Indian Republic Day
Indian Republic Day
পৃথিবীর আনাচে-কানাচে প্রতিনিয়ত ঘটে চলেছে বহু ঘটনা । ইতিহাসের পাতায় নিরন্তর লিপিবদ্ধ হয়ে চলেছে সেই ঘটনাবলীর কড়চা । বিশ্ব ও ভারতের ইতিহাসের পাতা উল্টে সেইসমস্ত ঘটনাবলীগুলির ভিড় থেকে কিছু মণিমানিক্যের অনুসন্ধানের জন্য “আজকের দিনে” বিভাগের সূচনা । এই বিভাগে জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে ঘটে যাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হবে । জানুয়ারি মাসের বিভাগে Indian Republic Day নামক পোস্টের মাধ্যমে এখন আমরা আলোচনা করবো ভারতের গণতন্ত্র দিবস সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য । তাহলে আর অপেক্ষা না করে আমরা মূল বিষয়ে প্রবেশ করি ⬎
ভারতীয় গণতন্ত্র দিবস
⟽ Previous Post : Netaji Subhash Chandra Bose
আজ 26 শে জানুয়ারি, আজকের দিনটি ভারতে গণতন্ত্র দিবস হিসাবে পালিত হয় । প্রসঙ্গতঃ 1950 সালের 26 শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর ও সংবিধান বলে ভারতের গভর্ণর জেনারেল পদটি অবলুপ্ত হয়ে রাষ্ট্রপতি পদের সৃষ্টির মাধ্যমে ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে রুপান্তরিত হয়, সেই থেকেই আজকের দিনটি গণতন্ত্র দিবস হিসাবে পালিত হয়ে আসছে । প্রথম চার বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান পালিত হয় চারটি ভিন্ন স্থানে। অনুষ্ঠানের প্রধান আয়োজন হল প্যারেড । 1950 সালে প্রথম প্যারেড অনুষ্ঠিত হয় লাল কেল্লায়, 1951-1953 পর্যন্ত প্যারেড অনুষ্ঠিত হয় যথাক্রমে দিল্লীর রামলীলা ময়দান, আরউইন স্টেডিয়াম এবং কিংসওয়ে তে । 1954 সালে রাজপথকে প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানের স্থায়ী ক্ষেত্র হিসাবে নির্বাচন করা হয় এবং তখন থেকে রাজ পথেই এই অনুষ্ঠান হয়ে আসছে । 2022 সালের 8ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজপথের নাম পরিবর্তন করে কর্তব্য পথ নামে নতুন নামকরণ করেন এবং 2023 থেকে প্যারেড অনুষ্ঠানটি কর্তব্য পথে অনুষ্ঠিত হয়ে আসছে । 2022 এর পূর্বে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা হত 24 শে জানুয়ারি থেকে । 2022 সাল থেকে এই অনুষ্ঠানের সূচনা হয় 23 শে জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসু’র জন্মজয়ন্তী থেকে ।
গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রতি বছর কোন না কোন দেশের রাষ্ট্রপ্রধান বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকেন । এখনো (2026) পর্যন্ত 73 বার গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিদেশী কোন ব্যক্তিকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয় । 1952,1953,1966 এবং 2022 সালে অর্থাৎ মোট চার বার কোন দেশের প্রধানকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয় নি । 2021 সালে আমন্ত্রণ সত্বেও করোনা পরিস্থিতির কারণে প্রথম কোন রাষ্ট্র প্রধান (ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন) প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত থাকেন ।
1950 থেকে 2026 পর্যন্ত গণতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে অংশগ্রহনকারী প্রধান আমন্ত্রিত অতিথিগণ হলেনঃ
1950 : ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ
1951 : নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ
1952 : আমন্ত্রণ করা হয়নি
1953 : আমন্ত্রণ করা হয়নি
1954 : ভুটানের রাজা জিগমে ওয়াংচুক
1955 : পাকিস্তানের গভর্ণর জেনারেল মালিক গুলাম মহম্মদ
1956 : যুক্ত রাজ্যের চান্সেলর আর.এ. বাটলার ও জাপানের প্রধান বিচারপতি কোটারো তানাকা
1957 : সোভিয়েত ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রী জর্জি যুকোভ
1958 : চীনের মার্শাল ইয়ে জিয়াংইং
1959 : যুক্ত রাজ্যের প্রিন্স ফিলিপ
1960 : সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি ক্লিমেণ্ট বোরোশিলভ
1961 : যুক্ত রাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ
1962 : ডেনমার্কের প্রধানমন্ত্রী ভিগ্গো ক্যাম্পমান
1963 : কম্বোডিয়ার রাজা নোরোদম শিয়ানোউক
1964 : যুক্ত রাজ্যের CDS লর্ড লুইস মাউন্টব্যাটন
1965 : পাকিস্তানের খাদ্য ও কৃষি মন্ত্রী রানা আবদুল হামিদ
1966 : আমন্ত্রণ জানানো হয়নি
1967 : আফগানিস্তানের রাজা মহম্মদ যহির শাহ
1968 : সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী অ্যালেক্সেই কোসিগেন্ ও যুগোস্লোভিয়ার প্রধানমন্ত্রী যোশীপ ব্রোজ টিটো
1969 : বুলগেরিয়ার প্রধানমন্ত্রী টোডোর ঝিভকোভ
1970 : বেলজিয়ামের রাজা বৌদুইন
1971 : তানজানিয়ার রাষ্ট্রপতি জুলিয়াস নেইরেরে
1972 : মরিশাসের প্রধানমন্ত্রী শিবসাগর রামগুলাম
1973 : জাইরের রাষ্ট্রপতি মোবুতু সেসে সেকো
1974 : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শ্রীমাভো রতবাত্তে দিয়াস বন্দরনায়েক
1975 : জাম্বিয়ার রাষ্ট্রপতি কেনিথ কাউণ্ডা
1976 : ফ্রান্সের প্রধানমন্ত্রী জেকুয়েস চিরাক
1977 : পোল্যান্ডের প্রথম সেক্রেটারি এডওয়ার্ড গিয়ারেক
1978 : আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি প্যাট্রিক হিলারী
1979 : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মালকোম ফ্রাসের
1980 : ফ্রান্সের রাষ্ট্রপতি ভালেরি গিসকার্ড ডি’এস্টেইং
1981 : মেক্সিকোর রাষ্ট্রপতি জোসে লোপেজ পোর্টিল্লো
1982 : স্পেনের রাজা প্রথম জুয়ান কার্লোস
1983 : নাইজেরিয়ার রাষ্ট্রপতি শেহু সাগারী
1984 : ভুটানের রাজা জিগমে সিংগেই ওয়াংচুক
1985 : আর্জেন্টিনার রাষ্ট্রপতি রাউল আলফোনসিন
1986 : গ্রিসের প্রধানমন্ত্রী আন্দ্রেস পাপান্দ্রেউ
1987 : পেরুর রাষ্ট্রপতি অ্যালান গার্সিয়া
1988 : শ্রীলঙ্কার রাষ্ট্রপতি জুনিয়াস জয়েবর্ধনে
1989 : ভিয়েতনামের জেনারেল সেক্রেটারি গুয়েন ভান লিন
1990 : মরিশাসের প্রধানমন্ত্রী আনেরুদ জুগনাউথ
1991 : মালদ্বীপের রাষ্ট্রপতি মাওমুন আবদুল গেয়উম
1992 : পূর্তগালের রাষ্ট্রপতি মারিওসোয়ারেস
1993 : যুক্ত রাজ্যের প্রধানমন্ত্রী জন ম্যাজোর
1994 : সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী গোহ চক টাং
1995 : দঃ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা
1996 : ব্রাজিলের রাষ্ট্রপতি ফার্নেন্দো হেনরিক কার্দোসো
1997 : ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী ব্যাসদেও পান্ডে
1998 : ফ্রান্সের রাষ্ট্রপতি জ্যাকস চিরাক
1999 : নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব
2000 : নাইজেরিয়ার রাষ্ট্রপতি ওলুসেগান ওবাসাঞ্জো
2001 : আলজেরিয়ার রাষ্ট্রপতি আব্দেলাজিজ বৌতেফ্লিকা
2002 : মরিশাসের রাষ্ট্রপতি কাসাম উত্তেম
2003 : ইরানের রাষ্ট্রপতি মহম্মদ খাতামী
2004 : ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দে সিলভা
2005 : ভুটানের রাজা জিগমে সিংগেই ওয়াংচুক
2006 : সৌদি আরবের রাজা আব্দুল্লাহ বিন আব্দুল্লাজিজ আল সাউদ
2007 : রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন
2008 : ফ্রান্সের রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি
2009 : কাজাখস্থানের রাষ্ট্রপতি
2010 : প্রজাতান্ত্রিক কোরিয়ার রাষ্ট্রপতি লী মায়ুং বাক
2011 : ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুশীলো বামব্যাং যুধোয়োনো
2012 : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী যিনলাক সিনাবাত্রা
2013 : ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক
2014 : জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে
2015 : মার্কিন রাষ্ট্রপতি বরাক ওবামা
2016 : ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঙ্কোইস হোল্লান্ডে
2017 : সংযুক্ত আরব আমিরশাহির ক্রাউন প্রিন্স শেইখ মহম্মদ বিন যায়েদ
2018 : ব্রুনেই এর সুলতান হাসানাল বোলকিয়া, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো, লাওসের থংলৌন সিসৌলিথ, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেন, মালয়েশিয়ার নাজিব রজক, মায়ানমারের রাষ্ট্রপতি হতিন ক্যাব, ফিলিপিন্সের রোদরিগো রাও দুতের্তে, সিঙ্গাপুরের হালিমাহ ইয়াকুব, থাইল্যান্ডের প্রেউথ চান-ওচা এবং ভিয়েতনামের গুয়েন জুয়ান ফুঁক
2019 : দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সাইরিল রামাফোসা
2020 : ব্রাজিলের রাষ্ট্রপতি জেইর বলসোনারো
2021 : আমন্ত্রণ জানানো হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে কিন্তু করোনা পরিস্থিতির জন্য তিনি আসেননি
2022 : আমন্ত্রণ জানানো হয়নি
2023 : মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি
2024 : ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন
2025 : ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ানতো
2026 : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন ➣ Read in English ➣ हिंदी में पढ़ें:
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.