Bengali Language Origin & Nature Part-2
Bengali Language Origin & Nature Part-2
প্যাডাগোজি (Pedagogy) হল এমন একটি বিষয়বস্তু যেটি শিক্ষকতার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষারর ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় । প্রাথমিক টেট, উচ্চ প্রাথমিক টেট, সেন্ট্রাল টেট এমনকি স্কুল সর্ভিস টেট এর ক্ষেত্রে প্যাডাগোজি বিষয়টি থেকে বিষয় ভিত্তিক প্যাডাগোজি (Subject Pedagogy) এর উপর প্রশ্ন আসা স্বাভাবিক ব্যাপার । প্রতিযোগী শিক্ষার্থীদের বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানের জন্য এবং প্রতিটি বিষয়ের বিষয় ভিত্তিক প্যাডাগোজি তুলে ধরতে আমরা আরম্ভ করেছি Pedagogy বিভাগটি । এই বিভাগের একটি উপ-বিভাগ হলঃ বাংলা প্যাডাগোজি । বাংলা প্যাডাগোজিতে এখন আমরা আলোচনা করবো “বাংলা ভাষার উৎপত্তি ও প্রকৃতি” [Bengali Language Origin & Nature] নামক টপিকটির দ্বিতীয় অংশ । এই বিভাগের প্রতিটি টপিক দীর্ঘ আলোচনাযুক্ত, তাই একাধিক অংশে টপিক আলোচনা থাকবে । পরবর্তী বা পূর্ববর্তী অংশে যাবার জন্য পোস্টে উল্লিখিত নির্দেশ তথা Next Part বা Previous Part এ ক্লিক করুনঃ ।
প্রসঙ্গতঃ বিষয়টি মনে রাখার সুবিধার জন্য প্রতিটি টপিক আলোচনা করা হবে প্রশ্নোত্তরের মাধ্যমে ।
বাংলা ভাষার উৎপত্তি ও প্রকৃতি [দ্বিতীয় অংশ]
১৯. বাংলা ভাষায় সাধিত শব্দের কয়টি রুপ রয়েছে ?
উঃ চারটি, যথাঃ সন্ধি সাধিত শব্দ, সমাস সাধিত শব্দ, উপসর্গ সাধিত শব্দ এবং প্রত্যয় সাধিত শব্দ ।
২০. বাংলা ভাষা বৈজ্ঞানিকভাবে কয়টি বার্গে বিন্যাস্ত ?
উঃ বাংলা ভাষা বৈজ্ঞানিকভাবে পাঁচটি বার্গে বিন্যাস্ত, যথাঃ ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ ।
২১. বিদ্যালয় ব্যবস্থায় নিম্ন প্রাথমিক শিক্ষাস্তরে ভাষা হিসাবে কোন ভাষা স্বীকৃত ?
উঃ বিদ্যালয় ব্যবস্থায় নিম্ন প্রাথমিক শিক্ষাস্তরে ভাষা হিসাবে মাতৃভাষা বা একটি আঞ্চলিক ভাষা স্বীকৃত ।
২২. বিদ্যালয় ব্যবস্থায় উচ্চ প্রাথমিক শিক্ষাস্তরে প্রধান বা প্রথম ভাষা হিসাবে কোন ভাষা স্বীকৃত ?
উঃ বিদ্যালয় ব্যবস্থায় উচ্চ প্রাথমিক শিক্ষাস্তরে প্রধান বা প্রথম ভাষা হিসাবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা স্বীকৃত । এর পর একটি ঐচ্ছিক ভাষা হিসাবে ইংরাজি বা ভারতীয় অন্য ভাষা শেখানো হয় ।
২৩. বিদ্যালয় ব্যবস্থায় ত্রিভাষা ফর্মুলা কোন স্তর থেকে কর্যকর ?
উঃ বিদ্যালয় ব্যবস্থায় ত্রিভাষা ফর্মুলা নিম্ন মাধ্যমিক স্তর থেকে কার্যকর । এই ভাষা বিন্যাসটি হলঃ মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, সরকারি বা সহযোগী ভাষা এবং একটি আধুনিক ভারতীয় ভাষা ।
২৪. মাতৃভাষা কিভাবে আত্ম প্রকাশের সর্বশ্রেষ্ঠ উপাদান ?
উঃ নিজেকে সম্পূর্ণ মুক্তভাবে প্রকাশ করার সর্বশ্রেঠ মাধ্যম হিসাবে মাতৃভাষার বিকল্প নেই । এই ভাষার মাধ্যমেই একজন শিশু তার আবেগ, অনুভূতি, ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটায় অতি সহজেই । যেহেতু জীবনের প্রথম লগ্ন থেকে মাতৃভাষা তার মজ্জায় তাই এর মাধ্যমে নিজেকে প্রকাশ করার কোনরকম কৃত্রিমভাব থাকে না ।
২৫. মাতৃভাষা কিভাবে সংস্কৃতি সংরক্ষণে সহায়তা করে ?
উঃ আমাদের সংস্কৃতি বেদ, বেদান্ত, উপনিষদ, নানা ধর্মগ্রন্থ, লোকগাঁথা ইত্যাদির মাধ্যমে প্রবহমান । এইসব উপাদান সমূহ মাতৃভাষায় অনুদিত হয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধিশালী করেছে । এগুলির মাধ্যমেই আমরা আমাদের সংস্কৃতির অতীত ঐতিহ্য সম্পর্কে অবগত হই । মানুষের এই অভিজ্ঞতা ও সংস্কৃতির ভাবধারা উত্তরসূরিদের মধ্যে মাতৃভাষা বাদে অন্য ভাষার মাধ্যমে স্বতঃস্ফূর্ত সঞ্চারণ ঘটে না । তাই বলাই যায় মাতৃভাষা সংস্কৃতি সংরক্ষণের ধারক ।
২৬. মাতৃভাষা কিভাবে শিখন সময়ের অপচয় রোধ করে ?
উঃ বিদেশি বা অন্য দেশীয় ভাষায় কোনো জটিল বিষয়কে আত্মস্থ করতে অধিক সময়, অধ্যাবসায় ও অনুশীলনের প্রয়োজন হয় কিন্তু মাতৃভাষার মাধ্যমে তা অপেক্ষাকৃত অল্প সময়ে অধিগত করা সম্ভব হয় । ফলে শিখনের জটিলতা দূরীভূত হয়ে সময় অপচয় রোধ করে সহজেই শিক্ষা সঞ্চালিত হয় ।
২৭. মাতৃভাষাকে কেনো সর্বাঙ্গীন বিকাশের শ্রেষ্ঠ সহায়ক হিসাবে বিবেচনা করা হয় ?
উঃ শিক্ষার্থীর আত্ম প্রকাশের সবথেকে সহজ ও স্বাভাবিক মাধ্যম হল তার মাতৃভাষা । মায়ের থেকে শেখা বিষয় সে সহজেই হৃদয়ঙ্গম করতে সমর্থ হয় । অনুরূপভাবে ভাষার চারটি রুপকে আয়ত্ব করে নিজের আবেগ, অনুভূতি, প্রক্ষোভ ইত্যাদির বহিঃ প্রকাশ ঘটিয়ে সহজেই সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে সক্ষম হয় ।
২৮. মাতৃভাষা কিভাবে বুদ্ধির বিকাশকে অব্যাহত রাখে ?
উঃ মাতৃভাষার মাধ্যমে নিগূঢ় অনুশীলনের মাধ্যমে শিশুর বুদ্ধির বিকাশ সাবলীলভাবে অব্যাহত থাকে । অন্য কোন ভাষার ক্ষেত্রে যা সম্ভব নয় ।
২৯. শিশুর সাবলীল ভাব বিকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম কাকে বলা হয় ?
উঃ মাতৃ ভাষাকে, কারণ মাতৃভাষার মাধ্যমে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভাব বিনিময় সম্ভব তা অন্য ভাষার ক্ষেত্রে সম্ভব নয় ।
৩০. মাতৃ ভাষা ভাত্রিত্বের বন্ধন দৃঢ়তা প্রদান করে কিভাবে ?
উঃ একই ভাষা সম্পন্ন মানুষের মধ্যে সহজেই ভাবের বিনিময় সম্ভব হয় যা একে অপরের সম্পর্ককে সুদৃঢ় করে তোলে ।
৩১. অন্য ভাষার বিকাশে মাতৃভাষার গুরুত্ব কি ?
উঃ সুষ্ঠ ও সঠিক মাতৃভাষার শিক্ষা অন্য ভাষা শিক্ষার পদ্ধতি ও নিয়মগুলির আয়ত্বকরণ করতে সহজ করে তোলে ।
৩২. ব্যক্তি জীবনে মাতৃভাষার প্রভাব কিরূপ ?
উঃ ব্যক্তি জীবনে মাতৃভাষা ব্যক্তির ব্যক্তিত্ব, সামাজিক পরিচিতি ও সাংস্কৃতিক মর্যাদা বিকাশে সাহায্য করে ।
৩৩. প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমের কত শতাংশে মাতৃভাষা দখল করে রয়েছে ?
উঃ প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমের ৩০ শতাংশে মাতৃভাষা দখল করে রয়েছে ।
৩৪. ভাষা পঠনপাঠনের ক্ষেত্রে কার্যকরী দৃষ্টিভঙ্গি কোনটি ?
উঃ ভাষা পঠনপাঠনের ক্ষেত্রে কার্যকরী দৃষ্টিভঙ্গি হল মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ।
৩৫. প্রাথমিক স্তরে বাংলা ভাষা শিক্ষার উদ্দেশ্যগুলি কিকি ?
উঃ প্রাথমিক স্তরে বাংলা ভাষা শিক্ষার উদ্দেশ্যগুলি হলঃ অ) অপরের কথা শুনে যথাযথ ভাবে বুঝতে পারা । আ) সুস্পষ্ট উচ্চারণে অর্থ প্রকাশের মধ্য দিয়ে সহজ ভাবে মনের ভাব প্রকাশ করা । ই) স্পষ্ট, সুন্দর ও মোটামুটি দ্রুত হস্তাক্ষরে লিখতে পারা । ঈ) উৎকৃষ্ট শ্রেণীর সাহিত্য, মনীষীদের জীবনী ইত্যাদি পাঠের মাধ্যমে মহৎ ব্যক্তিদের মানসিকতার সাথে পরিচিত হওয়া ইত্যাদি ।
৩৬. প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষার প্রয়োজনীয়তা কি ?
উঃ প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে কারণ :- অ) ভাষা হল ভাবচিন্তার ধারক। ভাষার মাধ্যমেই শিশু তার অনুভূতি, কল্পনা ইত্যাদি মৌখিক বা লিখিত রূপে প্রকাশ করতে পারে । আ) সঠিকভাবে, ভদ্রভাবে ও জড়তাবিহীন ভাবে প্রশ্নের উত্তর দিতে সমর্থ হয় । ই) নিজের মনোভাব ও বক্তব্য স্পষ্ট ভাষায় যুক্তি সহ প্রকাশ করতে পারে । ঈ) স্বাধীন চিন্তা ও সুরুচিকর আত্মপ্রকাশ এর ভিতর দিয়ে সৃষ্টিশীল সাহিত্যের কাজে ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয় ।
৩৭. ভাষা, চিন্তন ও বাস্তবের মধ্যে সম্পর্ক কোন বিষয়কে নির্দেশ করে ?
উঃ ভাষার রূপান্তরযোগ্যতাকে ।
৩৮. বলা ও লেখার সহজতম মাধ্যম কি ?
উঃ মাতৃভাষা । এর মাধ্যমেই কোন বিষয়কে সহজভাবে বলতে ও লিখতে পারি ।
৩৯. জীবনের ভাষা ও জীবনকে প্রকাশ করার ভাষা কাকে বলা হয় ?
উঃ মাতৃ ভাষাকে ।
2023 সালে প্রাথমিক টেট পাশের হার ছিল মাত্র 2.47%, অর্থাৎ TET পাস এখন আর সহজ নয় । এর জন্য নিয়মিত প্রতিটি বিষয় ডিটেলস পড়তে হবে । আবার TET পাস করলেই চাকরি নয়, এর জন্য সর্বাধিক নম্বর তুলা একান্তই প্রয়োজনীয় । TET এ যার যতো বেশি নম্বর চাকরির দিকে সে ততটাই এগিয়ে । Upper Primary TET এর জন্য প্রস্তুত আমাদের “Ready to Study : Study Materials” আপনার প্রস্তুতিকে মসৃণ করে তুলবে । আমাদের সাথে যুক্ত হতে ▶ ক্লিক করুনঃ
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.
