প্রাথমিক টেট নির্যাস

Bengali MCQ For TET – Set-3

Bengali MCQ For TET – Set-3

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় Teacher’s Ability Test (TET) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। CTET, বিভিন্ন STET, পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক TET ও প্রাথমিক TET-এ প্রথম ভাষা বাংলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে 30টি MCQ-এর জন্য 30 নম্বর বরাদ্দ থাকে। এই দিকটি মাথায় রেখে, বিভিন্ন স্তরের TET পরীক্ষার জন্য উপযুক্ত 30টি প্রশ্নের একটি সেট ‘Bengali MCQ For TET’- Set-3 এ দেওয়া হয়েছে। এটি তৃতীয় সেট


➣ Join : Our Telegram Channel

Bengali MCQ For TET – Set-3

⟽ Previous set


➡ প্রদত্ত পাঠ্য অংশটি ভালভাবে পড়ে নিম্নের প্রশ্নগুলির উত্তর দিন ।

বাঙলা ভাষার উৎপত্তি নিয়ে পন্ডিতদের মধ্যে মতভেদ রয়েছ । বাংলার আদি অধিবাসীরা ছিলেন অস্ট্রিক জাতির । এরপর প্রাচীন বৈদিক ভাষা বা আর্য ভাষার আবির্ভাব ঘটে । আর্যদের ভাষা পরবর্তীতে সংস্কার হয়ে সংস্কৃত ভাষার উদ্ভব ঘটে । অনেকের ধারণা সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার উদ্ভব, তবে আধুনিক ভাষাবিদগণ এর মতে সাধারণ মানুষের মুখের ভাষা তথা প্রাকৃত ভাষা থেকেই বাংলা ভাষার উৎপত্তি। প্রাকৃত শব্দের আক্ষরিক অর্থ স্বাভাবিক । প্রাকৃত ভাষা থেকে সৃষ্ট ভাষাকে দুই ভাগে ভাগ করা যায় – অ) অপভ্রংশ ও আ) পালি । এ যুগে অপভ্রংশ ভাষা থেকে নতুন নতুন ভাষা সৃষ্টি হতে থাকে । এভাবেই অপভ্র্রংশ ভাষা থেকে সৃষ্টি হয় বাংলা ভাষা । অধিকাংশ ভাষাবিদ মনে করেন খ্রিষ্টীয় দশম শতাব্দীতে বাংলা ভাষা উৎপত্তি লাভ করে । ভাষা গোষ্ঠীর বিচারে বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয়ান ভাষার অন্তর্গত। ড: সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, মাগধী প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়।

 


1. প্রথমে যে ভাষার উদ্ভব ঘটে –
[A] আর্য ভাষার
[B] সংস্কৃত ভাষার
[C] বাংলা ভাষার
[D] প্রাকৃত ভাষার

উত্তর : [A]

2. প্রাকৃত ভাষা থেকে সৃষ্ট ভাষাকে কয় ভাগে ভাগ করা যায়
[A] দুই ভাগে
[B] চার ভাগে
[C] পাঁচ
[D] ভাগ নেই

উত্তর : [A]

3. সংস্কৃত ভাষার উদ্ভব ঘটে –
[A] খরোষ্টী ভাষা থেকে
[B] অস্ট্রিক ভাষা থেকে
[C] বাংলা ভাষা থেকে
[D] আর্য ভাষা থেকে

উত্তর : [D]

4. অধিকাংশ ভাষাবিদ মনে করেন ………… শতাব্দীতে বাংলা ভাষা উৎপত্তি লাভ করে ।
[A] পঞ্চম
[B] অষ্টম
[C] দশম
[D] দ্বাদশ

উত্তর : [C]

5. অপভ্রংশ ভাষা সৃষ্টি হয় –
[A] পালি ভাষা থেকে
[B] সংস্কৃত ভাষা থেকে
[C] নিভাষা থেকে
[D] প্রাকৃত ভাষা থেকে

উত্তর : [D]

6. বাংলা ভাষার উৎপত্তির বিষয়ে আধুনিক ভাষাবিদদের অভিমত হলঃ
[A] অপভ্রংশ ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি
[B] পালি ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি
[C] প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি
[D] মাগধী ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি

উত্তর : [C]

7. ভাষা গোষ্ঠীর বিচারে বাংলা ভাষা অন্তর্ভুক্ত –
[A] ইন্দো-অস্ট্রিক গোষ্ঠীর
[B] ইন্দো-ইউরোপীয়ান গোষ্ঠীর
[C] ইন্দো-পার্শিয়ান গোষ্ঠীর
[D] ইন্দো-চৈনিক গোষ্ঠীর

উত্তর : [B]

8. বাংলার আদি অধিবাসীরা ছিলেন –
[A] আদিবাসী জাতির
[B] আর্য জাতির
[C] শুদ্র জাতির
[D] অস্ট্রিক জাতির

উত্তর : [D]

9. প্রাকৃত ভাষা থেকে সৃষ্ট একটি ভাষা হলঃ
[A] পালি ভাষা
[B] সংস্কৃত ভাষা
[C] উর্দু ভাষা
[D] কন্নড় ভাষা

উত্তর : [A]

10. বাঙলা ভাষার উৎপত্তি নিয়ে মতভেদ রয়েছ
[A] ভাষাবিদদের মধ্যে
[B] ব্যাকরণবিদদের মধ্যে
[C] পণ্ডিতদের মধ্যে
[D] সাধারণ মানুষের মধ্যে

উত্তর : [C]

11. ড: সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটে ?
[A] প্রাকৃত ভাষা থেকে
[B] মাগধী ভাষা থেকে
[C] সংস্কৃত ভাষা থেকে
[D] মাগধী প্রাকৃত ভাষা থেকে

উত্তর : [D]

12. প্রাকৃত শব্দের আক্ষরিক অর্থ হলঃ
[A] প্রকৃত
[B] মৌখিক
[C] স্বাভাবিক
[D] জোর পূর্বক

উত্তর : [C]

13. ভাষা শব্দের অর্থ –
[A] ভেসে থাকা
[B] ভাব প্রকাশের লিখিত রুপ
[C] ভাব প্রকাশের মৌখিক রুপ
[D] আচরণের প্রকাশ

উত্তর : [C]

14. ভাষাগোষ্ঠী বলতে এখানে বোঝানো হয়েছে –
[A] একই ভাষায় কথা বলা মানুষদের
[B] আলাদা ভাষায় কথা বলা মানুষদের
[C] ভাষা বিভাগের নিয়ম তান্ত্রিক উপায়কে
[D] ভাষার ব্যবহারগত পদ্ধতিকে

উত্তর : [C]

15. পাঠ্য অংশটি পড়ে কোন ভাষা সর্ব শেষে এসেছে বলে আপনার মনে হয়েছে
[A] প্রাকৃত ভাষা
[B] মাগধী ভাষা
[C] সংস্কৃত ভাষা
[D] বাংলা ভাষা
উত্তর : [D]

16. ‘সৃষ্টি’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ রুপ হলঃ
[A] সৃষ+টি
[B] সৃষ্+তি
[C] সৃ+ইষ্টি
[D] সৃ+ষ্টি

উত্তর : [B]

17. ‘একশো বছরের সমাহার’ – কে এক কথায় বলা যাবে
[A] শতক
[B] শতকিয়া
[C] শতাব্দী
[D] শ্রীদেবী

উত্তর : [C]

18. “এ যুগে অপভ্রংশ ভাষা থেকে নতুন নতুন ভাষা সৃষ্টি হতে থাকে ।” – এখানে ‘নতুন নতুন’ শব্দটি হলঃ
[A] বর্ণবিপর্যয়
[B] শব্দ দ্বৈত
[C] পুনরাগম
[D] কোনটাই নয়

উত্তর : [B]

19. আবির্ভাব শব্দের সমার্থক শব্দ হলঃ
[A] তিরোধান
[B] অধিষ্ঠান
[C] অনুতীর্ণ
[D] উত্তীর্ণ

উত্তর : [B]

20. আদি শব্দের বিপরীত শব্দ –
[A] মূল
[B] প্রাচীন
[C] অনাদি
[D] পুরাতন

উত্তর : [C]

21. লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী পঠন কয় প্রকার ?
[A] দুই প্রকার
[B] তিন প্রকার
[C] চার প্রকার
[D] পাঁচ প্রকার

উত্তর : [B]

22. মুদ্রিত অক্ষর, শব্দ বা শব্দগুচ্ছ বোধগম্য করে উচ্চারণ করার কৌশলকে বলা হয় –
[A] লেখা
[B] পড়া
[C] বোঝা
[D] বলা

উত্তর : [B]

23. ‘কোন এক ব্যক্তির দুই পুত্র ছিল’ এটা বাঁকুড়ার কোন এক ব্যক্তি বললেন । আবার একই বিষয় মুর্শিদাবাদের কোন এক ব্যক্তি বললেন ‘কোন এক লোকের দুইটা ছেলি ছিল’ এখানে ভাষার কোন প্রকারভেদ উঠে এসেছে ?
[A] উপভাষা
[B] প্রমিত ভাষা
[C] মৌখিক ভাষা
[D] আঞ্চলিক ভাষা

উত্তর : [D]

24. উপভাষা কয় প্রকার ?
[A] দুই প্রকার
[B] তিন প্রকার
[C] পাঁচ প্রকার
[D] প্রকারভেদ নেই

উত্তর : [A]

25. ভাষা শিখনে ব্যবহারিক নৈপুণ্যতা অর্জনের চতুর্থ ক্ষেত্রটি হলঃ
[A] বলা
[B] শোনা
[C] লেখা
[D] পড়া

উত্তর : [C]

26. শিশুর মাতৃ ভাষা বিকাশের প্রথম স্তরের গুরুত্বপূর্ণ আচরণ হলঃ
[A] অনুসরণ
[B] অনুকরণ
[C] অনুশীলন
[D] অনুসরণ ও অনুকরণ

উত্তর : [D]

27. বাংলা ভাষা শিক্ষণের কয়টি কৌশল রয়েছে
[A] তিনটি
[B] চারটি
[C] পাঁচটি
[D] ছয়টি

উত্তর : [D]

28. সংশোধনাগার কে অনেকসময় ‘শশুরবাড়ি’ বলা হয়, এটি কোন ধরনের ভাষার উদাহরণ ?
[A] নিভাষা
[B] অপার্থ ভাষা
[C] মিশ্র ভাষা
[D] অপ ভাষা

উত্তর : [B]

29. ভাষা শিক্ষার ক্ষেত্রে শ্রবণ কয় প্রকার ?
[A] দুই প্রকার
[B] তিন প্রকার
[C] চার প্রকার
[D] পাঁচ প্রকার

উত্তর : [C]

30. নিম্নের কোনটি ভাষা শিক্ষণের মডেল নয় ?
[A] Advanced Organizer Model
[B] Concrete Attention Model
[C] Concept Attainment Model
[D] ICON Model

উত্তর : [B]


➣ Next set


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading