TET Niryas

Environmental Studies MCQ Set-1

Environmental Studies MCQ Set-1

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের Primary TET এবং কেন্দ্রের CTET Paper-I এর ক্ষেত্রে পরিবেশ বিদ্যা বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে, 30 MCQ এর জন্য 30 নম্বর দেওয়া হয়েছে। এটি মাথায় রেখে Environmental Studies MCQ SET-1– এ বিভিন্ন স্তরের পরীক্ষার জন্য 30টি পরিবেশ বিদ্যার প্রশ্নের একটি সেট রয়েছে। এটি প্রথম সেট।


➣ Join : Our Telegram Channel

Environmental Studies MCQ SET-1

⟽ Previous Post : UP TET Syllabus

1. একজন ডাক্তার হলেনঃ
(A) গ্রে কলার ওয়ার্কার
(B) গোল্ড কলার ওয়ার্কার
(C) গ্রীন কলার ওয়ার্কার
(D) রেড কলার ওয়ার্কার

ANSWER : B

2. মৎস্য শিকার কোন ধরনের অর্থনৈতিক কাজ ?
(A) প্রথম শ্রেণির
(B) দ্বিতীয় শ্রেণির
(C) তৃতীয় শ্রেণির
(D) চতুর্থ শ্রেণির

ANSWER : A

3. চিরস্থায়ী সামাজিক সংগঠন হলঃ
(A) বিদ্যালয়
(B) হাসপাতাল
(C) পাঠাগার
(D) পরিবার

ANSWER : D

4. “ডিবলিং” শব্দটি নিম্নের কোন খেলার সাথে যুক্ত?
(A) ভলিবল
(B) ফুটবল
(C) বাস্কেটবল
(D) টেনিস

ANSWER : C

5. নিম্নের কোন উপাদান দ্বারা পরিবারের শ্রেণীবিভাগ করা হয় না ?
(A) বংশ পরিচয়
(B) বৈবাহিক প্রথা
(C) পারিবারিক পরিকাঠামো
(D) আর্থিক প্রগতি

ANSWER : D

6. ত্বক খসখসে হয়ে যায় নিম্নের যে ভিটামিনের অভাবে –
(A) ভিটামিন – C
(B) ভিটামিন – D
(C) ভিটামিন – B
(D) ভিটামিন – A

ANSWER : D

7. পালংশাক, ফুলকপি তে মূলতঃ প্রাধান্য দেখা যায় –
(A) ভিটামিন – A এর
(B) ভিটামিন – D এর
(C) ভিটামিন – E এর
(D) ভিটামিন – K এর

ANSWER : D

8. খাদ্যের প্রধান উপাদান কয়টি ?
(A) তিনটি
(B) চারটি
(C) পাঁচটি
(D) ছয়টি

ANSWER : D

9. নিম্নের কোন উপাদানটি আমিষ খাদ্যের প্রধান উপাদান নয় ?
(A) কার্বন
(B) আয়রন
(C) হাইড্রোজেন
(D) নাইট্রোজেন

ANSWER : B

10. এক গ্রাম প্রোটিনের দহনের ফলে তাপ শক্তি উৎপন্ন হয় –
(A) 4.5 K.cal
(B) 4.4 K.cal
(C) 4.3 K.cal
(D) 4.2 K.cal

ANSWER : D

➣ বাংলা প্যাডাগোজি : ভাষা শিক্ষার ভিত্তি

11. মাওরী কোন দেশের অধিবাসী ?
(A) কানাডা
(B) থাইল্যান্ড
(C) নিউজিল্যান্ড
(D) সুইজারল্যান্ড

ANSWER : C

12. ভারতের নিম্নলিখিত কোন ভৌগোলিক অঞ্চলে লেপার্ড পাওয়া যায় ?
(A) পশ্চিমঘাট পার্বত্যাঞ্চলে
(B) পূর্বঘাট পার্বত্যাঞ্চলে
(C) ট্রান্স হিমালয় অঞ্চলে
(D) নিলিগিরি অঞ্চলে

ANSWER : C

13. ভারতে জীব ভৌগোলিক অঞ্চলের সংখ্যা হলঃ
(A) 8 টি
(B) 10 টি
(C) 18 টি
(D) 20 টি

ANSWER : B

14. ‘Pyramid of Numbers’ কথাটি প্রথম ব্যবহার করেন
(A) গ্যালটন
(B) নিউটন
(C) এলটন
(D) মেণ্ডেল

ANSWER : C

15. বর্তমানে (2011) ভারতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত ?
(A) 1.8 শতাংশ
(B) 1.5 শতাংশ
(C) 1.3 শতাংশ
(D) 1.1 শতাংশ

ANSWER : C

16. নিম্নের কোনটি ভূতাত্বিক বিপর্যয়ের অন্তর্গত নয় ?
(A) বন্যা
(B) ধস
(C) ভূমিকম্প
(D) সুনামি

ANSWER : A

17. পরিবেশের প্রধান প্রাথমিক দূষক হলঃ
(A) NOX
(B) SOX
(C) CO
(D)CO2

ANSWER : A

18. নিম্নের কোন প্রক্রিয়া বৃদ্ধি পেলে মাটির লবনতা বৃদ্ধি পায় ?
(A) কৌশিক
(B) এলুভিয়েশন
(C) ইলুভিয়েশন
(D) খনিজকরণ

ANSWER : A

19. শহরতলীর নীচু যায়গায় কঠিন বর্জ্য জমা করার পদ্ধতিকে বলা হয় –
(A) ডাম্পিং
(B) কম্পোস্টিং
(C) ল্যান্ডফিলিং
(D) মাইনিং

ANSWER : A

20. বিশ্ব ওজন দিবস পালন করা হয় –
(A) 11 ই জুন
(B) 11 ই জুলাই
(C) 16 ই সেপ্টেম্বর
(D) 16 ই অক্টোবর

ANSWER : C

21. ‘Environment’ শব্দটি প্রথম কে চয়ন করেন ?
(A) R. Jessop
(B) Von Goethe
(C) Thomas Carlyle
(D) Alexander Pop

ANSWER : C

22. সুপ্রিমকোর্ট কখন থেকে ভারতীয় বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে পরিবেশ শিক্ষা বিষয়টিকে বাধ্যতামূলক বাস্তবায়নের নির্দেশ দেন ?
(A) 2000-2001 থেকে
(B) 2004-2005 থেকে
(C) 2010-2011 থেকে
(D) 2014-2015 থেকে

ANSWER : B

➣ প্রাইমারি টেট : গণিত

23. নিম্নের কোন কনফারেন্স এ পরিবেশ বিজ্ঞান শিক্ষার বৈশিষ্ট্য স্থির হয় ?
(A) হেগ কনফারেন্সে
(B) জেনেভা কনফারেন্সে
(C) তেহেরান কনফারেন্সে
(D) টিবলিস কনফারেন্সে

ANSWER : D

24. পরিবেশ বিজ্ঞান বিষয়টি কয়টি প্রধান শাখায় বিভক্ত ?
(A) দুটি
(B) তিনটি
(C) চারটি
(D) পাঁচটি

ANSWER : A

25. NCF 2005 সালে পরিবেশ বিদ্যার পাঠক্রম পরিকল্পনাকে কয়টি স্তরে বিন্যস্ত করে ?
(A) চারটি
(B) পাঁচটি
(C) ছয়টি
(D) এগারো টি

ANSWER : B

26. প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার মূল লক্ষ্য হলঃ
(A) বাস্তব জীবনে পরিবেশের প্রাসঙ্গিকতা জানা ।
(B) পরিবেশের প্রাকৃতিক সম্পদ অর্জন সম্পর্কে জানা ।
(C) পরিবেশ সম্পর্কে সচেতনতা অর্জন ।
(D) পরিবেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে জ্ঞান অর্জন ।

ANSWER : C

27. পরিবেশবিদ্যা আলোচনার প্রধান কয়টি দৃষ্টিভঙ্গি রয়েছে ?
(A) দুটি
(B) তিনটি
(C) চারটি
(D) সাতটি

ANSWER : A

28. পরিবেশবিদ্যা ও দর্শন শাস্ত্রের সমন্বয়ে কোন সময় ‘Environmental Philosophy’ বিষয়টির সূচনা হয় ?
(A) 1960 দশকে ।
(B) 1970 দশকে ।
(C) 1980 দশকে ।
(D) 1990 দশকে ।

ANSWER : B

29. NIOS এর D. EL. ED কোর্স 505 এ প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা শিখনের প্রধান শিক্ষণ উপকরণগুলিকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে ?
(A) তিন ভাগে
(B) চার ভাগে
(C) পাঁচ ভাগে
(D) ছয় ভাগে

ANSWER : D

30. প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা শিখনের বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান হিসাবে নিম্নের কোনটির উল্লেখ নেই ?
(A) Factories
(B) Local Market
(C) Shopping Malls
(D) Chemical Industry

ANSWER : D

➣ Next Set


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading