Competitive Miscellaneous Info.

Inder Kumar Gujral

Prime Minister’s Story in India

1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের আত্মপ্রকাশ । সেই সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সরকার ও তার প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতিকে তরান্বিত করার জন্য তাদের কার্যাবলী সম্পাদন করেন । ভারতীয় প্রধানমন্ত্রী এবং তাঁদের কার্যকালে সংঘটিত ঘটনাবলী থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিভিন্ন প্রশ্ন এসে থাকে । ঘটনাপরম্পরা সমন্ধে সম্যক ধারণা থাকলে এই প্রশ্নগুলির উত্তর সহজেই দেওয়া সম্ভব । বিষয়টি মাথায় রেখে গল্পের ছলে ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যকাল ও তাঁদের সময়কালীন ঘটনাবলী উপস্থাপন করা হল Prime Minister’s Story তে । PM Inder Kumar Gujral থাকছে ভারতের দ্বাদশ প্রধানমন্ত্রীর কার্যকাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি ।


➣ Join : Our Telegram Channel

ইন্দ্রকুমার গুজরাল

⟽ পূর্ববর্তী অংশ : দেবেগৌড়

1996 সালের 30 শে মার্চ United Front সরকার থেকে কংগ্রেস সমর্থন প্রত্যাহার করে, ফলে দেবেগৌড়া সরকার সঙ্কটের মুখে পড়ে । 30 শে মার্চ থেকে 21 শে এপ্রিল দিল্লীতে রাজনৈতিক টানাপড়েন চলতে থাকে । একদিকে কংগ্রেসের নতুন সভাপতি সীতারাম কেশরী এর প্রধানমন্ত্রীত্ব পদের দাবির সাথে প্রণব মুখার্জী, শারদ পাওয়ার প্রভৃতির দ্বন্দ্ব অন্যদিকে ইউনাইটেড ফ্রন্ট এর লালু-মুলায়েম এর দ্বন্দ্ব এর মাঝখানে কিং মেকার হয়ে উঠে আসে লালু প্রাসাদ যাদব এবং তিনি ইউনাইটেড ফ্রন্ট থেকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে ইন্দ্রকুমার গুজরাল এর নাম প্রস্তাব করলে তাতে সম্মতি আসে এবং 1997 সালের 21 শে এপ্রিল ইন্দ্রকুমার গুজরাল রাজ্য সভার সদস্য থেকে ভারতের দ্বাদশতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন । তিনি 1998 সালের 19 শে মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন।

তার এই সময়কালে : i) 1997 সালের 5 ই জুলাই লালু প্রাসাদ যাদব রাষ্ট্রীয় জনতা দল (RJD) গঠন করেন । ii) 1997 সালের 14 ই জুলাই কোচেরিল রমন নারায়ণ (K. R. Narayanan) ভারতের দশম রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন । iii) 1997 সালের 25 শে জুলাই ভারতের প্রথম দলিত সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি পদের শপথ নেন কোচেরিল রমন নারায়ণ । iv) 16 ই আগস্ট ভারতের দশম উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হন কৃষ্ণ কান্ত । v) 21 শে আগস্ট ভারতের দশম উপরাষ্ট্রপতি পদে শপথ নেন কৃষ্ণ কান্ত । vi) 1997 সালের 5 ই সেপ্টেম্বর পদ্মশ্রী (1962), শান্তির দূত নোবেল জয়ী (1979) ভারত রত্ন (1980) মাদার টেরেজার জীবনাবসান ঘটে কলকাতায় । vii) 1997 সালের 25 শে নভেম্বর কলকাতায় Netaji Subhas Open University (NSOU) স্থাপিত হয় । vii) 1998 সালের 1 লা জানুয়ারি নির্বাচন কমিশন পরবর্তী লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করে । vii) 15 ই জানুয়ারি ভারতের অন্তর্বর্তী কালীন প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দের জীবনাবসান ঘটে । viii) 1998 সালের 21 শে জানুয়ারি বিজেন্দ্র পাল সিং এর পরিচালনায় সোনি চ্যানেলে ভারতের দীর্ঘতম TV সিরিয়াল হিসাবে CID সিরিয়ালের সূচনা হয় । এই সিরিজ 1547 টি এপিসোড এর পর 2018 সালের 27 শে অক্টোবর সমাপ্ত হয় । viii) 1998 সালের 14 ই ফেব্রুয়ারি কোয়েম্বাটোর বিস্ফোরণ ঘটে । ix) 1998 সালের 16 ই ফেব্রুয়ারি একাদশ লোকসভা ভোটের প্রথম দফার ভোট গ্রহণ আরম্ভ হয় । x) 1998 সালের 2 রা মার্চ লোকসভা ভোটের ফল প্রকাশিত হয় এবং বিজেপি (182) ও সহযোগী দল 251 টি আসন দখল করে । xi) 1998 সালের 19 শে মার্চ গুজরাল ইস্তফা দেন এবং অটল বিহারী বাজপেয়ী তৃতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন ।

🔷 ইন্দ্রকুমার গুজরাল 1919 সালের 4 ঠা ডিসেম্বর অবিভক্ত পঞ্জাবের তথা বর্তমান পাকিস্তানের অন্তর্গত পঞ্জাবের ঝিলম জেলার পারি দারভেজা নামক গ্রামে পাঞ্জাবি হিন্দু ক্ষত্রি পরিবারে জন্মগ্রহণ করেন । তার পিতা ছিলেন অবতার নারিন এবং মাতা পুষ্পা গুজরাল । শিক্ষার্থী জীবনে তিনি ভারতের মুক্তি সংগ্রামে যুক্ত হন এবং 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ কারাগারে বন্দি ছিলেন । ছাত্র অবস্থায় তিনি CPI এর সদস্য ছিলেন । 1964 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন । তিনি ইন্দিরা ঘনিষ্ঠ থাকা সত্বেও 1980 এর দশকে কংগ্রেসে ছেড়ে জনতা দলে যুক্ত হন । V.P Singh এর মন্ত্রী সভা এবং Deve Gowda এর মন্ত্রী সভায় তিনি Minister of External Affairs এর দ্বায়িত্ব পালন করেন । 1997 সালে তিনি রাজ্য সভার সদস্য হিসাবে প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত হন । 2012 সালের 30 শে নভেম্বর তার মৃত্যু হয় । 2011 সালে তার আত্মজীবনী “Matters of Discretion: An Autobiography” প্রকাশিত হয়। ➣ পরবর্তী অংশ : অটল বিহারী (দ্বিতীয় ও তৃতীয় টার্ম)


 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading