Arithmetic MCQ For TET Set-3
Arithmetic MCQ For TET Set-3
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। পশ্চিমবঙ্গের Primary TET; CTET Paper-I এর ক্ষেত্রে গণিত বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে, 30 MCQ এর জন্য 30 নম্বর দেওয়া হয়েছে। এটি মাথায় রেখে, Arithmetic MCQ For TET : SET-3-এ বিভিন্ন স্তরের পরীক্ষার জন্য 30টি গাণিতিক প্রশ্নের একটি সেট রয়েছে। এটি তৃতীয় সেট।
Arithmetic MCQ For TET Set-3
1. প্রথম 9 টি মৌলিক সংখ্যার গড় হলঃ
[A] 9
[B] 11
[C] 11 1/9
[D] 11 2/9
ANSWER : C
2. একটি খুঁটির 2/5 অংশ কাদায় এবং বাকি অংশের 1/3 অংশ জলে রয়েছে এবং 6 মিটার জলের ওপরে আছে । তাহলে খুঁটিটির দৈর্ঘ্য কত ?
[A] 20 মিটার
[B] 25 মিটার
[C] 10 মিটার
[D] 15 মিটার
ANSWER : D
3. 7 টি পরপর বিজোড় সংখ্যার যোগফল 133 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত ?
[A] 17
[B] 19
[C] 11
[D] 13
ANSWER : D
4. 0.5 কে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে হবেঃ
[A] 5/9
[B] 111/200
[C] 5/99
[D] 50/99
ANSWER : A
5. দুটি সংখ্যার গ.সা.গু 12, ল.সা.গু 168 ও সংখ্যাদুটির যোগফল 108 হলে তাদের বিয়োগ ফল কত ?
[A] 36
[B] 60
[C] 48
[D] 72
ANSWER : B
6. কোন একটি ভাগে ভাগফল 298,ভাজক 100 এবং ভাগশেষ 68 হলে ভাজ্য কত হবে?
[A] 28968
[B] 29868
[C] 98682
[D] 88962
ANSWER : B
7. পাঁচটি সংখ্যার বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হবেঃ
[A] 89999
[B] 99998
[C] 99899
[D] 99989
ANSWER : A
8. তিনটি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ তাহলে বড় সংখ্যাটি কত ?
[A] 66
[B] 132
[C] 33
[D] 83
ANSWER : B
9. দুটি ছাগল ও দুটি ভেড়ার মূল্যের গড় 675 টাকা । একটি ভেড়ার মূল্য 1 টি ছাগলের মূল্যের দ্বিগুণ হলে প্রত্যেকটি ছাগল ও ভেড়ার মূল্য কত ?
[A] 600 ও 250 টাকা
[B] 450 ও 900 টাকা
[C] 900 ও 450 টাকা
[D] 250 ও 600 টাকা
ANSWER : C
10. যাদব ও মাধব যথাক্রমে যথাক্রমে 1200 ও 800 টাকা দিয়ে একত্রে ব্যবসা আরম্ভ করে প্রথম মাসে 3000 টাকা লাভ করলে যাদব লাভের টাকা হিসাবে পাবে –
[A] 800 টাকা
[B] 1800 টাকা
[C] 1200 টাকা
[D] 700 টাকা
ANSWER : B
11. আমলের বয়স 10 বছর এবং তার ভাই কমল তার থেকে 6 বছরের ছোট । 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবেঃ
[A] 22 বছর
[B] 28 বছর
[C] 30 বছর
[D] 32 বছর
ANSWER : C
12. একটি পরিক্ষায় একজন অপরজন অপেক্ষা 9 নম্বর বেশি পায় এবং তাদের উভয়ের নম্বরের সমষ্টি 56% তাহলে বেশি নম্বর যে পেয়েছে তার প্রাপ্ত নম্বর কত ?
[A] 33
[B] 52
[C] 44
[D] 42
ANSWER : D
13. A এবং B একসঙ্গে একটি কাজ করে 6 দিনে । একই সময়ে A, B এর দ্বিগুণ কাজ করলে A একা কাজটি কত দিনে শেষ করতে পারবে ?
[A] 18 দিনে
[B] 12 দিনে
[C] 9 দিনে
[D] 6 দিনে
ANSWER : C
14. 1 বছরের আসল ও সুদ-আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার হবেঃ
[A] 12%
[B] 12.5%
[C] 15%
[D] 15.5%
ANSWER : B
15. দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমিঃ ও 3 সেমিঃ । বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে । বৃত্ত দুটির কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব হবেঃ
[A] 2 সেমিঃ
[B] 2.5 সেমিঃ
[C] 3 সেমিঃ
[D] 8 সেমিঃ
ANSWER : D
16. একটি শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা 3993 জন । এই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি বছর যদি পূর্ববর্তী বছরের তুলনায় 10 % শিক্ষার্থী বৃদ্ধি পায় তাহলে 3 বছর আগে শিক্ষার্থীর সংখ্যা ছিল –
[A] 2900 জন
[B] 2950 জন
[C] 3000 জন
[D] 3050 জন
ANSWER : C
17. দুটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দ্বয়ের সমষ্টি 13, সংখ্যাটি থেকে 8 বিয়োগ করলে নতুন সংখ্যাটির অঙ্ক দ্বয় সমান হয়ে যায় । তাহলে মূল সংখ্যাটি হলঃ
[A] 76
[B] 58
[C] 67
[D] 85
ANSWER : C
18. কোন ব্যবসায়ী একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন । ঐ দ্রব্য তিনি 100 টাকা বেশিতে বিক্রি করলে তার 5% লাভ হত । তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য ছিল –
[A] 200 টাকা
[B] 400 টাকা
[C] 300 টাকা
[D] 500 টাকা
ANSWER : B
19. স্টপেজ ছাড়া একটি বাসের গতিবেগ 54 কিঃমিঃ/ঘণ্টা এবং স্টপেজ সহ গতিবেগ 45 কিঃমিঃ/ঘণ্টা হলে বাসটি ঘণ্টায় কত মিনিট স্টপেজ দেয় ?
[A] 10 মিনিট
[B] 15 মিনিট
[C] 20 মিনিট
[D] 25 মিনিট
ANSWER : A
20. 1, 4, 12, 32, 80 সিরিজের পরবর্তী সংখ্যাটি হলঃ
[A] 169
[B] 185
[C] 190
[D] 192
ANSWER : D
21. গণিত শিক্ষণ পদ্ধতির প্রাচীনতম পদ্ধতিটি হলঃ
[A] সমস্যা সমাধান পদ্ধতি
[B] আবিষ্কার পদ্ধতি
[C] আরোহী-অবরোহী পদ্ধতি
[D] পরীক্ষামূলক পদ্ধতি
ANSWER : C
22. গণিত শিক্ষণে আরোহী পদ্ধতির তৃতীয় পর্যায়টি হলঃ
[A] দৃষ্টান্ত নির্বাচন
[B] দৃষ্টান্ত অনুসন্ধান ও বিশ্লেষণ
[C] দৃষ্টান্তের পর্যবেক্ষণ
[D] সাধারণ সূত্রের খোঁজ
ANSWER : B
23. গণিত শিক্ষণে বিমূর্ত বিষয়কে মাধ্যম ধরে মূর্ত বিষয়ের খোঁজ করা হয় নিম্নের যে পদ্ধতিতে –
[A] আরোহী পদ্ধতিতে
[B] সংশ্লেষণী পদ্ধতিতে
[C] অবরোহী পদ্ধতিতে
[D] প্রদর্শন পদ্ধতিতে
ANSWER : C
24. গণিত শিক্ষণে ধীর শিখন সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই কার্যকর শিক্ষণ পদ্ধতিটি হলঃ
[A] আরোহী পদ্ধতি
[B] বিশ্লেষণী পদ্ধতি
[C] আবিষ্কার পদ্ধতি
[D] সংশ্লেষণী পদ্ধতি
ANSWER : D
25. কোন শিক্ষক পর্যবেক্ষণ পদ্ধতিতে শিক্ষা দানের সময় একটি সংখ্যা রাশি দিয়ে তা কত অঙ্কের সংখ্যা সেটি শিক্ষার্থীদের থেকে জানতে চাইলেন । এক্ষেত্রে তিনি পর্যবেক্ষণ পদ্ধতির যে পর্যায় অনুসরণ করলেন সেটি হলঃ
[A] বিষয়বস্তু নির্বাচন করলেন
[B] তথ্য সংগ্রহ করলেন
[C] ধারণা গঠন করলেন
[D] উদ্দেশ্য নির্ধারণ করলেন
ANSWER : B
26. গণিত শিক্ষার পরীক্ষামূলক পদ্ধতি কয়টি পর্যায়ে সম্পন্ন হয় ?
[A] তিনটি
[B] পাঁচটি
[C] সাতটি
[D] আটটি
ANSWER : B
27. প্রকল্প পদ্ধতিতে গণিত শিক্ষণের তৃতীয় স্তরটি হলঃ
[A] কর্ম সম্পাদন স্তর
[B] পরিকল্পনা স্তর
[C] উদ্দেশ্য নির্ধারণ স্তর
[D] কোনটাই নয়
ANSWER : A
28. কিলপ্যাট্রিক এর মতে প্রকল্প কয় প্রকার ?
[A] চার প্রকার
[B] ছয় প্রকার
[C] সাত প্রকার
[D] আট প্রকার
ANSWER : A
29. শিক্ষার্থীর দ্বন্দ্ব, কিংকর্তব্যবিমূঢ়তা জটিলতা প্রভৃতি প্রাক্ষোভিক দিকগুলোর অবসান ঘটানো সম্ভব হয় নিম্নের যে শিক্ষণ পদ্ধতিতে
[A] পরীক্ষামূলক পদ্ধতি ।
[B] আরোহী পদ্ধতিতে
[C] আবিষ্কার পদ্ধতিতে
[D] সমস্যা সমাধান পদ্ধতিতে
ANSWER : D
30. Gagne সমস্যা সমাধান পদ্ধতির কয়টি পর্যায় উল্লেখ করেন ?
[A] একটি
[B] দুটি
[C] তিনটি
[D] চারটি
ANSWER : D
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.
