্রকার
[D] ছয় প্রকার
ANSWER : D
30. শিখন নকশায় শিখনের লক্ষ্য হিসাবে উল্লিখিত জ্ঞানমূলক মাত্রা (Knowledge) এর কোনটি সঠিক নয় ?
[A] ব্যখ্যা মূলক জ্ঞান
[B] তথ্যগত জ্ঞান
[C] ধারণাগত জ্ঞান
[D] অধিজ্ঞান
ANSWER : A
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.
