প্রাথমিক টেট নির্যাস

Child Development & Pedagogy MCQ For TET – Set-1

Child Development & Pedagogy MCQ For TET – Set-1

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় Teacher’s Ability Test (TET) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। CTET, বিভিন্ন S-TET, পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক TET ও প্রাথমিক TET-এ শিশু বিকাশ ও শিক্ষামনোবিজ্ঞান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে 30টি MCQ-এর জন্য 30 নম্বর বরাদ্দ থাকে। এই দিকটি মাথায় রেখে, বিভিন্ন স্তরের TET পরীক্ষার জন্য উপযুক্ত 30টি প্রশ্নের একটি সেট ‘Child Development & Pedagogy MCQ For TET’- Set-1 এ দেওয়া হয়েছে। এটি প্রথম সেট


➣ Join : Our Telegram Channel

Bengali MCQ For TET – Set-1

⟽ Previous Post : English MCQ For TET

1. মৌলিক মনোবিজ্ঞানের ভিত্তি হলঃ
[A] সমস্যা সমাধানে মনোবিজ্ঞানের মূল নীতিগুলির প্রয়োগ ঘটানো ।
[B] মানুষের আচরণের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ ।
[C] মনোবিজ্ঞানকে আত্মার অধ্যায়ন হিসাবে তুলে ধরা ।
[D] মনোবিজ্ঞানকে চেতনার অধ্যায়ন হিসাবে তুলে ধরা ।

ANSWER : [B]

2. মনোবিজ্ঞানের বিবর্তন পর্যায়কে কয় ভাগে ভাগ করা যায় ?
[A] দুই ভাগে
[B] তিন ভাগে
[C] চার ভাগে
[D] পাঁচ ভাগে

ANSWER : [C]

3. ফলিত মনোবিজ্ঞানের শাখার অন্তর্গত নয় নিম্নের কোন বিভাগটি ?
[A] Abnormal Psychology
[B] Clinical Psychology
[C] Health Psychology
[D]Industrial Psychology

ANSWER : [A]

4. অপরের মনের প্রকাশের মাধ্যমে অপরের মণকে জানার কৌশলকে বলা হয় –
[A] অন্তর্দৃষ্টি
[B] অন্তর্দর্শন
[C] বহিঃদর্শন
[D] বহিঃদৃষ্টি

ANSWER : [C]

5. ভারতে শিক্ষামনোবিজ্ঞানের সূচনা হয় –
[A] মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে
[B] পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে
[C] নালন্দা বিশ্ববিদ্যালয়ে
[D] কলকাতা বিশ্ববিদ্যালয়ে

ANSWER : [D]

6. শিক্ষার ধারণা সঠিকভাবে বোঝা সম্ভব হয় –
[A] শিক্ষা মনোবিজ্ঞান দ্বারা ।
[B] পরীক্ষণ মনোবিজ্ঞান দ্বারা ।
[C] মৌলিক মনোবিজ্ঞান দ্বারা ।
[D] ফলিত মনোবিজ্ঞান দ্বারা ।

ANSWER : [B]

7. বৃদ্ধির নীতিগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ?
[A] তিনভাগে
[B] চার ভাগে
[C] ছয় ভাগে
[D] আট ভাগে

ANSWER : [B]

8. Carniometry নিচের কোন ক্ষেত্রে যুক্ত ?
[A] বুদ্ধির পরিমাপে
[B] দক্ষতার পরিমাপে
[C] অভিজ্ঞতার পরিমাপে
[D] বৃদ্ধির পরিমাপে

ANSWER : [D]

9. মানুষের খুলির সাথে অন্যান্য পশুর খুলির তুলনায় Carniometric Methods ব্যবহারকারী গবেষক হলেনঃ
[A] Paul Broca
[B] Ivan Pavlov
[C] B.F Skinner
[D] J.B Watson

ANSWER : [A]

10. জন্মাবস্থায় শিশুর গড় ওজন থাকে –
[A] 2.5 কেজি
[B] 3.5 কেজি
[C] 3 কেজি
[D] 2.5 – 3.5 কেজি

ANSWER : [D]

11. বৃদ্ধির শেষ অবস্থাকে বলা হয় –
[A] বৃদ্ধি স্থিরতা
[B] বিকাশ
[C] পরিমনন
[D] পরিনমন

ANSWER : [D]

12. নিম্নের কোনটি বিকাশের প্রভাববিস্তারকারী মনোবৈজ্ঞানিক প্রভাবক নয় –
[A] নিরাপত্তা
[B] খাদ্যাভাস
[C] প্রকাশ দক্ষতা
[D] আত্মপ্রকাশ

ANSWER : [B]

13. জার্মিনাল স্টেজ এর সঠিক ক্রমটি হলঃ
[A] অমরা – প্রতিস্থাপন – গর্ভধারণ
[B] প্রতিস্থাপন – গর্ভধারণ – অমরা
[C] প্রতিস্থাপন – অমরা – গর্ভধারণ

[D] গর্ভধারণ – অমরা – প্রতিস্থাপন

ANSWER : [D]

14. জন্মপূর্ববর্তী পর্যায়ের কোন সময়কে শিশুর ঘুমন্ত ও জাগ্রত সময়কাল বলা হয় ?
[A] 32 সপ্তাহের পূর্ববর্তী সময়কে
[B] 32 সপ্তাহের পরবর্তী সময়কে
[C] 24 সপ্তাহের পরবর্তী সময়কে
[D] 28 সপ্তাহের পূর্ববর্তী সময়কে

ANSWER : [B]

15. শিশু দুষ্টুমির জন্য খ্যাত হয় –
[A] 2-3 বছর সময়ে ।
[B] 3-4 বছর সময়ে ।
[C] 4-5 বছর সময়ে ।
[D] 11-12 বছর সময়ে ।

ANSWER : [A]

16. Pikunas হলেনঃ
[A] রাশিয়ান মনোবিদ
[B] ব্রিটিশ মনোবিদ
[C] আমেরিকান মনোবিদ
[D] ফরাসি মনোবিদ

ANSWER : [C]

17. মনোবিদ S.R Laycock বয়সসন্ধিকালের সমস্যাগুলিকে কয় ভাগে বিভক্ত করেন ?
[A] চার ভাগে
[B] ছয় ভাগে
[C] আট ভাগে
[D] নয় ভাগে ।

ANSWER : [A]

18. “A Study of Dolls” গ্রন্থের লেখক হলেনঃ
[A] Gail Sheehy
[B] E. Schaefer
[C] Stanley Hall
[D] J.B Watson

ANSWER : [C]

19. নিম্নের কোনটি দৈহিক বিকাশের প্রভাববিস্তারকারী উপাদান নয় ?
[A] বংশগতি
[B] পুষ্টি
[C] গর্ভাবস্থা
[D] মতাদর্শ

ANSWER : [D]

20. শিশু গন্ধ দিয়ে তার মা কে চিনতে পারে –
[A] জন্মের এক সপ্তাহ পর
[B] জন্মের দুই সপ্তাহ পর
[C] জন্মের ছয় সপ্তাহ পর
[D] জন্মের আট সপ্তাহ পর

ANSWER : [D]

➣ Math Pedagogy

21. শিশুর দাঁত ওঠে (দেখাযায়)
[A] 1-2 মাস বয়সে ।
[B] 2-3 মাস বয়সে ।
[C] 3-4 মাস বয়সে ।
[D] 4-6 মাস বয়সে ।

ANSWER : [D]

22. Flavele এর মতে বালক বালিকারা মন ও সমস্যা বোঝার জন্য প্রস্তুত হয় –
[A] 2-6 বছর বয়সে ।
[B] 4-6 বছর বয়সে ।
[C] 6-11 বছর বয়সে ।
[D] 11-18 বছর বয়সে ।

ANSWER : [C]

23. যৌন প্রবণতা বৃদ্ধি পায় –
[A] 10-18 বছর বয়সে ।
[B] 11-16 বছর বয়সে ।
[C] 6-11 বছর বয়সে ।
[D] 6-15 বছর বয়সে ।

ANSWER : [C]

24. এরিকসনের মতে বিকাশের প্রধান তিনটি উপাদানের মধ্যে নিম্নের কোনটি নয় ?
[A] বিচার
[B] অহং
[C] সমাজ
[D] শরীর

ANSWER : [A]

25. পিয়াজেঁ র নৈতিক বিকাশ তত্বের তৃতীয় বিভাগটি হলঃ
[A] Anomy
[B] Hetronomy Reciprocity
[C] Hetronomy Authority
[D] Autonomy

ANSWER : [B]

26. নিম্নের কোন বৈশিষ্ট্যটি সঠিক ?
i) বৃদ্ধি বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার দ্বারা হয় ।
ii) বৃদ্ধি অনুশীলন নির্ভর নয় ।
[A] শুধুমাত্র i) ঠিক ।
[B] শুধুমাত্র ii) ঠিক ।
[C] i) ও ii) উভয়ই ঠিক ।
[D] i) ও ii) উভয়ই ভুল ।

ANSWER : [A]

27. শিশুর পরিনমন আরম্ভ হয় –
[A] 40-50 বছর সময় থেকে ।
[B] 30-40 বছর সময় থেকে ।
[C] গর্ভাবস্থায় ।
[D] জন্মের পর ।

ANSWER : [C]

28. চলন বিকাশ সম্পন্ন হয় –
[A] দুটি ধারাবাহিক নিয়মে ।
[B] তিনটি ধারাবাহিক নিয়মে ।
[C] চারটি ধারাবাহিক নিয়মে ।
[D] পাঁচটি ধারাবাহিক নিয়মে ।

ANSWER : [A]

29. জন্মের পর শিশুর চলনের প্রধান উৎস হলঃ
[A] আনুষঙ্গিক ক্রিয়া
[B] প্রতিক্রিয়া
[C] প্রতিবর্ত ক্রিয়া
[D] অনুবর্ত ক্রিয়া

ANSWER : [C]

30. নিম্নের কোনটি চলন দক্ষতা শিখনের উপায় নয় ?
[A] চেস্টা ও ভ্রান্তি
[B] অনুকরণ
[C] সমবেদনা
[D] প্রশিক্ষণ

ANSWER : [C] ➣ Next Set


 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading