Competitive Geography MCQ-8
Competitive Geography MCQ-8
সর্বভারতীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতীয় ভূগোল, প্রাকৃতিক ভূগোল ও বৈশ্বিক ভূগোল গুরুত্বপূর্ণ বিষয় । ভূগোলের এই অংশগুলি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে । বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় আসা ভূগোলের প্রশ্নগুলির বিস্তারিত ব্যখ্যা সহ আলোচনা বাংলা ভাষায় পাওয়া মুশকিল হয়ে যায় । এই অসুবিধা দূর করার আমাদের ক্ষুদ্রতম প্রয়াস Competitive Geography MCQ এর পোস্টগুলি । প্রতিটি পর্বে 10টি করে এরুপ প্রশ্ন এবং সেগুলির ব্যখ্যা অন্তর্ভুক্ত থাকবে, যা আপনার প্রস্তুতিতে আপনাকে নিগূঢ়ভাবে সহয়তা করবে । এটি অষ্টম অংশ।
Competitive Geography MCQ-8
21. ভারতের কোন্ রাজ্যে তার কর্মক্ষম জনসংখ্যার সর্বোচ্চ অংশ কৃষিকাজে নিয়োজিত?
[A] রাজস্থান [B] উত্তরপ্রদেশ
[C] বিহার [D] পাঞ্জাব
[SSC Steno(Shift-1)-06.08.2025]
Ans. [B] উত্তরপ্রদেশ [C] বিহার
সমর্থন তথ্য :সাম্প্রতিক তথ্য অনুসারে, বিহারের কর্মজীবী জনসংখ্যার সর্বোচ্চ অংশ কৃষিকাজে নিযুক্ত। Fourth Agriculture Roadmap (2023–28) অনুযায়ী বিহারের 75%-এরও বেশি মানুষের জীবিকার প্রধান উৎস হলো কৃষি। অন্যদিকে উত্তর প্রদেশের গ্রামীণ কর্মশক্তির 60%-এরও বেশি কৃষি এবং সংশ্লিষ্ট কার্যকলাপে নিযুক্ত । উত্তর প্রদেশের মতো রাজ্যগুলিতে কৃষকের সংখ্যা চরমভাবে বেশি হলেও বিহারের কর্মশক্তি কৃষি খাতে অধিক নিবিড়ভাবে কেন্দ্রীভূত। অর্থাৎ এক্ষেত্রে উত্তর [C] বিহার সম্পূর্ণ যুক্তিযুক্ত ।
22. ভারতের কোন্ রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে?
[A] কেরালা [B] পাঞ্জাব
[C] পশ্চিমবঙ্গ [D] হিমাচল প্রদেশ
[School Service Com. Gr.C-01.03.2026]
Ans. [C] পশ্চিমবঙ্গ
সমর্থন তথ্য :কর্কটক্রান্তি রেখা হলো একটি কাল্পনিক অক্ষাংশ রেখা, যা নিরক্ষরেখার প্রায় 23.5° উত্তরে অবস্থিত। ভারতে এটি পশ্চিম থেকে পূর্ব দিকে মোট আটটি রাজ্যের উপর দিয়ে গেছে, যথাঃ গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম । পশ্চিমবঙ্গে, এই রেখাটি মূলতঃ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও নদিয়ার মতো জেলাগুলির উপর দিয়ে গেছে।
23. ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে?
[A] ওড়িশা [B] কেরালা
[C] আসাম [D] তামিলনাড়ু
School Service Com. Gr.C-01.03.2026]
Ans. [D] তামিলনাড়ু
সমর্থন তথ্য :ধ্রুপদী নৃত্যশৈলী ভরতনাট্যমের উৎপত্তি তামিলনাড়ু রাজ্যে; মূলতঃ এই রাজ্যের তাঞ্জোর জেলা। এটিকে ভারতের অন্যতম প্রাচীন শাস্ত্রীয় নৃত্য ঐতিহ্য হিসেবে বিবেচনা করা হয়, যার শিকড় তামিলনাড়ু ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রাচীন হিন্দু মন্দিরগুলিতে প্রোথিত রয়েছে।
24. সুন্দরবন কোন্ ধরনের বনভূমি?
[A] পর্ণমোচী [B] চিরসবুজ
[C] ম্যানগ্রোভ [D] শুষ্ক বন
[School Service Com. Gr.D-08.03.2026]
Ans: [C] ম্যানগ্রোভ
সমর্থন তথ্য : সুন্দরবন বিশ্বের বৃহত্তম জোয়ার-ভাটা প্রভাবিত লবণাক্ত ম্যানগ্রোভ বনভূমি। এটি ভারত (পশ্চিমবঙ্গ) এবং বাংলাদেশ জুড়ে বিস্তৃত গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর সঙ্গমস্থলে গঠিত ব-দ্বীপ অঞ্চলে অবস্থিত। এই বনভূমি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি রামসার জলাভূমি।
25. পশ্চিমবঙ্গের কোন্ জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত?
[A] বীরভূম [B] বাঁকুড়া
[C] নদীয়া [D] মুর্শিদাবাদ
[School Service Com. Gr.D-08.03.2026
Ans: [D] মুর্শিদাবাদ
সমর্থন তথ্য :পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা ঐতিহাসিকভাবে বালুচরি শাড়ির উৎপত্তিস্থল হিসেবে বিখ্যাত, যা অষ্টাদশ শতাব্দীতে বালুচর গ্রামে উৎপাদিত হতো। যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে পরবর্তীকালে এর উৎপাদন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে স্থানান্তরিত হয়, তবুও মুর্শিদাবাদ এর উৎপত্তি এবং ঐতিহ্যবাহী শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছে।
WBP Constable (Preli) -30.11.2025
26. নীচের কোন্টি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ?
[A] ভারত [B] ইন্দোনেশিয়া
[C] ব্রাজিল [D] কিউবা
[WBP Constable(Preli)-30.11.2025]
Ans. [C] ব্রাজিল
সমর্থন তথ্য :আখ উৎপাদনে বর্তমানে ব্রাজিল বিশ্বে প্রথম স্থান অধিকার করে । বিশ্বের প্রায় 40% আখ উৎপাদিত হয় ব্রাজিলে । ব্রাজিলের প্রায় 10 মিলিয়ন হেক্টর জমিতে আখের চাষ করা হয় । প্রতি হেক্টর জমিতে 79টন আখ উৎপাদন হয়ে থাকে ব্রাজিলে । USDA, 2023 এর তথ্য অনুযায়ী 2023-24 বর্ষে ব্রাজিল 652 মিলিয়ন মেট্রিকটন আখ উৎপাদন করে । Statista এর তথ্য অনুযায়ী এই পরিমাণ 637.09 মিলিয়ন মেট্রিকটন ।
27. নীচের কোন্ নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে?
[A] ব্রহ্মপুত্র এবং সিন্ধু [B] সিন্ধু এবং গঙ্গা
[C] ব্রহ্মপুত্র এবং গঙ্গা [D] তাপ্তী এবং বিপাশা
[WBP Constable(Preli)-30.11.2025]
Ans. [A] ব্রহ্মপুত্র এবং সিন্ধু
সমর্থন তথ্য :ব্রহ্মপুত্র ও সিন্ধু উভয় নদীরই উৎপত্তি তিব্বত মালভূমিতে, মানস সরোবর হ্রদ ও কৈলাস পর্বতের নিকটবর্তী অঞ্চলে। যেখানে সিন্ধু নদের উৎপত্তি কৈলাস পর্বতমালার উত্তর ঢাল থেকে (সেংগে জাংবো বা বোখার চু হিমবাহের নিকটবর্তী) সেখানে ব্রহ্মপুত্র (তিব্বতে ইয়ারলুং সাংপো নামে পরিচিত) এর উৎপত্তি চেমায়ুংদুং বা আংসি হিমবাহ থেকে, যা মানস সরোবর হ্রদের নিকটবর্তী।
28. নীচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর (Gulf)?
[A] গিনি উপসাগর [B] মেক্সিকো উপসাগর
[C] এডেন উপসাগর [D] পারস্য উপসাগর
[WBP Constable (Preli)-30.11.2025]
Ans. [B] মেক্সিকো উপসাগর
সমর্থন তথ্য :মেক্সিকো উপসাগর বিশ্বের বৃহত্তম উপসাগর, যার আয়তন প্রায় 16 লক্ষ বর্গ কিলোমিটার । এটি আটলান্টিক মহাসাগরের একটি প্রান্তিক সাগর, যার উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমে ও দক্ষিণে মেক্সিকো এবং দক্ষিণ-পূর্বে কিউবা অবস্থিত। এটি অন্যতম গভীরতম উপসাগর হিসেবেও পরিচিত, যার সর্বোচ্চ গভীরতা সিগসবি খাদ (Sigsbee Deep)-এ প্রায় 4,384 মিটার।
29. নীচের কোন্ দুটি গ্রহ (Planet) পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী?
[A] মঙ্গল এবং শনি (Mars and Saturn)
[B] বুধ এবং শুক্র (Mercury and Venus)
[C] বৃহস্পতি এবং বুধ (Jupiter and Mercury)
[D] নেপচুন এবং শুক্র (Neptune and Venus)
[WBP Constable (Preli)-30.11.2025]
Ans. [B] বুধ এবং শুক্র (Mercury and Venus)
সমর্থন তথ্য :আমাদের সৌরজগতের গ্রহগুলো সূর্য থেকে তাদের গড় দূরত্বের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট ক্রমে সজ্জিত রয়েছে। সূর্য থেকে বাইরের দিকে গেলে সজ্জা ক্রমটি হবেঃ , বুধ (~58 মিলিয়ন কিমি), শুক্র (~108 মিলিয়ন কিমি), পৃথিবী (~150 মিলিয়ন কিমি), মঙ্গল (~228 মিলিয়ন কিমি), বৃহস্পতি (~778 মিলিয়ন কিমি), শনি (~1.4 বিলিয়ন কিমি), ইউরেনাস (~2.9 বিলিয়ন কিমি) এবং নেপচুন (~4.5 বিলিয়ন কিমি) । যেহেতু পৃথিবী তৃতীয় গ্রহ, তাই কেবল বুধ ও শুক্রই পৃথিবীর চেয়ে সূর্যের নিকটবর্তী দূরত্বে প্রদক্ষিণ করে। এই অভ্যন্তরীণ কক্ষপথের অবস্থানের কারণে এই দুটিকে প্রায়শই “নিকৃষ্ট গ্রহ” (Inferior planets) বলা হয়।
30. জাল্লিকাট্টু (ষাঁড়-কে বশে আনা) উৎসব কোন্ রাজ্যের সাথে সম্পর্কিত?
[A] অন্ধ্রপ্রদেশ [B] কর্ণাটক
[C] কেরালা [D] তামিলনাড়ু
[WBP Constable (Preli)-30.11.2025]
Ans. [D] তামিলনাড়ু
সমর্থন তথ্য :জাল্লিকাট্টু হল ষাঁড়কে বশ করার একটি ঐতিহ্যবাহী খেলা। এটি প্রধানত ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রচলিত। এই অনুষ্ঠানটি পোঙ্গল (ফসল কাটার) উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রতি বছর জানুয়ারি মাসে বিশেষত মত্তু পোঙ্গল দিনে (উৎসবের তৃতীয় দিনে) অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা পুরস্কার জেতার জন্য ষাঁড়ের কুঁজ ধরে একটি নির্দিষ্ট দূরত্ব বা সময় পর্যন্ত আটকে থাকার চেষ্টা করে।
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.