Competitive Miscellaneous Info.

International Strait Part-1

International Strait

সর্বভারতীয় বা রাজ্য স্তরের গুরুত্বপূর্ণ প্রতিযোগীতামূলক পরীক্ষাগুলিতে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসা স্বাভাবিক ।আবার সাধারণ জ্ঞানের পরিসরও ব্যপক । বিভিন্ন টপিক থেকে Static GK এর উপর আসা প্রশ্নগুলি অধ্যয়ন করে বেশকিছু সুনির্দিষ্ট টপিকের বিশদ আলোচনা করা হবে । এক্ষেত্রে এখন আলোচ্য টপিক রয়েছে International Strait.


Join : Our Telegram Channel

আন্তর্জাতিক প্রণালী 

⟽ পূর্ববর্তী পোস্ট : আন্তর্জাতিক সীমান্তরেখা

ফরমোসা প্রণালী (Formosa Strait) : এশিয়া তথা চীন ও তাইওয়ানকে বিচ্ছিন্নকারী এবং দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরকে সংযুক্তকারী প্রণালী হল ফরমোসা প্রণালী । এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত । পূর্বে এই প্রণালী তাইওয়ান প্রণালী নামেও পরিচিত ছিল । চীনের অধিবাসীদের কাছে এই প্রণালী Strait of Fokien নামে পরিচিত এবং হক্কা ভাষায় Black Ditch নামে অভিহিত হয় । প্রণালীটির সর্বাধিক বিস্তৃতি 180 কিঃমিঃ এবং সর্ব নিম্ন বিস্তৃতি 130 কিঃমিঃ । বর্তমানে এই প্রণালী ঘিরে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ তুঙ্গে রয়েছে ।

টারটারী প্রণালী (Strait of Tartary) : টারটারী প্রণালী হল প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি প্রণালী যা রাশিয়া মূল ভূখন্ড থেকে শাখালিন দ্বীপকে পৃথক করেছে এবং উত্তরে ওখোটাস্ক সাগর ও দক্ষিণে জাপান সাগরকে যুক্ত করেছে । টারটারী প্রণালী 632 কিঃমিঃ দীর্ঘ, 7-342 কিঃমিঃ প্রশস্ত এবং 120 মিঃ গভীর । কোরিয়ান ভাষায় এই প্রণালী Mamiya Strait নামে এবং জাপানে Mamiya Rinzō নামে পরিচিত ।

ইউকাটান প্রণালী (Yucatan Strait) : ইউকাটান প্রণালী আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি প্রণালী, যা পশ্চিমে মেক্সিকো ও পূর্বে কিউবাকে পৃথক করেছে এবং উত্তরে মেক্সিকো উপসাগর ও দক্ষিণে ক্যারিবিয়ান সাগরকে যুক্ত করেছে । এই প্রণালী 200 কিলোমিটার চওড়া এবং কিউবার উপকূলের কাছে তার গভীরতম বিন্দুতে প্রায় 2,779 মিটার গভীর ।

মেস্সিনা প্রণালী (Messina Strait) : পূর্বে ইতালির মূল ভূখন্ডের ক্যালেব্রিয়া ও পশ্চিমে ভূমধ্যসাগরীয় সিসিলি দ্বীপের মধ্যবর্তী সংকীর্ণ প্রণালী, যা উত্তরে তাইরেনিয়ান সাগর এবং দক্ষিণে আয়োনিয়ান সাগরকে সংযুক্ত করেছে । 1908 সালে সংঘটিত ভূমিকম্পের প্রভাবে এই প্রণালী সংঘটিত হয় এবং ইতালির মূল ভূখন্ড থেকে সিসিলিকে দ্বীপ হিসাবে পৃথক করে । প্রণালীটির দৈর্ঘ্য প্রায় 32 কিঃমিঃ এবং দক্ষিণ থেকে উত্তরের দিকে ক্রমশ সংকীর্ণ । প্রণালীটির গড় গভীরতা 90 মিঃ, যেখানে সর্বাধিক গভীরতা 250 মিটার ।

ওট্রান্টো প্রণালী (Otranto Strait) : পশ্চিমে ইতালি এবং পূর্বে অ্যালবেনিয়া এর মধ্যবর্তী প্রণালী হল ওট্রান্টো প্রণালী যা অ্যাড্রিয়াটিক সাগর ও আয়োনিয়ান সাগরকে সংযুক্ত করেছে । এই প্রণালী প্রায় 800 কিঃমিঃ দীর্ঘ এবং 160 কিঃমিঃ প্রশস্ত । সর্বাধিক গভীরতা 1,324 মিঃ । প্রণালীটির সংকীর্ণতম স্থান ইতালির লেসে শহরের ওট্রান্টো ও অ্যালবেনিয়ার ভ্লোরে (Vlore) এর মধ্যবর্তী অংশ ।

করফু প্রণালী (Corfu Strait) : পশ্চিমে আয়োনিয়ান সাগরে অবস্থিত গ্রিসের করফু দ্বীপ ও পূর্বে অ্যালবেনিয়া ও গ্রিসের মূল ভূখন্ডের মধ্যবর্তী সংকীর্ণ প্রণালী হল করফু প্রণালী, যা উত্তরে অ্যাড্রিয়াটিক সাগর ও দক্ষিণে আয়োনিয়ান সাগরকে সংযুক্ত করেছে । 1946 সালের 22 শে অক্টোবর এই প্রণালীতে ব্রিটিশ ও অ্যালবেনিয়া নৌবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়, যা আন্তর্জাতিক বিচারালয়ে উত্থাপিত হয় এবং দীর্ঘ বিচার প্রক্রিয়া চলার পর 1949 সালের ডিসেম্বরে যার নিষ্পত্তি ঘটে ।

কুক প্রণালী (Cook Strait) : নিউজিল্যান্ডকে উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপে দ্বিবিভক্তকারী এবং উত্তর-পশ্চিমে তাসমানিয়া সাগর ও দক্ষিণ-পূর্বে দক্ষিণ প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী প্রণালী হল কুক প্রণালী । ব্রিটিশ অনুসন্ধানকারী জেমস কুক 1770 সালে এই প্রণালী প্রথম অতিক্রম করে বলে তার নামানুসারে এই নামকরণ । স্থানীয় মাওরী ভাষায় এই প্রণালী “Moana-o-Raukawa” নামে পরিচিত । দক্ষিণ দ্বীপের পিকটন ও উত্তর দ্বীপের ওয়েলিংটনের মধ্যবর্তী অংশ এই প্রণালীর সংকীর্ণতম অংশ ।

মোজাম্বিক চ্যানেল (Mozambique Channel) : আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশের মূল ভূখন্ডে অবস্থিত মোজাম্বিক ও ভারত মহাসাগরে অবস্থিত মাদাগাস্কার দ্বীপের মধ্যবর্তী বিভাজনকারী জলরেখা হল মোজাম্বিক চ্যানেল । এই চ্যানেলের দৈর্ঘ্য প্রায় 1,600 কিঃমিঃ এবং সংকীর্ণতম অংশে প্রস্থ 419 কিঃমিঃ । সর্বাধিক গভীরতা প্রায় 3,300 মিঃ । এই প্রণালীর দক্ষিণ অংশে দক্ষিণ ক্রান্তী রেখা বিস্তৃত হয়েছে ।

উত্তর চ্যানেল (North Channel) : ব্রিটিশ যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যবর্তী সংকীর্ণ জলভাগ উত্তর চ্যানেল, যা উত্তরে উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে দক্ষিণে আইরিশ সাগরকে যুক্ত করেছে । এই চ্যানেলের সংকীর্ণ অংশ 19 কিঃমিঃ প্রশস্থ যা Straits of Moyle নামে পরিচিত । চ্যানেলটির গভীরতম অংশ Beaufort’s Dyke নামে অভিহিত হয়, যা মূলতঃ একটি সামুদ্রিক খাত । এই খাত 1856 সালে আবিষ্কার হয় । খাতটি 50 কিঃমিঃ দীর্ঘ, 3.5 কিঃমিঃ প্রশস্থ এবং 200-300 মিঃ গভীর ।

হরমুজ প্রণালী (Hormuz Strait) : উত্তর-পূর্বে ইরান এবং দক্ষিণ পশ্চিমে আরব উপদ্বীপের ওমান এর মধ্যবর্তী প্রণালী হল হরমুজ প্রণালী, যা উত্তরে পারস্য উপসাগরকে দক্ষিণে আরব সাগরের সাথে যুক্ত করেছে । এই প্রণালী প্রায় 167 কিঃমিঃ দীর্ঘ ও 39-96 কিঃমিঃ প্রশস্থ । এই প্রণালী স্থানীয়ভাবে ওরমুজ প্রণালী নামেও পরিচিত ।

বাব-এল-মন্ডেব (Bab-el-Mandeb) : আরবীয় উপদ্বীপের পশ্চিম অংশের ইয়েমেন এবং আফ্রিকা মহাদেশের পূর্ব অংশে তথা আফ্রিকার হর্ণ অঞ্চলে অবস্থিত জিবুতি ও এরিত্রিয়া এই তিন দেশের মধ্যবর্তী অংশে উত্তরে লোহিত সাগর এবং দক্ষিণে আরব সাগরের ইডেন উপসাগরকে যুক্তকারী জলভাগ বাব-এল-মন্ডেব নামে পরিচিত । আরবীয় ভাষায় “Bab el-Mandeb” শব্দের অর্থ হলঃ “Gate of Tears” । বাব-এল-মন্ডেব এর সাহায্যে লোহিত সাগর ও সুয়েজ ক্যানেলের মাধ্যমে ভারত মহাসাগর থেকে ভূমধ্যসাগরে জলপথের সংযোগ রক্ষা হয়েছে । এই প্রণালী প্রায় 50 কিঃমিঃ দীর্ঘ এবং 26 কিঃমিঃ প্রশস্থ । এর গড় গভীরতা 186 মিঃ । এই প্রণালী লোহিত সাগরের দক্ষিণে অবস্থিত এবং এর ঠিক বিপরীতে অর্থাৎ লোহিত সাগরের ঠিক উত্তরে, লোহিত সাগর ও ভূমধ্যসাগরে মাঝখানে কৃত্রিম সংযোজক খাল সুয়েজ খাল অবস্থিত ।

10 ডিগ্রি চ্যানেল (Ten Degree Channel) : ভারত মহাসাগরের বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চলের আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত, বলা যায় 10 ডিগ্রি চ্যানেল দুটি দ্বীপপুঞ্জকে পৃথক করেছে । এই চ্যানেলের মাঝ বরাবর 10 ডিগ্রি উত্তর অক্ষরেখার বিস্তৃত হয়েছে বলে চ্যানেলের এরূপ নামকরণ । চ্যানেলটির উত্তর দক্ষিণে বিস্তার প্রায় 250 কিঃমিঃ এবং পূর্ব-পশ্চিমে 10 কিঃমিঃ । এই চ্যানেলের উত্তরে আন্দামান দ্বীপপুঞ্জের লিটল আন্দামান দ্বীপ এবং চ্যানেলের দক্ষিণে নিকোবর দ্বীপপুঞ্জের কার নিকোবর দ্বীপ অবস্থিত ।

সুন্দা প্রণালী (Sunda Strait) : ভারত মহাসাগরে অবস্থিত ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জের দুটি দ্বীপ যথাঃ উত্তরে সুমাত্রা ও দক্ষিণে জাভা এর মধ্যবর্তী দুই দ্বীপকে বিচ্ছিন্নকারী সংকীর্ণ জলভাগ সুন্দা প্রণালী নামে পরিচিত । এই প্রণালী পূর্বে প্রশান্ত মহাসাগরের জাভা সাগর এবং পশ্চিমে ভারত মহাসাগরকে যুক্ত করেছে । এই প্রণালীর নিম্নতম প্রশস্থ 24 কিঃমিঃ এবং গড় গভীরতা 20 মিঃ । এই প্রণালীর পশ্চিম অংশে অর্থাৎ ভারত মহাসাগরীয় অংশে ক্রাকাতৌ (Krakatau) আগ্নেয়গিরি অবস্থিত ।

ফ্লোরিডা প্রণালী (Florida Strait) : ফ্লোরিডা প্রণালী হল উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও দক্ষিণে ইউকাটান উপদ্বীপের কিউবা এর মধ্যবর্তী জলভাগ যা পশ্চিমে মেক্সিকো উপসাগর ও পূর্বে আটলান্টিক মহাসাগরের জলভাগকে সংযুক্ত করেছে । এই প্রণালীর সর্বাধিক প্রশস্থ 150 কিঃমিঃ এবং সর্বনিম্ন প্রশস্থ 96.5 কিঃমিঃ । প্রণালীটি প্রায় 482.8 কিঃমিঃ দীর্ঘ এবং এর গড় গভীরতা 1800 মিঃ । এই প্রণালী বরাবর পশ্চিম থেকে পূর্বে উষ্ণ প্রকৃতির ফ্লোরিডা স্রোত প্রবাহিত হয় । ➣ পরবর্তী অংশ


 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading