Arithmetic MCQ For TET Set-5
Arithmetic MCQ For TET Set-5
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। পশ্চিমবঙ্গের Primary TET; CTET Paper-I এর ক্ষেত্রে গণিত বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে, 30 MCQ এর জন্য 30 নম্বর দেওয়া হয়েছে। এটি মাথায় রেখে, Arithmetic MCQ For TET : SET-5-এ বিভিন্ন স্তরের পরীক্ষার জন্য 30টি গাণিতিক প্রশ্নের একটি সেট রয়েছে। এটি পঞ্চম সেট।
Arithmetic MCQ For TET Set-5
1. দুটি সংখ্যার যোগফলের বর্গ 625 এবং তাদের বর্গের অন্তর 81 হলে সংখ্যাদুটি হবেঃ
[A] 17, 8
[B] 16,9
[C] 18,7
[D] 20,5
ANSWER : A
2. 24.5 মিটার দৈর্ঘ্যের কাপড় থেকে 7/6 মিটার দৈর্ঘ্যের কত টুকরো কাপড় কাটা যাবে
[A] 20
[B] 21
[C] 22
[D] 19
ANSWER : B
3. একটি সংখ্যার পাঁচগুণের সঙ্গে 15 যোগ করলে সংখ্যাটির 6 গুণ হয় । সংখ্যাটি হলঃ
[A] 12
[B] 14
[C] 15
[D] 18
ANSWER : C
4. root 2 এর মান হলঃ
[A] 1.114
[B] 1.414
[C] 1.444
[D] 1.004
ANSWER : B
5. দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গ.সা.গু 6 হলে সংখ্যা দুটির সমষ্টি হবেঃ
[A] 34
[B] 26
[C] 54
[D] 46
ANSWER : C
6. সমকোণী ত্রিভুজের একটি কোন 35 ডিগ্রি হলে অপর কোণটি হবেঃ
[A] 45 ডিগ্রি
[B] 30 ডিগ্রি
[C] 35 ডিগ্রি
[D] 55 ডিগ্রি
ANSWER : D
7. 5 টি ক্রমিক সংখ্যার গড় 37 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবেঃ
[A] 33
[B] 34
[C] 35
[D] 36
ANSWER : C
8. দুটি সংখ্যার গ.সা.গু 12 এবং তাদের সমষ্টি 120 এরকম সংখ্যা হতে পারে —
[A] 2 জোড়া
[B] 3 জোড়া
[C] 4 জোড়া
[D] 1 জোড়া
ANSWER : A
9. একজন ক্রিকেটারের 9 টি ইনিংস এ গড় রান 49, দশম ইনিংসে কত রান করলে গড় রান 50 হবে ?
[A] 39
[B] 58
[C] 59
[D] 38
ANSWER : C
10. 100 কে দুটি পূর্ণবর্গ সংখ্যার আকারে প্রকাশ করলে সংখ্যাদুটি হবেঃ
[A] 100X1
[B] 10X10
[C] 25X4
[D] 20X5
ANSWER : C
11. এক ব্যক্তি 6 মিনিটে 516 মিটার গেলে তার ঘণ্টায় গতিবেগ —
[A] 516 কিঃমিঃ
[B] 0.516 কিঃমিঃ
[C] 5.61 কিঃমিঃ
[D] 51.6 কিঃমিঃ
ANSWER : B
12. একটি ক্যাম্পে 30 জন শিশুর 18 দিনের খাবার ছিল । আরো 6 জন এসে যুক্ত হলে ঐ খাবার কতদিন চলবে ?
[A] 10 দিন
[B] 5 দিন
[C] 15 দিন
[D] 8 দিন
ANSWER : C
13. 5.3 + 3.25 + 12.1 =
[A] 20.0069
[B] 20.069
[C] 20.69
[D] 2.0069
ANSWER : C
14. A একা 3 ঘণ্টায় একটি কাপড় সেলাই করতে পারে এবং B 4 ঘণ্টায় । তারা দুজনে একত্রে 14 টি কাপড় সেলাই করতে সময় নেবে
[A] 22 ঘণ্টা
[B] 24 ঘণ্টা
[C] 26 ঘণ্টা
[D] 18 ঘণ্টা
ANSWER : B
15. কোন আকরিকে তামার পরিমান 2% হলে 8.7 কেজি তামা পেতে কত কেজি অকরিকের প্রয়োজন হবে ?
[A] 354 কেজি
[B] 435 কেজি
[C] 543 কেজি
[D] 235 কেজি
ANSWER : B
16. 6 টি গরু 25 দিনে 12 হেক্টর জমি চাষ করতে পারে । তাহলে 10 টি গরু কত দিনে 90 হেক্টর জমি চাষ করতে পারবে ?
[A] 16 দিনে
[B] 12 দিনে
[C] 20 দিনে
[D] 28 দিনে
ANSWER : C
17. দুটি ব্যক্তির বয়সের অনুপাত 3:5 এবং একজন অন্যজনের থেকে 20 বছরের বড়ো হলে তাদের বয়সের সমষ্টি হবেঃ
[A] 60 বছর
[B] 70 বছর
[C] 80 বছর
[D] 90 বছর
ANSWER : C
18. একটি ঘনকের প্রান্ত রেখার সংখ্যা —
[A] 8
[B] 10
[C] 12
[D] 14
ANSWER : C
19. 40 জন পরীক্ষার্থীর 40% ফেল করলে পাস ও ফেলের অনুপাত হবেঃ
[A] 2:3
[B] 3:2
[C] 3:4
[D] 4:1
ANSWER : B
20. 1.5 ও 13.5 এর মধ্য সমানুপাতীটি হলঃ
[A] 5.4
[B] 4.5
[C] 3.5
[D] 5.3
ANSWER : B
21. গণিতে T-test, F-test ইত্যাদি নির্ণয়ে ব্যবহৃত হয়
[A] রেখাচিত্র
[B] ক্যালকুলেটর
[C] প্রজেক্টর
[D] কোনটাই নয়
ANSWER : B
22. শিক্ষার প্রসারে ভারত সরকার ব্যবহার করেন –
[A] GSAT-15 satellite
[B] GEAT-15 satellite
[C] GMAT-15 satellite
[D] GSAT-18 satellite
ANSWER : A
23. গণিত শিক্ষায় মূল্যায়নের উদ্দেশ্যগুলি হলঃ i) শিক্ষার লক্ষ্য অর্জনের মাত্রা নিরুপন করা । ii) গণিত শিক্ষার লক্ষ্যে শিক্ষার্থীর ঠিকমতো অগ্রসর হতে পারছে কী না তা যাচাই করা ।
[A] i) ঠিক ii) ভুল
[B] i) ও ii) উভয়ই ভুল
[C] i) ও ii) উভয়ই ঠিক
[D] i) ভুল ii) ঠিক
ANSWER : C
24. গঠনমূলক মূল্যায়নের ভিত্তি হল –
[A] অনুসন্ধান
[B] পর্যবেক্ষণ
[C] জিজ্ঞাসা
[D] প্রক্রিয়া
ANSWER : D
25. কোন ধরনের মূল্যায়নকে ‘Evaluation for Learning’ বলা হয় ?
[A] সাময়িক
[B] সামগ্রিক
[C] প্রস্তুতিকালীন
[D] অন্তিমকালীন
ANSWER : C
26. ম্যাগনেটিক বোর্ড হলঃ গণিত শিক্ষণ-শিখনের
[A] দৃশ্য-শ্রবন গত উপকরণ
[B] দৃশ্য উপকরণ
[C] শ্রবণ উপকরণ
[D] মূল্যায়ন উপকরণ
ANSWER : B
27. গণিত শিক্ষায় প্রদর্শন পদ্ধতি কয়টি ধাপে সম্পন্ন হয়
[A] তিনটি
[B] চারটি
[C] পাঁচটি
[D] সাতটি
ANSWER : C
28. ‘কৃষিকাজে গণিত’ – এটি হলঃ
[A] গণিতের তত্ব
[B] গণিতের উপকরণ
[C] গণিতের প্রজেক্ট
[D] প্রাথমিক শিক্ষায় গণিতের অধ্যায়
ANSWER : C
29. গণিত শিক্ষণে প্রকল্প পদ্ধতির “প্রকল্প সম্পাদন” পর্যায়টি হলঃ
[A] দ্বিতীয় পর্যায়
[B] চতুর্থ পর্যায়
[C] পঞ্চম পর্যায়
[D] এরকম কোন পর্যায় নেই
ANSWER : B
30. গণিত শিক্ষায় পরীক্ষামূলক পদ্ধতি কোন নীতির উপর প্রতিষ্ঠিত ?
[A] তত্ব সমাধানের মাধ্যমে শেখা
[B] কাজের মাধ্যমে শেখা
[C] হাতে কলমে শেখা
[D] পাঠ্য বই এর প্রশ্নোত্তর সমাধানের মাধ্যমে শেখা
ANSWER : B
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.
