প্রাথমিক টেট নির্যাস

Environmental Studies MCQ Set-5

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের Primary TET এবং কেন্দ্রের CTET Paper-I এর ক্ষেত্রে পরিবেশ বিদ্যা বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় থেকে, 30 MCQ এর জন্য 30 নম্বর দেওয়া হয়েছে। এটি মাথায় রেখে Environmental Studies MCQ SET-5 -এ বিভিন্ন স্তরের পরীক্ষার জন্য 30টি পরিবেশ বিদ্যার প্রশ্নের একটি সেট রয়েছে। এটি পঞ্চম সেট।


➣ Join : Our Telegram Channel

Environmental Studies MCQ SET-5

⟽ Previous Set

1. সাইক্লোন সেপারেটর হল –
(A) সাইক্লোন চিহ্নিত করণের যন্ত্র
(B) সাইক্লোন চিহ্নিত করণের উপগ্রহ
(C) ধোঁয়া পরিশোধক যন্ত্র
(D) ঘর মোছার যন্ত্র

2. UV-B এর তরঙ্গ দৈর্ঘ্য –
(A) 280-320 Nm .
(B) 200-280 Nm .
(C) 180-220 Nm .
(D) 100-180 Nm .

3. ভারতের পরিবেশ সুরক্ষা আইন প্রবর্তিত হয় –
(A) 1968 সালে
(B) 1986 সালে
(C) 1998 সালে
(D) 2007 সালে

4. বিশ্ব কুষ্ঠ রোগ দূরীকরণ দিবস পালিত হয় –
(A) 30 সে জানুয়ারি
(B) 31 শে জানুয়ারি
(C) 1লা ফেব্রুয়ারি
(D) 31 শা ফেব্রুয়ারি

5. প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের ?
(A) মিথেনের
(B) ইউরিয়ার
(C) এমোনিয়ার
(D) সালফারের

6. বসন্ত হলঃ
(A) জল ঘটিত রোগ
(B) বায়ু বাহিত রোগ
(C) ভইরাস জনিত রোগ
(D) রোগই নয়

7. স্নায়ুতন্ত্রের গাঠনিক একক হলঃ
(A) নেফ্রন
(B) নিউরোন
(C) পেরিকার্ডিয়াম
(D) লিগামেন্ট

8. কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ?
(A) ভিটামিন – A
(B) ভিটামিন – D
(C) ভিটামিন – E
(D) ভিটামিন – K

9. গোলাপি বিপ্লব যুক্ত –
(A) কমলালেবু উৎপাদনে
(B) চিংড়ি উৎপাদনে
(C) উল উৎপাদনে
(D) টম্যাটো উৎপাদনে

10. নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের স্বীকৃতি পায়-
(A) 1985 সালে
(B) 1958 সালে
(C) 1968 সালে
(D) 1986 সালে

11. বক্সা জাতীয় উদ্যান অবস্থিত –
(A) দার্জিলিংয়ে
(B) নেওড়া উপত্যকায়
(C) আলিপুরদুয়ারে
(D) পুরুলিয়াতে

12. রেচন সম্পর্কিত চিকিৎসা বিদ্যাকে বলা হয় –
(A) ফাইকোলজি
(B) নিউরোলজি
(C) নেফ্রোলজি
(D) টেকনোলজি

13. ভারত সরকারের একটি প্রকল্প SBA এর সম্পূর্ণ অর্থ ➡
(A) Sarba Bharatiya Adhaar
(B) Swachh Bharat Abhiyan
(C) Sab ka Bikash Abhiyan
(D) State Bank Account

14. মৌমাছির বিজ্ঞানসম্মত নাম –
(A) Bee indica
(B) Pupa indica
(C) Danis indica
(D) Apis indica

15. পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার অবস্থিত –
(A) জুনপুঁটে
(B) কালিঘাটে
(C) বাবুঘাটে
(D) হরিণঘাটায়

16. জম্ভেশ্বর যুক্ত ছিলেন –
(A) চিপকো আন্দোলনে
(B) বিষ্ণই আন্দোলনে
(C) হেগড়া আন্দোলনে
(D) এপিক্কো আন্দোলনে

17. সোহরাই উৎসব জড়িত নিম্নের কোন সম্প্রদায়ের সঙ্গে ?
(A) মুণ্ডা
(B) সাঁওতাল
(C) কোল
(D) সেন্টিনেল

18. ডেলুঘাট মন্দির গ্রামটি অবস্থিত –
(A) বাঁকুড়ায়
(B) পুরুলিয়ায়
(C) ঝাড়গ্রামে
(D) হুগলিতে

19. ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত যৌথ নদীর সংখ্যা হলঃ
(A) 45 টি
(B) 54 টি
(C) 100 এর অধিক
(D) গোনা সম্ভব নয়

20. আরাবাড়ি প্রকল্প চালু হয় –
(A) 1962 সালে
(B) 1972 সালে
(C) 1982 সালে
(D) 1992 সালে

21. নিম্নের কোনটি পরিবেশ বিদ্যার মূল নীতির অন্তর্ভুক্ত নয় ?
(A) Learning about the environment
(B) Learning through the environment
(C) Learning with the environment
(D) Learning for the environment

22. পরিবেশ বিদ্যার কোন একটি পাঠ্য বিষয়ে কোন এক ব্যক্তির খাদ্যাভাস, ধর্মীয় রীতিনীতি ইত্যাদি বিষয়ের আলোচনা করা হয়েছে । এক্ষেত্রে ঐ পাঠ্য বিষয়ে পরিবেশ বিদ্যার যে সাংস্কৃতিক বিষয়টি উঠে এসেছে সেটি হলঃ
(A) অর্থনৈতিক অবস্থা
(B) সামাজিক অবস্থা
(C) রাজনৈতিক অবস্থা
(D) ধর্মীয় অবস্থা

23. পরিবেশ বিদ্যায় ব্যক্তিগত, সমষ্টিগত বা ব্যক্তিত্বের প্রভাবে উদ্ভুত পরিবেশকে বলা হয় –
(A) প্রাকৃতিক পরিবেশ
(B) নৈতিক পরিবেশ
(C) মনোবৈজ্ঞানিক পরিবেশ
(D) সামাজিক পরিবেশ

24. পরিবেশ বিদ্যার আলোচনায় পিউপা থেকে ক্রম পর্যায়ে প্রজাপতির উদ্ভবের বিস্তারিত ব্যখ্যা প্রদান করা হল । এক্ষেত্রে পরিবেশ আলোচনার যে দৃষ্টিভঙ্গি অনুসরণ করা হল সেটি হলঃ
(A) বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গি
(B) বিবর্তনমূলক দৃষ্টিভঙ্গি
(C) পরিনমন মূলক দৃষ্টিভঙ্গি
(D) কোনটাই নয়

25. পরিবেশের জৈব ও অজৈব উপাদানগুলির মধ্যে ও জৈব উপাদানগুলোর পারস্পরিক মিথস্ক্রিয়ার বিভিন্ন দিক ব্যাখ্যার উপস্থাপন হলঃ
(A) বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গি
(B) পরিবেশ সংক্রান্ত দৃষ্টিভঙ্গি
(C) মিথস্ক্রিয়ার দৃষ্টিভঙ্গি
(D) ঐতিহাসিক পর্যাক্রম

26. নিম্নের কোন বিষয়টি পরিবেশ বিদ্যা ও পদার্থ বিজ্ঞানের সাধারণ আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত নয় ?
(A) শক্তির সংরক্ষণ
(B) ভুমিকম্প
(C) পরিবেশ দূষণের উপাদান
(D) বিকিরণের প্রভাব

27. গ্রিনবেঞ্চ বিষয়টি যুক্ত –
(A) পরিবেশ বিদ্যা ও সমাজ শাস্ত্রের সাথে ।
(B) পরিবেশ বিদ্যা ও আইন শাস্ত্রের সাথে ।
(C) পরিবেশ বিদ্যা ও দর্শন শাস্ত্রের সাথে ।
(D) পরিবেশ বিদ্যা ও ভূগোল শাস্ত্রের সাথে ।

28. পরিবেশ সংক্রান্ত আইনের কয়টি চারিত্রিক উপাদান রয়েছে ?
(A) দুটি
(B) তিনটি
(C) চারটি
(D) পাঁচটি

29. Environmental Philosophy বিষয়টি সূচনা হয় –
(A) 1950 এর দশকে
(B) 1960 এর দশকে
(C) 1970 এর দশকে
(D) 1990 এর দশকে

30. পরিবেশ বিদ্যায় আবহাওয়াজলবায়ু ইত্যাদির পর্যায়ক্রমিক তথ্য সংগ্রহে সহায়তা করে নিম্নের অন্য কোন শাস্ত্র ?
(A) ইতিহাস
(B) দর্শন
(C) গণিত
(D) ভূগোল

 

Environmental Studies : MCQ SET-5 উত্তরমালা 

1. (C) ধোঁয়া পরিশোধক যন্ত্র, 2. (A) 280-320 Nm., 3. (B) 1986 সালে, 4. (A) 30 সে জানুয়ারি, 5. (C) এমোনিয়ার, 6. (C) ভইরাস জনিত রোগ, 7. (B) নিউরোন, 8. (B) ভিটামিন – D, 9. (B) চিংড়ি উৎপাদনে, 10. (D) 1986 সালে,
11. (C) আলিপুরদুয়ারে, 12. (C) নেফ্রোলজি, 13. (B) Swachh Bharat Abhiyan, 14. (D) Apis indica, 15. (D) হরিণঘাটায়, 16. (B) বিষ্ণই আন্দোলনে, 17. (B) সাঁওতাল, 18. (B) পুরুলিয়ায়, 19. (B) 54 টি, 20. (B) 1972 সালে,
21. (C) Learning with the environment, 22. (B) সামাজিক অবস্থা, 23. (C) মনোবৈজ্ঞানিক পরিবেশ, 24. (B) বিবর্তনমূলক দৃষ্টিভঙ্গি, 25. (A) বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, 26. (B) ভুমিকম্প, 27. (B) পরিবেশ বিদ্যা ও আইন শাস্ত্রের সাথে, 28. (C) চারটি, 29. (C) 1970 এর দশকে, 30. (A) ইতিহাস,


 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading