Competitive Geography MCQ-5
Competitive Geography MCQ-5
সর্বভারতীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতীয় ভূগোল, প্রাকৃতিক ভূগোল ও বৈশ্বিক ভূগোল গুরুত্বপূর্ণ বিষয় । ভূগোলের এই অংশগুলি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে । বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় আসা ভূগোলের প্রশ্নগুলির বিস্তারিত ব্যখ্যা সহ আলোচনা বাংলা ভাষায় পাওয়া মুশকিল হয়ে যায় । এই অসুবিধা দূর করার আমাদের ক্ষুদ্রতম প্রয়াস Competitive Geography MCQ এর পোস্টগুলি । প্রতিটি পর্বে 10টি করে এরুপ প্রশ্ন এবং সেগুলির ব্যখ্যা অন্তর্ভুক্ত থাকবে, যা আপনার প্রস্তুতিতে আপনাকে নিগূঢ়ভাবে সহয়তা করবে । এটি পঞ্চম অংশ।
Competitive Geography MCQ-5
41. 1951 সালে জনগণনা অনুসারে ভারতের সর্বমোট স্বাক্ষরতার হার কত?
[A] 12.1% [B] 14.1%
[C] 18.33% [D] 16.1%
What was the total literacy rate of India as per the 1951 Census?
[A] 12.1% [B] 14.1%
[C] 18.33% [D] 16.1%
[SSC (GD) Constable (Shift-111)-28.02.2024]
Ans. [C] 18.33%
সমর্থন তথ্য : 1951 সালের জনগণনা অনুযায়ী সেই সময় ভারতের সর্বমোট স্বাক্ষরতার হার ছিল 18.33% যা 1947 সালের থেকে 6.33% বেশি ছিল এবং 2011 সালের থেকে 55.71% কম ।
42. লিঙ্গ অনুপাতে মহিলার সংখ্যা বর্ণনা করতে প্রতি __________ জন পুরুষের সংখ্যা ব্যবহৃত হয়।
[A] 10 [B] 10000
[C] 100 [D] 1000
The number of females per __________ males is used to describe the number of females in the sex ratio.
[A] 10 [B] 10000
[C] 100 [D] 1000
[SSC (GD) Constable (Shift-111)-28.02.2024]
Ans: [D] 1000
সমর্থন তথ্য : লিঙ্গ অনুপাত হল লিঙ্গ গঠনের একটি মূল সূচক । কোন দেশের জনসংখ্যায় নারী ও পুরুষের বন্টনকে লিঙ্গ অনুপাত বলে। সাধারনত প্রতি হাজার পুরুষে (ক্ষেত্র বিশেষে একশোয়) নারীর সংখ্যাকে নারী-পুরুষ অনুপাত বা লিঙ্গানুপাত বলে। ইহা লিঙ্গ ভিত্তিক সমাহারের সংখ্যা পরিমাপের ভিত্তি। এটি বিভিন্ন উপায়ে প্রকাশ করা যেতে পারে, যেমন: i. জন্মের সময় লিঙ্গ অনুপাত: জন্মের সময় প্রতি হাজার জন পুরুষের মধ্যে মহিলার সংখ্যা এবং ii. মোট জনসংখ্যার লিঙ্গ অনুপাত: মোট জনসংখ্যার প্রতি 1000 জন পুরুষের মধ্যে মহিলার সংখ্যা ।
➣ Geographical Thought : Aristotle
43. কোন্ ধরনের জনসংখ্যার কাঠামোতে ভারতের জনসংখ্যা পিরামিডে একটি প্রশস্ত ভিত্তি ও সংকীর্ণ শীর্ষ লক্ষ করা যায়?
[A] স্থিতিশীল (Stable) [B] বিস্তৃত (Expansive)
[C] স্থির (Stationary) [D] সংকোচনশীল (Constrictive)
In which type of population structure is a broad base and a narrow top observed in the population pyramid of India?
[A] Stable [B] Expansive
[C] Stationary [D] Constrictive
[SSC (GD) Constable (Shift-111)-28.02.2024]
Ans. [B] বিস্তৃত (Expansive)
সমর্থন তথ্য : জনসংখ্যা পিরামিডের ভিত্তিতে শিশু জনসংখ্যা এবং শীর্ষে বয়স্ক জনসংখ্যা দেখানো হয় । যে পিরামিডের ভিত্তি যতো প্রশস্ত সেই পিরামিড ততো শিশু জনসংখ্যা নির্দেশ করে । অন্যদিকে শীর্ষ দেশ যতো সংকীর্ণ হবে বার্ধক্য জনসংখ্যা ততো কম হবে । ভারত মূলত একটি জন বর্ধিষ্ণু দেশ ।
44. নেল্লাপাট্ট পক্ষী অভয়ারণ্যের সামনে পুলিকট লেকে কোন্ রাজ্যে প্রতিবছর ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয়?
[A] কেলারা [B] অন্ধ্রপ্রদেশ
[C] গোয়া [D] মহারাষ্ট্র
In which state is the annual Flamingo Festival celebrated at Pulicat Lake in front of Nellapatta Bird Sanctuary?
[A] Kerala [B] Andhra Pradesh
[C] Goa [D] Maharashtra
[SSC (GD) Constable (Shift-1)-28.02.2024]
Ans: [B] অস্ত্রপ্রদেশ
সমর্থন তথ্য : নেলাপাত্তু পক্ষী অভয়ারণ্য অন্ধ্র প্রদেশের তিরুপতি জেলায় অবস্থিত একটি পক্ষী অভয়ারণ্য। এটি স্পট-বিল্ড পেলিক্যানদের (পেলেকানাস ফিলিপেনসিস) জন্য একটি গুরুত্বপূর্ণ প্রজনন স্থান। আবার পুলিকাট হ্রদ হল ভারতের দ্বিতীয় বৃহত্তম লোনা জলের লেগুন, যার পরিমাপ 759 বর্গ কিলোমিটার। এই লেগুনের একটি বড় অংশ অন্ধ্র প্রদেশের তিরুপতি জেলায় অবস্থিত। ফ্লেমিঙ্গো উৎসব হল অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলায় অনুষ্ঠিত একটি বার্ষিক অনুষ্ঠান যা নেলাপাত্তু পক্ষী অভয়ারণ্য ও পুলিকাট হ্রদের সম্মুখে প্রতিবছর শীতকালে পরিযায়ী ফ্লেমিঙ্গো পাখির আগমনের সময় উদযাপিত হয়।
45. ভারতে ‘APEDA’ শব্দটি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত?
[A] কৃষি [B] সড়কপথ
[C] IT পরিসেবা [D] অস্ত্র ও গোলাবারুদ
In India, the term ‘APEDA’ is associated with which of the following?
[A] Agriculture [B] Roads
[C] IT Services [D] Arms and Ammunition
[SSC (GD) Constable (Shift-1)-28.02.2024]
Ans [A] কৃষি
সমর্থন তথ্য : কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ (Agricultural and Processed Food Products Export Development Authority : APEDA) হল 1986 সালের 13ই ফেব্রুয়ারি ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত একটি সংবিধিবদ্ধ সংস্থা, যা ভারতে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্যের রপ্তানি ও উন্নয়নকে উৎসাহিত করে। এর সদরদপ্তর নতুন দিল্লীতে অবস্থিত ।
46. 2011 সালের জনগণনা অনুযায়ী কোন্ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সংখ্যা সবচেয়ে কম?
[A] শিখ [B] বৌদ্ধ
[C] জৈন [D] খ্রিস্টান
According to the 2011 census, which religious community has the least population?
[A] Sikh [B] Buddhist
[C] Jain [D] Christian
[SSC (GD) Constable (Shift-1)-05.03.2024]
Ans [C] জৈন
সমর্থন তথ্য : 2011 সালের ভারতের আদমশুমারির অনুযায়ী প্রধান 6টি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ভারতের জনসংখ্যা বিভক্ত রয়েছে । 2011 সালের আদমশুমারি তথ্য অনুযায়ী ভারতীয় জনসংখ্যার 79.8% (966.3 মিলিয়ন বা প্রায় 96 কোটির বেশি) হিন্দু । ভারতে মুসলিম জনসংখ্যা 14.23% (172.2 মিলিয়ন) । অনুক্রমে খ্রিস্টান জনসংখ্যা রয়েছে 28.7 মিলিয়ন যা মোট জনসংখ্যার 2.30%, শিখ জনসংখ্যা রয়েছে 20.4 মিলিয়ন, যা মোট জনসংখ্যার 1.72%, বৌদ্ধ জনসংখ্যা রয়েছে 08.4 মিলিয়ন যা মোট জনসংখ্যার 0.7% এবং জৈন জনসংখ্যা রয়েছে 04.5 মিলিয়ন যা মোট জনসংখ্যার 0.4%। অর্থাৎ বিকল্প অনুযায়ী সঠিক উত্তর হবে জৈন ।
47. ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন্ দ্বীপটি অবস্থিত?
[A] Divar [B] Latur
[C] Jangan [D] Kachchatheevu
Which island is located between India and Sri Lanka?
[A] Divar [B] Latur
[C] Jangan [D] Kachchatheevu
[SSC (GD) Constable (Shift-1)-05.03.2024]
Ans. [D] Kachchatheevu
সমর্থন তথ্য : ভারত ও শ্রীলঙ্কা উভয় রাষ্ট্রের জল সীমা পাক প্রণালীতে, ভারতের রামেশ্বরমের উত্তর-পূর্বে এবং শ্রীলঙ্কার জাফনার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কাচাথিভু একটি ছোট জনবসতিহীন দ্বীপ । 1974 সালের India-Sri Lanka Maritime Boundary Treaty নামক চুক্তি অনুসারে ভারত শ্রীলঙ্কার কাছে দ্বীপটির দাবি ছেড়ে দেওয়ার পর থেকে দ্বীপটি রাজনৈতিক বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
48. ভারতে সবুজ বিপ্লবের জনক কে?
[A] সুন্দরলাল বহুগুণা [B] পান্ডুরঙ্গ হেজ
[C] সি. সুব্রমনিয়াম [D] এম. এস. স্বামীনাথন
Who is the father of Green Revolution in India?
[A] Sundarlal Bahuguna [B] Panduranga Hedge
[C] C. Subramaniam [D] M. S. Swaminathan
[SSC (GD) Constable (Shift-1)-05.03.2024]
Ans [D] এম. এস. স্বামীনাথন
সমর্থন তথ্য : ভারতীয় জিনতত্ত্ববিদ মানকম্বু সাম্বাসিবন স্বামীনাথন ছিলেন ভারতে সবুজ বিপ্লবের জনক । 1965 সালে ভারতীয় কৃষিবিজ্ঞানী স্বামীনাথানের হাত ধরে উচ্চ ফলনশীল জাতের গম, সেচ ব্যবস্থা এবং সার প্রবর্তনের মাধ্যমে ভারতে সবুজ বিপ্লবের সূচনা হয়। তিনি 1963 সালে ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট (Indian Agricultural Research Institute : IARI) )-এর পরিচালক হন এবং উচ্চ-ফলনশীল জাতের (HYVs) গম প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2023 সালের 28শে সেপ্টেম্বর তিনি প্রয়াত হন ।
49. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন্ রাজ্যে সর্বমোট 91.3% স্বাক্ষরতার হার লক্ষ করা যায়?
[A] কেরালা [B] সিকিম
[C] মণিপুর [D] মিজোরাম
As per the 2011 census, which state in India has the highest literacy rate of 91.3%?
[A] Kerala [B] Sikkim
[C] Manipur [D] Mizoram
[SSC (GD) Constable (Shift-1)-6.3.20241
Ans: [D] মিজোরাম
সমর্থন তথ্য : 2011 সালের পঞ্চদশতম আদমশুমারি অনুসারে পুরুষ ও মহিলা স্বাক্ষরতার নিরিখে ভারতের সর্বোচ্চ স্তরে ছিল কেরালা । এই নিরিখে ভারতের দ্বিতীয় স্থানাধিকারী রাজ্য ছিল মিজোরাম, যেখানে গড় স্বাক্ষরতা ছিল 91.33%, যার মধ্যে পুরুষ স্বাক্ষরতার হার ছিল 93.35% এবং মহিলা স্বাক্ষরতার হার ছিল 89.27% ।
50. 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের কোন্ রাজ্যে সর্বাধিক জনঘনত্ব লক্ষ করা যায়?
[A] ওডিশা [B] মহারাস্ট্র
[C] তামিলনাডু [D] বিহার
As per the 2011 census, which state in India has the highest population density?
[A] Odisha [B] Maharashtra
[C] Tamil Nadu [D] Bihar
[SSC (GD) Constable (Shift-IV)-5.3.2024]
Ans [D] বিহার
সমর্থন তথ্য : 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গকিলোমিটারে 382 জন, যা 2001 সালের আদমশুমারির তুলনায় প্রতি বর্গকিলোমিটারে 57জন অধিক । 2011 সালের জনগণনা অনুযায়ী রাজ্যগুলির মধ্যে, বিহার ছিল সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য, যেখানে প্রতি বর্গকিলোমিটারে 1102 জন বসবাস করত । এর পর রয়েছে যথাক্রমে পশ্চিমবঙ্গ (1029) ও কেরালা (859)। কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে প্রতি বর্গকিলোমিটারে 11,297 জন লোকের ঘনত্ব নিয়ে দিল্লি ছিল সবচেয়ে বেশি জন ঘনত্ব যুক্ত কেন্দ্র শাসিত অঞ্চল ।
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.
