Arithmetic MCQ For TET Set-8
Arithmetic MCQ For TET Set-8
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। পশ্চিমবঙ্গের Primary TET; CTET Paper-I এর ক্ষেত্রে গণিত বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে, 30 MCQ এর জন্য 30 নম্বর দেওয়া হয়েছে। এটি মাথায় রেখে, Arithmetic MCQ For TET : SET-8-এ বিভিন্ন স্তরের পরীক্ষার জন্য 30টি গাণিতিক প্রশ্নের একটি সেট রয়েছে। এটি হল অষ্টম সেট।
Arithmetic MCQ For TET Set-8
1. কোন সংখ্যাকে 7 দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলের প্রতিটি অঙ্ক 3 হয়, এমন ক্ষুদ্রতম সংখ্যাটি হলঃ
[A] 47619
[B] 47719
[C] 46991
[D] 46919
ANSWER : A
2. নিম্নে প্রদত্ত তিন অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 14 দ্বারা পূর্ণবিভাজ্য ?
[A] 100
[B] 112
[C] 114
[D] 121
ANSWER : B
3. কোন সংখ্যাকে 713 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 115, তাহলে ঐ সংখ্যাকে 31 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে –
[A] 222
[B] 312
[C] 22
[D] 98
ANSWER : C
4. দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 288 হলে সংখ্যা দুটি হবেঃ
[A] 14 ও 16
[B] 16 ও 18
[C] 18 ও 20
[D] 22 ও 24
ANSWER : B
5. চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 15, 18, 27 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে ?
[A] 2528
[B] 9690
[C] 1576
[D] 9720
ANSWER : D
6. 368/437 এর সরলতম মান হবেঃ
[A] 16/19
[B] 13/17
[C] 19/23
[D] 19/13
ANSWER : A
7. 38+16X0.8 = ?
[A] 44.8
[B] 44.6
[C] 50.8
[D] 52.8
ANSWER : C
8. 60 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় হবেঃ
[A] 15
[B] 30
[C] 21
[D] 27
ANSWER : B
9. 3 জন মেয়ের গড় বয়স 16 বছর এবং তাদের বয়সের অনুপাত 4:5:7 হলে কনিষ্ঠ মেয়ের বয়স হবেঃ
[A] 6 বছর
[B] 8 বছর
[C] 9 বছর
[D] 12 বছর
ANSWER : D
10. একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 150 বর্গ সেমিঃ হলে তার আয়তন হবেঃ
[A] 100 ঘন সেমিঃ
[B] 115 ঘন সেমিঃ
[C] 125 ঘন সেমিঃ
[D] 165 ঘন সেমিঃ
ANSWER : C
11. একটি ব্যবসায় তিনজন অংশীদারের লাভের অনুপাত 5:7:8 এবং তার যথাক্রমে 14 মাস, 8 মাস এবং 7 মাসের জন্য বিনিয়োগ করে থাকলে তাদের মূলধনের অনুপাত হবেঃ
[A] 20:49:64
[B] 49:64:20
[C] 6:8:7
[D] 38:28:21
ANSWER : A
12. দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 9:25 হলে, তাদের ভূমির অনুপাত হবেঃ
[A] 3:5
[B] 5:3
[C] 9:25
[D] 25:9
ANSWER : A
13. যদি একটি বাসের গতিবেগ 10 কিঃমিঃ/ঘণ্টা বৃদ্ধি হলে 72 কিঃমিঃ দূরত্ব অতিক্রমের জন্য 36 মিনিট সময় কম নেয় তাহলে বাসের প্রাথমিক গতিবেগ ছিল –
[A] 25 কিঃমিঃ/ঘণ্টা
[B] 30 কিঃমিঃ/ঘণ্টা
[C] 45 কিঃমিঃ/ঘণ্টা
[D] কোনটাই নয়
ANSWER : B
14. 80% কে দশমিক আকারে প্রকাশ করলে হবেঃ
[A] 0.08
[B] .08
[C] 0.8
[D] 0.89
ANSWER : C
15. একজন ব্যক্তি তার বেতনের 10% ব্যাংকে জমা দেওয়ার পর অবশিষ্ট টাকার 4% বাড়িভাড়া দিলেন । ঐ ব্যক্তির বেতন 5000 টাকা হলে তিনি বাড়ি ভাড়া দিলেন –
[A] 160 টাকা
[B] 180 টাকা
[C] 200 টাকা
[D] 350 টাকা
ANSWER : B
16. 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি 60 হলে প্রকৃত সংখ্যাটি হবেঃ
[A] 200
[B] 200
[C] 400
[D] 509
ANSWER : C
17. এক ব্যক্তি 330 টাকায় একটি কলাকাঁদি বিক্রি করায় 10% লাভ হয় । ঐ ব্যক্তি কলাকাঁদিটি কত টাকায় বিক্রি করলে তার 15% লাভ হত ?
[A] 335 টাকায়
[B] 345 টাকায়
[C] 355 টাকায়
[D] 370 টাকায়
ANSWER : B
18. পরপর যথাক্রমে 10%, 20% এবং 25% ছাড়ের সমতুল্য ছাড় হলঃ
[A] 55%
[B] 45%
[C] 46%
[D] 56%
ANSWER : C
19. 70 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:4,ঐ মিশ্রণে কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে জল ও দুধের অনুপাত 2:3 হবে?
[A] 2 লিটার
[B] 3 লিটার
[C] 4 লিটার
[D] 5 লিটার
ANSWER : D
20. একটি বর্গক্ষেত্রের পরিসীমা 16 মিটার হলে তার ক্ষেত্রফল হবেঃ
[A] 4 বর্গ মিটার
[B] 16 মিটার
[C] 16 বর্গ মিটার
[D] 24 বর্গ মিটার
ANSWER : C
21. Mathematics শব্দটি এসেছে –
[A] গ্রিক শব্দ ‘Mathe’ থেকে
[B] রোমান শব্দ ‘Mathom’ থেকে
[C] রোমান শব্দ ‘Mathe’ থেকে
[D] গ্রিক শব্দ ‘Mathema’ থেকে
ANSWER : D
22. আধুনিক গণিত পাঠক্রমের সূচনা হয় –
[A] ত্রয়োদশ শতকে
[B] চতুর্দশ শতকে
[C] সপ্তদশ শতকে
[D] অষ্টাদশ শতকে
ANSWER : A
23. মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থায় গণিত শিক্ষার সূচনা হয় –
[A] 1716 সালের পর
[B] 1726 সালের পর
[C] 1736 সালের পর
[D] 1746 সালের পর
ANSWER : B
24. আদর্শ সৌন্দর্য্যবোধের উন্মেষ ঘটে গণিতের যে অংশের মাধ্যমে সেটি হলঃ
[A] বীজগণিত
[B] পাটিগণিত
[C] জ্যামিতি
[D] কলনবিদ্যা
ANSWER : C
25. প্রাথমিক স্তরে গণিত শিক্ষার লক্ষ্যের জ্ঞানমূলক ক্ষেত্রের চতুর্থ পর্যায়টি হলঃ
[A] জ্ঞান
[B] প্রয়োগ
[C] মূল্যায়ন
[D] বিশ্লেষণ
ANSWER : D
26. একজন শিক্ষার্থী তার গণিতের জ্ঞান নিয়ে গণিত বিষয়ের সাথে ভূগোলের অনুবন্ধ ব্যখ্যা করতে সমর্থ । এক্ষেত্রে ঐ শিক্ষার্থী গণিত শিখনের যে উদ্দেশ্য সাধনে সক্ষম হল তা হলঃ
[A] প্রয়োগমূলক উদ্দেশ্য
[B] জ্ঞানমূলক উদ্দেশ্য
[C] বোধমূলক উদ্দেশ্য
[D] ব্যবহারিক উদ্দেশ্য
ANSWER : C
27. গণিত চিন্তন পন্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির অন্তর্ভুক্ত নয় –
[A] নির্ভুলতা
[B] সারল্য
[C] মৌলিকত্ব
[D] দক্ষতা
ANSWER : D
28. গণিত শিখন নকশার ক্রমবিকাশ পর্যায়কে কয় ভাগে ভাগ করা যায় ?
[A] তিন ভাগে
[B] চার ভাগে
[C] পাঁচ ভাগে
[D] অসংখ্য
ANSWER : B
29. শিখন নকশায় বয়সের নীতি বলতে বোঝায় –
[A] শিক্ষক/শিক্ষিকার বয়স অনুযায়ী পাঠ দানের এবং পাঠ্য বিষয় নির্ধারণের বিষয়টিকে
[B] শিক্ষার্থীর বয়স অনুযায়ী পাঠ দানের এবং পাঠ্য বিষয় নির্ধারণের বিষয়টিকে
[C] শ্রেণি সময় অনুযায়ী পাঠ দানের এবং পাঠ্য বিষয় নির্ধারণের বিষয়টিকে
[D] কোনটাই নয়
ANSWER : B
30. শিখন নকশায় যে পাঠটীকার উল্লেখ থাকে না –
[A] অনুক্রম পাঠটীকা
[B] জ্ঞানমূলক পাঠটীকা
[C] দক্ষতামূলক পাঠটীকা
[D] রসবোধমূলক পাঠটীকা
ANSWER : A
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.
