Competitive Miscellaneous Info.

First Term of Manmohan Singh

Prime Minister’s Story in India

1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের আত্মপ্রকাশ । সেই সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সরকার ও তার প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতিকে তরান্বিত করার জন্য তাদের কার্যাবলী সম্পাদন করেন । ভারতীয় প্রধানমন্ত্রী এবং তাঁদের কার্যকালে সংঘটিত ঘটনাবলী থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিভিন্ন প্রশ্ন এসে থাকে । ঘটনাপরম্পরা সমন্ধে সম্যক ধারণা থাকলে এই প্রশ্নগুলির উত্তর সহজেই দেওয়া সম্ভব । বিষয়টি মাথায় রেখে গল্পের ছলে ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যকাল ও তাঁদের সময়কালীন ঘটনাবলী উপস্থাপন করা হল Prime Minister’s Story তে । First Term of Manmohan Singh থাকছে ভারতের ত্রয়োদশ প্রধানমন্ত্রীর প্রথম কার্যকাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি ।


➣ Join : Our Telegram Channel

মনমোহন সিং 

⟽ পূর্ববর্তী অংশ : অটল বিহারী বাজপেয়ি

2004 সালের 20 শে এপ্রিল থেকে 10 ই মে এর মধ্যে 543 আসনে চতুর্দশ লোকসভা নির্বাচন সম্পন্ন হয় এবং 13 ই মে ফলাফল ঘোষণা হয় । এই লোকসভা নির্বাচনের ফল হিসাবে জাতীয় কংগ্রেস 145 টি, বিজেপি 138 টি এবং CPIM 43 টি এবং সমাজবাদী পার্টি 36 টি আসন লাভ করে । আগের বারের মতো এবারও একক কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি । কংগ্রেস তার সহযোগী দলের সমর্থনে সরকার গড়ার আমন্ত্রণ পায় এবং সোনিয়া গান্ধীর নির্দেশে ডঃ মনমোহন সিং কে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয় । অবশেষে 20 শে মে ভারতের ত্রয়োদশ তম প্রধানমন্ত্রী হিসাবে ডঃ মনমোহন সিং শপথ নেন এবং 22 শে মে থেকে কার্য নির্বাহ প্রারম্ভ করেন । তিনি এই পদে 2009 সালের 22 শে মে পর্যন্ত কার্য নির্বাহ করেন ।

তার এই সময়কালে [First Term of Manmohan Singh]: i) 2004 সালের 1 লা আগস্ট Senior Citizen Savings Scheme ঘোষণা করা হয় । ii) 2004 সালের 18 ই অক্টোবর চন্দন দস্যু বীরাপ্পান কে এনকাউন্টার করা হয় । iii) 2004 সালের 23 শে ডিসেম্বর ভারতের দ্বাদশ প্রধানমন্ত্রী নরসীমা রাও এর জীবনাবসান ঘটে । iv) 2005 সালের 12 ই জানুয়ারি চলচিত্র জগতের তারকা অমরিসি পুরীর জীবনাবসান ঘটে । v) 2005 সালের 21 শে মে বিভিন্ন দেশের সাথে টেলিকম যোগাযোগ সংক্রান্ত International Direct Dialing (IDD) বা international Subscriber Dialling (ISD) স্বাক্ষরিত হয় । vi) 2005 সালের 23 শে আগস্ট Mahatma Gandhi Employment Guarantee Act 2005 পাস হয় । vii) 2005 সালের 9 ই নভেম্বর ভারতের দশম রাষ্ট্রপতি নারায়ণ এর জীবনাবসান হয় । vii) 2006 সালের 7-9 ই জানুয়ারি হায়দ্রাবাদে “প্রবাসী ভারতীয় দিবস” পালন করা হয় । viii) 2006 সালের 2-5 ই মার্চ আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি G.W. Bush ভারতে আসেন এবং পরমাণু গবেষণা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় । ix) 2006 সালের 7 ই মার্চ বেনারস বিস্ফোরণ ঘটে । x) 2006 সালের 6 ই জুলাই দীর্ঘ 44 বছর পর ভারত-চীন সীমান্তের নাথুলা পাস পুনরায় উন্মোচন করা হয় । xi) 2006 সালের 11 ই জুলাই মুম্বাই ট্রেন বিস্ফোরণ ঘটে । xii) 2006 সালের 21 শে আগস্ট সানাই বাদক ভারত রত্ন (2001) বিসমিল্লা খানের জীবনাবসান হয় । xiii) 2006 সালের 20 শে নভেম্বর পশ্চিমবঙ্গে নিউ জলপাইগুড়ি-হলদিয়বাড়ি ট্রেন বিস্ফোরণ ঘটে । xiii) 2007 সালের জানুয়ারি থেকে নভেম্বর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম হিংসা সংঘটিত হয় । xiv) 2007 সালের 10 ই জানুয়ারি PSLV-C7 এর মাধ্যমে এক সঙ্গে চারটি উপগ্রহ উৎক্ষেপন করে । xv) 2007 সালের 18 ই ফেব্রুয়ারি দিল্লী-লাহোর সমঝোতা এক্সপ্রেসে বোমা বিস্ফোরণ ঘটে । xvi) 2007 সালের 14 ই মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর ঘটনা ঘটে । xvii) 2007 সালের 30 শে মার্চ টাটা গ্রুপ National Aviation Company of India Limited উদ্ঘাটন করে । xvii) 2007 সালের 8 ই জুলাই ভারতের একাদশতম প্রধানমন্ত্রী চন্দ্র শেখর এর জীবনাবসান ঘটে । xviii) 2007 সালের 19 শে জুলাই ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে প্রতিভা পাটিল নির্বাচিত হন । xix) 2007 সালের 11 ই আগস্ট মহম্মদ হামিদ আনসারি ভারতের দ্বাদশতম উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হন । xx) 2007 সালের 24 শে সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান কে হারিয়ে T-20 বিশ্বকাপ জয় করে । xxi) 2008 সালের 5 ই ফেব্রুয়ারি ওড়িশা সরকার “মধু বাবু পেনশন যোজনা” আরম্ভ করে । xxii) 2008 সালের 7 ই ফেব্রুয়ারি দিল্লী AIMS এ ভারতের প্রথম IVF এর সূচনা হয় । xxiii) 2008 সালের 12 ই ফেব্রুয়ারি “Year of Russia in India” এর সূচনা হয় । xxiv) 2008 সালের 3 রা মার্চ ভারত সরকার 7 টি রাজ্যে “ধন লক্ষ্মী পরিযোজনা” আরম্ভ করে । xxv) 2008 সালের 14 ই মার্চ Hyderabad International Airport বা Rajiv Gandhi International Airport উদ্ঘাটন হয় । xxvi) 2008 সালের 28 শে এপ্রিল ভারত একই লঞ্চারে (PSLV-C9) 10 টি উপগ্রহ উৎক্ষেপণ করে বিশ্ব রেকর্ড করে । xxvii) 2008 সালের 27 শে জুন ভারতীয় সেনার প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ এর জীবনাবসান ঘটে । xxviii) 2008 সালের 22 শে অক্টোবর অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রায়ন-1 লঞ্চ করা হয় । xxix) 2008 সালের 26-29 শে নভেম্বর পাকিস্তানি আতঙ্কবাদী মুম্বইয়ে হামলা করে । xxx) 2009 সালের 1 লা জানুয়ারি National Investigation Agency (NIA) Bill এবং Unlawful Activities (Prevention) Amendment (UAPA) Bill কার্যকর হয় । xxxi) 2009 সালের 7 ই জানুয়ারি সত্যম কেলেঙ্কারি জনসমক্ষে আসে । xxxii) 2009 সালের 28 শে জানুয়ারি Unique Identification Authority of India (UIDAI) জাতীয় পরিচয়পত্র পরিযোজনা হিসাবে Aadhaar এর কথা ঘোষণা করে । xxxiii) 2009 সালের 16 ই এপ্রিল পঞ্চদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ হয় । xxxiv) 2009 সালের 13 ই মে লোকসভা নির্বাচন শেষ হয় । ➣ পরবর্তী অংশ : মনমোহন সিংহ (দ্বিতীয় টার্ম)


 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading