Atal Bihari Vajpayee – First Term
Prime Minister’s Story in India
1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের আত্মপ্রকাশ । সেই সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সরকার ও তার প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতিকে তরান্বিত করার জন্য তাদের কার্যাবলী সম্পাদন করেন । ভারতীয় প্রধানমন্ত্রী এবং তাঁদের কার্যকালে সংঘটিত ঘটনাবলী থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিভিন্ন প্রশ্ন এসে থাকে । ঘটনাপরম্পরা সমন্ধে সম্যক ধারণা থাকলে এই প্রশ্নগুলির উত্তর সহজেই দেওয়া সম্ভব । বিষয়টি মাথায় রেখে গল্পের ছলে ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যকাল ও তাঁদের সময়কালীন ঘটনাবলী উপস্থাপন করা হল Prime Minister’s Story তে । Atal Bihari Vajpayee – First Term নামক পোস্টে থাকছে ভারতের দশম প্রধানমন্ত্রীর কার্যকাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি ।
অটল বিহারী বাজপেয়ী (প্রথম কার্যকাল)
1996 সালের 22 শে এপ্রিল থেকে 7 ই মে পর্যন্ত 243 আসনে একাদশ তম লোকসভা নির্বাচন সম্পন্ন হয় । এই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 161 টি, জাতীয় কংগ্রেস 140 টি এবং জনতা দল 46 টি আসন দখল করে, ফলে কোন দলই তৃতীয় বারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে নি । সর্বাধিক আসন দখলকারী বিজেপি কে 15 ই মে রাষ্ট্রপতি “শর্মা” সরকার গঠনের জন্য আহ্বান করেন এবং 16 ই মে ভারতের দশম প্রধানমন্ত্রী হিসাবে অটল বিহারী বাজপেয়ি শপথ নেন । কিন্তু 31 শে মে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় সরকারের পতন ঘটে এবং 1 লা জুন বাজপেয়ি মাত্র 13 দিনের মাথায় প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন । ➣ পরবর্তী অংশ : দেবেগৌড়া
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.