প্রাথমিক টেট নির্যাস

Bengali MCQ For TET – Set-2

Bengali MCQ For TET – Set-2

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় Teacher’s Ability Test (TET) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। CTET, বিভিন্ন STET, পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক TET ও প্রাথমিক TET-এ প্রথম ভাষা বাংলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে 30টি MCQ-এর জন্য 30 নম্বর বরাদ্দ থাকে। এই দিকটি মাথায় রেখে, বিভিন্ন স্তরের TET পরীক্ষার জন্য উপযুক্ত 30টি প্রশ্নের একটি সেট ‘Bengali MCQ For TET’- Set-2 এ দেওয়া হয়েছে। এটি দ্বিতীয় সেট


➣ Join : Our Telegram Channel

Bengali MCQ For TET – Set-2

⟽ Previous set


➡ প্রদত্ত পাঠ্য অংশটি পড়ে নিম্নের প্রশ্নগুলির উত্তর দিন ।

মানুষের আশা-আকাঙ্ক্ষা অন্তহীন । সেই তৃপ্তিহীন আশা-আকাঙ্ক্ষার পশ্চাতে মানুষ ছুটিয়া মরে । মানুষের আশা-আকাঙ্ক্ষার যেমন শেষ নাই, তাহার ছুটিয়া চলার তেমনি অন্ত নাই । মানুষের আকাঙ্ক্ষা করিবার ক্ষমতা অসীম । কিন্তু তাহাকে রুপদানের ক্ষমতা তাহার সীমিত । তাই সে আকাঙ্ক্ষা করে প্রচুর, কিন্তু পায় অল্প । ইহাই তাহার চিরন্তন অতৃপ্তির কারন । তাই সে যাহা পায়, তাহাতে তাহার চিত্তের ক্ষুধা মিটে না । সে চায় আরো, আরো বেশী । আসল কথা, মানুষ কি চায়, তাহা সে জানে না । তাই সে অনাদি অনন্ত আকাঙ্ক্ষার অন্তহীন আকর্ষণে উর্ধ্বশ্বাসে এক দিগন্ত হইতে অন্য দিগন্তে ধাবিত হয় । কিন্তু তাহার আকাঙ্ক্ষা তো কোনদিনই পূর্ণ হইবার নয় । ফলে, নৈরাশ্যের এক সূচিভেদ্য অন্ধকারে সে অবশেষে নিক্ষিপ্ত হয় । কবি তাই গভীর মনস্তাপে উচ্চারণ করেন – ‘যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না ।’ এই ভাবে পার্থিব সুখের অন্বেষণে ক্লান্ত হইয়া মানুষ চিরকাল শুধু অসম্ভবের পদতলে মাথা কুটিয়া মরে ।


1. মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রকৃতি হলঃ
[A] নির্দিষ্ট
[B] অনির্দিষ্ট
[C] প্রাসঙ্গিক
[D] আবশ্যক

উত্তর : [B]

2. মানুষের আকাঙ্ক্ষা করার ক্ষমতা ও তা রুপদানের ক্ষমতার মধ্যে সম্পর্ক কিরূপ ?
[A] আকাঙ্ক্ষা সীমিত কিন্তু রূপদানের ক্ষমতা অসীম ।
[B] আকাঙ্ক্ষা নির্দিষ্ট কিন্তু রূপদানের ক্ষমতাসীমিত
[C] আকাঙ্ক্ষা অসীম কিন্তু রূপদানের ক্ষমতা স্বল্প ।
[D] আকাঙ্ক্ষা ও রূপদানের ক্ষমতা উভয়ই অগাধ ।

উত্তর : [C]

3. মানুষ কি চায় তাহা সে …….
[A] জানে
[B] বোঝে
[C] বলতে পারে
[D] জানে না

উত্তর : [D]

4. কার আকাঙ্ক্ষা কোনদিনই পূর্ণ হয় না ?
[A] লেখকের
[B] মানুষের
[C] তার
[D] ঈশ্বরের

উত্তর : [B]

5. “নৈরাশ্যের এক সূচিভেদ্য অন্ধকারে সে অবশেষে নিক্ষিপ্ত হয় ।” – এখানে কার “নৈরাশ্যের” কথা বলা হয়েছে ?
[A] কবির
[B] লেখকের
[C] মানুষের
[D] সবার

উত্তর : [C]

6. “ইহাই তাহার চিরন্তন অতৃপ্তির কারন ।” – অতৃপ্তির কারন হলঃ
[A] স্বল্প পাওয়া ও অনেক আশা করা
[B] স্বল্প আশা করা এবং অনেক পাওয়া
[C] চাওয়া পাওয়ার মধ্যে স্বল্প ব্যবধান
[D] চাওয়া পাওয়ার মধ্যে মানুষের বিভিন্ন চিন্তা ।

উত্তর : [A]

7. মানুষ কিভাবে ক্লান্ত হয় ?
[A] আকাঙ্ক্ষা পূর্ণ করতে
[B] আকাঙ্ক্ষা ও পাওনার হিসাব করতে
[C] আকাঙ্ক্ষা ও পাওনার মধ্যে বিস্তর ফাঁক দেখে
[D] প্রার্থিব সুখের অন্বেষণে চাওয়া পাওয়ার হিসেব কষতে কষতে

উত্তর : [D]

8. ‘যা চাই তা ……করে চাই ।’
[A] দুঃখ
[B] আনন্দ
[C] ভুল
[D] ক্লান্ত

উত্তর : [C]

9. কার পিছনে মানুষ ছুটে মরে ?
[A] টাকার
[B] নামের
[C] আশার
[D] আশা-আকাঙ্ক্ষার

উত্তর : [D]

10. উক্ত অনুচ্ছেদে কোন ধরনের ক্ষুধার কথা বলা হয়েছে ?
[A] নৈতিক ক্ষুধার
[B] চিরন্তন ক্ষুধার
[C] আশা-আকাঙ্ক্ষার ক্ষুধার
[D] চিত্তের ক্ষুধার

উত্তর : [C]

11. কবির গভীর মনস্তাপের কারন হলঃ
[A] মানুষের দৈন্যতা
[B] মানুষের হীনতা
[C] মানুষের চাহিদা
[D] মানুষের মূর্খতা

উত্তর : [C]

12. মানুষ কেনো দিগন্ত হইতে অন্য দিগন্তে ধাবিত হয় ?
[A] নামের জন্য
[B] জসের জন্য
[C] প্রতিপত্তির জন্য
[D] আকাঙ্ক্ষা পূরণের জন্য ।

উত্তর : [D]

13. সূচিভেদ্য অন্ধকার শব্দের অর্থ হলঃ
[A] গভীর অন্ধকার
[B] ভোরবেলা
[C] মাঝ রাত্রি
[D] হালকা অন্ধকার

উত্তর : [A]

14. চিরন্তন শব্দের অর্থ –
[A] বহুদিনের
[B] শাশ্বত
[C] আগামি দিনের
[D] পরাস্ত

উত্তর : [B]

15. ‘তৃপ্তিহীন’ কোন ধরনের সমাস ?
[A] কর্মধারায়
[B] সমন্ধ তৎপুরুষ
[C] দ্বিগু
[D] অব্যয়িভাব

উত্তর : [D]

16. শেষ নাই যার তাকে বলা হয়
[A] অনাদি
[B] আদি
[C] অনন্ত
[D] অন্ত

উত্তর : [C]

17. দিগন্ত শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদটি হলঃ
[A] দিগ+অন্ত
[B] দি+গন্ত
[C] দিক্+অন্ত
[D] দিক+অন্ত

উত্তর : [C]

18. আকর্ষণ শব্দের বিপরীত শব্দ হলঃ
[A] কর্ষণ
[B] বিকর্ষণ
[C] অব্যাহতি
[D] নিষ্কৃতি

উত্তর : [B]

19. ‘চীর’ শব্দের অর্থ হলঃ
[A] নিত্য
[B] প্রতিদিন
[C] ছেঁড়া কাপড়
[D] অনন্ত

উত্তর : [C]

20. অন্বেষণ এর সন্ধি বিচ্ছেদ করলে হবে
[A] অন্বে+ষণ
[B] অন্ন+এষণ
[C] অনু+এষণ
[D] অন+বে+ষণ

উত্তর : [C]

21. প্রথমে বর্ণ শিক্ষণ হয় এবং পরে শব্দ শিক্ষণ হয় –
[A] বর্ণগত পাঠ প্রণালী তে ।
[B] বাক্য নির্বাচন পাঠ প্রণালী তে ।
[C] ধ্বনিগত পাঠ প্রণালী তে ।
[D] শব্দগুচ্ছ নির্বাচন পাঠ প্রণালী তে ।

উত্তর : [C]

22. নিম্নের কোন বৈশিষ্ট্য নিঃশব্দ পাঠের উদ্দেশ্যের অন্তর্গত ?
[A] পাঠকের স্বতঃস্ফূর্ত শব্দ চয়নের দক্ষতা বৃদ্ধি করা ।
[B] বাক্যের অন্তর্গত স্বরবর্ণ-ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করা ।
[C] দীর্ঘ ও বৈচিত্রময় বিষয়বস্তু পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের শব্দভান্ডার গড়ে তোলা ।
[D] পূর্ব নির্ধারিত উদ্দেশ্য সাধন করা ।

উত্তর : [A]

23. বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষণের কয়টি পদ্ধতি রয়েছে ?
[A] দুটি
[B] তিনটি
[C] চারটি
[D] পাঁচটি

উত্তর : [C]

24. কোন বিষয়ের ধারণা, নীতি বা তাত্বিক জ্ঞান মৌখিকভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপনের পদ্ধতি হলঃ
[A] আলোচনা পদ্ধতি
[B] প্রতিপাদন পদ্ধতি
[C] তুলনামূলক পদ্ধতি
[D] মৌখিক পদ্ধতি

উত্তর : [D]

25. নিম্নের কোনটি কেন্দ্রীকরণের উপায় নয় ?
[A] বাচনিক কেন্দ্রীকরণ
[B] অঙ্গভঙ্গিগত কেন্দ্রীকরণ
[C] অবাচনিক কেন্দ্রীকরণ
[D] সবগুলি

উত্তর : [C]

26. শোককবিতার প্রবক্তা কে ?
[A] মিল্টন
[B] পিণ্ডারিক
[C] রবীন্দ্রনাথ
[D] যতীন সেন

উত্তর : [A]

27. যে রচনায় হালকা বৈঠকিচালে লঘুরসাত্মক বিষয় ঘরোয়া মেজাজে আলোচনা করা হয় তাকে বলা হয় –
[A] জীবন চরিত
[B] বস্তুনিষ্ঠ প্রবন্ধ
[C] রম্য রচনা
[D] ভাব প্রধান প্রবন্ধ

উত্তর : [C]

28. ভাষা পরীক্ষাগারের সূচনা হয় –
[A] 1950 দশকে
[B] 1960 দশকে
[C] 1970 দশকে
[D] 1990 দশকে

উত্তর : [B]

29. গদ্য সাহিত্যে কত ধরনের ভাষারীতি লক্ষ্য করা যায় ?
[A] তিন ধরনের
[B] চার ধরনের
[C] পাঁচ ধরনের
[D] ছয় ধরনের

উত্তর : [A]

30. নিম্নের কোনটি রচনা শিক্ষার পঞ্চ সোপানের অন্তর্গত নয় ?
[A] উদ্দেশ্য
[B] প্রয়োজন
[C] আয়োজন
[D] অভিযোজন

উত্তর : [B]


➣ Next set


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading