Bengali MCQ For TET – Set-8
Bengali MCQ For TET – Set-8
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় Teacher’s Ability Test (TET) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। CTET, বিভিন্ন STET, পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক TET ও প্রাথমিক TET-এ প্রথম ভাষা বাংলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে 30টি MCQ-এর জন্য 30 নম্বর বরাদ্দ থাকে। এই দিকটি মাথায় রেখে, বিভিন্ন স্তরের TET পরীক্ষার জন্য উপযুক্ত 30টি প্রশ্নের একটি সেট ‘Bengali MCQ For TET’- Set-8 এ দেওয়া হয়েছে। এটি অষ্টম সেট।
Bengali MCQ For TET – Set-8
➡ প্রদত্ত পাঠ্য অংশটি ভালভাবে পড়ে নিম্নের প্রশ্নগুলির উত্তর দিন ।
[সাগর-সঙ্গমে পুণ্য স্নানের পর সূচি হল প্রত্যাবর্তনের পালা । নিরবিচ্ছিন্ন জয়যাত্রায় কাতর রাখালের হৃদয় স্বদেশের মাসীর জন্য ব্যাকুল । এদিকে, সহসা একদিন রূপনারায়ণের বক্ষে প্রবল জোয়ারের জলে দুরন্ত উত্তরা বায়ুর সংঘাতে সৃষ্টি হল যে প্রচণ্ড ঘূর্ণবাত, তাতে নৌকাটির অন্তিম মুহূর্ত এল ঘনিয়ে । নিরুপায় মাঝি চিৎকার করে জানাল, দেবতাকে প্রতিশ্রুত পূজা নিবেদন না করে সম্ভবতঃ ফিরে যাচ্ছে কেউ । মৈত্র মহাশয় মোক্ষদার মুখের বাক্য ভোলেননি । তিনি হতভাগ্য রমণী মোক্ষদার প্রতি নিক্ষেপ করলেন রোশ-কষায়িত কটাক্ষ । মোক্ষদা রাখালকে বক্ষে নিয়ে লুটিয়ে পড়লেন ব্রাহ্মণের পদপ্রান্তে । ব্রাহ্মণ প্রতিশ্রুতি দিলেন তিনি জলগর্ভে নিক্ষিপ্ত তার সন্তানকে করবেন রক্ষা । সেইমতো রাখাল জলগর্ভে হল নিক্ষিপ্ত । ‘মাসী’ মাসী’ বলে শিশু কণ্ঠের কাতর চিৎকার মিলিয়ে গেল জল-কোলাহলে । ব্রাহ্মণ তাকে বাঁচাবার জন্য ঝাঁপ দিলেন অন্তরঙ্গ আবর্তের মাঝখানে । তিনিও লাভ করলেন জল-সমাধি । জননী মোক্ষদার মুখে তার সন্তানের সম্পর্কে যা-ই উচ্চারিত হোক না কেন, তাতে ছিলনা তার অন্তরের সমর্থন । অন্তরে সে স্নেহময়ী, কল্যাণময়ী জননী । সন্তানের কল্যাণ এবং দীর্ঘ জীবনের কামনা সকল স্নেহময়ী জননীর মতো তার হৃদয়েও নিঃশব্দে নিয়ত ছিল মর্মরিত । কিন্তু যাত্রা মুহূর্তে উচ্চারিত তার এক অসতর্ক উক্তি যে এভাবে এক ভয়াবহ পরিণতি লাভ করবে, তা ছিল তার স্বপ্নের অগোচর ।]
1. এখানে কোন নদীর কথা উল্লিখিত রয়েছে ?
[A] গঙ্গা
[B] সাগর
[C] রুপনারায়ণ
[D] মোক্ষদা
উত্তর : [C]
2. নৌকাটির অন্তিম মুহূর্তের কারন হলঃ
[A] মোক্ষদা
[B] ব্রাহ্মণের অভিশাপ
[C] ঘূর্ণবাত
[D] মাঝির অসতর্কতা
উত্তর : [C]
3. রাখালকে বাঁচানোর কথা বলেছিলেন –
[A] মাঝি
[B] ব্রাহ্মণ
[C] মাসী
[D] রুপনারায়ণ
উত্তর : [B]
4. প্রত্যাবর্তনের পালা সূচি হয়েছিল –
[A] রাখাল কে জলে নিক্ষেপের পর
[B] পুণ্য স্নানের পর
[C] ব্রাহ্মণের সলিল সমাধির পর
[D] উল্লেখ নেই
উত্তর : [B]
5. কল্যাণময়ী জননী হিসাবে উল্লেখ করা হয়েছে –
[A] রাখালের মা কে
[B] রাখালের মাসী কে
[C] মা গঙ্গা কে
[D] অনির্দিষ্ট কোন নারী কে
উত্তর : [A]
6. অসতর্ক উক্তি উচ্চারিত হয়েছিল –
[A] যাত্রার মুহূর্তে
[B] যাত্রার প্রাক মুহূর্তে
[C] প্রত্যাবর্তন কালে
[D] রাখাল কে জলে নিক্ষেপের পর
উত্তর : [A]
7. এখানে কয় জনেরজল সমাধি হয়েছিল ?
[A] একজনের
[B] দুই জনের
[C] জানা যায়নি
[D] মাঝি ছাড়া সবার
উত্তর : [B]
8. মাঝি নিরুপায় হয়েছিল কারন –
[A] দেবতার কাছে কেউ মানত করে তা পূর্ণ করেনি
[B] নৌকা ডুবে যাবে বলে
[C] ব্রাহ্মণ ক্ষিপ্ত হয়েছিল বলে
[D] জানা যায় নি ।
উত্তর : [B]
9. রাখাল ব্যাকুল হয়েছিল –
[A] দেশে ফেরার জন্য
[B] মায়ের জন্য
[C] মাসীর জন্য
[D] পুণ্য স্নানের জন্য ।
উত্তর : [C]
10. কার কাতর কণ্ঠের চিৎকার মিলিয়ে গিয়েছিল জল-কোলাহলে ?
[A] ব্রাহ্মণের
[B] মাঝির
[C] মোক্ষদার
[D] রাখালের
উত্তর : [D]
11. ‘পরীক্ষা’ শব্দের সঠিক পরিবর্তিত পদ টি হলঃ
[A] পরীক্ষণ
[B] পরীক্ষিত
[C] পরীক্ষণযোগ্য
[D] কোনটাই নয়
উত্তর : [B]
12. ‘আমারে’ শব্দের সঠিক গদ্যরুপ হবেঃ
[A] আমায়
[B] মোরে
[C] আমাকে
[D] মোকে
উত্তর : [C]
13. ‘দৃশ্যটি অতীব করুন ।’ বিষ্ময়বোধক বাক্যের সঠিক রুপটি হলঃ
[A] দৃশ্যটি করুন !
[B] কী করুন দৃশ্য !
[C] দৃশ্যটি কী করুন ?
[D] কোনটাই নয়
উত্তর : [B]
14. ‘সারা বন পাহাড় দাউদাউ করে জ্বলছে’ – এখানে দাউদাউ শব্দের অর্থ হলঃ
[A] আর্তনাদ
[B] চাওয়া
[C] প্রবল ভাবে
[D] দীর্ঘ সময়
উত্তর : [C]
15. ছিন্নবসন পরা এক বৈরী আমাদের এখানে এসেছিল সেদিন । এই বাক্যে ‘ছিন্নবসন’ এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি –
[A] চির
[B] চীর
[C] চ্যুত
[D] কটি
উত্তর : [B]
16. যাহা সহজেই ভেঙে যায় – এক কথায় হবেঃ
[A] প্লবগ
[B] ক্ষুদ্র
[C] ভঙ্গুর
[D] শুষ্ক
উত্তর : [C]
17. ‘সমীরে’ এখানে যে বিভক্তি রয়েছে সেটি হলঃ
[A] এ
[B] রে
[C] র
[D] অ
উত্তর : [A]
18. ‘হাঁড়ির হাল’ এই প্রবাদ বাক্যের অর্থ হলঃ
[A] ভিতরের খবর
[B] অত্যন্ত দুরবস্থা
[C] গোপন কথা
[D] ভয়ার্ত
উত্তর : [B]
19. ব্যাঘ্র > বাঘ শব্দ পরিবর্তনের অনুসৃত ধারা টি হলঃ
[A] তৎসম
[B] তদ্ভব
[C] রুপান্তরিত
[D] বর্ণবিপর্যয়
উত্তর : [B]
20. ‘চালাক চতুর’ শব্দটি সঠিক সমাস হলঃ
[A] বহুব্রিহী
[B] দ্বিগু
[C] কর্মধারয়
[D] দ্বন্দ্ব
উত্তর : [C]
21. আট পঙক্তির ছোট কবিতাকে বলা হয় –
[A] লিমেরিক
[B] ট্রায়োলেট
[C] রদেল
[D] রদো
উত্তর : [B]
22. বাংলা সাহিত্যে শোককবিতার আবির্ভাব ঘটে –
[A] পঞ্চদশ শতকে
[B] ষোড়শ শতকে
[C] অষ্টাদশ শতকে
[D] ঊনবিংশ শতকে
উত্তর : [D]
23. মহাকাব্য কয় প্রকার ?
[A] দুই প্রকার
[B] তিন প্রকার
[C] চার প্রকার
[D] পাঁচ প্রকার
উত্তর : [A]
24. “বীরাঙ্গনা কাব্য” কোন ধরনের কবিতার নিদর্শন ?
[A] লালিকা
[B] নীতি কবিতা
[C] লিপিকবিতা
[D] ব্যাঙ্গ মহাকাব্য
উত্তর : [C]
25. ব্যাস পদ্ধতি যুক্ত –
[A] রচনা পাঠের সঙ্গে
[B] রম্য রচনা পাঠের সঙ্গে
[C] কবিতা পাঠের সঙ্গে
[D] নাটক মঞ্চস্থ করার সঙ্গে
উত্তর : [C]
26. স্বরবৃত্ত ছন্দে রচিত হয় –
[A] ছড়া
[B] গাথাকবিতা
[C] চতুর্দশপদী কবিতা
[D] রাখালিয়া কাব্য
উত্তর : [A]
27. বাংলা সাহিত্যে বাংলা উপন্যাসের ভিত্তি প্রস্তুত করে –
[A] আলালের ঘরের দুলাল
[B] চোখের বালি
[C] দুর্গেশ নন্দিনী
[D] দেবদাস
উত্তর : [C]
28. উপন্যাস শৈলী কয় প্রকারের হয়ে থাকে ?
[A] দুই প্রকার
[B] তিন প্রকার
[C] পাঁচ প্রকার
[D] সাত প্রকার
উত্তর : [A]
29. বাংলা ছোট গল্পের সার্থক স্রষ্টা হলেনঃ
[A] শরৎ চন্দ্র
[B] রবীন্দ্রনাথ
[C] আশাপূর্ণা দেবী
[D] বিমল কর
উত্তর : [B]
30. নিম্নের কোনটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক রম্য রচনা –
[A] কমলাকান্তের উইল
[B] কমলাকান্তের দপ্তর
[C] ঘাটের কথা
[D] নীল দর্পণ
উত্তর : [B]
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.