Lal-Bahadur Shastri
Prime Minister’s Story in India
1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের আত্মপ্রকাশ । সেই সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সরকার ও তার প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতিকে তরান্বিত করার জন্য তাদের কার্যাবলী সম্পাদন করেন । ভারতীয় প্রধানমন্ত্রী এবং তাঁদের কার্যকালে সংঘটিত ঘটনাবলী থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিভিন্ন প্রশ্ন এসে থাকে । ঘটনাপরম্পরা সমন্ধে সম্যক ধারণা থাকলে এই প্রশ্নগুলির উত্তর সহজেই দেওয়া সম্ভব । বিষয়টি মাথায় রেখে গল্পের ছলে ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যকাল ও তাঁদের সময়কালীন ঘটনাবলী উপস্থাপন করা হল Prime Minister’s Story তে । Lal-Bahadur Shastri তে থাকছে শাস্ত্রীর কার্যকাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি ।
লাল বাহাদুর শাস্ত্রী (Lal-Bahadur Shastri)
⟽ Previous Part : জওহরলাল নেহেরু
জওহরলাল নেহেরুর মৃত্যুর পর পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে কংগ্রেসের মধ্যে মাথাব্যাথা আরম্ভ হয় । এই সময়কালে মোরারজী দেশাই (Morarji Desai) এবং লাল বাহাদুর শাস্ত্রী (Lal Bahadur Shastri) এই দুজন প্রবীণ কংগ্রেস নেতা প্রধানমন্ত্রী পদের প্রধান দাবিদার ছিলেন । এমত অবস্থায় কংগ্রেস সিন্ডিকেটের প্রথমসারির নেতারা আলোচনার মাধ্যমে, বিশেষ করে দক্ষিণ ভারতীয় কংগ্রেস নেতা তথা কিং মেকার কুমারস্বামী কামরাজের (Kumaraswamy Kamaraj) আহ্বানে লাল বাহাদুর শাস্ত্রীকে প্রধানমন্ত্রী পদে অধিষ্টিত করার সিদ্ধান্ত নেওয়া হয় । অবশেষে, ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসাবে 1964 সালের 9 ই জুন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে লাল বাহাদুর শাস্ত্রী দ্বায়িত্ব গ্রহণ করেন এবং 1966 সালের 11 ই জানুয়ারি তার মৃত্যুর দিন পর্যন্ত নিষ্ঠার সাথে তার দ্বায়িত্ব পালন করেন । তার এই সময়কাল ছিল স্বাধীন ভারতের অন্যতম অস্থির সময় । একদিকে চীন-ভারত যুদ্ধে ভারতের পরাজয় ও অন্যদিকে পাকিস্তানের আক্রমণাত্মক মনোভাব এবং অভ্যন্তরীণ রাজ্যের চাপে ভারতে অস্থিরতার সৃষ্টি হয়।
⚫ তার এই কার্যকালে : i) 1964 সালের 20 শে জুন সংবিধানের 17 তম সংশোধনী কার্যকর হয় । ii) 1964 সালের 1 লা জুলাই Industrial Development Bank of India (IDBI) স্থাপিত হয় । iii) 1964 সালের 29 শে আগস্ট বিশ্ব হিন্দু পরিষদ গঠিত হয় । iv) 1964 সালে National Agricultural Products Board Act পাস হয় । v) 1964 সালের 30 শে অক্টোবর শ্রীলংকার সাথে Indo-Ceylon Agreement বা Sirima–Shastri Pact স্বাক্ষরিত হয় । vi) 1965 সালের 26 শে জানুয়ারি মাদ্রাজে হিন্দি বিরোধিতা সংঘটিত হয় । vii) 1965 এর 29 শে মে ধানবাদের ধোরী কয়লা খনিতে দুর্ঘটনা ঘটে । viii) 1965 সালের জুলাইতে ডঃ ভার্গিস কুরিয়েনের তত্বাবধানে National Dairy Development Board (NDDB) গঠিত । ix) 1965 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরে ভারত-পাক যুদ্ধ সংঘটিত হয় এবং 23 শে সেপ্টেম্বর সমাপ্তি ঘটে । x) 1965 সালের 2 রা সেপ্টেম্বর কাশ্মির ভারতের অন্তর্বর্তী অংশ হিসাবে ঘোষণা করা হয় । xi) 1965 সালে দিল্লীর রামলীলা ময়দানে এক জনসভায় “জয় জওয়ান, জয় কিষাণ” (“Hail the Soldier, Hail the Farmer”) স্লোগান দেন । xii) 1965 সালের নভেম্বরে সবুজ বিপ্লবের স্বাপেক্ষে জোরালো আবেদন করেন । xiii) 1965 সালের 1 লা ডিসেম্বর Border Security Force (BSF) গঠিত হয় । xiv) 1966 সালের 10 ই জানুয়ারি লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের আয়ুব খানের মধ্যে তাসখণ্ড চুক্তি স্বাক্ষরিত হয় । xv) 11 ই জানুয়ারি তাসখণ্ডে হৃদরোগে লাল বাহাদুর শাস্ত্রীর জীবনাবসান ঘটে ।
🔷 1904 সালের 2 রা অক্টোবর বর্তমান উত্তর প্রদেশের চণ্দেউলী জেলার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগরে (মুঘলসরাই) লাল বাহাদুর শাস্ত্রী জন্মগ্রহণ করেন । তার পিতা ছিলেন সর্দার প্রাসাদ শ্রীবাস্তব এবং মাতা রামদুলারি দেবী । তিনি 1920 এর দশকে ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করেন । 1951 সালে তিনি সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন । 1952 সালে তিনি ভারতের প্রথম কেবিনেটের রেল ও পরিবহণ দপ্তরের মন্ত্রী হন । 1964 সালে তিনি প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন । 1966 সালে 14 তম ভারত রত্ন প্রাপক হিসাবে এবং প্রথম ভারতীয় হিসাবে মরণোত্তর ভারত রত্ন প্রদান করা হয় লাল বাহাদুর শাস্ত্রীর উদ্দেশ্যে । ➣ পরবর্তী অংশ : গুলজারি লাল নন্দ
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.