সেমিস্টার-I MCQ

MCQ Of Unit-I XI Sem-I

MCQ Of Unit-I XI Sem-I

পরিবর্তন হয়েছে উচ্চ মাধ্যমিক ভূগোলের সিলেবাস । নতুন সিলেবাস অনুযায়ী সমগ্র উচ্চ মাধ্যমিক ভূগোলকে চারটি সেমিস্টারে বিভক্ত করা হয়েছে, যেখানে একাদশ শ্রেণীতে দুটি এবং দ্বাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার অন্তর্ভুক্ত । একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে থাকছে MCQ প্রশ্ন । প্রথম সেমিস্টারের MCQ আলোচনা করার জন্য আমরা একাদশ ভূগোল নির্যাস : প্রথম সেমিস্টার MCQ বিভাগের সূচনা করি । এই বিভাগে MCQ Of Unit-I XI Sem-I নামক পোস্টে এখন আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর Physical Geography এর Unit-I এর Geography as a discipline অধ্যায় এর 25টি অতি গুরুত্বপূর্ণ MCQ সম্পর্কে । তাহলে আর অপেক্ষা না করে চলো আমরা মূল বিষয়ে প্রবেশ করি ➦

MCQ Of Unit-I XI Sem-I


MCQ Of Unit-I XI Sem-I

1. ভূগোল বিষয়টি ধীরে ধীরে বিকশিত হয়ে চলেছে –
[A] গবেষণাকে হাতিয়ার করে [B] ভৌগোলিক দৃষ্টিভঙ্গিকে হাতিয়ার করে
[C] ভৌগোলিকদের দূরদৃষ্টিকে হাতিয়ার করে [D] পর্যবেক্ষণকে হাতিয়ার করে

2. ভূগোলকে ‘বিজ্ঞানের জননী’ (Mother of all Science) বলা হয় কারণ –
[A] ভূগোল বিষয়টিকে বিভিন্ন বিজ্ঞানী সমৃদ্ধ করেছেন
[B] ভূগোল বিষয়টি বিভিন্ন গবেষণার মাধ্যমে পুষ্ট হয়েছে
[C] ভূগোল বিষয়ে তত্ত্ব, মডেল, সূত্র ইত্যাদির ব্যপক ব্যবহার রয়েছে
[D] পর্যবেক্ষণ নীতির জন্য ভূগোল বিষয়টির জ্ঞান অন্যান্য বিষয়ের জ্ঞান অর্জনে সহায়তা করে

3. এরাটস্থেনিস “Geography” বলতে বুঝিয়েছেন –
[A] পৃথিবীর আকার বা আকৃতি কে [B] কঠিন, তরল ও বায়বীয় পদার্থ দ্বারা গঠিত ‘পৃথিবীর বর্ণনা’ কে
[C] ভূপৃষ্ঠ ও তার অধিবাসীদের বর্ণনাকে [D] মানুষের আবাস হিসেবে ভূপৃষ্ঠের স্থানিক পৃথকীকরণ সমীক্ষাকে

4. “ভূগোল কখনো মানুষের বিজ্ঞান ছিলনা, ইহা বিশেষকরে পৃথিবী পৃষ্ঠের বিজ্ঞান ।” বক্তা হলেনঃ
[A] মার্কিন যুক্তরাষ্টের ভূগোলবিদ কার্ল ও. সায়ার [B] মার্কিন ভূগোলবিদ এডওয়ার্ড জে. টাফি
[C] ব্রিটিশ ভূগোলবিদ পিটার হ্যাগেট [D] ভারতীয় ভূগোলবিদ সুদীপ্তা অধিকারী

5. “ভূগোল মানুষের বিজ্ঞান নয় স্থানের বিজ্ঞান” । বক্তা হলেনঃ
[A] ফরাসী ভৌগলিক ভিদাল দা লা ব্লাশ [B] মার্কিন ভূগোলবিদ এডওয়ার্ড জে. টাফি
[C] ব্রিটিশ ভূগোলবিদ পিটার হ্যাগেট [D] জার্মান ভৌগলিক ভেরেনিয়াস

6. নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ভূগোলের অধ্যয়ন আরম্ভ হয় –
[A] জার্মানিতে [B] ভারতে
[C] প্রাচীন গ্রিসে [D] মার্কিন যুক্তরাষ্ট্রে

7. ‘আবিষ্কারের কাল’ (Age of Discovery) এর সূচনা হয় –
[A] চতুর্দশ ও পঞ্চদশ শতকের মধ্যবর্তী সময়কালকে [B] পঞ্চদশ ও ষোড়শ শতকের মধ্যবর্তী সময়কালকে
[C] পঞ্চদশ ও সপ্তদশ শতকের মধ্যবর্তী সময়কালকে [D] সপ্তদশ ও ঊনবিংশ শতকের মধ্যবর্তী সময়কালকে

8. “Geographia Generalis” (1650) গ্রন্থটির লেখক হলেনঃ
[A] ফ্লেমিস ভূগোলবেত্তা মার্কেটর [B] জার্মান ভৌগোলিক জুনে
[C] ডাচ ভূগোলবিদ ভ্যারেনিয়াস [D] ব্রিটিশ ভূগোলবিদ পিটার হ্যাগেট

9. পৃথিবীর প্রথম বিধিবদ্ধ ভূগোল বিভাগ চালু হয় –
[A] মস্কো স্টেট ইউনিভর্সিটিতে [B] বার্লিন বিশ্ববিদ্যালয়ে
[C] নালন্দা বিশ্ববিদ্যালয়ে [D] অক্সফোর্ড ইউনিভর্সিটিতে

10. আধুনিক ভূগোল উত্তরণ বিন্দু (Turning Point) বলা হয় নিম্নের কোন সময়কে ?
[A] জার্মান ভৌগোলিক জুনে দ্বারা “গিয়া” (Gea) নামক বই প্রকাশের সময়কে
[B] জেমস কুক এর প্রথম প্রশান্ত মহাসাগর যাত্রার সময়কে
[C] ঊনবিংশ শতকের শেষ এবং মধ্য-বিংশ শতক সময়কালে
[D] অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে বস্তুবাদী বিশ্লেষণের প্রারম্ভিক সময়কালে

11. ভূগোল শাস্ত্রের আলোচনায় প্রণালীবদ্ধ বা প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গির সূচনা হয়-
[A] ঊনবিংশ শতকের শেষ এবং মধ্য-বিংশ শতক সময়কালে [B] অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে
[C] ঊনবিংশ শতকের প্রথম দশকে [D] ঊনবিংশ শতকের প্রথম অর্ধে

12. আধুনিক ভূগোলের যাত্রাপথ আরম্ভ হয় –
[A] হুমবোল্ড ও ভ্যারেনিয়াস এর কার্যাবলীর মধ্য দিয়ে [B] রিটার ও ভ্যারেনিয়াস এর কার্যাবলীর মধ্য দিয়ে
[C] হুমবোল্ড ও রিটার এর কার্যাবলীর মধ্য দিয়ে [D] ব্লাশ ও রিটার এর কার্যাবলীর মধ্য দিয়ে

♦️ইবুক : উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস : একাদশ, প্রথম সেমিস্টার

♦️ইবুক : উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস : একাদশ, দ্বিতীয় সেমিস্টার)

13. ভূগোলের গবেষণার আরোহী ও অবরোহী পদ্ধতির দার্শনিক দিকটিকে স্পষ্ট করেন –
[A] হুমবোল্ড [B] রিটার
[C] ভ্যারেনিয়াস [D] কান্ট

14. তাত্বিক ভূগোলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিম্নের যে গ্রন্থটি –
[A] “Geographia Generalis” [B] “Odyssey”
[C] “Cosmos” [D] “Gea”

15. Geocratic type Geography এর মুল ভাব হলঃ
[A] একটি নির্দিষ্ট এলাকার জীব গোষ্ঠীর ক্রীড়া ক্ষেত্র হিসাবে বিশ্ব-প্রকৃতিকে উপস্থাপন করা
[B] পৃথিবীর ভূপৃষ্ঠে অবস্থিত বিভিন্ন প্রকার প্রাকৃতিক উপাদানের পারস্পরিক সম্পর্কের বোঝাপড়ার দিকগুলি সম্পর্কে আলোচনা করা
[C] প্রকৃতিকে দাতা বা সম্ভাবনার আধার হিসাবে ধরে নিয়ে মানুষের ইচ্ছা বা অনিচ্ছার উপর জোর দেওয়া
[D] দৈশিক আচরণ সংক্রান্ত সূত্র গঠণ, দৈশিক গঠণ, সংগঠন ব্যখ্যাকারী মডেল নির্মাণ ক্ষেত্র হিসাবে ভূগোলকে উপস্থাপন করা

16. নিম্নের কোন প্রাচীন ভারতীয় শাস্ত্রে ভূগোল শব্দের অনুসন্ধান পাওয়া যায় ?
[A] “ভগবৎ পুরাণ” এ [B] “ভগবৎ গীতা” তে
[C] “মহাভারত” এ [D] “উপনিষদ” এ

17. ভারতীয় ভূগোলের বিকাশ পর্যায়কে কয়টি পর্যায়ে ভাগ করা যেতে পারে ?
[A] দুটি পর্যায়ে [B] তিনটি পর্যায়ে
[C] চারটি পর্যায়ে [D] পাঁচটি পর্যায়ে

18. এক বা একাধিক সমধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন দৈশিক একককে বলা হয় –
[A] স্থান [B] দেশ
[C] অঞ্চল [D] ব্রহ্মাণ্ড

19. ভূগোলের বিষয়বস্তু হিসাবে সময়ের ধারণা আলোচনা করে –
[A] অতীত কালের ভৌগলিক অবস্থা ও অবস্থান, জলবায়ু , শিলা ও জীবজগতের গঠণ প্রভৃতি সম্পর্কে
[B] দৃশ্যের পরিবর্তন, জীবজগতের পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন প্রভৃতি কিভাবে ঘটে বা কেনো ঘটে তা পর্যলোচনা
[C] ভূপৃষ্ঠের কোন নির্দিষ্ট স্থানের অক্ষাংশীয়, দ্রাঘিমা গত, মহাদেশীয়, দৈশিক বা জলবায়ু অঞ্চলের অবস্থান সম্পর্কে
[D] অঞ্চলের গঠণ, সামাজিক -আর্থনৈতিক -সাংস্কৃতিক কার্যাবলী প্রভৃতি সম্পর্কে

20. ভূগোলের বিষয়বস্তু হিসাবে মানাঙ্কনের ধারণা আলোচনা করে –
[A] অতীত কালের ভৌগলিক অবস্থা ও অবস্থান, জলবায়ু , শিলা ও জীবজগতের গঠণ প্রভৃতি সম্পর্কে
[B] দৃশ্যের পরিবর্তন, জীবজগতের পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন প্রভৃতি কিভাবে ঘটে বা কেনো ঘটে তা পর্যলোচনা
[C] ভূপৃষ্ঠের কোন নির্দিষ্ট স্থানের অক্ষাংশীয়, দ্রাঘিমা গত, মহাদেশীয়, দৈশিক বা জলবায়ু অঞ্চলের অবস্থান সম্পর্কে
[D] অঞ্চলের গঠণ, সামাজিক -আর্থনৈতিক -সাংস্কৃতিক কার্যাবলী প্রভৃতি সম্পর্কে

21. ভারতে বিদ্যালয় স্তরে নিম্নের কোন কোন বিষয়ের সাথে ব্রিটিশরা ভূগোলের শিক্ষা আরম্ভ করে ?
[A] পাটিগণিত ও ইংরাজির সাথে [B] পাটিগণিত ও ইতিহাসের সাথে
[C] ইংরাজি ও ইতিহাসের সাথে [D] ইংরাজি ও সংস্কৃতের সাথে

22. ভারতে পাঠ্য বিষয় হিসাবে ভূগোলের নির্দিষ্ট পাঠ্যক্রম (Syllabuses) গঠিত হয় –
[A] রাধাকৃষ্ণণ কমিশনের নির্দেশে [B] কোঠারী কমিশনের নির্দেশে
[C] আচার্য্য নরেন্দ্র দেব কমিশনের নির্দেশে [D] মুদালিয়ার কমিশনের নির্দেশে

23. ভূগোলকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করতে বৃত্তিমূলক বিষয় হিসাবে উপস্থাপন করা হয় –
[A] National Curriculum – 1977 অনুযায়ী [B] 1986 সালের National Curriculum অনুযায়ী
[C] National Curriculum 1999 অনুযায়ী [D] National Curriculum 2010 অনুযায়ী

24. ভূগোল শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কৃষ্টিমূলক লক্ষ্য সঞ্চালনার জন্য যে বিষয়টি অধ্যয়ন করানো হয় সেটি হলঃ
[A] রাজনৈতিক ভূগোল [B] প্রাকৃতিক ভূগোল
[C] মানবীয় ভূগোল [D] অর্থনৈতিক ভূগোল

25. ভূগোল শিক্ষায় আধ্যাত্মিক মূল্য একটি গুরুত্বপূর্ণ অংশ । এক্ষেত্রে ভূগোলে ঈশ্বরবাদ ধারণার প্রবর্তন করেন –
[A] কার্ল রিটার [B] কার্ল মার্ক্স
[C] হুমবোল্ড [D] রাটজেল

⇨ পরবর্তী প্রশ্নোত্তর


উত্তরমালা :

1. [D] পর্যবেক্ষণকে হাতিয়ার করে, 2. [D] পর্যবেক্ষণ নীতির জন্য ভূগোল বিষয়টির জ্ঞান অন্যান্য বিষয়ের জ্ঞান অর্জনে সহায়তা করে, 3. [B] কঠিন, তরল ও বায়বীয় পদার্থ দ্বারা গঠিত ‘পৃথিবীর বর্ণনা’ কে, 4. [A] মার্কিন যুক্তরাষ্টের ভূগোলবিদ কার্ল ও. সায়ার, 5. [A] ফরাসী ভৌগলিক ভিদাল দা লা ব্লাশ, 6. [C] প্রাচীন গ্রিসে, 7. [C] পঞ্চদশ ও সপ্তদশ শতকের মধ্যবর্তী সময়কালকে, 8. [C] ডাচ ভূগোলবিদ ভ্যারেনিয়াস, 9. [A] মস্কো স্টেট ইউনিভর্সিটিতে, 10. [B] জেমস কুক এর প্রথম প্রশান্ত মহাসাগর যাত্রার সময়কে,

11. [A] ঊনবিংশ শতকের শেষ এবং মধ্য-বিংশ শতক সময়কালে, 12. [C] হুমবোল্ড ও রিটার এর কার্যাবলীর মধ্য দিয়ে, 13. [D] কান্ট, 14. [A] “Geographia Generalis”, 15. [A] একটি নির্দিষ্ট এলাকার জীব গোষ্ঠীর ক্রীড়া ক্ষেত্র হিসাবে বিশ্ব-প্রকৃতিকে উপস্থাপন করা, 16. [A] “ভগবৎ পুরাণ” এ, 17. [C] চারটি পর্যায়ে, 18. [C] অঞ্চল, 19. [B] দৃশ্যের পরিবর্তন, জীবজগতের পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন প্রভৃতি কিভাবে ঘটে বা কেনো ঘটে তা পর্যলোচনা, 20. [A] অতীত কালের ভৌগলিক অবস্থা ও অবস্থান, জলবায়ু , শিলা ও জীবজগতের গঠণ প্রভৃতি সম্পর্কে,

21. [A] পাটিগণিত ও ইংরাজির সাথে, 22. [B] কোঠারী কমিশনের নির্দেশে, 23. [C] National Curriculum 1999 অনুযায়ী, 24. [C] মানবীয় ভূগোল, 25. [A] কার্ল রিটার,

তুমি যদি বিশদে অধ্যায়টি পড়তে চাও তাহলে ক্লিক কারোঅধ্যায় টেক্সট বিশদে


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “MCQ Of Unit-I XI Sem-I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading