Child Development & Pedagogy MCQ For TET – Set-7
Child Development & Pedagogy MCQ For TET – Set-7
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় Teacher’s Ability Test (TET) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। CTET, বিভিন্ন S-TET, পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক TET ও প্রাথমিক TET-এ শিশু বিকাশ ও শিক্ষামনোবিজ্ঞান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে 30টি MCQ-এর জন্য 30 নম্বর বরাদ্দ থাকে। এই দিকটি মাথায় রেখে, বিভিন্ন স্তরের TET পরীক্ষার জন্য উপযুক্ত 30টি প্রশ্নের একটি সেট ‘Child Development & Pedagogy MCQ For TET’- Set-7 এ দেওয়া হয়েছে। এটি সপ্তম সেট।
Child Development & Pedagogy MCQ For TET – Set-7
1. নিম্নের কোন বিষয়টি শ্রেণিকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষক/শিক্ষিকার প্রাক-কার্যকালীন পর্যায়ের অন্তর্ভুক্ত নয় ?
[A] সামগ্রিক শ্রেণির কার্যাবলী নির্ণয়
[B] শিক্ষার্থীদের আচরণ সম্পর্কে অবহিত হয়ে ব্যবস্থা গ্রহণ করা
[C] শ্রেণি উপকরণ ব্যবহারের পরিকল্পনা করা
[D] দলবদ্ধ কর্মসূচি নির্ধারণ
ANSWER : [B]
2. কোন শিক্ষার্থীর বিরূপ আচরণের সংশোধনে শিক্ষক/শিক্ষিকার গৃহীত পদক্ষেপ যখন ধনাত্মকভাবে অন্যান্য শিক্ষার্থীদের প্রভাবিত করে তখন তাকে বলা হয় শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার –
[A] Overlapping পদ্ধতি
[B] Focus on behaviour পদ্ধতি
[C] Ripple effect পদ্ধতি
[D] Transition পদ্ধতি
ANSWER : [C]
3. শ্রেণিকক্ষ ব্যাবস্থাপনার শ্রেণি সময়কালের তৃতীয় পর্যায়টি হলঃ
[A] পাঠ পর্যালোচনা
[B] প্রারম্ভিক সময়
[C] পর্যালোচনার মাধ্যমে শ্রেণি সমাপ্তি
[D] নতুন বিষয়ের অন্তর্ভুক্তি
ANSWER : [D]
4. কোন একটি শ্রেণিতে একজন শিক্ষিকা কবি সুকান্তর একটি কবিতা বুঝিয়ে দেওয়ার পর সেটিকে মুখস্ত করতে বললেন, এবং সেটি যতক্ষণ না শিক্ষার্থী আয়ত্ব করতে পারছে ততক্ষণ পর্যন্ত অন্য কোন পাঠ আরম্ভ হবে না জানিয়ে দিলেন । শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার এই ধরনের ব্যবস্থাটি হলঃ
[A] উদাসীন শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা
[B] স্বৈরতান্ত্রিক শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা
[C] নৈরাজ্য শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা
[D] কোনটাই নয়
ANSWER : [B]
5. শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার QALT Model এর অংশ হিসাবে বিবেচিত বিষয় এর অন্তর্গত বিষয়টি হলঃ –
[A] Over lapping
[B] Smoothness
[C] Time
[D] Group Focus
ANSWER : [C]
6. পাঠভবন শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত নাম হলঃ
[A] রবীন্দ্রনাথ থাকুর
[B] স্বামী বিবেকানন্দ
[C] ম্যাডাম মন্তেসরি
[D] অরবিন্দ ঘোষ
ANSWER : [A]
7. রবীন্দ্র চিন্তাধারায় শিক্ষার যে নীতিগুলো পরিস্ফুটিত হয়েছে তার মধ্যে নেই নিম্নের যে বিষয়টি সেটি হলঃ
[A] পরিপূর্নতা
[B] স্বাধীনতা
[C] বিশ্বজনীনতা
[D] সমন্বিত বিকাশ
ANSWER : [D]
8. গান্ধীজির মতে নিম্ন বুনিয়াদি শিক্ষার স্তর হলঃ
[A] 7 বছর বয়স পর্যন্ত
[B] 7-10 বছর বয়স পর্যন্ত
[C] 11-14 বছর বয়স পর্যন্ত
[D] কোনটাই নয়
ANSWER : [B]
9. নিম্নের কোন বিষয়টি গান্ধীজীর শিক্ষার সর্বোচ্চ উদ্দেশ্যের অন্তর্ভুক্ত নয় ?
[A] সাংস্কৃতিক উদ্দেশ্য
[B] ভাষা গাঠনিক উদ্দেশ্য
[C] জীবিকা উপার্জনের উদ্দেশ্য
[D] মুক্তি লাভের উদ্দেশ্য
ANSWER : [B]
10. গান্ধীজী প্রবর্তিত নৈতালিম শিক্ষা ব্যবস্থা পরিকল্পনা প্রকাশিত হয় –
[A] ওয়ার্ধা পত্রিকায়
[B] ইয়ং ইন্ডিয়া পত্রিকায়
[C] যুগান্তর পত্রিকায়
[D] হরিজন পত্রিকায়
ANSWER : [D]
11. SEQI এর সম্পূর্ণ নাম হলঃ
[A] School Education Quality Index
[B] Special Education Quality Index
[C] Systematic Educational Quality Index
[D] Secondary Education Quality Index
ANSWER : [A]
12. প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার ধারণা ঘটে –
[A] 1987 সালে
[B] 1967 সালে
[C] 1976 সালে
[D] 1978 সালে
ANSWER : [B]
13. ‘শিক্ষামূলক নির্দেশনা দানের মাধ্যমে শিক্ষার্থীর চারিত্রিক পরিবর্তন ঘটিয়ে সুশিক্ষিত করে তোলা’ – এটি বিদ্যালয়ের
[A] সমাজকেন্দ্রিক দ্বায়িত্ব
[B] মূল্যবোধ কেন্দ্রিক দ্বায়িত্ব
[C] পরিচালনা গত দ্বায়িত্ব
[D] শিক্ষার্থীকেন্দ্রিক দ্বায়িত্ব
ANSWER : [D]
14. ‘ভর্তি সুনিশ্চিতকরণ কর্মসূচি’ নামক কর্মসূচি গৃহীত হয় নিম্নের কোন রাজ্যে ?
[A] আসাম
[B] ত্রিপুরা
[C] ওড়িশা
[D] পশ্চিমবঙ্গ
ANSWER : [D]
15. প্রথা বহির্ভূত শিক্ষাপদ্ধতির অন্তর্ভুক্ত বিষয় নয় –
[A] Demonstration
[B] Curriculum
[C] Workshop
[D] Group Discussion
ANSWER : [B]
16. অণুশিক্ষণ বিষয়ে ভারতে সর্বপ্রথম প্রকল্প গ্রহণে উদ্যত হন –
[A] D.D Tewari
[B] R.K Mishra
[C] M.B Buch
[D] R.N Tagore
ANSWER : [A]
17. অণুশিক্ষণ চক্রের সময়সীমা
[A] 30 মিনিট
[B] 36 মিনিট
[C] 40 মিনিট
[D] 45 মিনিট
ANSWER : [B]
18. অণুশিক্ষণ প্রক্রিয়া কয়টি স্তরে সম্পাদিত হয় ?
[A] দুটি
[B] তিনটি
[C] চারটি
[D] অসংখ্য
ANSWER : [B]
19. অণুশিক্ষণ নিম্নের কোন শিক্ষণ প্রক্রিয়ার অন্তর্গত ?
[A] বিশ্লেষণধর্মী
[B] ব্যখ্যাকরণধর্মী
[C] আত্তীকরণধর্মী
[D] সংশ্লেষণধর্মী
ANSWER : [A]
20. অণুশিক্ষণ শিক্ষণে পুনঃ পরিকল্পনা পর্বের জন্য সময় নির্ধারিত হয় –
[A] 6 মিনিট
[B] 10 মিনিট
[C] 12 মিনিট
[D] 15 মিনিট
ANSWER : [C]
21. Book Bank কথাটি জড়িত –
[A] Operation Black Board এর সাথে
[B] Rastriya Madhyamik Shiksha Abhiyan এর সাথে
[C] Bridge Course এর সাথে
[D] Sarva Shiksha Abhiyan এর সাথে
ANSWER : [A]
22. আশ্রম বিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে
[A] OB প্রকল্পে
[B] SSA প্রকল্পে
[C] RMSA প্রকল্পে
[D] LJP প্রকল্পে
ANSWER : [C]
23. সর্বশিক্ষা অভিযানে ভাষা শিক্ষার জন্য নির্ধারিত সময় হলঃ
[A] 30 মিনিট
[B] 1 ঘণ্টা
[C] 1 ঘণ্টা 30 মিনিট
[D] 2 ঘণ্টা 30 মিনিট
ANSWER : [D]
24. Curriculum Design কয় প্রকার ?
[A] তিন প্রকার
[B] চার প্রকার
[C] সাত প্রকার
[D] নির্ধারিত কোন প্রকারভেদ নেই
ANSWER : [A]
25. জনস্বার্থকেন্দ্রিক পরিকল্পনাগুলি শিক্ষাব্যবস্থার —
[A] সংকীর্ণ স্তরের প্রকল্পের অন্তর্গত
[B] ব্যক্তি স্তরের প্রকল্পের অন্তর্গত
[C] বৃহৎ স্তরের প্রকল্পের অন্তর্গত
[D] ভূমি স্তরের প্রকল্পের অন্তর্গত
ANSWER : [C]
26. নিম্নের কোনটি সৃজনশীলতার উপাদান নয় ?
[A] নমনীয়তা
[B] সম্প্রসারণ
[C] মৌলিকত্ব
[D] অভিমুখীতা
ANSWER : [D]
27. নিম্নের কোন তত্ব অনুযায়ী সৃজনশীলতা নির্ভর করে ফলদায়ী চিন্তা ও সমস্যা সমাধানকারী চিন্তা করার ক্ষমতার উপর ?
[A] কুবেলের তত্ব
[B] গেস্টাল্ট তত্ব
[C] জ্যাকসন তত্ব
[D] টরেন্স তত্ব
ANSWER : [B]
28. একজন শিক্ষার্থী বাংলা বিষয়টি খুব পছন্দ করে, সে বিভিন্ন গল্প, উপন্যাস ইত্যাদি পড়ে । এভাবে পড়তে পড়তে একদিন সে একটি ছোটগল্প লিখে তার শ্রেণি শিক্ষিকাকে দেখালে শিক্ষিকা তার ভূয়সী প্রশংসা করলেন । এই ঘটনায় শিক্ষিকা ঐ শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতার যে বিষয়টি সমন্ধে নিশ্চিত হলেন সেটি হলঃ
[A] আদর্শগত সাবলীলতা
[B] স্বতঃস্ফূর্ত নমনীয়তা
[C] প্রকাশমূলক সাবলীলতা
[D] অভিযোজন মূলক নমনীয়তা
ANSWER : [B]
29. একজন শিক্ষক তার শ্রেণিতে একটি হাতির ছবি দেখিয়ে শিক্ষার্থীদের ‘হাতি’ শব্দের সমার্থক শব্দ বলতে বললেন । এক্ষেত্রে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের থেকে তাদের সৃজনশীলতার যে বিষয়টি সম্পর্কে অবগত হতে চাইলেন সেটি হলঃ
[A] প্রকাশমূলক সাবলীলতা
[B] অনুষঙ্গমূলক সাবলীলতা
[C] শব্দগত সাবলীলতা
[D] আদর্শগত সাবলীলতা
ANSWER : [B]
30. নিম্নের কোনটি ব্যক্তির আচরণ প্রকাশের যথার্থ দিক নয় ?
[A] বৈষম্যমূলক দিক
[B] জ্ঞানমূলক দিক
[C] কর্মমূলক দিক
[D] আচরণমূলক দিক
ANSWER : [A] ➣ Next Set
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.