প্রাথমিক টেট নির্যাস

Bengali MCQ For TET – Set-7

Bengali MCQ For TET – Set-7

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় Teacher’s Ability Test (TET) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। CTET, বিভিন্ন STET, পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক TET ও প্রাথমিক TET-এ প্রথম ভাষা বাংলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে 30টি MCQ-এর জন্য 30 নম্বর বরাদ্দ থাকে। এই দিকটি মাথায় রেখে, বিভিন্ন স্তরের TET পরীক্ষার জন্য উপযুক্ত 30টি প্রশ্নের একটি সেট ‘Bengali MCQ For TET’- Set-7 এ দেওয়া হয়েছে। এটি সপ্তম সেট


➣ Join : Our Telegram Channel

Bengali MCQ For TET – Set-7

⟽ Previous set


➡ প্রদত্ত পাঠ্য অংশটি ভালভাবে পড়ে নিম্নের প্রশ্নগুলির উত্তর দিন ।

য়ঙ্কর বিপদের দিন ঘনিয়ে এসেছে আমাদের, হুঁশিয়ারি দিলেন বিজ্ঞানীরা। আমাদের দোষেই। উষ্ণায়নের দরুন মহাসাগর আর সমুদ্রের জল উত্তরোত্তর যে ভাবে গরম হয়ে উঠছে তাতে পৃথিবীর সবচেয়ে বড় বরফের চাঙড়টিও আর ক’দিন পর হয়তো গলতে শুরু করবে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস (পিনাস)’-এ।
পৃথিবীর সবচেয়ে বড় বরফের চাঙড়টি (‘আইস শিট’) রয়েছে দক্ষিণ মেরুতে। অ্যান্টার্কটিকায়। নাম- ‘ইস্ট অ্যান্টার্কটিক আইস শিট’। পৃথিবীর দক্ষিণ মেরুও রয়েছে এই ইস্ট অ্যান্টার্কটিকায়। সমুদ্রপৃষ্ঠ থেকে এই দৈত্যাকার বরফের চাঙরটির উচ্চতা প্রায় 3 হাজার মিটার। মাউন্ট এভারেস্টের উচ্চতার প্রায় 35/40 ভাগ! এই বরফের চাঙড়টিতে এখনও যতটা বরফ রয়েছে তার আয়তন 2 কোটি 70 লক্ষ ঘন কিলোমিটার। এই বরফ পুরোপুরি গলে গেলে পৃথিবীর সবক’টি মহাসাগর ও সমুদ্রের জল-স্তর 58 মিটার বা 190 ফুটেরও বেশি উঠে আসবে। ফলে, নিশ্চিহ্ন হয়ে যাবে বহু শহর, জনপদ, হারিয়ে যাবে বহু দেশ পৃথিবীর মানচিত্র থেকে, তলিয়ে যেতে সময় লাগবে না অনেক মহাদেশেরও বড় অংশের।
বিজ্ঞানীদের আশঙ্কা, মহাসাগর লাগোয়া পৃথিবীর এই বৃহত্তম বরফের চাঙড়টির গলন উদ্বেগজনক ভাবে শুরু হতে হয়তো আর খুব দেরি হবে না। তার ফলে, এই শতাব্দীর মাঝামাঝি থেকে শুরু করে শেষ ভাগ পর্যন্ত মহাসাগর, সমুদ্রগুলির জল-স্তর উঠে আসতে পারে কম করে 3 কি 4 ফুট। তা উঠে আসতে পারে 7 থেকে 10 ফুটও। জলের তলায় তলিয়ে যেতে পারে ভারত, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশের বহু শহর। একটি আন্তর্জাতিক গবেষকদল এই হুঁশিয়ারি দিয়েছে তাঁদের সদ্য প্রকাশিত গবেষণাপত্রে। সেই দলে রয়েছেন জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব আর্থ সায়েন্সের গবেষকরা। রয়েছেন ইংল্যান্ডের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, গবেষকরাও।
কী ভাবে এই পূর্বাভাস দিয়েছেন বিজ্ঞানীরা? সামনের দিনগুলিতে কী হতে পারে সেই ধারণায় পৌঁছতে বিজ্ঞানীরা সময়ের হিসাবে অনেক পিছনে হেঁটেছেন। দেখেছেন, 2 কোটি 80 লক্ষ থেকে 2 কোটি 40 লক্ষ বছর আগে অ্যান্টার্কটিকা কেমন ছিল? তখন পৃথিবীর বায়ুমণ্ডলে বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড গ্যাস ছিল কতটা পরিমাণে?


1. পৃথিবীর সবচেয়ে বড় বরফের চাঙড়টি রয়েছে –
[A] উত্তর মেরুতে
[B] গ্রিনল্যান্ডে
[C] দক্ষিণ মেরুতে
[D] হিমালয়ের মাথায়

উত্তর : [C]

2. ‘ভয়ঙ্কর বিপদের দিন ঘনিয়ে এসেছে আমাদের’ – এই বিপদের আশঙ্কা কিসের থেকে ?
[A] জল প্লাবন
[B] বরফ গলন
[C] বিশ্বউষ্ণায়ন
[D] হিমায়ন

উত্তর : [B]

3. সমুদ্রগুলির জল-স্তর উঠে আসতে পারে –
[A] 3-4 মিটার
[B] 3 মিটার
[C] 3-4 ফুট
[D] 4 মিটার

ANSWER :

4. এখানে পৃথিবীর কয়টি মহাসাগরের কথা বলা হয়েছে ?
[A] পাঁচটি
[B] চারটি
[C] তিনটি
[D] সবকয়টি

উত্তর : [D]

5. এখানে পৃথিবীর কয়টি মহাদেশের কথা সরাসরি বলা হয়েছে ?
[A] তিনটি
[B] চারটি
[C] পাঁচটি
[D] দুটি

উত্তর : [D]

6. ‘বিজ্ঞানীরা সময়ের হিসাবে অনেক পিছনে হেঁটেছেন’ – কথাটির অর্থ হলঃ
[A] অতীতে হাঁটা-চলার কথা বলা হয়েছে
[B] গবেষণার জন্য অতীত তথ্য সংগ্রহ করেছেন
[C] পিছন অভিমুখে হেঁটেছেনা
[D] গাঠনিক দিক থেকে বাক্যটি ভুল

উত্তর : [B]

7. ‘এই শতাব্দীর মাঝামাঝি’ বলতে বোঝানো হয়েছে
[A] ঊনবিংশ শতককে
[B] বিংশ শতককে
[C] একবিংশ শতককে
[D] জানা নেই

উত্তর : [C]

8. এখানে উচ্চতর কয়টি এককের ব্যবহার দেখা যাচ্ছে ?
[A] একটি
[B] দুটি
[C] তিনটি
[D] নেই

উত্তর : [B]

9. ‘উত্তরোত্তর’ শব্দটি অর্থ হলঃ
[A] উত্তর থেকে উত্তর দিকে
[B] কম থেকে বেশি
[C] দিনের পর দিন
[D] কম-বেশি

উত্তর : [C]

10. এখানে কয়টি বিশ্ববিদ্যালয়ের কথা আমরা জানতে পারছি ?
[A] একটি
[B] দুটি
[C] তিনটি
[D] চারটি

উত্তর : [B]

11. ‘জলের তলায় তলিয়ে যেতে পারে’ – এর অর্থ
[A] নিমজ্জিত হতে পারে
[B] নিমজ্জন হতে পারে
[C] উত্থান হতে পারে
[D] হারিয়ে যেতে পারে

উত্তর : [A]

12. ‘পুরোপুরি’ শব্দের বিপরীত শব্দ হলঃ
[A] সম্পূর্ণ
[B] আংশিক
[C] খণ্ডিত
[D] সমগ্র

উত্তর : [B]

13. বরফ গলছে – কারন
[A] উষ্ণায়ন
[B] গরম
[C] মানুষের কার্যাবলী
[D] হিম যুগের অবসান

উত্তর : [A]

➡ প্রদত্ত কবিতার অংশটি ভালভাবে পড়ে নিম্নের প্রশ্নগুলির উত্তর দিন ।

রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে
সাধিতে মনের সাধ,
ঘটে যদি পরমাদ,
মধুহীন করো না গো তব মনঃকোকনদে।
প্রবাসে দৈবের বশে,
জীব-তারা যদি খসে
এ দেহ-আকাশ হতে, – খেদ নাহি তাহে।
জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা কবে,
চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?
কিন্তু যদি রাখ মনে,
নাহি, মা, ডরি শমনে;
মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে!
সেই ধন্য নরকুলে,
লোকে যারে নাহি ভুলে,
মনের মন্দিরে সদা সেবে সর্ব্বজন; –
কিন্তু কোন্ গুণ আছে,
যাচিব যে তব কাছে,
হেন অমরতা আমি, কহ, গো, শ্যামা জন্মদে!
তবে যদি দয়া কর,
ভুল দোষ, গুণ ধর,
অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে! –
ফুটি যেন স্মৃতি-জলে,
মানসে, মা, যথা ফলে
মধুময় তামরস কি বসন্ত, কি শরদে!

14. এখানে কবি কাকে দাস বলে উল্লেখ করেছেন ?
[A] প্রবাসীদের
[B] সাধারণ মানুষের
[C] নিজের
[D] কোন দাসের

উত্তর : [C]

15. ‘মিনতি’ শব্দের অর্থ হলঃ
[A] আশা
[B] ব্যর্থতা
[C] প্রার্থনা
[D] আকাঙ্ক্ষা

উত্তর : [C]

16. ‘জন্মিলে মরিতে হবে’ এটি একটি
[A] ধারণা
[B] ধ্রুব সত্য
[C] কবির আক্ষেপ
[D] মানুষের পরিণতি

উত্তর : [B]

17. জীবন-তারা কোথা থেকে খসে যেতে পারে বলে কবি মনে করেন ?
[A] আকাশ থেকে
[B] জীবন থেকে
[C] দেহ থেকে
[D] দেহ-আকাশ থেকে

উত্তর : [D]

18. “নাহি, মা, ডরি শমনে” এখানে শমন বলতে বোঝানো হয়েছে –
[A] সরকারী কোন শাস্তিকে
[B] কোর্টের আদেশনামাকে
[C] অন্য কারো ভয় দেখানো কে
[D] যমরাজ কে

উত্তর : [D]

19. কবিতাটিতে কয়টি ঋতুর কথা উল্লেখ করা হয়েছে ?
[A] তিনটি
[B] দুটি
[C] চারটি
[D] ছয়টি

উত্তর : [B]

20. ‘বিদেশে যে বাস করে’ তাকে বলা হয় –
[A] বিদেশি
[B] সহবাসি
[C] প্রবাসী
[D] স্বদেশী

উত্তর : [C]

21. কথনমূলক পঠ্যের কয়টি গাঠনিক ধাপ রয়েছে ?
[A] চারটি
[B] পাঁচটি
[C] সাতটি
[D] জানা যায়নি

উত্তর : [A]

22. কোন শিক্ষার্থী একটি পাঠ্য পড়তে পড়তে তার গভীরে পৌঁছানোর জন্য কল্পনার আশ্রয় নিল এবং সেই কল্পনায় সে দেখতে পেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিজ্ঞানী আইনস্টাইন একে অপরের সাথে একটি আলোচনায় ব্যাস্ত রয়েছেন । এক্ষেত্রে ঐ শিক্ষার্থী কোন ধরনের পাঠ্য পড়ছিলেন বলে আপনার মনে হচ্ছে ?
[A] কথনমূলক পাঠ্য
[B] তথ্যনির্ভর পাঠ্য
[C] যুক্তিযুক্ত পাঠ্য
[D] বর্ণনামূলক পাঠ্য

উত্তর : [D]

23. একজন শিক্ষিকা কবিতা সম্পর্কে কিছু বললেন এবং পরে গদ্য সম্পর্কে কিছু বললেন । তারপর একটি পাঠ পড়ে শোনালেন এবং শিক্ষার্থীদের কাছে জানতে চাইলেন তিনি কোন ধরনের পাঠ পড়লেন । শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিল তাদের শিক্ষিকা ‘কবিতা’ পাঠ করে শোনালেন । এক্ষেত্রে শিক্ষিকা শিক্ষার্থীদের বোঝানোর জন্য কোন পাঠ্য নির্মান প্রণালী অনুসরণ করলেন ?
[A] কথনমূলক পাঠ্য প্রণালী
[B] তথ্য নির্ভর পাঠ্য প্রণালী
[C] উভয়ই
[D] কোনটাই নয়

উত্তর : [A]

24. বাহ্যিক ও অন্তর্নিহিত দুই ধরনের অর্থ থাকে –
[A] যুক্তিযুক্ত পঠ্যে
[B] পর্যবেক্ষণমূলক পঠ্যে
[C] নীতি নথি পঠ্যে
[D] ব্যঞ্জনাপূর্ণ পঠ্যে

উত্তর : [D]

25. Expository Text বলা হয় –
[A] তথ্য নির্ভর পাঠ্যকে
[B] ব্যঞ্জনাপূর্ণ পাঠ্যকে
[C] কথনমূলক পাঠ্যকে
[D] যেকোন পাঠ্যকে

উত্তর : [A]

26. আখ্যান কণ্ঠ, ব্যখ্যান কাল এই শব্দগুলি ভাষা শিক্ষণে নিম্নের যে কৌশলের অন্তর্গত সেটি হলঃ
[A] বিবৃতি
[B] মূর্তণ
[C] প্রশ্নকরণ
[D] ব্যখ্যান

উত্তর : [A]

27. শিক্ষাবিদ অ্যারিস্টটল কয় ধরনের ব্যখ্যানের কথা উল্লেখ করেছেন ?
[A] চার প্রকার
[B] তিন প্রকার
[C] দুই প্রকার
[D] অসংখ্য

উত্তর : [A]

28. বাংলা ভাষা শিক্ষণে নিম্নের কোন পদ্ধতিতে শিক্ষক কোন বিষয়ের ধারণা, নীতি বা তাত্বিক জ্ঞান শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করেন ?
[A] আলোচনা পদ্ধতিতে
[B] তুলনামূলক পদ্ধতিতে
[C] বক্তৃতা পদ্ধতিতে
[D] প্রতিপাদন পদ্ধতিতে

উত্তর : [C]

29. বক্তৃতা পদ্ধতিতে পাঠদানের সময় শিক্ষার্থীদের একঘেয়েমি কাটানোর জন্য শিক্ষক/শিক্ষিকা –
[A] পদ্ধতিটি বাদ দেবেন
[B] কণ্ঠস্বরের ওঠা নামার মাধ্যমে উপস্থাপন করবেন
[C] বই খুলে পড়তে বলবেন
[D] শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে বলবেন

উত্তর : [B]

30. বাংলা ভাষা শিক্ষায় কার্যকরী প্রতিপাদন পদ্ধতি কয়টি স্তরের মাধ্যমে সম্পাদিত হয় ?
[A] দুটি
[B] তিনটি
[C] চারটি
[D] পাঁচটি

উত্তর : [B]


➣ Next set


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading