Competitive Geography

Competitive Geography MCQ-1

Competitive Geography MCQ-1

সর্বভারতীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতীয় ভূগোল, প্রাকৃতিক ভূগোল ও বৈশ্বিক ভূগোল গুরুত্বপূর্ণ বিষয় । ভূগোলের এই অংশগুলি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে । বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় আসা ভূগোলের প্রশ্নগুলির বিস্তারিত ব্যখ্যা সহ আলোচনা বাংলা ভাষায় পাওয়া মুশকিল হয়ে যায় । এই অসুবিধা দূর করার আমাদের ক্ষুদ্রতম প্রয়াস Competitive Geography MCQ এর পোস্টগুলি । প্রতিটি পর্বে 10টি করে এরুপ প্রশ্ন এবং সেগুলির ব্যখ্যা অন্তর্ভুক্ত থাকবে, যা আপনার প্রস্তুতিতে আপনাকে নিগূঢ়ভাবে সহয়তা করবে । এটি প্রথম অংশ


Join : Our Telegram Channel


Competitive Geography MCQ-1

⟽ Previous Post : Quiz Capsule

1. খনিজ মন্ত্রালয়ের রিপোর্ট অনুযায়ী ভারতের কোন্ রাজ্যে সর্বাধিক পরিমাণে সোনা আকরিক সঞ্চিত রয়েছে?
[A] পশ্চিমবঙ্গ [B] কর্ণটক
[C] রাজস্থান [D] বিহার

According to the report of the Ministry of Minerals, which state of India has the largest amount of gold ore reserves?
[A] West Bengal [B] Karnataka
[C] Rajasthan [D] Bihar

[SSC (GD) Constable (Shift-1)-24.02.2014]

Ans. [D] বিহার

      সমর্থন তথ্য : ভারতের মোট 11টি রাজ্যের 33টি জেলায় সোনা আকরিক সঞ্চিত রয়েছে । এই সঞ্চয়ের মধ্যে সর্বাধিক পরিমাণ সোনা সঞ্চিত রয়েছে বিহারে । এই রাজ্যের ভারতের 44% সোনা আকরিক সঞ্চিত রয়েছে যার পরিমাণ প্রায় 223 মিলিয়ন টন, যাতে 37.6 টন সোনা মজুত রয়েছে । সোনা আকরিক সঞ্চয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান । এই রাজ্যে 125 মিলিয়ন টন সোনা আকরিক সঞ্চিত রয়েছে যা জাতীয় সঞ্চয়ের 25%।
       সংশ্লিষ্ট জ্ঞান : সোনা আকরিক সঞ্চয়ে বিহার প্রথম স্থানাধিকারী হলেও সঞ্চিত আকরিকে সোনা মজুতের নিরিখে প্রথম স্থানে রয়েছে কর্ণাটক রাজ্য । এই রাজ্যে ভারতের মোট মজুত (654.74 টন) সোনার 47.44% সোনা সঞ্চিত রয়েছে । সোনা আকরিক সঞ্চয়ে ভারতের প্রথম স্থানাধিকারী জেলা হলঃ জামুই, যেখানে বিহারের সমস্ত সোনা আকরিক সঞ্চিত রয়েছে । আবার সোনা আকরিকে সোনা মজুতের নিরিখে ভারতের প্রথম স্থানাধিকারী জেলা হলঃ রাজস্থানের বংশওয়াড়া জেলা, যেখানের আকরিকে 220.63 টন সোনা মজুত রয়েছে ।

2. ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রটি পশ্চিমে অবস্থিত যার সীমানা প্রায়শই ভূ-রাজনৈতিক বিষয় হিসেবে খবরে লক্ষ্য করা যায়?
[A] শ্রীলঙ্কা [B] পাকিস্থান
[C] নেপাল [D] ভুটান

Which neighboring country of India is located to the west and whose borders are often highlighted in the news as a geopolitical issue?
[A] Sri Lanka [B] Pakistan
[C] Nepal [D] Bhutan

[SSC (GD) Constable (Shift-1)-24.02.2024]

Ans. [B] পাকিস্থান

    সমর্থন তথ্য : “Bilateral Brief: India-Pakistan Relations” (2019) অনুযায়ী ভারত সরকারের গৃহ মন্ত্রালয়ের বিবৃতি অনুযায়ী পাকিস্তান ভারতের একটি সুহৃদ প্রতিবেশী দেশ নয় । পাকিস্তান বারংবার বিভিন্নভাবে সন্ত্রাস, শত্রুতা এবং সহিংসতা দ্বারা ভারতকে বিব্রত করেছে । ভারত, একদা নিজের ভূখণ্ডে অন্তর্ভুক্ত এই পশ্চিম প্রতিবেশী দেশটির সাথে 3,323 কিঃমিঃ স্থল সীমান্ত বিনিময় করে । স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত চার বার ভারত পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয়, যথাঃ প্রথম কাশ্মীর যুদ্ধ (1947-1948), 1965 সালের ভারত-পাকিস্তান যুদ্ধ, 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধ (বাংলাদেশ মুক্তিযুদ্ধ নামেও পরিচিত), এবং কার্গিল যুদ্ধ (1999)। এছাড়া আতঙ্কবাদকে আশ্রয়-প্রশ্রয়দানকারী এই দেশটি বারংবার ভারতকে আতঙ্কবাদী হামলায় রক্তাক্ত করেছে । এরমধ্যে 2001 সালের ডিসেম্বরে ভারতের সংসদ ভবনে হামলা, 2002 সালের আগস্টে অমরনাথ দর্শনার্থীদের উপর হামলা, 2009 সালের নভেম্বরে মুম্বাইতে হামলা (26/11), 2019 সালের ফেব্রুয়ারিতে পুলবামা হামলা, 2025 সালের এপ্রিলে কাশ্মীরের পহেলগাঁও হামলা অন্যতম । পহেলগাঁও হামলার প্রেক্ষিতে ভারত সরকার 2025 সালের মে তে “অপারেশন সিঁদুর” নামক নামক সেনা অভিযান চালিয়ে এবং “সিন্ধু জল চুক্তি রদ” করে পাকিস্তানকে যোগ্য জবাব দেয় । Competitive Geography MCQ

    সংশ্লিষ্ট জ্ঞান : ভারত তার প্রতিবেশী 7 টি দেশের সাথে প্রায় 15,200 কিঃমিঃ সাধারণ স্থল সীমান্ত দ্বারা বেষ্টিত । এর মধ্যে পাকিস্তানের সাথে 3,323 কিঃমিঃ, চিনের সাথে 3,488 কিঃমিঃ, ভুটানের সঙ্গে 699 কিঃমিঃ, নেপালের সঙ্গে 1,751 কিঃমিঃ, মায়ানমারের সাথে 1,643 কিঃমিঃ, বাংলাদেশের সাথে 4,096 কিঃমিঃ এবং আফগানিস্তানের সাথে 106 কিঃমিঃ । আবার সামুদ্রিক সীমানা অনুযায়ী ভারত দুটি দ্বীপ রাষ্ট্রের প্রতিবেশী, এই দুটি দ্বীপ রাষ্ট্র হলঃ শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ।

3. 2011 সালের আদম সুমারি অনুযায়ী কোন্ সম্প্রদায়ের মানুষের সংখ্যা 0.22 PP (Percentage Point) কমেছে?
[A] মুসলীম [B] হিন্দু
[C] শিখ [D] বৌদ্ধ

According to the 2011 census, which community of people the number decreased by 0.22 PP (Percentage Point)?

[A] Muslim [B] Hindu
[C] Sikh [D] Buddhist

[SSC (GD) Constable (Shift-1)-24.02.2024]

Ans. [C] শিখ

    সমর্থন তথ্য : 2011 সালের আদমশুমারি অনুসারে 2001-2011 দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.7%। এই সময়কালে সম্প্রদায়গতভাবে হিন্দু জনসংখ্যা 16.8%, মুসলিম জনসংখ্যা 24.6%, খ্রিস্টান জনসংখ্যা 15.5%, শিখ জনসংখ্যা 8.4%, বৌদ্ধ জনসংখ্যা 6.1%, জৈন জনসংখ্যা 5.4% হারে বৃদ্ধি পায় । 2001 সালের আদমশুমারি এর সাথে তুলনা করলে দেখা যায় হিন্দু জনসংখ্যা 0.7 শতাংশ পয়েন্ট, শিখ জনসংখ্যা 0.2 শতাংশ পয়েন্ট এবং বৌদ্ধ জনসংখ্যা 0.1 শতাংশ পয়েন্ট হ্রাস পায়; আবার মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পায় 0.8 শতাংশ পয়েন্ট ।

    সংশ্লিষ্ট জ্ঞান : ভারত বর্তমানে বিশ্বের জনবহুল দেশ । UN Policy Brief No. 153, অনুযায়ী 2023 সালের 24শে এপ্রিল চিনের জনসংখ্যাকে অতিক্রম করে ভারত বিশ্বের জনবহুল দেশ হিসাবে আত্মপ্রকাশ করে । 2025 সলের ডিসেম্বরে ভারতের জনসংখ্যা পৌঁছেছে 1.47 বিলিয়নে, যা বিশ্বের জনসংখ্যার প্রায় 17.8% ।

4. পৃথিবীর মধ্যে আয়তন অনুসারে ভারতের স্থান কত?
[A] সপ্তম [B] ষষ্ঠ
[C] অষ্টম [D] পঞ্চম

What is the size of India in the world?
[A] Seventh [B] Sixth
[C] Eight [D] Fifth

[SSC (GD) Constable (Shift-1)-26.02.2024]

Ans [A] সপ্তম

    সমর্থন তথ্য : ভারত আয়তনে রাশিয়া, কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, চিন, ব্রাজিল, এবং অস্ট্রেলিয়ার পর পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ । ভারত সরকারের নথিভুক্ত তথ্য অনুযায়ী ভারতের ক্ষেত্রমান 32, 87, 260 বর্গ কিঃমিঃ যেখানে United Nations অনুযায়ী ভারতের ক্ষেত্রমান 32, 87, 263 বর্গ কিঃমিঃ প্রায় । ভারত পৃথিবীর মোট স্থলভাগের 2.42% অংশ জুড়ে অবস্থিত ।

    সংশ্লিষ্ট জ্ঞান : ক্ষেত্রগতভাবে ভারত উত্তর গোলার্ধে তথা এশিয়া মহাদেশের দক্ষিণ মধ্যভাগে অবস্থিত । ভারতীয় মূলভূখণ্ডের ভৌগলিক অবস্থান 8°4′ উত্তর (কন্যাকুমারী অন্তরীপ) থেকে 37°6′ (সিয়াচেন এর ইন্দিরা কল) উত্তর অক্ষাংশ এবং 68° 7‘ পূর্ব (গুজরাটের কচ্ছ অঞ্চলের ঘুয়ার মোটা) থেকে 97° 25’ পূর্ব (অরুণাচল প্রদেশের আনজাও জেলার কিবিথু গ্রাম) দ্রাঘিমাংশের মধ্যে । তবে মূলভূখণ্ড ব্যতিরেকে ভারতের সর্ব দক্ষিণের সীমানা হল 6°45’20” উত্তর এ অবস্থিত বৃহৎ নিকোবরের ইন্দিরা পয়েন্ট (10 ই অক্টোবর 1985 এর পূর্বে এই পয়েন্ট Pygmalion Point এবং Parsons Point নামে অভিহিত হত) ।

5. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন্ রাজ্যে মহিলাদের স্বাক্ষরতার হার সবচেয়ে বেশি?
[A] পশ্চিমবঙ্গ [B] ত্রিপুরা
[C] কেরালা [D] মিজোরাম

According to the 2011 census, which Indian state has the highest female literacy rate?
[A] West Bengal [B] Tripura
[C] Kerala [D] Mizoram

[SSC (GD) Constable (Shift-11)-20.02.2024]

Ans. [C] কেরালা

    সমর্থন তথ্য : 2011 সালের পঞ্চদশতম আদমশুমারি অনুসারে ভারতে সাক্ষরতার হার 74.4%, যা নির্দেশ করে যে জনসংখ্যার প্রায় তিন-চতুর্থাংশ পড়তে ও লিখতে পারে। তবে, রাজ্য ও অঞ্চলভেদে উল্লেখযোগ্য তারতম্য রয়েছে, যেমনঃ কেরালায় সাক্ষরতার হার 94%, যা ভারতের মধ্যে সর্বোচ্চ আবার বিহারে সাক্ষরতার হার 61.8%, যা দেশের মধ্যে সর্বনিম্ন । আবার কেরালায় মহিলাদের স্বাক্ষরতার হার ছিল 92.07% যা দেশের সর্বোচ্চ ।

⟽ Static GK

    সংশ্লিষ্ট জ্ঞান : 2011 সালের পঞ্চদশতম আদমশুমারি অনুসারে পুরুষ ও মহিলা স্বাক্ষরতার নিরিখে ভারতের সর্বোচ্চ স্তরে ছিল কেরালা । এই নিরিখে ভারতের দ্বিতীয় স্থানাধিকারী রাজ্য ছিল মিজোরাম, যেখানে গড় স্বাক্ষরতা ছিল 91.33%, যার মধ্যে পুরুষ স্বাক্ষরতার হার ছিল 93.35% এবং মহিলা স্বাক্ষরতার হার ছিল 89.27% । আবার প্রথম স্থানাধিকারী কেন্দ্রশাসিত রাজ্য ছিল লক্ষদ্বীপ, যেখানে গড় স্বাক্ষরতা ছিল 91.85%, যার মধ্যে পুরুষ স্বাক্ষরতার হার ছিল 95.56% এবং মহিলা স্বাক্ষরতার হার ছিল 87.95%।

6. নিম্নলিখিত কোটি ভারতের Eight Core Industries মধ্যে অন্তর্ভুক্ত নয়?
i. কয়লা ii. অপরিশোধিত তেল
[A] কেবলমাত্র ii. [B] i. এবং ii. উভয়েই
[C] কেবলমাত্র i. [D] i. এবং ii. কোনোটি নয়

Which of the following is not included in the Eight Core Industries of India?
i. Coal ii. Crude oil
[A] Only ii. [B] i. and ii. both
[C] only i. [D] i. And ii. is none.

[SSC (GD) Constable (Shift-1)-29.02.2024]

Ans. [A] i. ও ii. কোনোটি নয়

সমর্থন তথ্য : MINISTRY OF COMMERCE & INDUSTRY; GOVERNMENT OF INDIA এর INDEX OF EIGHT CORE INDUSTRIES (BASE YEAR: 2011-12=100) FOR OCTOBER, 2025 অনুযায়ী কয়লা, অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, শোধনাগার পণ্য, সার, ইস্পাত, সিমেন্ট ও বিদ্যুৎ হল বর্তমান ভারতের আটটি Eight Core Industries (ECI) ।

    সংশ্লিষ্ট জ্ঞান : Ministry of Commerce & Industry in India এর Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) অধীনস্থ Office of the Economic Adviser (OEA) নামক সংস্থা Eight Core Industries (ECI) সূচক প্রকাশ করে । এক্ষেত্রে 2011-12 এর শিল্প উৎপাদনকে বেঞ্চমার্ক ধরে সূচক নির্ধারণ করা হয় । শিল্প উৎপাদন সূচকে (IIP) অন্তর্ভুক্ত পণ্যের মোট ওজনের 40.27 শতাংশ হল মূল এই আটটি শিল্পের। 2025-এর সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী আটটি মূল শিল্পের সূচকের চূড়ান্ত বৃদ্ধির হার 3.3 শতাংশ পরিলক্ষিত হয়েছে। এপ্রিল থেকে অক্টোবর, 2025-26-এর মধ্যে ICI-এর ক্রমবর্ধমান বৃদ্ধির হার গত বছরের একই সময়ের তুলনায় 2.5 শতাংশ (অস্থায়ী)।

7. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন উত্তর-পূর্ব রাজ্যটির সর্বাধিক সাক্ষরতার হার লক্ষ করা যায়?
[A] নাগাল্যান্ড [B] মিজোরাম
[C] আসাম [D] মনিপুর

According to the 2011 census, which North-Eastern state of India has the highest literacy rate?
[A] Nagaland [B] Mizoram
[C] Assam [D] Manipur

[SSC (GD) Constable (Shift-1)-29.02.2024]

Ans. [B] মিজোরাম

    সমর্থন তথ্য : 2011 সালের পঞ্চদশতম আদমশুমারি অনুসারে পুরুষ ও মহিলা স্বাক্ষরতার নিরিখে ভারতের দ্বিতীয় স্থানাধিকারী রাজ্য ছিল মিজোরাম, যেখানে গড় স্বাক্ষরতা ছিল 91.33%, যার মধ্যে পুরুষ স্বাক্ষরতার হার ছিল 93.35% এবং মহিলা স্বাক্ষরতার হার ছিল 89.27% । অর্থাৎ উত্তর-পূর্ব ভারতের রাজ্য হিসাবে 2011 সালে সালের জনগণনা অনুযায়ী মিজোরামে সর্বাধিক স্বাক্ষরতার হার লক্ষ্য করা যায় ।

⟽ Competitive Current Affairs

সংশ্লিষ্ট জ্ঞান : মিজোরাম উত্তর-পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য, যার রাজধানী হল আইজল । মি (জাতি), জো (পাহাড়) এবং রাম (ভূমি), এই তিনটি শব্দ থেকে উদ্ভূত “মিজোরাম” বলতে “পাহাড়ি জাতির ভূমি” কে বোঝায়। 1972 সালের 21শে জানুয়ারি এই ভূখণ্ড আসাম থেকে পৃথক হয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে স্বীকৃতি লাভ করে এবং 1987 এর ফেব্রুয়ারি পর্যন্ত এই মর্যাদা বহাল থাকে । 1987 সালের 20শে ফেব্রুয়ারি ভূখণ্ডটি ভারতের 23 তম অঙ্গ রাজ্যের স্বীকৃতি লাভ করে।

8. নিম্নের কোনটি ভারতের প্রতিবেশী রাষ্ট্র নয়?
[A] মায়ানমার [B] নেপাল
[C] ভুটান [D] জাপান

Which of the following is not a neighboring country of India?
[A] Myanmar [B] Nepal
[C] Bhutan [D] Japan

[SSC (GD) Constable (Shift-1)-29.02.2024]

Ans: [D] জাপান

সমর্থন তথ্য : পাশপাশি অবস্থিত দুটি দেশ যখন একটি সাধারণ আন্তর্জাতিক স্থল সীমান্ত দ্বারা অথবা 1982 সালের United Nations Convention on the Law of the Sea অনুযায়ী সমুদ্র সীমানা দ্বারা বিচ্ছিন্ন হয় তখন সেই দেশ দুটিকে প্রতিবেশী রাষ্ট্র বলা হয় । ভারত তার প্রতিবেশী 7 টি দেশের সাথে প্রায় 15,200 কিঃমিঃ সাধারণ স্থল সীমান্ত দ্বারা বেষ্টিত । এর মধ্যে ভুটানের সঙ্গে 699 কিঃমিঃ, নেপালের সঙ্গে 1,751 কিঃমিঃ, মায়ানমারের সাথে 1,643 কিঃমিঃ স্থল সীমান্ত রয়েছে । কিন্তু একই মহাদেশে অবস্থান সত্বেও ভারত ও জাপানের মধ্য স্থল বা জল সীমান্ত নেই, তাই জাপান ভারতের প্রতিবেশী দেশ নয় ।

⟽ Geography Book & Authors

9. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ শহরে বাস করে?
[A] 35.2% [B] 31.2%
[C] 39.2% [D] 37.2%

According to the 2011 census, what percentage of India’s total population lives in cities?
[A] 35.2% [B] 31.2%
[C] 39.2% [D] 37.2%

[SSC (GD) Constable (Shift-11)-29.02.2024]

Ans. [B] 31.2%

    সমর্থন তথ্য : 2011 সালের পঞ্চদশতম আদমশুমারি অনুসারে ভারতের প্রায় 377.1 মিলিয়ন জনসংখ্যা, অর্থাৎ মোট জনসংখ্যার 31.2% জনসংখ্যা শহরে বাস করত । অন্যদিকে 833.1 মিলিয়ন জনসংখ্যা, অর্থাৎ মোট জনসংখ্যার 68.8% জনসংখ্যা বাস করত গ্রামীণ এলাকায় । 2001-11 সালে শহরাঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার গ্রামীণ জনসংখ্যার (12.18%) তুলনায় উল্লেখযোগ্যভাবে 31.8% বেশি ছিল । শহুরে জনসংখ্যার নিরিখে মহারাষ্ট্র ছিল দেশের প্রথম স্থানে এবং সিকিম ছিল দেশের সর্ব শেষ স্থানে ।

10. 2011 সালের আদমশুমারি অনুযায়ী 15 বছরের উর্ধে সর্ব ভারতীয় স্তরে স্বাক্ষরতার হার হল-
[A] 73.3% [C] 63.3%
[B] 65.3% [D] 69.3%

According to the 2011 census, the literacy rate of over the 15 year at the all-India level is-
[A] 73.3% [C] 63.3%
[B] 65.3% [D] 69.3%

[SSC (GD) Constable (Shift-1)-27.02.2024]

Ans. [D] 69.3%

    সমর্থন তথ্য : সর্বভারতীয় স্তরে, প্রাপ্তবয়স্ক (15+ বছর) সাক্ষরতার হার 69.3%; পুরুষদের মধ্যে এই হার 78.8% এবং মহিলাদের মধ্যে 59.3%। গ্রামীণ-শহুরে নারী ও পুরুষ উভয়ের জন্যই প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হারে ব্যবধান বিদ্যমান। গ্রামীণ এলাকায় মহিলাদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার 50.6% যেখানে পুরুষদের 74.1% । আবার শহরাঞ্চলে যেখানে মহিলাদের সাক্ষরতার হার 76.9% সেখানে পুরুষদের সাক্ষরতার হার 88.3%। ➣ Next Part


পোস্টটি ভালো লাগলে অবশ্যই নিজের ওয়ালে শেয়ার করে রাখুন 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading