Bengali MCQ For TET – Set-4
Bengali MCQ For TET – Set-4
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় Teacher’s Ability Test (TET) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। CTET, বিভিন্ন STET, পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক TET ও প্রাথমিক TET-এ প্রথম ভাষা বাংলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে 30টি MCQ-এর জন্য 30 নম্বর বরাদ্দ থাকে। এই দিকটি মাথায় রেখে, বিভিন্ন স্তরের TET পরীক্ষার জন্য উপযুক্ত 30টি প্রশ্নের একটি সেট ‘Bengali MCQ For TET’- Set-4 এ দেওয়া হয়েছে। এটি চতুর্থ সেট।
Bengali MCQ For TET – Set-4
➡ প্রদত্ত পাঠ্য অংশটি ভালভাবে পড়ে নিম্নের প্রশ্নগুলির উত্তর দিন ।
১৯৬৮ খ্রীস্টাব্দের ৪ঠা অক্টোবর তারিখের আকস্মিক বন্যা উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলায় যে সর্বগ্রাসী মহাধ্বংসের সৃষ্টি করেছিল, সাম্প্রতিক কালে তার তুলনা নাই । প্রলয়ের কল্পনা আমরা যেভাবে করি উত্তরবঙ্গের বন্যায় সেই প্রলয় প্রত্যক্ষ করলাম । ১৯৬৮ সালের বর্ষাকালে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল, তা স্মরণীয় কালেও কখনো হয়নি । দিন কয়েক অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সর্বনাশী তিস্তা, পাহাড় থেকে তীব্র বেগে সমতলের মাটিতে ছুটে প্রবেশ করলো, প্রবল স্রোতবেগে ভেসে গেল পাথর ঘেরা নদীর দুই পাড়, ভেসে গেল বিশাল বৃক্ষরাজি, বাড়ি-ঘর, কংক্রিটে তৈরি সেবক পুল, রেল পুল, আরো শত শত ছোট পুল ও পাকা সড়ক, ভেসে গেল শষ্য পরিপূর্ন ক্ষেত, জনাকীর্ণ গ্রাম ও তার অধিবাসী মানুষ ও গবাদিপশু আর লক্ষ লক্ষ টাকার সম্পত্তি । রাত্রিতে দ্রুত জল বাড়ার সঙ্গে সঙ্গে তিস্তার বাঁধ ভেঙ্গে সমগ্র জলপাইগুড়ি শহর জলপ্লাবিত হয়ে গেল । একতলা বাড়ি, টিনের ঘর, কুঁড়ে ঘর – সব ডুবে গেল, ভেসে গেল অসহায় অপ্রস্তুত নর-নারী শিশু-বৃদ্ধ । চতুর্দিকে আতঙ্ক আর করুন আর্তনাদ । সবাই আশ্রয় খোঁজে, কে কাকে বাঁচাবে ? বন্যার আকস্মিকতায় ও প্রবলতায় কর্তৃপক্ষও সমসাময়িকভাবে কিংকর্তব্যবিমূঢ় । চারিদিকে কেবল কনকনে ঠাণ্ডা ঘোলা জল, আলো নাই, খাবার নাই, পানীয় জল নাই ।
1. কোন মাসে বন্যার ঘটনাটি ঘটে ছিল ?
[A] সেপ্টেম্বর
[B] অক্টোবর
[C] নভেম্বর
[D] জুলাই
উত্তর : [B]
2. পার্বত্যাঞ্চলের আকস্মিক বন্যা শব্দের একটি বিকল্প পরিভাষা হলঃ
[A] বানভাষী
[B] হড়াৎ
[C] হড়পা বান
[D] গিরিমূখী
উত্তর : [C]
3. ঘটনাটি কোন নদীর সাথে জড়িত ?
[A] গঙ্গা
[B] রায়মঙ্গল
[C] তোর্সা
[D] তিস্তা
উত্তর : [D]
4. বন্যার ফলে কোন শহর প্লাবিত হয়েছিল ?
[A] শিলিগুড়ি
[B] দার্জিলিং
[C] ময়নাগুড়ি
[D] জলপাইগুড়ি
উত্তর : [D]
5. এখানে একটি বিখ্যাত পুলের নাম রয়েছে সেটি হলঃ
[A] হাওড়ার পুল
[B] সেবক পুল
[C] সুইমিংপুল
[D] চণ্ডীপুল
উত্তর : [B]
6. তিস্তা নদী কোথা বন্যার জল নিয়ে থেকে এসেছিল ?
[A] দার্জিলিং থেকে
[B] সমতল থেকে
[C] জলপাইগুড়ি থেকে
[D] পাহাড় থেকে
উত্তর : [D]
7. জলপাইগুড়ি শহর কখন প্লাবিত হয়েছিল ?
[A] সঙ্গে সঙ্গে
[B] রাত্রে
[C] পরের দিন
[D] সন্ধ্যার সময়
উত্তর : [B]
8. বন্যার পর জলের প্রকৃতি হয়েছিল –
[A] কনকনে ঠাণ্ডা
[B] ঘোলা
[C] কনকনে ঠাণ্ডা ও ঘোলা
[D] পরিস্কার
উত্তর : [C]
9. নদীর দুপাশ কী দিয়ে ঘেরা ছিল ?
[A] গাছ দিয়ে
[B] সিমেন্ট দিয়ে
[C] পাথর দিয়ে
[D] ঘরবাড়ি দিয়ে
উত্তর : [C]
10. তিস্তা নদী কে এখানে কী হিসাবে দেখানো হয়েছে ?
[A] সর্বগ্রাশী
[B] সর্বনাশী
[C] বিধ্বংসী
[D] সৃষ্টিশীল
উত্তর : [B]
11. নর-নারী শিশু-বৃদ্ধ কে এককথায় বলা যায় –
[A] পরিবার
[B] আবাল-বৃদ্ধবনিতা
[C] সংসার
[D] পরিজন
উত্তর : [B]
12. জনাকীর্ণ শব্দের অর্থ –
[A] জনসংখ্যা শূন্য
[B] প্রচুর জনসংখ্যা সমৃদ্ধ
[C] মাথাপিছু
[D] বৃহৎ গ্রাম
উত্তর : [B]
13. কী করা উচিৎ তা খুঁজে না পাওয়ার অবস্থা হলঃ
[A] অসহায়
[B] উদাসীনতা
[C] কিংকর্তব্যবিমূঢ়
[D] কোনটাই নয়
উত্তর : [C]
14. আর্তনাদ বলতে বোঝায় –
[A] জোরে চিৎকার
[B] সমস্বরে চিৎকার
[C] সাহায্যের জন্য চিৎকার
[D] অসহায় ব্যক্তির চিৎকার
উত্তর : [D]
15. চতুর্দিক শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলঃ
[A] চতুর+দিক
[B] চতুঃ+দিক
[C] চতু+দিক
[D] চতুর্দি+ক
উত্তর : [B]
16. জলপাইগুড়ি শহর জলপ্লাবিত হয়ে গেল – জলপাইগুড়ি শব্দটির কারক নির্ণয় করলে হবে
[A] কর্তৃ কারক
[B] করণ কারক
[C] অধিকরণ কারক
[D] নিমিত্ত কারক
উত্তর : [C]
17. বন্যার আকস্মিকতায় ও প্রবলতায় কে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিল ?
[A] সাধারণ মানুষ
[B] বনদপ্তর
[C] বিপর্যয় মোকাবিলা দল
[D] কর্তৃপক্ষ
উত্তর : [D]
18. দুইদিকে বৃক্ষসারি যুক্ত পথ কে বলা হয় –
[A] বৃক্ষরাজি
[B] বীথিকা
[C] বাগান পথ
[D] মল্লিকা
উত্তর : [B]
19. প্রবলতা শব্দের অর্থ –
[A] ক্ষিপ্রতা
[B] জোরে
[C] তীব্র
[D] ধীরেসুস্থে
উত্তর : [A]
20. নিম্নের কোনটি ‘নদী’ শব্দের সমার্থক শব্দ ?
[A] তটিনী
[B] জোড়
[C] নালা
[D] খাত
উত্তর : [A]
21. শিশু কোন সময় থেকে তাদের মনের ভাব প্রকাশে বিভিন্ন ধরনের কান্না আয়ত্ব করে ?
[A] 1-5 দিন বয়সে
[B] 1-4 সপ্তাহ বয়সে
[C] 1-5 মাস বয়সে
[D] জন্মের পর
উত্তর : [C]
22. বয়সের ভিত্তিতে মাতৃ ভাষার বিকাশ পর্যায়কে কয় ভাগে ভাগ করা যায় ?
[A] দুই ভাগে
[B] তিন ভাগে
[C] ছয় ভাগে
[D] ভাগ নেই
উত্তর : [A]
23. প্রথম বাল্যকালে শিশুর ভাষা বিকাশের পর্যায়কে কয় ভাগে ভাগ করা যায় ?
[A] দুই ভাগে
[B] তিন ভাগে
[C] ছয় ভাগে
[D] চার ভাগে
উত্তর : [D]
24. শিশু কোন সময় থেকে সর্বজনীন শব্দাংশ উচ্চারণে সক্ষম হয় ?
[A] 1-2 মাস বয়সে
[B] 2-5 মাস বয়সে
[C] 5-6 মাস বয়সে
[D] 7-8 মাস বয়সে
উত্তর : [D]
25. নিম্নের কোনটি সর্বজনীন প্রকৃত শব্দাংশ হিসাবে ধরা হয় না ?
[A] বা-বা-বা …
[B] সাঁই-সাঁই-সাঁই …
[C] নে-নে-নে …..
[D] দে-দে-দে ….
উত্তর : [B]
26. ভাষার বিকাশের ক্ষেত্রে শিশু কোন সময়ে তাদের শ্রুতিগোচর শব্দ উচ্চারণ আরম্ভ করে ?
[A] 2-5 মাস বয়সে
[B] 8 মাস বয়স থেকে
[C] 9-10 মাস বয়সে
[D] 12 মাস বয়স থেকে
উত্তর : [D]
27. নিম্নের কোন সময় শিশু বিভিন্ন অবস্থার কার্যকারন সম্পর্ক ব্যখ্যা করতে সক্ষম হয় ?
[A] 12 মাস বয়স বয়সে
[B] 5 বছর বয়সে
[C] 7 বছর বয়সে
[D] 10 বছর বয়সে
উত্তর : [D]
28. কোন বয়সে শিশুদের মধ্যে ভাষার বিকাশ সর্বাধিক হারে ঘটে ?
[A] 5 বছর বয়সে
[B] তিন থেকে আট বছর বয়সে
[C] 12 বছরের পর
[D] জানা যায়নি
উত্তর : [B]
29. ভাষা শিক্ষা ও জ্ঞানের অন্তসম্পর্কের মাধ্যমে ভাষার বিকাশ ঘটে । এটি ভাষা বিকাশের –
[A] Behavioral Theory এর মূল বক্তব্য ।
[B] Semantic Theory এর মূল বক্তব্য ।
[C] Semantic-Cognitive Theory এর মূল বক্তব্য ।
[D] Nativist Theory এর মূল বক্তব্য ।
উত্তর : [C]
30. শিশুর আধো আধো উচ্চারণের ঘটনাকে বলা হয় –
[A] স্কিমিং
[B] জিনিং
[C] হুপিং
[D] ব্যাবলিং
উত্তর : [D]
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.