Bengali MCQ For TET – Set-6
Bengali MCQ For TET – Set-6
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় Teacher’s Ability Test (TET) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। CTET, বিভিন্ন STET, পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক TET ও প্রাথমিক TET-এ প্রথম ভাষা বাংলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে 30টি MCQ-এর জন্য 30 নম্বর বরাদ্দ থাকে। এই দিকটি মাথায় রেখে, বিভিন্ন স্তরের TET পরীক্ষার জন্য উপযুক্ত 30টি প্রশ্নের একটি সেট ‘Bengali MCQ For TET’- Set-6 এ দেওয়া হয়েছে। এটি ষষ্ঠ সেট।
Bengali MCQ For TET – Set-6
➡ প্রদত্ত পাঠ্য অংশটি ভালভাবে পড়ে নিম্নের প্রশ্নগুলির উত্তর দিন ।
আধুনিক যুদ্ধে নির্ণায়ক হয়ে ওঠতে পারে বিমানবাহিনী। শত্রুর আকাশ দখল করে ফেলা মানেই কার্যত অর্ধেক যুদ্ধ জয়। তাই এবার প্রতিপক্ষের বিমানবাহিনীকে নজরে রেখে নতুন ও ত্যাধুনিক অস্ত্রের সফল পরীক্ষা করল ভারত।
জানা গিয়েছে, ভারতের এই নয়া হাতিয়ারটির নাম ‘স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন’। অস্ত্রটি তৈরি করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। ১২৫ কিলো ওজনের এই ক্ষেপণাস্ত্রটির ১০০ কিলোমিটার পর্যন্ত হামলা চালাতে সক্ষম। মূলত, শত্রুপক্ষের বিমানবন্দর ধ্বংস করায় এই অস্ত্রের কাজ। এটির মাধ্যমে রানওয়ে, রাডার স্টেশন, জ্বালানি ভাণ্ডার ও বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষের যুদ্ধবিমানগুলিকে ধ্বংস করে দেওয়া যায়। অস্ত্রটি বেশ কিছুদিন ধরে পরীক্ষা নিরীক্ষার পর বৃহস্পতিবার ওড়িশা উপকূলে হক-আই জেট বিমান থেকে নির্ধারিত লক্ষ্যে আঘাত হানে ‘স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন’টি। ফলে রীতিমতো খুশি সামরিক বাহিনী। কারণ পাকিস্তান ও চিনের বায়ুসেনা ঘাঁটিগুলিকে এবার সহজেই নিশানা করতে পারবে ভারতীয় যুদ্ধবিমানগুলি। তাই দু’টি ফ্রন্টে অর্থাৎ দুই দেশের সঙ্গে একযোগে লড়াই শুরু হলেও অনেকটা মজবুত জায়গায় থাকবে ভারতীয় সেনা।
এদিকে, এই নয়া অস্ত্রের সফল পরীক্ষায় প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার পথে আরও এক কদম এগিয়ে গিয়েছে ভারত বলেই মত বিশ্লেষকদের। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই ক্যাবিনেটের বৈঠকে ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রপ্তানিতে সম্মতি দেওয়া হয়। অস্ত্র রপ্তানির মাধ্যমে ২০২৫ সাল পর্যন্ত ৫ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৬ হাজার কোটি) আয়ের লক্ষমাত্রা রয়েছে সরকারের। এখনও পর্যন্ত প্রতিরক্ষা ক্ষেত্রে শুধুমাত্র যন্ত্রাংশ রপ্তানি করত ভারত (India)। কিন্তু এবার আকাশ মিসাইল রপ্তানিতে কেন্দ্রের সবুজ সংকেত পাওয়া গিয়েছে। এর ফলে আন্তর্জাতিক স্তরে অস্ত্রের বাজারে নিজের উপস্থিতি জানান দেবে ভারত বলেই মত বিশ্লেষকদের।
1. আধুনিক যুদ্ধে কে নির্ণায়ক হয়ে উঠতে পারে ?
[A] আগ্নেয়াস্ত্র
[B] বিমান
[C] বিমান বাহিনী
[D] ক্ষেপণাস্ত্র
উত্তর : [C]
2. ‘স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন’ হল একটি –
[A] মেশিনগান
[B] মিশাইল
[C] সামরিক যন্ত্রাংশ
[D] প্রতিরক্ষা নথি
উত্তর : [B]
3. সবুজ সঙ্কেত বলতে বোঝানো হয়েছে –
[A] সবুজ রঙের সঙ্কেত
[B] সবুজ কালি তে লেখা সঙ্কেত
[C] প্রতিরক্ষা দপ্তরের বাধা
[D] সম্মতি
উত্তর : [D]
4. অস্ত্রটি কখন সফল প্রয়োগ ঘটানো হয় ?
[A] সোমবার
[B] মঙ্গলবার
[C] বুধবার
[D] বৃহস্পতিবার
উত্তর : [D]
5. আন্তর্জাতিক বাজারে ভারত আগে রপ্তানি করত –
[A] মিশাইল
[B] আগ্নেয়াস্ত্র
[C] যন্ত্রাংশ
[D] যানবাহন
উত্তর : [C]
6. ক্ষেপণাস্ত্রটি হামলা চালাতে সক্ষম –
[A] 125 কিঃমিঃ পর্যন্ত
[B] 100 কিঃমিঃ পর্যন্ত
[C] জানা যায়নি
[D] ক্ষেত্র বিশেষে 100 থেকে 125 কিঃমিঃ পর্যন্ত
উত্তর : [B]
7. ক্যাবিনেটে কোন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রপ্তানির কথা বলা হয় ?
[A] আকাশ
[B] জল
[C] অগ্নি
[D] বায়ু
উত্তর : [A]
8. ভারতের শত্রু হিসাবে দেখা হয়েছে
[A] পাকিস্তানকে
[B] চিন কে
[C] উভয়কেই
[D] আমেরিকাকে
উত্তর : [C]
9. ‘এক কদম এগিয়ে গিয়েছে’ – এখানে কদম হলঃ
[A] ফল বিশেষ
[B] দম না নিয়ে
[C] কাদা যুক্ত পিচ্ছিল পথ
[D] ধাপ
উত্তর : [D]
10. অস্ত্র রপ্তানির মাধ্যমে ২০২৫ সাল পর্যন্ত ভারতের আয়ের লক্ষ্যমাত্রা কত ?
[A] পাঁচ বিলিয়ন মার্কিন ডলার
[B] পাঁচ মিলিয়ন মার্কিন ডলার
[C] পাঁচ ট্রিলিয়ন ডলার
[D] পাঁচ বিলিয়ন ডলার
উত্তর : [A]
11. ক্ষেপণাস্ত্রটির প্রয়োগ হয়েছিল –
[A] তামিলনাড়ু থেকে
[B] অন্ধ্রপ্রদেশ থেকে
[C] কর্ণাটক থেকে
[D] ওড়িশা থেকে
উত্তর : [D]
12. অন্যায় কে প্রশ্রয় দেবেন না । বাক্যটি অনুজ্ঞাসূচক রুপ হবেঃ
[A] অনুগ্রহ করে অন্যায় কে প্রশ্রয় দেবেন না
[B] অন্যায় কে প্রশ্রয় দেওয়া অনুচিত
[C] অন্যায় কে প্রশ্রয় দিতে নেই
[D] অন্যায় কে প্রশ্রয় কখনো না
উত্তর : [A]
13. ‘রাহুর দশা’ এর আসল অর্থ হলঃ
[A] নিষ্কৃতি
[B] অব্যাহতি
[C] দুঃসময়
[D] ইঙ্গিত
উত্তর : [C]
14. ত্যাধুনিক শব্দের যথার্থত সন্ধিবিচ্ছেদ হলঃ
[A] অতি+আধুনিক
[B] অত্য+ধুনিক
[C] অত্যা+আধুনিক
[D] কোনটাই নয়
উত্তর : [A]
15. ‘পরীক্ষা নিরীক্ষা’ শব্দের সমাস হলঃ
[A] রূপক কর্মধারায়
[B] বহুব্রিহি
[C] মধ্যপদলোপী কর্মধারায়
[D] দ্বন্দ্ব
উত্তর : [D]
16. ‘দুই দেশের সঙ্গে একযোগে লড়াই’ – এক কথায় হবেঃ
[A] যৌথ লড়াই
[B] দ্বিমুখী লড়াই
[C] ত্রিমুখী লড়াই
[D] কোনটাই নয়
উত্তর : [B]
17. কোন কিছুর চুলচেরা আলোচনা করেন যারা –
[A] গবেষক
[B] বিশ্লেষক
[C] গ্রাহক
[D] বিচারক
উত্তর : [B]
18. ‘এদিকে, এই নয়া অস্ত্রের ….’ এখানে ‘নয়া’ শব্দটি এসেছে –
[A] ইংরাজি থেকে
[B] হিন্দি থেকে
[C] তামিল থেকে
[D] পূর্তগিজ থেকে
উত্তর : [B]
19. রপ্তানি শব্দের বিপরীত শব্দ হলঃ
[A] কেনা
[B] সংগ্রহ করা
[C] বিক্রি করা
[D] নিয়ে আসা
উত্তর : [C]
20. ভাষা শিক্ষার জ্ঞানমূলক মাত্রায় জ্ঞান বলতে বোঝায় –
[A] নতুন নতুন ভাষার শিক্ষা
[B] ভাষা বোধের ক্ষমতা বৃদ্ধি
[C] নির্দিষ্ট শব্দ মনে রাখা
[D] পূর্ব অভিজ্ঞতা স্মরণ করা
উত্তর : [D]
21. কোন একটি শিক্ষার্থী তার পাঠ্যবইতে একটি কবিতা পড়ে অন্য একটি কবিতার মধ্যে সেই কবিতার সাদৃশ্য খুঁজে পেল । এক্ষেত্রে শিক্ষার্থীর –
[A] বোধমূলক মাত্রার অনুবাদ দক্ষতা প্রকাশিত হল ।
[B] বোধমূলক মাত্রার ব্যখ্যা করার দক্ষতা প্রকাশিত হল ।
[C] বোধমূলক মাত্রার বিবরণ দেওয়ার দক্ষতা প্রকাশিত হল ।
[D] কোনটাই নয়
উত্তর : [D]
22. শরৎ চন্দ্রের মহেশ গল্পটি পড়ানোর পর শিক্ষক শিক্ষার্থীকে গল্পের অন্যতম শিশু চরিত্রটির নাম জিজ্ঞাসা করলে সকলেই তার উত্তর দিল । এক্ষেত্রে শিক্ষার্থীর জ্ঞানমূলক স্তরে যে জ্ঞান সঞ্চার হল তা হলঃ
[A] পদ্ধতিগত জ্ঞান
[B] বিমূর্ত জ্ঞান
[C] নির্দিষ্টতার জ্ঞান
[D] আংশিক জ্ঞান
উত্তর : [C]
23. একজন শিক্ষার্থী একটি কবিতার দুটি লাইন থেকে তার ভাবার্থ রচনায় সক্ষম হল । এক্ষেত্রে শিক্ষার্থীর জ্ঞানমূলক স্তরে যে জ্ঞানের বিকাশ ঘটেছে সেটি হলঃ
[A] মূর্ত জ্ঞান
[B] বিমূর্ত জ্ঞান
[C] পদ্ধতিগত জ্ঞান
[D] কোনটাই নয়
উত্তর : [B]
24. ভাষা শিক্ষার ক্ষেত্রে গ্রহণ দক্ষতার বিকাশের ক্ষেত্রে যুক্ত বিষয় নয় –
[A] শ্রবণ
[B] পঠন
[C] শ্রবণ ও পঠন
[D] দর্শন বা দেখা
উত্তর : [D]
25. ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রকাশধর্মী ক্ষমতার বিকাশে কয়টি পর্যায় রয়েছে ?
[A] দুটি
[B] তিনটি
[C] চারটি
[D] নেই
উত্তর : [A]
26. গ্রহণদক্ষতা বিকাশে বিষয়বস্তুকে গ্রহণের উপায় হিসাবে নিম্নের কোনটি আদর্শ নয় ?
[A] প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা গ্রহণ
[B] পরোক্ষ অভিজ্ঞতার দ্বারা গ্রহণ
[C] প্রত্যক্ষ পঠনের মাধ্যমে গ্রহণ
[D] বার্তালাপের মাধ্যমে গ্রহণ
উত্তর : [B]
27. কোন শিক্ষার্থী শিক্ষক প্রদত্ত কিছু বিক্ষিপ্ত তথ্যের সাহায্য নিয়ে একটি সুন্দর গল্প তৈরি করলো এবং শিক্ষক তার প্রশংসা করলো । এক্ষেত্রে শিক্ষার্থী জ্ঞানমূলক মাত্রার কোন স্তরের প্রশংসা করলেন শিক্ষক ?
[A] প্রয়োগ স্তরের
[B] বিশ্লেষণ স্তরের
[C] মূল্যায়ন স্তরের
[D] সংশ্লেষণ স্তরের
উত্তর : [D]
28. ভাষা শিক্ষার ক্ষেত্রে আচরণের উদ্দেশ্য সাধনের প্রাক্ষোভিক ক্ষেত্রে নিম্নের কোন স্তরকে বাদ দিলে শিখন অসম্ভব ?
[A] সাড়াপ্রদান পর্যায়
[B] গ্রহণ পর্যায়
[C] সংগঠন পর্যায়
[D] বৈশিষ্ট্য নির্ণয় পর্যায়
উত্তর : [B]
29. কোন শিক্ষার্থী শরৎ চন্দ্রের ‘বড় দিদি’ গল্পটি পড়ে গল্পটির সামগ্রিক ধারণা, প্রেক্ষাপট, উদ্দেশ্য, বিভিন্ন কুশীলবদের নাম ইত্যাদি একত্রে আয়ত্ব করতে পারল । এক্ষেত্রে শিক্ষার্থীর আচরণের উদ্দেশ্য সাধনের প্রাক্ষোভিক ক্ষেত্রের যে দিকের উন্নয়ন হয়েছে বলে বোঝা গেল তা হলঃ
[A] বৈশিষ্ট্য নির্ণয়
[B] বিষয় সংগঠন
[C] মূল্যাঙ্কন
[D] সাড়াপ্রদান
উত্তর : [B]
30. আচরণের উদ্দেশ্য সাধনে মনঃসঞ্চালনমূলক ক্ষেত্রের কয়টি পর্যায়ের উল্লেখ করেছেন ?
[A] চারটি
[B] পাঁচটি
[C] সাতটি
[D] নয়টি
উত্তর : [C]
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.