Bengali MCQ For TET – Set-5
Bengali MCQ For TET – Set-5
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় Teacher’s Ability Test (TET) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। CTET, বিভিন্ন STET, পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক TET ও প্রাথমিক TET-এ প্রথম ভাষা বাংলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে 30টি MCQ-এর জন্য 30 নম্বর বরাদ্দ থাকে। এই দিকটি মাথায় রেখে, বিভিন্ন স্তরের TET পরীক্ষার জন্য উপযুক্ত 30টি প্রশ্নের একটি সেট ‘Bengali MCQ For TET’- Set-5 এ দেওয়া হয়েছে। এটি পঞ্চম সেট।
Bengali MCQ For TET – Set-5
➡ প্রদত্ত পাঠ্য অংশটি ভালভাবে পড়ে নিম্নের প্রশ্নগুলির উত্তর দিন ।
উনিশ শতকে বঙ্গীয় নবজাগরণের ঢেউ কলকাতা ছাড়িয়ে মানভূমে আসে একটু দেরিতে। বিহার রাজ্যের প্রশাসনিক সীমায় আবদ্ধ থাকার জন্য কলকাতা তখন দূরতর হয়ে উঠেছিল পুরুলিয়া থেকে। তাই ছাপার যুগ এসে গেলেও অনেক দিন পর্যন্ত পুঁথির যুগেই আবদ্ধ ছিল পুরুলিয়া। পশ্চিমের বাঘমুন্ডি থেকে পুবের দিকের পুঞ্চা-কাশীপুর, দক্ষিণের বান্দোয়ান-বরাবাজার থেকে উত্তরের মুড়াড্ডি, বেরো, রামচন্দ্রপুর— সর্বত্র চলেছিল পুঁথিচর্চা। পুঁথি যেমন লেখা হয়েছে কাশীপুর রাজবাড়িতে বা পুরোহিত গৃহে, তেমনই অব্রাহ্মণ বা তথাকথিত নিম্নবর্গের মানুষও লিপিকর্মে যুক্ত হয়েছিলেন। তালপাতাকে লেখার উপযোগী করার কাজ, তুলোট কাগজ তৈরি, বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশিয়ে কালি তৈরির কাজে মহিলাদেরও অংশগ্রহণ ছিল। ১৯৫৬-তে বিহার থেকে মুক্ত হয়ে আজকের পুরুলিয়া সংযুক্ত হয় বঙ্গে। ভাষা আন্দোলন ছিল সেই বঙ্গভুক্তির অন্যতম হাতিয়ার। এর সাফল্যের পিছনে যে পুরুলিয়ার পুঁথিগুলিরও ভূমিকা ছিল, সে কথা ভুলে গেছেন অনেকে। তখন ‘লোকসেবক সংঘ’ জেলার নানা প্রান্ত থেকে সংগ্রহ করে এনেছিল অজস্র বাংলা পুঁথি। পুরুলিয়া যে আসলে বঙ্গভাষী ভূখণ্ড, পুঁথির সাক্ষ্যে সে কথা তুলে ধরার জন্য। ‘শিল্পাশ্রম’-এর অন্ধকারে আজ সেই প্রাচীন অমূল্য পুঁথিগুলি বিলুপ্তির অপেক্ষায় দিন গুনছে।
সর্বার্থে পিছিয়ে পড়া (অনেকে স্বীকার করেন না) এই প্রান্তিক ভূখণ্ডে এমন পুঁথি-সম্পদ বিস্ময়ের বই কী! পুরুলিয়ার নাম ছৌ-ঝুমুর-ভাদু-টুসু-নাচনির দেশ বলে। কিন্তু সে সবের বাইরে জ্ঞান ও সাহিত্যচর্চাও পুরুলিয়ায় যথেষ্ট হয়েছে। যোগ্য উত্তরাধিকার তৈরি হয়নি বলেই হয়তো বাংলা সাহিত্যের ইতিহাসে আজও পুরুলিয়া উপেক্ষিত!
1. পশ্চিমবঙ্গে যুক্ত হওয়ার পূর্বে পুরুলিয়া অন্তর্ভুক্ত ছিল –
[A] মানভূম রাজ্যে
[B] ঝাড়খণ্ডে
[C] বিহারে
[D] ওড়িশায়
উত্তর : [C]
2. বঙ্গীয় নবজাগরণের ঢেউ কখন পুরুলিয়াতে আসে ?
[A] উনিশ শতকের শেষে
[B] উনিশ শতকে
[C] অষ্টাদশ শতকে
[D] জানা যায় নি
উত্তর : [B]
3. ‘এর সাফল্যের পিছনে যে পুরুলিয়ার পুঁথিগুলিরও ভূমিকা ছিল’ — এখানে কার সাফল্যের কথা বলা হয়েছে ?
[A] লেখকের
[B] পুরুলিয়ার
[C] বাংলা ভাষার
[D] পুরুলিয়ার পশ্চিমবঙ্গের সাথে সংযুক্তির
উত্তর : [D]
4. ‘পুরুলিয়া উপেক্ষিত’ – কোথায় ?
[A] বাংলা ভাষায়
[B] অর্থনৈতিক দিক থেকে
[C] বাংলা সাহিত্যের ইতিহাসে
[D] বাংলা সাহিত্য চর্চায়
উত্তর : [C]
5. রামচন্দ্রপুর অবস্থিত পুরুলিয়ার
[A] পশ্চিমে
[B] পূর্বে
[C] দক্ষিণে
[D] উত্তরে
উত্তর : [D]
6. ‘প্রাচীন অমূল্য পুঁথিগুলি বিলুপ্তির অপেক্ষায় দিন গুনছে।’ — কোথাকার পুঁথির কথা বলা হয়েছে এখানে ?
[A] পুরুলিয়ার
[B] শিল্পাশ্রমের
[C] পশ্চিমবঙ্গের
[D] বিহারের
উত্তর : [A]
7. পুরুলিয়া থেকে কলকাতা দূর ছিল, কারন –
[A] রাস্তাঘাট ভাল ছিল না
[B] যোগাযোগ অনুন্নত ছিল
[C] রাজনৈতিক সীমানা
[D] প্রশাসনিক সদিচ্ছার অভাব
উত্তর : [C]
8. পুরুলিয়াকে জানা যায় –
[A] বিষ্ময়ের দেশ নামে
[B] প্রাচীন দেশ নামে
[C] মানভূম নামে
[D] ছৌ-এর দেশ নামে
উত্তর : [D]
9. এখানে যে সংস্থার নাম রয়েছে সেটি হলঃ
[A] শিল্পাশ্রম
[B] লোকসেবক সংঘ
[C] বঙ্গীয় নবজাগরণ
[D] কাশিপুর রাজবাড়ি
উত্তর : [C]
10. কতদিন পর্যন্ত পুঁথির যুগেই আবদ্ধ ছিল পুরুলিয়া ?
[A] ছাপার যন্ত্র আবিষ্কার না হওয়া পর্যন্ত
[B] ছাপার যুগ না আসা পর্যন্ত
[C] ঊনবিংশ শতক পর্যন্ত
[D] বিংশ শতক পর্যন্ত
উত্তর : [C]
11. নবজাগরণ শব্দের অর্থ হলঃ
[A] নতুন করে জাগা
[B] নয়টি যায়গার একত্রিকরন
[C] পুরাতন ধারণা থেকে বেরিয়ে নতুন করে পথ চলা
[D] নতুন ভাবে কাজ করা
উত্তর : [C]
12. ‘পুঁথিচর্চা’ – শব্দটির ব্যাসবাক্য হবেঃ
[A] পুঁথি কেন্দ্রিক চর্চা
[B] পুঁথি নিয়ে চর্চা
[C] পুঁথির চর্চা
[D] কোনটাই নয়
উত্তর : [B]
13. লিপিকর্মে যুক্ত হয়েছিলেন । ‘লিপিকর্মে’ শব্দটি নিম্নের যে কারকের অন্তর্গত সেটি হলঃ
[A] কর্তৃ কারক
[B] কর্ম কারক
[C] সম্প্রদান কারক
[D] অপাদান কারক
উত্তর : [D]
14. শিল্পাশ্রম এর সন্ধিবিচ্ছেদ হবেঃ
[A] শিল্প+শ্রম
[B] শিল্প+আশ্রম
[C] শিল্পা-শ্রম
[D] শিল+পা+শ্রম
উত্তর : [B]
15. যা লোপ হয়ে গেছে – এক কথায় তা হলঃ
[A] শেষ
[B] নির্লিপ্ত
[C] বিলুপ্ত
[D] নিখোঁজ
উত্তর : [C]
16. প্রান্তিক শব্দের পদ পরিবর্তন করলে হবেঃ
[A] সীমান্ত
[B] প্রান্ত
[C] উভয়ই
[D] কোনটাই নয়
উত্তর : [B]
17. ‘আবদ্ধ’ শব্দটির বিপরীত শব্দ হলঃ
[A] মুক্ত
[B] বদ্ধ
[C] উন্মুখ
[D] বন্দী
উত্তর : [A]
18. বংশ পরম্পরা থেকে প্রাপ্ত অধিকার –
[A] স্বাধিকার
[B] ব্যাপার
[C] উত্তরাধিকার
[D] দক্ষিণাধিকার
উত্তর : [C]
19. ‘অব্রাহ্মণ’ – এখানে ‘অ’ হলঃ
[A] পূর্বপদ
[B] উপসর্গ
[C] অনুসর্গ
[D] প্রত্যয়
উত্তর : [B]
20. ‘বরাবাজার’ হল একটি —
[A] স্থানের নাম
[B] বিখ্যাত বাজার
[C] বরা কেনা-বেচার হাট
[D] বরের বাজার
উত্তর : [A]
21. বাংলা ভাষার উদ্ভবের সময়কাল কে কয়টি পর্যায়ে ভাগ করা যায় ?
[A] দুটি
[B] তিনটি
[C] চারটি
[D] পাঁচটি
উত্তর : [B]
22. প্রাচীন বাংলা ভাষার নির্দেশিত লক্ষণগুলির অন্তর্ভুক্ত নয় –
[A] ধ্বনিগত লক্ষণ
[B] রুপগত লক্ষণ
[C] উভয়ই
[D] বাক্যগত লক্ষণ
উত্তর : [D]
23. ‘ই’ আর ‘উ’ এর প্রভাবে স্বরোচ্চতাসাম্য বা স্বরসঙ্গতির নিয়মের ব্যাপকতা – বিষয়টি
[A] আধুনিক বাংলার বর্ণগত লক্ষণ
[B] মধ্য বাংলার বর্ণগত লক্ষণ
[C] আধুনিক বাংলার ধ্বনিগত লক্ষণ
[D] আধুনিক বাংলার রুপগত লক্ষণ
উত্তর : [C]
24. বাংলা সহ সকল ভারতীয় লিপি উদ্ভুত হয়েছে –
[A] ব্রাহ্মী লিপি থেকে
[B] খরোষ্ঠি লিপি থেকে
[C] গুপ্ত লিপি থেকে
[D] পান্ডুলিপি থেকে
উত্তর : [A]
25. মানুষের সচেতন এবং স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় মাধ্যমে ভাষার বিকাশকে বলা হয় –
[A] আত্তীকরণ
[B] অর্জন
[C] শিখন
[D] শিক্ষণ
উত্তর : [B]
26. বাংলা ভাষায় বর্গ রয়েছে –
[A] চারটি
[B] পাঁচটি
[C] ছয়টি
[D] বর্তমানে কোন বর্গ নেই
উত্তর : [B]
27. বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ সংখ্যার পরিমান –
[A] প্রায় পঞ্চাশ হাজার
[B] প্রায় 68,500
[C] প্রায় 80 হাজার
[D] প্রায় এক লক্ষের অধিক
উত্তর : [D]
28. বিদ্যালয় ব্যবস্থায় ত্রিভাষা ফর্মুলার অন্তর্গত নয় –
[A] মাতৃ ভাষা
[B] একটি আধুনিক ভারতীয় ভাষা
[C] সরকারী বা সহযোগী ভাষা
[D] একটি বিদেশি ভাষা
উত্তর : [D]
29. বলা ও লেখার সহজতম মাধ্যমে হলঃ
[A] চলিত ভাষা
[B] সাধুভাষা
[C] মাতৃ ভাষা
[D] বইয়ের ভাষা
উত্তর : [C]
30. ভাষা হলঃ
[A] ভাবনা চিন্তার বাহক
[B] ভাবনা চিন্তার ধারক
[C] ভাবনা চিন্তার গ্রাহক
[D] ভাবনা চিন্তার প্রতিবন্ধক
উত্তর : [B]
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.