Environmental Science in Education System
Environmental Science in Education System
প্যাডাগোজি (Pedagogy) হল এমন একটি বিষয়বস্তু যেটি শিক্ষকতার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষারর ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় । প্রাথমিক টেট, উচ্চ প্রাথমিক টেট, সেন্ট্রাল টেট এমনকি স্কুল সর্ভিস টেট এর ক্ষেত্রে প্যাডাগোজি বিষয়টি থেকে বিষয় ভিত্তিক প্যাডাগোজি (Subject Pedagogy) এর উপর প্রশ্ন আসা স্বাভাবিক ব্যাপার । প্রতিযোগী শিক্ষার্থীদের বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানের জন্য এবং প্রতিটি বিষয়ের বিষয় ভিত্তিক প্যাডাগোজি তুলে ধরতে আমরা আরম্ভ করেছি Pedagogy বিভাগটি । এই বিভাগের একটি উপ-বিভাগ হলঃ পরিবেশ বিজ্ঞান প্যাডাগোজি । পরিবেশ বিজ্ঞান প্যাডাগোজিতে এখন আমরা আলোচনা করবো “শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিজ্ঞান” [Environmental Science in Education System] নামক টপিকটি ।
শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিজ্ঞান
[Environmental Science in Education System]
⟽ Previous Post : Math Pedagogy
1. পরিবেশ বিজ্ঞান (Environmental Science) বলতে কি বোঝায় ?
উত্তর : পরিবেশ, পরিবেশকেন্দ্রিক বিভিন্ন উপাদান যেমন প্রাকৃতিক, রাসায়নিক ও জৈবিক ইত্যাদি এবং মানব জীবনে বিভিন্ন ধরনের পরিবেশের প্রভাব সমন্ধে সমন্বিত আলোচনা উপস্থাপন করা হয় বিজ্ঞানের সেই শাখাকে পরিবেশ বিজ্ঞান বলা হয় । অন্যভাবে বলা যায় – “Environmental science is defined as a branch of biology focused on the study of the relationships of the natural world and the relationships between organisms and their environments.”
2. বিজ্ঞানের কোন শাখা থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়টি উদ্ভুত হয় ?
উত্তর : বিজ্ঞানের বাস্তুসংস্থান (Ecology) নামক শাখা থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়টি উদ্ভুত হয় ।
3. পরিবেশ বিজ্ঞান কোন কোন বিষয়ের সমন্বয়ে বিকশিত হয়েছে ?
উত্তর : পরিবেশ বিজ্ঞান বিভিন্ন বিষয়ের শৃঙ্খলাবদ্ধ সমন্বয়ের ফলে বিকশিত একটি বিষয় । এই বিষয়গুলির মধ্যে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, ভূগোল, ভূ-তত্ব, মৃত্তিকা বিজ্ঞান, জলবিদ্যা, সমাজ বিদ্যা উল্লেখযোগ্য।
3. “Environment” শব্দটি প্রথম কে চয়ন করেন?
উত্তর : “Literature Compass” নামক অনলাইন জার্নালে 2012 সালে প্রকাশিত Jessop, R. তার আর্টিকেলে উল্লেখ করেন যে জার্মান লেখক Johann Wolfgang von Goethe এর ব্যবহৃত জার্মান শব্দ “Umgebung” এর অনুবাদ করতে গিয়ে ব্রিটিশ ঐতিহাসিক Thomas Carlyle “Environment” শব্দটি প্রথম চয়ন করেন ।
4. পরিবেশ বিজ্ঞান বিষয়ের প্রেক্ষাপট তৈরিতে কাদের কার্যাবলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?
উত্তর : আমেরিকান 26 তম রাষ্ট্রপতি Theodore Roosevelt, আমেরিকান পরিবেশবিদ Aldo Leopold, ব্রিটিশ-আমেরিকান পরিবেশ দার্শনিক তথা “Father of the National Parks”- John Muir, প্রখ্যাত আমেরিকান সামুদ্রিক জীববিদ Rachel Louise Carson, আমেরিকান সংরক্ষণবিদ তথা “Man and Nature” (1864) গ্রন্থের লেখক George Perkins Marsh এর কার্যাবলীর ভিত্তিতে পরিবেশ বিজ্ঞান বিষয়ের প্রেক্ষাপট তৈরি হয় ।
5. কোন সময় কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবেশ বিজ্ঞান বিষয়টির সূচনা হয় ?
উত্তর : 1962 সালে Rachel Carson এর “Silent Spring” বইটি প্রকাশের পর রাসায়নিক ও কীটনাশকের প্রয়োগে বাস্তুতন্ত্রে কুপ্রভাবের বিষয়টি প্রকাশ্যে আসার পর বিশ্বের দরবারে পরিবেশের অবনমন বিষয়টি স্পষ্ট হয় এবং পরিবেশ সচেতনতার প্রয়োজনে Biology, Ecology, Geology ও Chemistry ইত্যাদি বিষয়ের এর সমন্বয়ে 1960 এর দশকে “Environmental Science” বিষয়টির আত্মপ্রকাশ ঘটে ।
6. কাকে পরিবেশগত শিক্ষার প্রতিষ্ঠাতা পিতা হিসাবে গণ্য করা হয় ?
উত্তর : সারা বিশ্বে এবং নিজের দেশ স্কটল্যান্ডে পরিবেশগত শিক্ষা নীতি ও কর্মসূচী প্রতিষ্ঠার জন্য অগণিত জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলিকে ব্যক্তিগতভাবে উৎসাহ প্রদান করার জন্য স্কটিশ অধ্যাপক তথা প্রথম Environmental Education এর সংজ্ঞা প্রদানকারী অধ্যাপক John Smyth কে পরিবেশগত শিক্ষার প্রতিষ্ঠাতা পিতা হিসাবে গণ্য করা হয় । (Source :- Environmental Education Research, Vol. 11, No. 2, April 2005)
7. শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিজ্ঞান বিষয়ের উদ্ভবের কারণ কি ?
উত্তর : শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিজ্ঞান বিষয়ের উদ্ভবের সঙ্গত কারণগুলি হলঃ i) জটিল পরিবেশগত সমস্যার বিশ্লেষণের জন্য একটি বহু-শৃঙ্খলাবদ্ধ পদ্ধতির প্রয়োজনীয়তা, ii) নির্দিষ্ট পরিবেশগত আচরণবিধির গবেষণার জন্য নির্দিষ্ট পরিবেশগত নীতির প্রয়োজনীয়তা এবং iii) পরিবেশগত সমস্যার মোকাবিলা করার জন্য জনসাধারণের মধ্যে সচেতনতার প্রয়োজনীয়তা ইত্যাদি ।
8. পরিবেশের স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার কথা কোন রিপোর্টে উল্লেখ করা হয় ?
উত্তর : 1987 সালে প্রকাশিত Brundtland Commission এর “Our Common Future” শীর্ষক রিপোর্টে পরিবেশের স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার কথা উল্লেখ করা হয় ফলে শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিজ্ঞানের গুরুত্ব নতুন মাত্রা ধারণ করে ।
9. “Global Environment Policy: Concepts, Principles, and Practice” গ্রন্থের লেখক কে ?
উত্তর : আমেরিকান লেখক Charles H. Eccleston “Global Environment Policy: Concepts, Principles, and Practice” গ্রন্থের লেখক; গ্রন্থটি প্রকাশিত হয় 2010 সালে ।
10. “Father of Environmental Science” কাকে বলা হয় ?
উত্তর : ফিলিপাইনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমেরিটাস Dr. Rex N. Olinares কে “Father of Environmental Science” বলা হয় ।
11. ভারতে কোন সময় থেকে Environmental Education এর সূচনা হয় ?
উত্তর : ভারতে NPE 1986 এর “Protection of the environment is a value which must form an integral part of the curriculum at all stages of education” দৃষ্টিভঙ্গি থেকে 1986 থেকেই Environmental Education এর সূচনা হয় ।
12. কখন সুপ্রিমকোর্ট ভারতীয় বিদ্যালয় এবং মহাবিদ্যালয় স্তরে পরিবেশ শিক্ষা বিষয়টিকে বাধ্যতামূলক বাস্তবায়নের নির্দেশ দেন ?
উত্তর : 26/03/2003 এর একটি নির্দেশে সুপ্রিমকোর্ট ভারতীয় বিদ্যালয় এবং মহাবিদ্যালয় স্তরে পরিবেশ শিক্ষা বিষয়টিকে 20/04/05 থেকে বাধ্যতামূলক বাস্তবায়নের নির্দেশ দেন ।
13. কোন সময় থেকে ভারতে সমস্ত Undergraduate Courses এর ক্ষেত্রে Environmental Education এর সূচনা হয় ?
উত্তর : কোন 2004 থেকে ভারতে সমস্ত Undergraduate Courses এর ক্ষেত্রে Environmental Education এর সূচনা হয় ।
14. সুপ্রিমকোর্ট ভারতীয় বিদ্যালয় এবং মহাবিদ্যালয় স্তরে পরিবেশ শিক্ষা বিষয়টিকে বাধ্যতামূলক বাস্তবায়নের নির্দেশ দিয়ে I to XII স্তরের জন্য National Curriculum Framework কে কি ধরনের Curriculum Guidelines তৈরির কথা বলেন ?
উত্তর : সুপ্রিমকোর্ট ভারতীয় বিদ্যালয় এবং মহাবিদ্যালয় স্তরে পরিবেশ শিক্ষা বিষয়টিকে বাধ্যতামূলক বাস্তবায়নের নির্দেশ দিয়ে I to XII স্তরের জন্য National Curriculum Framework কে প্রথম ও দ্বিতীয় স্তরের জন্য কর্মভিত্তিক (Through Activities), তৃতীয় থেকে পঞ্চম স্তরের জন্য পরিবেশ বিদ্যা বিষয় (Environmental Studies Subject), ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রেরণামূলক (Infusion Mode) এবং একাদশ দ্বাদশ স্তরে প্রকল্প ভিত্তিক শিক্ষা (Project Based Studies) এর উপযোগী করে পাঠক্রম তৈরির নির্দেশ দেন ।
15. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত Environmental Studies বিষয়টিকে স্বতন্ত্র বিষয় হিসাবে পঠনপাঠন আরম্ভ হয়?
উত্তর : C.J.I. Yogesh Kumar Sabharwal 2006 সালে দিল্লিতে সংঘটিত “Environment Awareness-Enforcement” নামক কনফারেন্সে উল্লেখ করেন National Curriculum Frame Work অনুযায়ী সুপ্রিমকোর্টের নির্দেশে ভারতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত Environmental Studies বিষয়টিকে স্বতন্ত্র বিষয় হিসাবে পঠনপাঠন আরম্ভ হয় ।
16. ভারতীয় শিক্ষাব্যবস্থার কোন স্তরে Environmental Science বিষয়টিকে বাধ্যতামূলক করা হয়েছে ?
উত্তর : ভারতীয় শিক্ষাব্যবস্থার Undergraduate স্তরে Environmental Science বিষয়টিকে বাধ্যতামূলক করা হয়েছে ।
17. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতে পরিবেশ বিভাগ (Department of Environment) গঠিত হয় ?
উত্তর : ‘UN conference on the Human Environment’-1972 এর পর ভারত সরকার 1976 সালের 42 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে Article 48 -A এবং Article 51 A যুক্ত করেন, যেখানে যথাক্রমে সারা দেশে বন ও বন্য পশু সংরক্ষণ এবং নাগরিকের মৌলিক দ্বায়িত্ব বিষয়দুটি অন্তর্ভুক্ত হয় । এর পরিপ্রেক্ষিতে ভারতে 1980 তে পরিবেশ বিভাগ গঠিত হয় ।
18. ভারতে অ-বিধিবদ্ধ শিক্ষা (Non Formal Education) ব্যবস্থায় পরিবেশ বিষয়ক সচেতনা প্রসারে কোন সংস্থা স্থাপিত হয় ?
উত্তর : ভারতে অ-বিধিবদ্ধ শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিষয়ক সচেতনা প্রসারে ভারত সরকারের Ministry of Environment & Forests দ্বারা 1984 সালে Centre for Environment Education (CEE) গঠিত হয় ।
19. পরিবেশ শিক্ষা প্রসারে নিয়োজিত ভারতের কয়েকটি NGO এর উল্লেখ করুন ।
উত্তর : পরিবেশ শিক্ষা প্রসারে নিয়োজিত ভারতের কয়েকটি NGO হলঃ i) Bombay Natural History Society, ii) Gandhi Peace Foundation – Environment Cell, iii) Kerala Sastra Sahitya or Parishad (KSSP), iv) The Environment Society of India (ESI), v) Indian Environmental Society (IES), vi) World Wide Fund – India (WWF), vii) Society for Environment and Education (SEE) এবং viii) Eklavya ইত্যাদি ।
20. ভারতীয় পরিবেশ বিজ্ঞানের জনক কাকে বলা হয়?
উত্তর : বেনারস হিন্দু ইউনিভর্সিটির অধ্যাপক Ramdeo Misra সারা জীবন ধরে ভারতের শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিজ্ঞান এবং বাস্তুসংস্থান (Ecology) এর উন্নয়নের জন্য বিবিধ প্রয়াস করেন । ভারতে National Institute of Ecology তথা International journal of Ecology & Environmental Sciences প্রতিষ্ঠা করেন তিনিই । 1984 সালে তিনি ভারতে Ministry of Environment & Forest (MOEF) এর স্থাপনা করেন, ইত্যাদি নানা কারণে তাকে ভারতীয় বাস্তুসংস্থান ও পরিবেশ বিজ্ঞানের জনক বলা হয় ।
21. কোন সময় প্রথম পরিবেশ বিজ্ঞান শিক্ষার বৈশিষ্ট্য স্থির করা হয় ?
উত্তর : 1977 সালে জর্জিয়ায় সংঘটিত টিবিলিস কনফারেন্সে প্রথম পরিবেশ বিজ্ঞান শিক্ষার বৈশিষ্ট্য স্থির করা হয় ।
22. টিবিলিস কনফারেন্সে নির্ধারিত পরিবেশ বিজ্ঞান শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি কিকি ?
উত্তর : টিবিলিস কনফারেন্সে নির্ধারিত পরিবেশ বিজ্ঞান শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির কয়েকটি হলঃ i) পরিবেশ বিজ্ঞান শিক্ষা একটি দীর্ঘকালীন প্রক্রিয়া, ii) পরিবেশ বিজ্ঞান শিক্ষা প্রকৃতিগত ও প্রয়োগগতভাবে আন্তঃশৃঙ্খল বৈশিষ্ট্য সম্পন্ন, iii) পরিবেশ বিজ্ঞান শিক্ষা সামগ্রিকভাবে শিক্ষার একটি পদ্ধতির, iv) এটি মানব ও প্রাকৃতিক ব্যবস্থার মধ্যে আন্তঃসম্পর্ক এবং আন্তঃসংযোগকে উপস্থাপন করে, v) এটি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত, নৈতিক, নান্দনিক এবং আধ্যাত্মিক দিকগুলি সহ পরিবেশকে পুরোপুরি দর্শাতে সক্ষম, vi) এটি শেখার অভিজ্ঞতায় শিক্ষার্থীর অংশগ্রহণকে উৎসাহিত করে, vii) পরিবেশ বিজ্ঞান শিক্ষা সক্রিয় দায়বদ্ধতার উপর জোর দেয়, viii) পরিবেশ বিজ্ঞান শিক্ষা শিক্ষণ-শিখন প্রক্রিয়ার ব্যবহারিক কার্যাবলী ও প্রয়োগের অভিজ্ঞতা নীতির উপর নির্ভরশীল ইত্যাদি ।
23. টিবিলিস কনফারেন্সে নির্ধারিত পরিবেশ বিজ্ঞান শিক্ষার লক্ষ্যগুলি কিকি ?
উত্তর : টিবিলিস কনফারেন্সে নির্ধারিত পরিবেশ বিজ্ঞান শিক্ষার লক্ষ্যগুলি হলঃ i) শহর ও গ্রামাঞ্চলে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং পরিবেশগত আন্তঃনির্ভরতা সম্পর্কে স্পষ্ট সচেতনতা প্রদান করা । ii) প্রতিটি মানুষকে পরিবেশ রক্ষা এবং পরিবেশ উন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান, মূল্যবোধ, মনোভাব, প্রতিশ্রুতি এবং দক্ষতা অর্জনের সুযোগ প্রদান করা । iii) পরিবেশের প্রতি সামগ্রিকভাবে ব্যক্তি, গোষ্ঠী এবং সমাজের আচরণের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করা ইত্যাদি ।
24. পরিবেশ বিজ্ঞান শিক্ষার সাধারণ লক্ষ্যগুলি কিকি?
উত্তর : পরিবেশ বিজ্ঞান শিক্ষার সাধারণ লক্ষ্যগুলিকে তিন ভাগে ভাগ করা যায়, যথাঃ i) জ্ঞানমূলক লক্ষ্য (Cognitive Goal), ক্রিয়ামূলক লক্ষ্য (Affective Goal) এবং iii) মনঃসঞ্চালনমূলক লক্ষ্য (Psychomotor Goal) ।
25. পরিবেশ বিজ্ঞান শিক্ষার জ্ঞানমূলক লক্ষ্যগুলি কিকি ?
উত্তর : পরিবেশ বিজ্ঞান শিক্ষার জ্ঞানমূলক লক্ষ্যগুলি হলঃ i) স্থানীয় পরিবেশ সম্পর্কে ধারণার বিকাশ, ii) জৈব ও অজৈব পরিবেশের উপলব্ধিকরণ, iii) জনসংখ্যা বিস্ফোরণের বিভন্ন দিক সম্পর্কে সাম্যক জ্ঞান অর্জন করা, iv) প্রাকৃতিক দূষণের কারণ, ফলাফল ও তার প্রতিকার সম্পর্কে ধারণা গঠন, v) তথ্য সংগ্রহ করে জৈববৈচিত্র্য বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণের নিয়মনীতি প্রস্তুত করার সক্ষমতা অর্জন ইত্যাদি । ➣ Next Part
➣ हिंदी में पढ़ें ➣ Read in English
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.