Competitive Geography MCQ-2
Competitive Geography MCQ-2
সর্বভারতীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতীয় ভূগোল, প্রাকৃতিক ভূগোল ও বৈশ্বিক ভূগোল গুরুত্বপূর্ণ বিষয় । ভূগোলের এই অংশগুলি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে । বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় আসা ভূগোলের প্রশ্নগুলির বিস্তারিত ব্যখ্যা সহ আলোচনা বাংলা ভাষায় পাওয়া মুশকিল হয়ে যায় । এই অসুবিধা দূর করার আমাদের ক্ষুদ্রতম প্রয়াস Competitive Geography MCQ এর পোস্টগুলি । প্রতিটি পর্বে 10টি করে এরুপ প্রশ্ন এবং সেগুলির ব্যখ্যা অন্তর্ভুক্ত থাকবে, যা আপনার প্রস্তুতিতে আপনাকে নিগূঢ়ভাবে সহয়তা করবে । এটি দ্বিতীয় অংশ।
Competitive Geography MCQ-2
11. সবুজ বিপ্লব সম্বন্ধে নিচের বাক্যগুলি পড়ো-
A. সবুজ বিপ্লব ছিল একটি স্থির লক্ষ।
B. নর্মাণ বোরলগ 1960 সালে এই বিষয়ে উদ্যোগী হন।
সঠিক বিকল্পটি হলঃ
[A] শুধুমাত্র B [B] A ও B উভয়ই
[C] A ও B কোনোটাই নয় [D] শুধুমাত্র A
Read the following sentences about the Green Revolution-
A. The Green Revolution was a fixed goal.
B. Norman Borlog pioneered this topic in 1960.
[A] Only B [B] A and B both
[C] Neither A nor B [D] A only
[SSC (GD) Constable (Shift-1)-24.02.2024]
Ans. [B] A ও B উভয়েই
সমর্থন তথ্য : 1955 সালে নরম্যান বোরলাগ সিআইএমওয়াইটিতে উচ্চ ফলনশীল, রোগ-প্রতিরোধী গমের জাত নিয়ে গবেষণা শুরু করেন এবং 1961 সালে তিনি প্রথম উচ্চ ফলনশীল (High-Yielding Variety) গম, “পিটিক 62” (“Pitic 62,”) উদ্ভাবন করেন । ভারতের সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1960-এর দশকে, তীব্র খাদ্য ঘাটতি এবং খাদ্য আমদানির উপর নির্ভরতার সময়কালে একটি স্থির লক্ষ্যে । প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পরবর্তীতে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করে। নরম্যান বোরলাগ এবং তার দলের দ্বারা উদ্ভাবিত উচ্চ-ফলনশীল গমের জাত প্রবর্তন ভারতের সবুজ বিপ্লবের সূচনা করে। 1965 সালে, প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সময়কালে ভারত সরকারের সহায়তায়, মূলতঃ তৎকালীন খাদ্য ও কৃষি মন্ত্রী চিদম্বরম সুব্রমনিয়মের অনুকুল্যে ভারতীয় কৃষিবিজ্ঞানী স্বামীনাথানের হাত ধরে উচ্চ ফলনশীল জাতের গম, সেচ ব্যবস্থা এবং সার প্রবর্তনের মাধ্যমে ভারতে সবুজ বিপ্লবের সূচনা হয়।
সংশ্লিষ্ট জ্ঞান : United States Agency for International Development (USAID) এর তৎকালীন নির্দেশক উইলিয়াম গাউড (William Steen Gaud) 1968 সালের 8 ই মার্চ ওয়াশিংটন ডি.সি তে সংঘটিত Society for International Development এর এক স্বাক্ষাৎকারে উত্থাপিত তার “The Green Revolution: Accomplishments and Apprehensions” নামক বক্তৃতায় “Green Revolution” শব্দটি প্রথম ব্যবহার করেন । 1969 নাগাদ বিশ্বজুড়ে গাউড প্রস্তাবিত “Green Revolution” শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে । সবুজ বিপ্লব আবার “Seed-Fertilizer Revolution” নামেও পরিচিত ।
12. 2011 সালের জনগননা অনুযায়ী ভারতে পুরুষদের মধ্যে 12. সাক্ষরতার হার হল
[A] 65.46% [B] 39.3%
[C] 82.14% [D] 74.04%
According to the 2011 census, the literacy rate among males in India is –
[A] 65.46% [B] 39.3%
[C] 82.14% [D] 74.04%
[SSC (GD) Constable (Shift-1)-24.02.2024]
Ans. [C] 82.14%
সমর্থন তথ্য : 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে পুরুষ সাক্ষরতার হার ছিল 82.14%। সামগ্রিক সাক্ষরতার হার ছিল 74.04%, মহিলা সাক্ষরতার হার ছিল 65.46%।
13. 2011 সালে ভারত সরকারের The Socio-Economic and Caste Census (SECC) ভারতের পরিবারগুলিকে কতগুলি বিভাগে বিভক্ত করা হয়েছিল ?
[A] তিন [B] ছয়
[C] চার [D] পাঁচ
The Socio-Economic and Caste Census (SECC) of the Government of India in 2011 divided the families of India into how many categories?
[A] Three [B] Six
[C] Four [D] Five
[SSC (GD) Constable (Shift-1)-24.02.2024]
Ans. [A] তিন
সমর্থন তথ্য : Socio-Economic and Caste Census (SECC) 2011 তে ভারত সরকার কল্যাণ প্রকল্পের সুবিধাভোগীর অন্তর্ভুক্তির ক্ষেত্রে পরিবারগুলিকে তিনটি বিভাগে বিভক্ত করে যথাঃ i. স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়া পরিবার: নির্দিষ্ট সম্পদ ও আয়ের মানদণ্ড (যেমন, একটি মোটরচালিত গাড়ির মালিক, আয়কর প্রদানকারী, পরিবারের একজন সরকারি কর্মচারী) দ্বারা চিহ্নিত, এই পরিবারগুলি সরকারি কল্যাণ সুবিধার জন্য যোগ্য ছিল না। ii. স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত পরিবার: এই পরিবারগুলি চরম সামাজিক ও অর্থনৈতিক দারিদ্র্যের সম্মুখীন হয়েছিল এবং স্বয়ংক্রিয়ভাবে সরকারি কল্যাণ সুবিধার জন্য অন্তর্ভুক্ত হয়েছিল (যেমন, আশ্রয়হীন পরিবার, ভিক্ষার উপর জীবনযাপনকারী, মেথর পরিষ্কারকারী, আদিম উপজাতি গোষ্ঠী)। iii. বঞ্চিত পরিবার / অন্যান্য পরিবার: বাকি সমস্ত পরিবারকে বঞ্চনার সাতটি সূচক ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল। বঞ্চনার মাত্রা বিভিন্ন সরকারি কর্মসূচির অধীনে বিভিন্ন গ্রেডেড সুবিধার জন্য তাদের যোগ্যতা নির্ধারণ করে।
সংশ্লিষ্ট জ্ঞান : SECC 2011 হল ভারতের প্রথম কাগজবিহীন আদমশুমারি যা সরকার কর্তৃক 640টি জেলায় বহনযোগ্য ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পরিচালিত হয়। 1931 সালে সূচিত ভারতীয় আদমশুমারির ইতিহাসে SECC 2011 ছিল প্রথম বর্ণ-ভিত্তিক আদমশুমারি, যা 2011 সালের 29শে জুন ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার হাজেমারা ব্লকের সাঁখোলা গ্রাম থেকে শুরু হয় ।
14. ভারতের দক্ষিণে সমুদ্রের মাঝে ভারতের ______________টি প্রতিবেশী রাষ্ট্র আছে?
[A] দুই [B] চার
[C] পাঁচ [D] তিন
_____________neighboring countries of India are there in the sea to the south of India?
[A] Two [B] Four
[C] Five [D] Three
[SSC (GD) Constable (Shift-11)-24.02.2024]
Ans [A] দুই
সমর্থন তথ্য : সামুদ্রিক সীমানা অনুযায়ী ভারত দুটি দ্বীপ রাষ্ট্রের প্রতিবেশী, এই দুটি দ্বীপ রাষ্ট্র হলঃ শ্রীলঙ্কা ও মালদ্বীপ । 1982 সালের United Nations Convention on the Law of the Sea অনুযায়ী সমুদ্র অভিমুখে ভারতের রাষ্ট্রীয় জলসীমার বিস্তার উপকূল থেকে 21.9 কিঃমিঃ (12 Nautical mile) পর্যন্ত । আবার সমুদ্র অভিমুখে প্রায় 44 কিঃমিঃ (24 Nm) পর্যন্ত এলাকা ভারতের সংলগ্ন অঞ্চল (Contiguous Zone) এর অন্তর্গত এবং 370.4 কিঃমিঃ (200 Nm) এলাকা ভারতের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (Exclusive Economic Zone) এর অন্তর্ভুক্ত । এই নিয়ম অনুযায়ী ভারত ও শ্রীলঙ্কা উভয় দেশ সংলগ্ন অঞ্চল (Contiguous Zone) বিনিময় করে এবং ভারত ও মালদ্বীপ একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল বিনিময় করে পরস্পরের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে অবস্থান করছে ।
15. সবুজ বিপ্লবের ফলে ফসল উৎপাদন বেড়েছে। কিন্তু এর লক্ষণীয় কুফল হল-
[A] পরিবেশের ক্ষতি [B] খাদ্য উৎপাদনে হ্রাস
[C] সরকারী লগ্নি হ্রাস [D] রাসায়নিক সারের সীমিত ব্যবহার
The Green Revolution has increased crop production. But its notable negative effects are-
[A] Damage to the environment
[B] Decrease in food production
[C] Reduction in government investment
[D] Limited use of chemical fertilizers
[SSC (GD) Constable (Shift-II)-24.02.2024]
Ans. [A] পরিবেশের ক্ষতি
সমর্থন তথ্য : কীটপতঙ্গ ও রোগের কারণে ফসলের ক্ষতি কমাতে কীটনাশক এবং জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার সহ সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা (IPM) পদ্ধতির প্রবর্তন হয় সবুজ বিপ্লবের মাধ্যমে । কীটনাশকের ব্যবহার 1960-61 সালে যেখানে 13,000 টন ছিল সেখান থেকে বৃদ্ধি পেয়ে তা 1990-91 সালে 79,000 টনে উন্নীত হয় । ফলে পরিবেশের প্রত্যক্ষ ও পরোক্ষ অবনমন তরান্বিত হয় । আবার অত্যধিক জলসেচের ফলে মাটির লবণতা বৃদ্ধি পেয়ে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয় ।
16. চায়না প্রজাতন্ত্রের রাজধানী হল
[A] গুয়াংঝোউ [B] বেজিং
[C] সাংহাই [D] হ্যানঝৌ
The capital of the Republic of China is
[A] Guangzhou [B] Beijing
[C] Shanghai [D] Hangzhou
[SSC (GD) Constable (Shift-II)-24.02.2024]
Ans [B] বেজিং
সমর্থন তথ্য : ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সর্ববৃহৎ প্রতিবেশী দেশ হল চিন । ভারতের উত্তর ও উত্তর-পূর্ব অংশে অবস্থিত এই দেশটির সাথে ভারত প্রায় 3,488 কিঃমিঃ দৈর্ঘ্য বিশিষ্ট সীমান্ত ভাগ করে । 1911 সালের সিনহাই বিপ্লবের (Xinhai Revolution) মাধ্যমে কিং রাজবংশ (Qing Dynasty) থেকে মুক্ত হয়ে 1912 সালের 1লা জানুয়ারি গনপ্রজাতন্ত্রী চিন হিসাবে বিশ্বের মানচিত্র আত্মপ্রকাশ করে । প্রাদেশিক স্তরের ভিত্তিতে চিন বর্তমানে 22টি প্রদেশে, 5টি স্বয়ংশাসিত অঞ্চলে, চারটি পৌরসভা এবং দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চলে বিভক্ত । বেজিং পৌরসভা অঞ্চল চিনের রাজধানী । বেজিং বিশ্বের সর্বাধিক জনবহুল জাতীয় রাজধানী শহর ।
17. 2011 সালের জনগননা অনুযায়ী, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে মহিলা ও পুরুষদের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন্ রাজ্যে?
[A] কেরালা [B] মিজোরাম
[C] গোয়া [D] তামিলনাড়ু
As per the 2011 census, which of the following states has the highest literacy rate among both males and females?
[A] Kerala [B] Mizoram
[C] Goa [D] Tamil Nadu
[SSC (GD) Constable (Shift-II)-26.02.2024]
Ans. [A] কেরালা
সমর্থন তথ্য : 2011 সালের পঞ্চদশতম আদমশুমারি অনুসারে পুরুষ ও মহিলা স্বাক্ষরতার নিরিখে ভারতের সর্বোচ্চ স্তরে ছিল কেরালা । যেখানে গড় স্বাক্ষরতা ছিল 94.00%, যার মধ্যে পুরুষ স্বাক্ষরতার হার ছিল 96.11% এবং মহিলা স্বাক্ষরতার হার ছিল 92.07% ।
18. ভারতে 2011 সালের জনগননা অনুযায়ী ভারতে সাক্ষরতার হার ছিল %।
[A] 54.04 [C] 94.04
[B] 74.04 [D] 62.99
As per the 2011 census, the literacy rate in India was %.
[A] 54.04 [C] 94.04
[B] 74.04 [D] 62.99
[SSC (GD) Constable (Shift-III)-26.02.2024]
Ans. [B] 74.04
সমর্থন তথ্য : 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে সামগ্রিক সাক্ষরতার হার ছিল 74.04%, যেখানে পুরুষ সাক্ষরতার হার ছিল 82.14% এবং মহিলা সাক্ষরতার হার ছিল 65.46%। স্বাক্ষরতার নিরিখে প্রথম রাজ্য ছিল কেরালা এবং প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল ছিল লক্ষদ্বীপ । অন্যদিকে শেষ স্থানাঅধিকারী রাজ্য ছিল বিহার এবং কেন্দ্র শাসিত অঞ্চল ছিল জম্মু ও কাশ্মীর ।
19. 2011 সালের জনগননা অনুযায়ী ভারতে প্রতি বর্গকিমি-তে জন মানুষ বসবাস করেন।
[A] 342 [B] 362
[C] 322 [D] 382
According to the 2011 census, India has a population density of 1,000 people per square kilometer.
[A] 342 [B] 362
[C] 322 [D] 382
[SSC (GD) Constable (Shift-III)-26.02.2024]
Ans. [D] 382
সমর্থন তথ্য : 2011 সালে ভারতে জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে 382 জন, যা 2001 সালের আদমশুমারিতে রেকর্ড করা প্রতি বর্গকিলোমিটারে 325 জনের তুলনায় একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। জন ঘনত্ব ভারত জুড়ে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়, রাজ্যগুলির মধ্যে বিহারের জন ঘনত্ব ছিল সর্বোচ্চ (1,102 প্রতি বর্গ কিমি), যেখানে দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলে সামগ্রিকভাবে সর্বাধিক জন ঘনত্ব ছিল 11,297 প্রতি বর্গ কিমি। অরুণাচল প্রদেশের জন ঘনত্ব ছিল সর্বনিম্ন, প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন।
20. 2011 সালের জনগননা অনুযায়ী নিচের বিকল্পগুলির মধ্যে কোন রাজ্য/UT এর সাক্ষরতার হার সর্বাধিক –
[A] গোয়া [B] রাজস্থান
[C] বিহার [D] লক্ষদ্বীপ
Which of the following states/UTs has the highest literacy rate as per 2011 census –
[A] Goa [B] Rajasthan
[C] Bihar [D] Lakshadweep
[SSC (GD) Constable (Shift-IV)-21.02.2024]
Ans. [D] লক্ষদ্বীপ
সমর্থন তথ্য 2011 সালের আদমশুমারি অনুসারে লক্ষদ্বীপের স্বাক্ষরতার হার ছিল 91.85%, গোয়ার স্বাক্ষরতার হার ছিল 88.70%, রাজস্থানের 66.11% এবং বিহারের 61.80% । স্বাক্ষরতার নিরিখে লক্ষদ্বীপ ছিল সার্বিকভাবে দ্বিতীয় স্থানে এবং কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে প্রথম স্থানে । গোয়া ছিল সার্বিকভাবে চতুর্থ স্থানে এবং রাজ্য হিসাবে তৃতীয় স্থানে । রাজস্থান ছিল সার্বিকভাবে ভারতের শেষ তৃতীয় স্বল্প স্বাক্ষর রাজ্য এবং বিহার সর্ব শেষ স্বল্প স্বাক্ষর রাজ্য ।➣ Next Part
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.
