প্রাথমিক টেট নির্যাস

Bengali MCQ For TET – Set-1

Bengali MCQ For TET – Set-1

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় Teacher’s Ability Test (TET) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। CTET, বিভিন্ন STET, পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক TET ও প্রাথমিক TET-এ প্রথম ভাষা বাংলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে 30টি MCQ-এর জন্য 30 নম্বর বরাদ্দ থাকে। এই দিকটি মাথায় রেখে, বিভিন্ন স্তরের TET পরীক্ষার জন্য উপযুক্ত 30টি প্রশ্নের একটি সেট ‘Bengali MCQ For TET’- Set-1 এ দেওয়া হয়েছে। এটি প্রথম সেট


➣ Join : Our Telegram Channel

Bengali MCQ For TET – Set-1

⟽ Previous Post : বাংলা প্যাডাগোজি


➡ প্রদত্ত পাঠ্য অংশটি পড়ে নিম্নের প্রশ্নগুলির উত্তর দিন ।

জিরাফ একটি বড় অদ্ভুত-দর্শন প্রাণী । তাহার যে বিষয়টি প্রথমে তোমার চোখে পড়িবে, তাহা হইল তাহার সুদীর্ঘ গ্রীবা; তাহা এতই দীর্ঘ যে, তাহার মাথাই থাকে মাটি থেকে প্রায় কুড়ি ফুট উচ্চে । ইহার সুন্দর বড় বড় খয়েরী চোখে এবং দুইটি ছোট ভোঁতা শিং-সমেত হরিণের মাথার মতো একটি ছোট মাথা আছে । ইহার পিঠ কাঁধ হইতে এতো খাড়া ভাবে ঢালু হইয়া নামিয়া আসিয়াছে যে, ইহার লেজের উপর দিয়া গড়াইয়া না পড়িয়া ইহার পিঠে আরোহণ করা বড় শক্ত । হরিণের পায়ের মতো ইহার পাগুলি সরু । ইহার চামড়া বড় বড় খয়েরী চিহ্নে আবৃত । প্রাচীনকালে যখন জিরাফকে তাহার জন্মস্থান আফ্রিকা হইতে প্রথমে রোমে আনা হইয়াছিল, তখন রোমের মানুষেরা এই অদৃষ্টপূর্ব প্রাণীকে ‘উট-চিতা’ বলিয়া অভিহিত করিয়াছিল । কারন জিরাফের দীর্ঘ গ্রীবা তাহাদের উটের কথা স্মরণ করাইয়া দিয়াছিল এবং ইহার চিহ্নগুলি তাহাদের স্মরণ করাইয়া দিয়াছিল চিতাবাঘের কথা ।


1. ‘ইহার চামড়া বড় বড় খয়েরী চিহ্নে আবৃত ।’ – এখানে যার কথা বলা হয়েছে সেই প্রাণীটি হলঃ
[A] চিতাবাঘ
[B] উট
[C] হরিণ
[D] উট-চিতা

উত্তর : [B]

2. জিরাফের জন্মস্থান হলঃ –
[A] রোম
[B] ইতালি
[C] আফ্রিকা
[D] সুইজারল্যান্ড

উত্তর : [C]

3. উটের মাথার সঙ্গে এখানে কার মাথার তুলনা করা হয়েছে ?
[A] চিতা বাঘের ।
[B] হাতির
[C] হরিণের
[D] কারোর না

উত্তর : [C]

4. ‘ইহার লেজের উপর দিয়া গড়াঈয়া না পড়িয়া ইহার পিঠে আরোহণ করা বড় শক্ত ।’ কারন –
[A] পিঠ খুবই পিচ্ছিল ।
[B] পিঠে ধরার মতো কিছু নেই ।
[C] লেজ খুউব ছোট ।
[D] পিঠটি ঢালু ।

উত্তর : [D]

5. প্রথম দর্শনে জিরাফের কোন বিষয় চোখে পড়ে ?
[A] খয়েরী চোখ
[B] ছোট লেজ
[C] সুদীর্ঘ গ্রীবা
[D] ছোট মাথা

উত্তর : [C]

6. জিরাফ কে প্রথম আনা হয়েছিল –
[A] ভারতে
[B] আফ্রিকায়
[C] রোমে
[D] কানাডায়

উত্তর : [C]

7. জিরাফের পায়ের সাথে অন্য কোন প্রাণীর পায়ের তুলনা করা হয়েছে ?
[A] চিতাবাঘের
[B] বকের
[C] উটের
[D] হরিণের

উত্তর : [D]

8. রোমের মানুষেরা জিরাফকে ‘উট-চিতা’ বলেছি কারন –
[A] জিরাফকে দেখতে উটের মতো ।
[B] জিরাফের গলা ও গায়ের চিহ্নের সাথে উট ও চিতার মিল দেখে ।
[C] জিরাফের গায়ে বাদামি ছোপ থাকার জন্য ।
[D] তারা স্থানীয়ভাবে নতুন নামকরণ করেছিলেন ।

উত্তর : [B]

9. জিরাফের মাথা মাটি থেকে –
[A] অনেকটা উঁচু
[B] পাঁচফুট উঁচু
[C] কুড়িফুট উঁচু
[D] প্রায় কুড়িফুট উঁচু

উত্তর : [D]

10. ‘আরোহণ’ শব্দের অর্থ হলঃ
[A] নিচে নামা
[B] পিঠে চড়া
[C] ওপরে ওঠা
[D] শুয়ে থাকা

উত্তর : [C]

11. স্মরণ শব্দের আক্ষরিক অর্থ হলঃ
[A] মনে রাখা
[B] মনে করিয়ে দেওয়া
[C] মনে করা
[D] চিন্তা করা

উত্তর : [C]

12. ‘উট-চিতা’ কোন ধরনের সমাস ?
[A] দ্বন্দ্ব সমাস
[B] রূপক কর্মধারয়
[C] মধ্যপদলোপী কর্মধারয়
[D] দ্বিগু সমাস

উত্তর : [A]

13. ‘বড় বড় খয়েরী চোখ’ – এখানে ‘বড় বড়’ হলঃ
[A] শব্দ দ্বিত
[B] শব্দ দ্বৈত
[C] জোড় শব্দ
[D] পারস্পরিক শব্দ

উত্তর : [B]

14. ‘অদৃষ্টপূর্ব’ শব্দের বাক্য সম্প্রসারণ করলে হবে ।
[A] যাহা পূর্বে শোনা যায় নাই ।
[B] যাহা পূর্বে জানা যায় নাই ।
[C] যাহা পূর্বে দেখা যায় নাই ।
[D] যাহা পূর্বে দেখা গিয়েছে ।

উত্তর : [C]

15. ‘চোখের কোণ’ – বাক্য সংকোচন করলে হবেঃ
[A] আঁখি
[B] ভ্রু
[C] অপাঙ্গ
[D] সর্বাঙ্গ

উত্তর : [C]

16. সুন্দর শব্দের পরিবর্তিত পদের সঠিক রুপ হলঃ
[A] সুন্দরী
[B] সুন্দরতা
[C] সুন্দরতম
[D] সৌন্দর্য

উত্তর : [D]

17. স্মরণ শব্দের বিপরীত শব্দ হলঃ
[A] মনেকরা
[B] ভুল করা
[C] মনে পড়া
[D] ভুলে যাওয়া

উত্তর : [D]

18. হরিণ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়টি হলঃ
[A] হৃ+ইন
[B] হর+ইন
[C] হি+ঋণ
[D] হরি+ইন

উত্তর : [A]

19. ‘আরোহণ করা বড় শক্ত’ – এখানে ‘বড় শক্ত’ বলতে বোঝানো হয়েছে –
[A] বড়ো ও শক্ত
[B] সুবিধাজনক
[C] খুব কঠিন
[D] উঁচু বলে চাপা অসম্ভব

উত্তর : [C]

20. গ্রীবা শব্দের অর্থ হলঃ
[A] গাল
[B] গলা
[C] কুঞ্জ
[D] পাঁজর

উত্তর : [B]

21. উক্ত পাঠ্য বিষয়টি কোন ভাষায় রয়েছে ।
[A] চালিত ভাষায় ।
[B] সাধু ভাষায় ।
[C] আঞ্চলিক ভাষায় ।
[D] নিভাষায় ।

উত্তর : [B]

22. চলিত ভাষা রুপে ব্যবহার হয়ে থাকে –
[A] মৌখিক ভাষা
[B] আদর্শ কথ্য ভাষা
[C] প্রমিত ভাষা
[D] উপভাষা

উত্তর : [B]

23. ভাষা শিক্ষনের কয়টি মডেল রয়েছে ?
[A] তিনটি
[B] চারটি
[C] পাঁচটি
[D] ছয়টি

উত্তর : [B]

24. কোন সময় শিশু মাতৃভাষা ও অন্য ভাষার মধ্যে পার্থক্য বুঝতে পারে ?
[A] তিন মাস বয়সে
[B] ছয় মাস বয়সে
[C] জন্মের একমাস পর
[D] বিদ্যালয়ে প্রবেশের পর

উত্তর : [B]

25. ‘ভাষা বিকাশে মেয়েরা ছেলেদের অপেক্ষা এগিয়ে থাকে’ – ভাষা বিকাশের এই বৈশিষ্ট্য
[A] সম্পূর্ণ ভুল
[B] আংশিক ভুল
[C] আংশিক সত্য
[D] সত্য

উত্তর : [D]

26. বাংলা ভাষায় সাধিত শব্দের কয়টি রুপ রয়েছে ?
[A] দুটি
[B] তিনটি
[C] চারটি
[D] পাঁচটি

উত্তর : [C]

27. বিদ্যালয় ব্যবস্থায় ত্রিভাষা ফর্মুলা কোন স্তর থেকে কার্যকর ?
[A] প্রাক প্রাথমিক
[B] প্রাথমিক
[C] উচ্চ প্রাথমিক
[D] মাধ্যমিক

উত্তর : [C]

28. কোন শিক্ষার্থী উপরের পাঠ্য অংশটি পড়ে তাকে অন্য ভাষায় রূপান্তর করতে সক্ষম হল । তাহলে তাহলে তার ভাষা শিখনের যে বোধমূলক উদ্দেশ্য সাধিত হল তা হলঃ
[A] সে অন্য ভাষা বলতে পারে ।
[B] সে অন্য ভাষা লিখতে পারে ।
[C] দুটি ভাষার ব্যাকরণজনিত জ্ঞান তার রয়েছে ।
[D] ভাষার তুলনা সে করতে জানে ।

উত্তর : [C]

29. আপনি উক্ত পাঠ্য অংশটি এতক্ষণ ধরে কীভাবে পড়লেন ?
[A] নিঃশব্দ পাঠের মাধ্যমে ।
[B] মৌখিক পাঠের মাধ্যমে ।
[C] প্রসারী পাঠের মাধ্যমে ।
[D] মৌখিক ও প্রসারী পাঠের মাধ্যমে ।

উত্তর : [A]

30. সাধারণভাবে পাঠ অভ্যাসে মানুষ মিনিটে কয়টি শব্দ পড়তে পারে ?
[A] 30-40 টি
[B] 50-100 টি
[C] 100-200 টি
[D] 200-220 টি

উত্তর : [D]


➣ Next set


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading