Arithmetic MCQ For TET Set-4
Arithmetic MCQ For TET Set-4
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। পশ্চিমবঙ্গের Primary TET; CTET Paper-I এর ক্ষেত্রে গণিত বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে, 30 MCQ এর জন্য 30 নম্বর দেওয়া হয়েছে। এটি মাথায় রেখে, Arithmetic MCQ For TET : SET-4-এ বিভিন্ন স্তরের পরীক্ষার জন্য 30টি গাণিতিক প্রশ্নের একটি সেট রয়েছে। এটি চতুর্থ সেট।
Arithmetic MCQ For TET Set-4
1. 0, 2, 4, 7 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির বিয়োগফল হবেঃ
[A] 3537
[B] 5373
[C] 7537
[D] 3735
ANSWER : B
2. তিনটি ক্রমিক সংখ্যার গড় 15 হলে ক্রমিক সংখ্যা তিনটি হবেঃ
[A] 13, 14, 15
[B] 14, 15, 16
[C] 15, 16, 17
[D] 11, 12, 13
ANSWER : B
3. প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে –
[A] লব > হর হয়
[B] লব < হর হয়
[C] লব = হর হয়
[D] লব : হর = 1 হয়
ANSWER : B
4. একটি সংখ্যার 4 গুণ থেকে 6 বিয়োগ করলে 30 হয় । তাহলে মূল সংখ্যাটি কত ?
[A] 6
[B] 7
[C] 8
[D] 9
ANSWER : D
5. দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ হলে সংখ্যাদুটির অনুপাত হবেঃ
[A] 1:2
[B] 2:1
[C] 1:3
[D] 3:1
ANSWER : D
6. 8905*37 একটি সংখ্যা হলে * স্থানে কত বসালে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে ?
[A] 0
[B] 1
[C] 2
[D] 3
ANSWER : B
7. 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত ?
[A] 899
[B] 8999
[C] 89999
[D] 899999
ANSWER : D
8. 1:2 এবং 3:4 এর মিশ্র অনুপাত হবেঃ
[A] 1:2
[B] 2:4
[C] 8:3
[D] 3:8
ANSWER : C
9. A:B = 2:3, B:C = 5:8 এবং C:D = 9:10 হলে এবং D এর মান 56 হলে A এর মান হবেঃ
[A] 20
[B] 21
[C] 10
[D] 11
ANSWER : B
10. 171717 সংখ্যাটি নিম্নের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য ?
[A] 11
[B] 17
[C] 39
[D] 13
ANSWER : B
11. 1 থেকে 19 পর্যন্ত অযুগ্ম সংখ্যাগুলির যোগফল হবেঃ
[A] 100
[B] 110
[C] 111
[D] 120
ANSWER : A
12. এক ব্যক্তি 20 কিঃমিঃ/ঘণ্টা গতিবেগে এক স্থানে গিয়ে 10 কিঃমিঃ/ঘণ্টা গতিবেগে ফিরে এলে সমগ্র যাত্রাপথে ঐ ব্যক্তির গতিবেগ ছিল –
[A] 13 1/3 কিঃমিঃ/ঘণ্টা
[B] 13 1/2 কিঃমিঃ/ঘণ্টা
[C] 13 কিঃমিঃ/ঘণ্টা
[D] 14 কিঃমিঃ/ঘণ্টা
ANSWER : A
13. একটি সাইকেলের দাম 3000 টাকা । যদি সাইকেলটির দাম প্রথমে 20% কমিয়ে পরে 10% বাড়ানো হয় তবে সাইকেলটির দাম হবেঃ
[A] 2460 টাকা
[B] 2285 টাকা
[C] 2640 টাকা
[D] 2400 টাকা
ANSWER : C
14. দুটি পাত্রে 20% ও 25% সিরাপ আছে, ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 10 এবং 15 অংশ সিরাপ নিয়ে তৃতীয় পাত্রে ঢাললে নতুন মিশ্রণে সিরাপ হবেঃ
[A] 22%
[B] 23%
[C] 24%
[D] 25%
ANSWER : B
15. 12 জন লোক কোন কাজ 5 দিনে করলে 10 জন লোকে করতে পারবে
[A] 4 দিনে
[B] 5 দিনে
[C] 6 দিনে
[D] 7 দিনে
ANSWER : C
16. পিতা ও পুত্রের বয়সের অনুপাত 9:2 এবং মোট বয়স 55 বছর হলে পুত্রের বয়স হবেঃ
[A] 18 বছর
[B] 9 বছর
[C] 10 বছর
[D] 27 বছর
ANSWER : C
17. 5 টি ছাগলের ক্রয়মূল্য 4 টি ছাগলের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ হবেঃ
[A] 10%
[B] 15%
[C] 20%
[D] 25%
ANSWER : C
18. একটি ঘনকের কয়টি তল ও কয়টি শীর্ষবিন্দু থাকে ?
[A] 8 টি তল ও 8 টি শীর্ষবিন্দু
[B] 6 টি তল ও 8 টি শীর্ষবিন্দু
[C] 8 টি তল ও 6 টি শীর্ষবিন্দু
[D] 6 টি তল ও 6 টি শীর্ষবিন্দু
ANSWER : B
19. বৃত্তের বৃহত্তম জ্যা কে বলা হয় –
[A] ব্যাসার্ধ
[B] ব্যাস
[C] পরিধি
[D] বৃত্তচাপ
ANSWER : B
20. 180 ডিগ্রি কোন কে বলে –
[A] সরল কোণ
[B] সমকোণ
[C] সুক্ষ কোণ
[D] কোনটাই নয়
ANSWER : A
21. কোনকিছু শুনে আমরা কত শতাংশ মনে রাখতে পারি ?
[A] 20 শতাংশ
[B] 15 শতাংশ
[C] 30 শতাংশ
[D] 25 শতাংশ
ANSWER : A
22. শিক্ষণ প্রক্রিয়াকে কার্যকরী করে শিক্ষার্থীদের সর্বদা সক্রিয় রাখার জন্য উচিৎ
[A] শিক্ষার্থীদের সাথে কথা বলা
[B] বই এর অঙ্কগুলি বাড়িতে করে আনতে বলা
[C] মনিটরিং ব্যবস্থার উন্নতি করা
[D] সঠিক শিক্ষণ উপকরণ ব্যবহার করা
ANSWER : D
23. গণিত শিক্ষণ উপকরণ ব্যবহারের কয়টি মূল নীতি রয়েছে ?
[A] তিনটি
[B] ছয়টি
[C] চারটি
[D] আটটি
ANSWER : B
24. শিক্ষণ উপকরণ সম্পর্কিত সঠিক সিদ্ধান্ত নিন –
i) শিক্ষণ উপকরণ গতানুগতিক হবে । ii) শিক্ষণ উপকরণ নির্ভুল ও বাস্তবসম্মত হয়ে থাকে ।
[A] শুধুমাত্র i) ঠিক
[B] শুধুমাত্র ii) ঠিক
[C] i) ঠিক কিন্তু ii) ভুল
[D] ii) ঠিক হলে i) ও ঠিক
ANSWER : B
25. যে উদ্দেশ্যে কোন উপকরণ ব্যবহার করা হয়েছে বা হচ্ছে তা কতটা উদ্দেশ্য পূরণে সক্ষম তা দেখতে হবে । – এই বিষয়টি নিম্নের কোন বিষয়ের অন্তর্গত ?
[A] শিক্ষণ উপকরণ ব্যবহারের মূল্যায়নের নীতির
[B] শিক্ষণ উপকরণ ব্যবহারের উপস্থাপনের নীতির
[C] শিক্ষণ উপকরণ ব্যবহারের প্রতিক্রিয়ার নীতির
[D] শিক্ষণ উপকরণ ব্যবহারের নিয়ন্ত্রণের নীতির
ANSWER : A
26. শিক্ষার্থীদের কাছে নিম্নের কোন পুস্তক অধিক গ্রহণযোগ্যতা লাভ করে ?
[A] পাঠ্যপুস্তক
[B] works book
[C] সহায়ক পুস্তক
[D] digital text book
ANSWER : C
27. দশমিক ভগ্নাংশের প্রাথমিক ধারণা প্রদানে ব্যবহার করা হয় –
[A] বিভিন্ন গ্রাফ
[B] বুলেটিন বোর্ড
[C] ppt
[D] বিভিন্ন চার্ট
ANSWER : D
28. মডেল (Model) কোন ধরনের শিক্ষণ সহায়ক উপকরণ ?
[A] দ্বিমাত্রিক
[B] দৃশ্যনির্ভর
[C] ত্রিমাত্রিক
[D] দৃশ্যনির্ভর ত্রিমাত্রিক
ANSWER : D
29. গণিত শিক্ষণে কয় প্রকার মডেল ব্যবহার করা হয় ?
[A] তিন প্রকার
[B] চার প্রকার
[C] পাঁচ প্রকার
[D] আট প্রকার
ANSWER : B
30. গণিতের কোন ক্লাসে শিক্ষক মহাশয় কলার মোছা নিয়ে উপস্থিত হলেন, তাহলে ধরে নেওয়া যায় তিনি বোঝাবেন –
[A] চোঙ সম্পর্কে
[B] বৃত্ত সম্পর্কে
[C] শঙ্কু সম্পর্কে
[D] কলার উপকারিতা সম্পর্কে
ANSWER : C
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.
