Competitive Miscellaneous Info.

Last Term of Indira Gandhi

Prime Minister’s Story in India

1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের আত্মপ্রকাশ । সেই সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সরকার ও তার প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতিকে তরান্বিত করার জন্য তাদের কার্যাবলী সম্পাদন করেন । ভারতীয় প্রধানমন্ত্রী এবং তাঁদের কার্যকালে সংঘটিত ঘটনাবলী থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিভিন্ন প্রশ্ন এসে থাকে । ঘটনাপরম্পরা সমন্ধে সম্যক ধারণা থাকলে এই প্রশ্নগুলির উত্তর সহজেই দেওয়া সম্ভব । বিষয়টি মাথায় রেখে গল্পের ছলে ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যকাল ও তাঁদের সময়কালীন ঘটনাবলী উপস্থাপন করা হল Prime Minister’s Story তে । Last Term of Indira Gandhi থাকছে ভারতের তৃতীয় প্রধানমন্ত্রীর শেষ তথা চতুর্থ কার্যকাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি ।


➣ Join : Our Telegram Channel

ইন্দিরা গান্ধী (Indira-Gandhi) :

⟽ পূর্ববর্তী অংশ : চৌধুরী চরণ সিং

ষষ্ঠ লোকসভা ভঙ্গের পর 1980 সালের 3 রা থেকে 6 ই জানুয়ারির মধ্যে 531 আসনের সপ্তম লোকসভা ভোট গৃহীত হয় । সপ্তম লোকসভা নির্বাচনের ফল হিসাবে ইন্দিরা গান্ধীর ভারতীয় জাতীয় কংগ্রেস 353 আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত হয় এবং সংখ্যাগরিষ্ঠ দলনেতা হিসাবে ইন্দিরা গান্ধী চতুর্থ বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দ্বায়িত্ব গ্রহণ করেন । সপ্তম লোকসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসাবে বর্তমান তেলেঙ্গানা রাজ্যের মেডাক লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে 1980 সালের 14 ই জানুয়ারি প্রধানমন্ত্রী পদে শপথ নেন এবং 1984 সালের 31 শে অক্টোবর পর্যন্ত তার কার্যকাল অতিবাহিত করেন ।

তার এই কার্যকালে : i) 1980 সালের 23 শে জুন ভারতের চতুর্থ রাষ্ট্রপতি ভি.ভি গিরির মৃত্যু হয় । ii) 1980 সালের 29 শে জুলাই মস্কো অলিম্পিকে ভারতীয় হকি দল সোনা জেতে । iii) 1989 সালের 31 শে ডিসেম্বর মণ্ডল কমিশন (1979) তার রিপোর্ট পেশ করে । iii) 1981 সালে National Aluminium Company Limited (NALCO) এর জাতীয়করণ করা হয় । iv) 1981 সালের 2 রা জুলাই ভারতের বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা Infosys পুণে তে স্থাপিত হয় । v) 1981 সালের 21 শে জুন ভারতীয় বিজ্ঞানী তথা বিশ্বের দ্বিতীয় IVF এর স্রষ্টা সুভাষ মুখোপাধ্যায় এর মৃত্যু হয় । vi) 1982 সালের 12 ই মার্চ উত্তর প্রদেশের গোন্ডা জেলার মাধবপুর গ্রামে গোন্ডা এনকাউন্টার সংঘটিত হয় । vii) 1982 সালের 10 ই এপ্রিল ভারতের যোগাযোগ রক্ষাকারী উপগ্রহ INSAT-1A এর সফল উৎক্ষেপণ হয় । viii) 1982 সালের 30 শে এপ্রিল কলকাতার বালিগঞ্জ এর নিকট বিজন সেতুতে বিজন সেতু হত্যাকাণ্ড ঘটে । ix) 1982 সালের 12 ই জুলাই National Bank for Agriculture and Rural Development (NABARD) স্থাপিত হয় । x) 1982 সালের 25 শে জুলাই ভারতের সপ্তম রাষ্ট্রপতি নির্বাচিত হন জৈল সিং (Giani Zail Singh) । xi) 1982 সালের 2 রা অক্টোবর ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর চিন্তামন দ্বারকানাথ দেশমুখ এর মৃত্যু হয় । xii) 1982 সালের 15 ই নভেম্বর ভূদান আন্দোলনের পথিকৃৎ তথা ভারতের জাতীয় শিক্ষক তথা ভারত রত্ন বিনায়ক নরহরি বিনোভা ভাবের মৃত্যু হয় । xiii) 1982 সালের 19 শে নভেম্বর দিল্লীতে নবম এশিয়ান গেমস এর উদ্বোধন হয় । xiv) 1983 সালের 18 ই ফেব্রুয়ারি আসামের নগাও জেলায় নেলি গণহত্যা ঘটে । xv) 1983 সালের 25 শে জুন কপিল দেবের নেতৃত্বে ইংল্যান্ডের লর্ডসে ভারত ক্রিকেট দল প্রথম বিশ্বকাপ জয় করে । xv) 1983 সালের 8 ই ডিসেম্বর ভারতের পদার্থবিজ্ঞানী সূব্রমনিয়ান চন্দ্র শেখর আমেরিকার বিজ্ঞানী William Alfred Fowler এর সাথে যুগ্মভাবে নোবেল জয় করেন । xvi) 1984 সালের 3 রা এপ্রিল ভারতীয় উইং কমান্ডার রাকেশ শর্মা সোভিয়েত ইউনিয়নের Soyuz T-11 এর মাধ্যমে প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দেন । xvii) 1984 সালের 13 ই এপ্রিল কাশ্মীরের সিয়াচেন হিমবাহ অধিকারে জন্য অপারেশন মেঘদূত আরম্ভ হয় । xviii) 19284 সালের 23 শে মে ভারতের প্রথম মহিলা পর্বতারোহী হিসাবে বাচেন্দ্রি পাল এভারেস্ট জয় করেন । xix) 1984 সালের 1-10 ই জুন পঞ্জাবের অমৃতসরে অবস্থিত হরমন্দির সাহেব (স্বর্ণ মন্দির) এ Operation Blue Star সম্পন্ন হয় । xx) 1984 সালের 24 শে অক্টোবর কলকাতায় ভারতের প্রথম মেট্রো পরিষেবার সূচনা হয় । xxi) 1984 সালের 31 শে অক্টোবর নতুন দিল্লীর সফদরজঙ্গ রোডের নিজ বাসভবনে নিজের দেহরক্ষী দ্বারা শ্রীমতি গান্ধী হত্যা হন ।

🔷 ইন্দিরা নেহেরু (গান্ধী) 1917 সালের 19 শে নভেম্বর এলাহাবাদে (বর্তমান প্রায়াগরাজ) কাশ্মীরী পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেন । তার মাতা ছিলেন কমলা নেহেরু এবং পিতা ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু । 1941 সালে তিনি দেশে ফিরে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন । 1959 সালে ভারতীয় কংগ্রেসের অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হন । তার পিতার মৃত্যুর পর তিনি 1964 সালে রাজ্য সভার সদস্য হন । 1966 সালের 24 শে জানুয়ারি ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হিসাবে ঘোষিত হয় । এরপর তিনি আবার তিনবার ভারতের প্রধানমন্ত্রী পদ অলংকৃত করেন । তার লেখা “My Truth” নামক গ্রন্থটি 1980 সালে প্রকাশিত হয় । 1971 সালে তিনি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন লাভ করেন । তিনি ভারতের লৌহ মানবী (Iron Lady of India) নামে খ্যাত । তার প্রিয়দর্শিনি নামকরণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর । 2011 সালের 25 শে জুলাই বাংলদেশ সরকার শ্রীমতি গান্ধীকে মরণোত্তর “বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা” প্রদান করে। ➣ পরবর্তী অংশ : প্রধানমন্ত্রী রাজীব গান্ধি



 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading