Child Development & Pedagogy MCQ For TET – Set-3
Child Development & Pedagogy MCQ For TET – Set-3
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় Teacher’s Ability Test (TET) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। CTET, বিভিন্ন S-TET, পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক TET ও প্রাথমিক TET-এ শিশু বিকাশ ও শিক্ষামনোবিজ্ঞান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে 30টি MCQ-এর জন্য 30 নম্বর বরাদ্দ থাকে। এই দিকটি মাথায় রেখে, বিভিন্ন স্তরের TET পরীক্ষার জন্য উপযুক্ত 30টি প্রশ্নের একটি সেট ‘Child Development & Pedagogy MCQ For TET’- Set-3 এ দেওয়া হয়েছে। এটি তৃতীয় সেট।
Child Development & Pedagogy MCQ For TET – Set-3
1. নিম্নের কোন সহজাত মৌলিক প্রক্ষোভটির কথা ওয়াটসন উল্লেখ করেন নি ?
[A] ঘৃণা
[B] ভয়
[C] ক্রোধ
[D] ভালোবাসা
ANSWER : [A]
2. ম্যাকডুগাল মানবীয় প্রক্ষোভকে কয় ভাগে ভাগ করেন ?
[A] দুই ভাগে
[B] তিন ভাগে
[C] চার ভাগে
[D] পাঁচ ভাগে
ANSWER : [B]
3. প্রক্ষোভ সংক্রান্ত প্রথম আধুনিক মতবাদ প্রবর্তন করেন –
[A] চার্লস ডারউইন
[B] জেমস ল্যাং
[C] উইলিয়াম জেমস
[D] ব্র্যাডফোর্ড ক্যানন
ANSWER : [C]
4. নিম্নের কোন ব্যক্তি “James-Lange Theory of Emotion” এর সমালোচনা করেন ?
[A] ব্র্যাডফোর্ড ক্যানন
[B] স্ট্যানলি হল
[C] স্ট্যানলি স্ক্যাচটার
[D] মাগদা আর্নল্ড
ANSWER : [A]
5. প্রক্ষোভ সমন্ধীয় আবেগের তীব্র বহিঃ প্রকাশকে বলে –
[A] মেজাজ
[B] স্বভাব
[C] ধাত
[D] অতিরাগ
ANSWER : [D]
6. PAD Emotional State Model এর প্রবক্তা হলেনঃ
[A] Harold Schlosberg
[B] A. Tellegen
[C] Jaems Russel
[D] উপরোক্ত কেউ নন ।
ANSWER : [C]
7. নিম্নের কোন তথ্যটি সঠিক ?
i) চিন্তন মূলতঃ একটি জ্ঞানমূলক প্রক্রিয়া ।
ii) নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে চিন্তন প্রক্রিয়া সক্রিয় হয় ।
[A] শুধুমাত্র i) ঠিক ।
[B] শুধুমাত্র ii) ঠিক ।
[C] i) & ii) উভয়ই ভুল ।
[D] i) & ii) উভয়ই ঠিক ।
ANSWER : [D]
8. যে ধরনের চিন্তায় উল্লেখযোগ্য সৃজনশীলতা ছাড়াই ব্যক্তি অর্জিত জ্ঞানের ব্যবহার করে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দিকে মনোনিবেশ করা হয় তাকে বলা হয় –
[A] প্রতিসারী চিন্তন
[B] পার্শ্বীয় চিন্তন
[C] প্রতিফলিত চিন্তন
[D] অভিসারী চিন্তন
ANSWER : [D]
9. পত্রিকার শব্দছক পূরণ নিম্নের কোন ধরনের চিন্তন ?
[A] প্রতিসারী চিন্তন
[B] পার্শ্বীয় চিন্তন
[C] প্রতিফলিত চিন্তন
[D] অভিসারী চিন্তন
ANSWER : [B]
10. মৌলিক ধরার তত্ব অনুযায়ী মানুষের চিন্তন প্রক্রিয়ার সাথে নিম্নের কোন স্তরটি সাজুয্য নয় ?
[A] Psychotaxic Mode
[B] Parataxic Mode
[C] Prototaxic Mode
[D] Syntaxic Mode
ANSWER : [A]
11. Bloom Taxonomy তে চিন্তনের সর্বনিম্ন স্তর হলঃ
[A] জ্ঞান
[B] মূল্যায়ন
[C] বোধ
[D] জিজ্ঞাসা
ANSWER : [B]
12. “Thinking and Speech” গ্রন্থের লেখক হলেনঃ
[A] Jean Piaget
[B] Lev Vygotsky
[C] Robert Anderson
[D] কেও নন
ANSWER : [B]
13. একই ব্যক্তির মধ্যে শারীরিক, মানসিক, প্রক্ষোভিক ইত্যাদির বিকাশগত পার্থক্য হলঃ
[A] অন্তরব্যক্তি পার্থক্য
[B] অভিব্যক্তি পার্থক্য
[C] আন্তব্যক্তি পার্থক্য
[D] ব্যক্তিগত পার্থক্য
ANSWER : [A]
14. নিম্নের কোনটি অর্জিত পার্থক্যের বিভাগ নয় ?
[A] সামাজিক পার্থক্য
[B] নৈতিক পার্থক্য
[C] সাংস্কৃতিক পার্থক্য
[D] শিক্ষাগত পার্থক্য
ANSWER : [B]
15. জিন তত্বের জনক হলেনঃ
[A] হ্যাকেল
[B] ডারউইন
[C] মেণ্ডেল
[D] কেও নন
ANSWER : [C]
16. প্রাণীর পুষ্টি পর্যায় হলঃ
[A] তিনটি
[B] চারটি
[C] পাঁচটি
[D] সাতটি
ANSWER : [C]
17. প্রাণী পুষ্টির পর্যায়ের চতুর্থ পর্যায় হলঃ
[A] খাদ্য পরিপাক
[B] আত্তীকরণ
[C] বহিঃকরণ
[D]শোষণ
ANSWER : [B]
18. মানুষের জিনমে প্রোটিন তৈরিকারী জিনের সংখ্যা হলঃ
[A] 19 টি
[B] 190 টি
[C] 1900 টি
[D] 19000 টি
ANSWER : [D]
19. স্মৃতি প্রক্রিয়াকরণের তৃতীয় পর্যায়টি হলঃ
[A] সঙ্কেত ধারণ
[B] পুনরুদ্রেক
[C] সংরক্ষণ
[D] বিশ্লেষণ
ANSWER : [B]
20. নিম্নের কোন প্রকারটি সংবেদী স্মৃতির প্রকার নয় ?
[A] Iconic Memory
[B] Implicit Memory
[C] Haptic Memory
[D] Echoic Memory
ANSWER : [B]
21. অসচেতন অবস্থায় স্মৃতি সংগঠিত হয় নিম্নের কোন স্মৃতিতে ?
[A] Explicit Memory তে
[B] Semantic Memory তে
[C] Episodic Memory তে
[D] Implicit Memory তে
ANSWER : [D]
22. Permastore ধারণার প্রবক্তা হলেনঃ
[A] Henry Bahrick
[B] Armitage Miller
[C] B. Blankeship
[D] Joseph Jacobs
ANSWER : [A]
23. Multistore Model of Memory অনুযায়ী মানুষের স্মৃতি গঠনের উপাদান হলঃ
[A] তিনটি
[B] চারটি
[C] পাঁচটি
[D] ছয়টি
ANSWER : [A]
24. নিম্নের কোনটি নির্ভুল পুনরুদ্রেকের শর্তের অন্তর্ভুক্ত নয় ?
[A] অনুরাগ
[B] শ্রুতি
[C] সঠিক প্রসঙ্গ
[D] মানসিক সুস্থতা
ANSWER : [B]
25. বিস্মৃতি কয় প্রকার ?
[A] দুই প্রকার
[B] তিন প্রকার
[C] চার প্রকার
[D] প্রকারভেদ নেই
ANSWER : [A]
26. বুদ্ধির কোন সংজ্ঞায় বুদ্ধিকে সহজাত মানসিক ক্ষমতা হিসাবে বর্ণনা করা হয় ?
[A] বুদ্ধির জৈবিক সংজ্ঞায়
[B] বুদ্ধির ব্যবহারিক সংজ্ঞায়
[C] বুদ্ধির কার্যকরী সংজ্ঞায়
[D] বুদ্ধির মনস্তাত্ত্বিক সংজ্ঞায়
ANSWER : [D]
27. নিম্নের কোন বুদ্ধির বিভাগ Thorndike উল্লেখ করেন নি ?
[A] সামাজিক বুদ্ধি
[B] মূর্ত বুদ্ধি
[C] বিমূর্ত বুদ্ধি
[D] নৈতিক বুদ্ধি
ANSWER : [D]
28. বুদ্ধির বাছাই তত্বের প্রবক্তা হলেনঃ
[A] স্টার্ণ
[B] গিলফোর্ড
[C] থম্পসন
[D] স্পিয়ারম্যান
ANSWER : [C]
29. থর্ণডাইক বুদ্ধির অভীক্ষায় বুদ্ধির কয়টি ধর্মের কথা উল্লেখ করেছেন ?
[A] তিনটি
[B] চারটি
[C] ছয়টি
[D] আটটি
ANSWER : [B]
30. গার্ডনার তার বহুমুখী বুদ্ধি তত্বে কখন অষ্টম প্রকার বুদ্ধি সংযুক্ত করেন ?
[A] 1975 সালে
[B] 1977 সালে
[C] 1985 সালে
[D] 1987 সালে
ANSWER : [B] ➣ Next Set
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.