Competitive Miscellaneous Info.

Jawaharlal Nehru as PM

Prime Minister’s Story in India

1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের আত্মপ্রকাশ । সেই সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সরকার ও তার প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতিকে তরান্বিত করার জন্য তাদের কার্যাবলী সম্পাদন করেন । ভারতীয় প্রধানমন্ত্রী এবং তাঁদের কার্যকালে সংঘটিত ঘটনাবলী থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিভিন্ন প্রশ্ন এসে থাকে । ঘটনাপরম্পরা সমন্ধে সম্যক ধারণা থাকলে এই প্রশ্নগুলির উত্তর সহজেই দেওয়া সম্ভব । বিষয়টি মাথায় রেখে গল্পের ছলে ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যকাল ও তাঁদের সময়কালীন ঘটনাবলী উপস্থাপন করা হল Prime Minister’s Story তে । Jawaharlal Nehru as PM এ থাকছে নেহেরুর চারটি কার্যকাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি ।


➣ Join : Our Telegram Channel

প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু

[Jawaharlal Nehru as PM]

⟽ Previous Part

নেহেরুর প্রথম কার্যকাল : স্বাধীন ভারতের প্রথম মনোনীত (Nominated) প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু । তৎকালীন ভারতীয় ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটন ক্ষমতা হস্তান্তরের সময় নেহেরুকে ভারতের প্রথম মনোনীত প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন । তিনি 1947 সালের 15 ই আগস্ট থেকে 1952 সালের 15 ই এপ্রিল পর্যন্ত 5 বছর 8 মাস তার কার্যকাল অতিবাহিত করেন ।

⚫ তার এই সময়কালে : i) 15 ই আগস্ট ব্রিটিশ ভারতের অবসান ঘটে এবং স্বাধীন ভারতের উত্থান ঘটে এবং ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী হিসাবে সর্দার বল্লভ ভাই প্যাটেল শপথ নেন । ii) 1947 সালের 13 ই সেপ্টেম্বর নেহেরু ভারত ও পাকিস্তানের হিন্দু ও মুসলিম দের স্থান বদলের প্রস্তাব রাখেন । iii) 26 শে অক্টোবর 1947 এ জম্মু-কাশ্মির ভারতের অন্তর্ভুক্ত হয় । iv) 27 শে অক্টোবর জম্মু-কাশ্মির দখল নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ আরম্ভ হয় । v) 1947 সালের 9 ই নভেম্বর জুনাগড় ভারতের সাথে যুক্ত হয় । vi) 1948 সালের 30 শে জানুয়ারি মহাত্মা গাঁধী হত্যা হয় । vii) 1948 সালের 25 শে ফেব্রুয়ারি Accession to India কার্যকর হয় । viii) 1948 সালের 3 রা আগস্ট Atomic Energy Commission of India গঠিত হয় । ix) 1948 সালের 12 ই সেপ্টেম্বর হায়দ্রাবাদ ভারতের সাথে যুক্ত হয় । x) 1949 সালের 1 লা জানুয়ারি Reserve Bank of India (RBI) কে জাতীয়করণ করা হয় । xi) 1949 সালের 27 শে জুলাই UN এর মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে করাচী চুক্তি স্বাক্ষরিত হয় । xii) 1949 সালের 15 ই অক্টোবর ত্রিপুরা ভারতের অঙ্গরাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয় । xiii) 1949 সালের 26 শে নভেম্বর ভারতের নতুন সংবিধান গণপারিষদ দ্বারা গৃহীত হয় । xiv) 1949 সালে ভারতীয় সংবিধানে 370 ধারা অন্তর্ভুক্ত হয় । xv) 1949 সালের 28 শে ডিসেম্বর Crown Representative’s Police থেকে Central Reserve Police Force (CRPF) এর উত্থান ঘটে । xvi) 1950 সালের 25 শে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন গঠিত হয় । xvii) 1950 সালের 26 শে জানুয়ারি সংবিধান কার্যকর হয় এবং ডঃ রাজেন্দ্র প্রাসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতি ভবনে আসেন । xviii) 1950 সালের 28 শে জানুয়ারি সুপ্রিমকোর্ট গঠিত হয় । xix) 1950 সালের 15 ই মার্চ Planning Commission গঠিত হয় । xx) 1950 সালের 31 শে জুলাই ভারত-নেপাল মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় । xxi) 1950 সালের 15 ই ডিসেম্বর ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবনাবসান হয় । xxii) 1951 সালের 4-11 ই মার্চ দিল্লীতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় । xxiii) 1951 সালের 18 ই জুন The Constitution (First Amendment) Act, 1951 কার্যকর হয় । xxiv) 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় । xxv) 1951 সালের 21 শে অক্টোবর ডঃ শ্যামা প্রাসাদ মুখোপাধ্যায় এর তত্বাবধানে দিল্লীর রঘুমল গার্লস হাই স্কুলে ভারতীয় জনতা পার্টি (BJP) প্রতিষ্ঠিত হয় । xxvi) 1951 সালের 25 শে অক্টোবর 499 আসনে প্রথম লোকসভা ভোট আরম্ভ হয় । xxvii) 1951 সালের 5 ই নভেম্বর ভারতের মধ্য রেলওয়ে ও পশ্চিম রেলওয়ে জোন গঠিত হয় । xxviii) 1951 সালের 5 ই ডিসেম্বর ভারতের জনপ্রিয় শিল্পাচার্য তথা “ভারত মাতা” ছবিটির স্রষ্টা অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে । xxix) 1952 সালের 21 শে ফেব্রুয়ারি প্রথম লোকসভা ভোট সমাপ্ত হয় । xxx) 1952 সালের 15 ই এপ্রিল দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন ।

💠 জওহরলাল নেহেরুর দ্বিতীয় কার্যকাল : স্বাধীন ভারতের প্রথম লোকসভা ভোটের মাধ্যমে প্রথম নির্বাচিত প্রতিনিধি হিসাবে তথা জাতীয় কংগ্রেসের সদস্য হিসাবে জওহরলাল নেহেরু 1952 সালের 15 ই এপ্রিল দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন এবং তিনি 17 ই এপ্রিল 1957 পর্যন্ত তার পদে অধিষ্ঠিত ছিলেন ।

⚫ তার এই পাঁচ বছরের কর্যকলে : i) 1952 সালের 17 ই এপ্রিল প্রথম লোকসভার সদস্যপদ গ্রহণ আরম্ভ হয় । ii) 1952 সালের 13 ই মে নেহেরু তার সরকার গঠন করে এবং প্রথম রাজ্যসভা ও লোকসভার কার্যকাল ঘোষণা করা হয় । iii) 1952 সালের 15 ই মে ভারতের প্রথম অধ্যক্ষ হিসাবে গণেশ বাসুদেব মভালঙ্কার দ্বায়িত্ব গ্রহণ করেন । iv) 1952 সালের 30 শে মে ভারতের প্রথম উপ-অধ্যক্ষ হিসাবে মাদাভূষি অনন্তসয়ানাম আয়েঙ্গার লোকসভার দ্বায়িত্ব গ্রহণ করেন । v) 1952 সালের 2 রা অক্টোবর Community Development Programme এর সূচনা হয় । vi) 1953 সালের 29 শে জানুয়ারি ভারতের প্রথম অনগ্রসর শ্রেণির কমিশন হিসাবে কাকা কালেলকর কমিশন গঠিত হয় । vii) 1953 সালের 15 ই জুন ভারতীয় এয়ারলাইন্স গঠিত হয় । viii) 1953 সালের 1 লা অক্টোবর ভাষার ভিত্তিতে অন্ধ্র রাজ্য গঠিত হয় । ix) 1953 সালের 22 শে ডিসেম্বর States Reorganisation Commission গঠিত হয় । x) 1953 সালের 28 শে ডিসেম্বর University Grants Commission of India (UGC India) গঠিত হয় । xi) 1954 সালের 26 শে জানুয়ারি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান “ভারত রত্ন” সম্মানের সূচনা হয় । xii) 1954 সালের 29 শে এপ্রিল ভারত-চীনের মধ্যে পঞ্চশীল (Panchsheel) চুক্তি স্বাক্ষরিত হয় । xiii) 1954 সালের 5 ই জুলাই অন্ধ্রপ্রদেশ উচ্চ ন্যায়ালয় স্থাপিত হয় । xiv) 1954 সালের 11 ই আগস্ট পূর্তগীজ শাসিত দাদরা ও নগরহাভেলি ভারতের অন্তর্ভুক্ত হয় । xv) ভারতের Council of Scientific and Industrial Research (1942) এর প্রথম ডিরেক্টর জেনারেল তথা UGC এর প্রথম চেয়রম্যান তথা ভারতের গবেষণা গবেষণাগারের জনক শান্তি স্বরূপ ভাটনগরের জীবনাবসান ঘটে । xvi) 1955 সালের 1 লা জুলাই ভারত সরকার Imperial Bank of India অধিগ্রহণ করে State Bank of India গঠন করে । xvii) 1955 সালে the Hindu Marriage Act, 1955 পাস হয় । xviii) 1955 সালে নেহেরু ভারতরত্ন উপাধিতে ভূষিত হন । xix) 1956 সালের 1 লা সেপ্টেম্বর LIC of India গঠিত হয় । xx) 1956 সালের 1 লা নভেম্বর ভারতীয় রাজ্যগুলির সীমানা নির্দিষ্ট করা হয় এবং নামকরণ করা হয় । xxi) 1956 সালের 17 ই নভেম্বর জম্মু-কাশ্মিরের সংবিধান গৃহীত হয় । xxii) 1956 সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় । xxiii) 1956 সালের 6 ই ডিসেম্বর ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি বাবাসাহেব ভীমরাও রামজী আম্বেদকরের জীবনাবসান ঘটে । xxiv) 1957 সালের 26 শে জানুয়ারি জম্মু-কাশ্মিরের সংবিধান কার্যকর হয় । xxv) 1957 সালের 24 শে ফেব্রুয়ারি থেকে 14 ই মার্চ 505 আসনের দ্বিতীয় লোকসভা নির্বাচন সংঘটিত হয় । xxvi) 1957 সালের 5 ই এপ্রিল দ্বিতীয় লোকসভা গঠিত হয় এবং নেহেরু প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন ।

💠 জওহরলাল নেহেরুর তৃতীয় কার্যকাল : স্বাধীন ভারতের লোকসভা ভোটের মাধ্যমে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে অধিষ্টিত হন ভারতরত্ন জওহরলাল নেহেরু । তিনি 17 ই এপ্রিল 1957 থেকে 2 রা এপ্রিল 1962 পর্যন্ত এই পদে তার কার্যকাল অতিবাহিত করেন ।

⚫ তার এই পাঁচ বছর সময়কালে : i) 1957 সালের 5 ই এপ্রিল কেরালায় প্রথম নির্বাচিত রাজ্যসরকার গঠিত হয় । ii) 1957 সালের 4 ই জুন The Copyright Act 1957 এর প্রস্তাবিত হয় । iii) 1958 সালের 21 শে জানুয়ারি The Copyright Act 1957 কার্যকর হয় । iv) 1958 সালের 11 ই সেপ্টেম্বর Armed Forces Special Powers Act (AFSPA) পাস হয় । v) 1958 সালের 1 লা অক্টোবর The Standards of Weights and Measures Act কার্যকর হয় । vi) 1960 সালের 1 লা মে গুজরাট ও মহারাষ্ট্র রাজ্য গঠিত হয় ।
vii) 1961 সালের 4 ই মার্চ ভারতীয় সেনাবাহিনীর প্রথম Aircraft carrier INS Vikrant (R11) কাজ আরম্ভ করে । viii) 1961 সালের 1 লা মে যৌতুক (পণপ্রথা) বিরোধী আইন কার্যকর হয় । ix) 1961 সালে ভারতীয় সেনাবাহিনী পুর্তগীজ অধিকৃত ভূখণ্ড দখল করে ভারতের অন্তর্ভুক্ত করে ।

💠 জওহরলাল নেহেরুর চতুর্থ কার্যকাল : স্বাধীন ভারতের লোকসভা ভোটের মাধ্যমে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে অধিষ্টিত হন জওহরলাল নেহেরু । তিনি 2 রা এপ্রিল 1962 থেকে 27 শে মে 1964 তার মৃত্যুদিন পর্যন্ত এই পদে তার কার্যকাল অতিবাহিত করেন।

⚫ তার এই 2 বছরের কর্যকলে : i) 1962 সালের 1 লা জুলাই পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জীবনাবসান ঘটে । ii) 1962 সালের 10 ই অক্টোবর চীন-ভারত যুদ্ধের সূচনা হয় । iii) 1962 সালের 20 শে অক্টোবর চীন কাশ্মিরে হানা দেয় এবং আকসাই চীন দখল করে ও 21 শে নভেম্বর চীন যুদ্ধে জয়ী হয় । iv) 1963 সালের 5 ই অক্টোবর Official Languages Act in 1963 পাস হয় । v) 1963 সালের 21 শে নভেম্বর ভারতের প্রথম রকেট লঞ্চারের অংশ বাইকে করে তিরুবন্তপুরমের একটি চার্চে নিয়ে যাওয়া হয় । vi) 1964 সালের ফেব্রুয়ারিতে National Film Archive of India (NFA) স্থাপিত হয় পুণে তে । vii) 1964 সালের 27 শে মে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জীবনাবসান ঘটে ।

🔷 জওহরলাল নেহেরু (Jawaharlal Nehru ) 1889 সালের 14 ই নভেম্বর ব্রিটিশ ভারতের এলাহাবাদে জন্মগ্রহণ করেন । তার মাতা ছিলেন স্বরূপ রাণী এবং পিতা মতিলাল নেহেরু । 1910 এর দশকে তিনি ভারতের উঠটি রাজনেতা হিসাবে খ্যাতি লাভ করে এবং 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন । তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ করেন । 1947 সালের 15 ই আগস্ট ক্ষমতা হস্তান্তরের পর তিনি ভারতের প্রথম মনোনীত প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন । এরপর তিনি তিনবার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন । 1948 সালে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধিতে সম্মানিত হন । পরবর্তী সময়ে তিনি মাদ্রাস, কলম্বিয়া ও কেইও বিশ্ববিদ্যালয় থেকে একই সম্মানে সম্মানিত হন । 1955 সালে তিনি ডঃ ভগবান দাস ও ডঃ মোক্ষগুন্ডাম বিশ্বেশ্বরায়া এর সাথে তৃতীয় ব্যক্তি হিসাবে ভারত রত্ন সম্মান লাভ করেন । নেহেরু “পণ্ডিত” ও “চাচা” নামেও জনপ্রিয় ছিলেন ।
জওহরলাল নেহেরু লেখা বইগুলি হলঃ “Glimpses of World History” (1934), আত্মজীবনী “Toward Freedom” (1936) “Discovery of India” (1946) ।


 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading