সেমিস্টার-I MCQ

MCQ Of XI Sem-I, Unit-I

MCQ Of XI Sem-I, Unit-I

পরিবর্তন হয়েছে উচ্চ মাধ্যমিক ভূগোলের সিলেবাস । নতুন সিলেবাস অনুযায়ী সমগ্র উচ্চ মাধ্যমিক ভূগোলকে চারটি সেমিস্টারে বিভক্ত করা হয়েছে, যেখানে একাদশ শ্রেণীতে দুটি এবং দ্বাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার অন্তর্ভুক্ত । একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে থাকছে MCQ প্রশ্ন । প্রথম সেমিস্টারের MCQ আলোচনা করার জন্য আমরা একাদশ ভূগোল নির্যাস : প্রথম সেমিস্টার MCQ বিভাগের সূচনা করি । এই বিভাগে MCQ Of XI Sem-I, Unit-I  নামক পোস্টে এখন আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর Physical Geography এর Unit-I এর Geography as a discipline অধ্যায় এর 25টি অতি গুরুত্বপূর্ণ MCQ সম্পর্কে । তাহলে আর অপেক্ষা না করে চলো আমরা মূল বিষয়ে প্রবেশ করি ➦

MCQ Of XI Sem-I, Unit-I


MCQ Of XI Sem-I, Unit-I

⇦ পূর্ববর্তী প্রশ্নোত্তর

26. ভূগোল স্বতন্ত্রভাবে প্রথম প্রধান শাখা লাভ করে –
[A] এরাটোস্থেনিসের কার্যাবলীর মাধ্যমে [B] হুমবোল্ডের কার্যাবলীর মাধ্যমে
[C] রিটারের কার্যাবলীর মাধ্যমে [D] হেরোডোটাসের কার্যাবলীর মাধ্যমে

27. “কসমস” গ্রন্থটি কয়টি খন্ডে বিভক্ত ?
[A] দুটি খন্ডে [B] তিনটি খন্ডে
[C] চারটি খন্ডে [D] পাঁচটি খন্ডে

28. প্রাকৃতিক ভূগোলের জনক বলা হয় –
[A] এরাটোস্থেনিসকে [B] হুমবোল্ডকে
[C] রিটারকে [D] হেরোডোটাসকে

29. ভূগোল বিষয়টি দুটি প্রধান ক্ষেত্রে বিভক্ত হয়ে পড়ে –
[A] অষ্টাদশ শতকের পূর্বে [B] ঊনবিংশ শতকের পূর্বে
[C] বিংশ শতকের পূর্বে [D] ভূগোলের জন্মলগ্ন থেকে

30. “Technical Geography” নামক ভূগোলের নবীনতম শাখার সাথে যুক্ত নামটি হলঃ
[A] হাক্সলে [B] রাটজেল
[C] রিটার [D] হাইডু

31. বর্তমানে ভূগোলের প্রধান শাখার সংখ্যা –
[A] দুটি [B] তিনটি
[C] চারটি [D] পাঁচটি

32. “Physiography” শব্দটির প্রচলন করেন-
[A] হাক্সলে [B] রাটজেল
[C] রিটার [D] হাইডু

33. সালা (Maria Sala) 2009 সালে ভূগোলের আলোচনা বিষয়টিকে কয়টি প্রধান অংশে বিভক্ত করেন ?
[A] দুটি [B] তিনটি
[C] চারটি [D] পাঁচটি

34. “ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সঠিক, সুবিন্যস্ত ও যুক্তিসঙ্গত বর্ণনা এবং ব্যখ্যা সরবরাহ করাই প্রাকৃতিক ভূগোলের কাজ” – বক্তা হলেনঃ
[A] কার্ল রিটার [B] রাটজেল
[C] হাক্সলে [D] হার্টশোর্ন

35. নিম্নের কোনটি প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত নয় ?
[A] মহাকাশে সংঘটিত অপার্থিব ঘটনাবলীর আলোচনা
[B] বিভিন্ন ধরনের ভূপৃষ্ঠস্থ শক্তির কার্যাবলী
[C] বহুবিধ ক্ষেত্রে ব্যবহৃত সূত্র, তত্ত্ব, মডেল নির্মাণ ইত্যাদির জন্য গণিত বিষয়ের সাহয্য
[D] মানবীয় বাসস্থানের বৈচিত্র্য

36. এই শাখায় একাধারে পৃথিবীর অন্তর্জাত ও বহির্জাত শক্তিগুলোর কার্যবিধি আলোচনা করা হয়, এখানে ভূগোলের যে শাখার কথা বলা হয়েছে সেটি হলঃ
[A] গাণিতিক ভূগোল [B] জৈবভূগোল
[C] ভূতত্ত্ব [D] ভূমিরূপবিদ্যা

37. ভূমিরূপবিদ্যা শাখাটি বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখার সাথে ওতপ্রোতভাবে জড়িত, শাখাটি হলঃ
[A] ম্যাথ [B] জিওলজি
[C] জিওগ্রাফি [D] জিওডাইনামিক

♦️ইবুক : উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস : একাদশ, প্রথম সেমিস্টার

♦️ইবুক : উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস : একাদশ, দ্বিতীয় সেমিস্টার)

38. নিম্নের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প নির্বাচন করুনঃ
বিবৃতি : i. সমুদ্র বিজ্ঞানের ভিত্তিতে জলবায়ু বিদ্যা শাখাটির বিকাশ হয়েছে ।
বিবৃতি : ii. মৃত্তিকা-জলবায়ু-স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক সমন্ধে অধ্যয়ন করা হয় জীব ভূগোলে ।
বিবৃতি : iii. ভূত্বকে সংঘটিত সমস্ত ঘটনাবলী অন্তর্ভুক্ত হয়েছে ভূমিরূপবিদ্যায় ।
[A] শুধুমাত্র বিবৃতি : i. সঠিক [B] শুধুমাত্র বিবৃতি : ii. সঠিক
[C] শুধুমাত্র বিবৃতি : ii. ভুল [D] শুধুমাত্র বিবৃতি : iii. ভুল

39. নিম্নের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প নির্বাচন করুনঃ
বিবৃতি : i. সমুদ্র কেন্দ্রিক বিভিন্ন প্রাকৃতিক ঘটনাবলী ইত্যাদি সমন্ধে আলোচনা করা হয় জল বিদ্যায় ।
বিবৃতি : ii. বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের সাথে সম্পর্কিত সমস্তপ্রকার পার্থিব ঘটনাবলী সমন্ধে আলোচনা করা হয় জল বিদ্যায় ।
বিবৃতি : iii. মৃত্তিকা-জলবায়ু-স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক সমন্ধে আলোচনা করা হয় জলবায়ু বিদ্যায় ।
[A] শুধুমাত্র বিবৃতি : i. সঠিক [B] শুধুমাত্র বিবৃতি : ii. সঠিক
[C] শুধুমাত্র বিবৃতি : ii. ভুল [D] শুধুমাত্র বিবৃতি : iii. ভুল

40. পৃথিবী পৃষ্ঠে সংঘটিত বিভিন্ন প্রাকৃতিক ঘটনাবলীর ব্যখ্যার ক্ষেত্রে ভূগোলের যে শাখা ব্যবহার করা হয় সেটি হলঃ
[A] গাণিতিক ভূগোল [B] ব্যবহারিক ভূগোল
[C] ভূমিরূপবিদ্যা [D] ভূতত্ত্ব

41. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করুনঃ
স্তম্ভ-I স্তম্ভ-II
i. ভগবৎ পুরান a. ভূগোল শব্দের অনুসন্ধান
ii. কার্ল রিটার b. নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ভূগোলের অধ্যয়ন আরম্ভ হয়
iii. বার্লিন বিশ্ববিদ্যালয় c. আধুনিক শাস্ত্রীয় ভূগোলের সূচনা হয়
iv. প্রাচীন গ্রিস d. ঈশ্বরবাদ

বিকল্প সমূহ :
[A] i./d.; ii./c.; iii./b.; iv./a.
[B] i./b.; ii./c.; iii./d.; iv./a.
[C] i./a.; ii./d.; iii./c.; iv./b.
[D] i./c.; ii./b.; iii./a.; iv./d.

42. সঠিক জোড়টি চিহ্নিত করুনঃ
[A] জার্মান ভৌগোলিক : জুনে [B] অস্ট্রিয়ান ভূগোলবিদ : মার্কেটর
[C] মার্কিন ভূগোলবিদ : পিটার হ্যাগেট [D] ব্রিটিশ ভূগোলবিদ : রিচার্ড হার্টশোর্ণে

43. ভুল জোড়টি চিহ্নিত করুনঃ
[A] “Geographia Generalis” : ডাচ ভূগোলবিদ ভ্যারেনিয়াস
[B] “Gea” : জার্মান ভৌগোলিক জুনে
[C] “Cosmos” : জার্মান ভূগোলবিদ রিটার
[D] “Anthropogeographie” : জার্মান ভূগোলবিদ রাটজেল

44. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করুনঃ
স্তম্ভ-I স্তম্ভ-II
i. মাদ্রাস ইউনিভর্সিটি : a. “Education And National Development”
ii. National Curriculum-1986 : b. Indian Geographical Society
iii. অধ্যাপক হল্টজ্ c. ভারতীয় শিক্ষা ব্যবস্থায় আঞ্চলিক এবং অর্থনৈতিক ভূগোলের আলোচনা আরম্ভ করে
iv. কোঠারী কমিশন d. ভূগোল শিক্ষার লক্ষ্যকে বাস্তবিক লক্ষ্য ও সামাজিক লক্ষ্য হিসাবে বিভক্তিকরণ

বিকল্প সমূহ :
[A] i./d.; ii./c.; iii./b.; iv./a.
[B] i./c.; ii./b.; iii./d.; iv./a.
[C] i./a.; ii./c.; iii./d.; iv./b.
[D] i./b.; ii./c.; iii./d.; iv./a.

45. বিবৃতি ও কারণের স্বাপেক্ষে সঠিক বিকল্পটি চিহ্নিত করুনঃ
বিবৃতি (A) : শিক্ষার্থীর মানসিক চেতনার বিকাশে ভূগোল এক অত্যাবশ্যকীয় বিষয় ।
কারণ (R) : ভূগোল প্রাকৃতিক, আর্থ-সামাজিক, রাজনৈতিক প্রভৃতি বিভিন্ন ধরনের পরিবেশ ও মনুষ্য জীবনে তার প্রভাব সমন্ধে আলোচনা করে ।
বিকল্প :
[A] বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যা নয় ।
[B] বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সঠিক কিন্তু কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যা নয় ।
[C] বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) সঠিক ।
[D] বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সঠিক আবার কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যাও ।

46. সঠিক শব্দবন্ধ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করুনঃ
i. ভূগোল বিজ্ঞানের _______
ii. ভূগোল শিক্ষার মুল লক্ষ্য _________
iii. প্রাকৃতিক ভূগোল পাঠের মধ্য দিয়ে জানা যায় _______
iv. ভূগোলের একটি বিষয়বস্তু _______
বিকল্প :
[A] আঁতুড় ঘর, মানসিক চেতনার উন্মেষ ঘটানো, সময়ের ধারণা, মহাবিশ্ব সম্পর্কে সম্যক ধারণা
[B] আঁতুড় ঘর, মহাবিশ্ব সম্পর্কে সম্যক ধারণা, সময়ের ধারণা, মানসিক চেতনার উন্মেষ ঘটানো
[C] আঁতুড় ঘর, মানসিক চেতনার উন্মেষ ঘটানো, মহাবিশ্ব সম্পর্কে সম্যক ধারণা, সময়ের ধারণা
[D] আঁতুড় ঘর, সময়ের ধারণা, মহাবিশ্ব সম্পর্কে সম্যক ধারণা, মানসিক চেতনার উন্মেষ ঘটানো

47. নিম্নের কোনটি সঠিক নয় ?
[A] ভারতীয় ভূগোলের বিকাশ পর্যায়কে চারটি পর্যায়ে ভাগ করা যায়
[B] 1964 সালে 8+3 শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের পর তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সমাজ বিজ্ঞানের উপাদান হিসাবে ভূগোলের পঠনপাঠন আরম্ভ হয় ।
[C] 1941 সালে এস.পি. চ্যাটার্জী দ্বারা কলকাতায় ভূগোলের অধ্যায়ন আরম্ভ হয় ।
[D] চল্লিশের দশকে জেড. আর. খাঁ দ্বারা আলিগড়ে ভূগোলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ।

48. National Curriculum 1999 এ ভূগোল বিষয়ের ক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হয়, নিম্নের কোনটি এর অন্তর্ভুক্ত নয় ?
[A] সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় হিসাবে ভূগোল অধ্যয়নকে বাধ্যতামূলক হিসাবে উল্লেখ করা ।
[B] সামাজিক বিজ্ঞানের আলোচনা পদ্ধতি Disciplinary Approaches থেকে Thematically Integrated Approach পদ্ধতিতে পরিবর্তিত করা ।
[C] আঞ্চলিক এবং বিশ্ব ভূগোলের ক্ষেত্রে বর্ণনামূলক আলোচনার পরিবর্তে অনুসন্ধানমূলক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটানো ।
[D] ভূগোলকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করতে বৃত্তিমূলক বিষয় হিসাবে উপস্থাপন করা ।

49. প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়বস্তু হিসাবে নিম্নের কোন জোড়টি সঠিক নয় ?
[A] জীবমণ্ডল : জৈব-ভূরাসায়নিক চক্র
[B] পৃথিবী : বায়ুমণ্ডলের সংরচনা
[C] শিলামন্ডল : খনিজ
[D] বায়ুমণ্ডল : জল চক্র

50. বিবৃতি ও কারণের স্বাপেক্ষে সঠিক বিকল্পটি চিহ্নিত করুনঃ
বিবৃতি (A) : প্রাকৃতিক প্রপঞ্চসমূহের স্থানিক ও কালিক বিশ্লেষণ হল প্রাকৃতিক ভূগোল ।
কারণ (R) : প্রাকৃতিক ভূগোলের পরিধি বিশ্লেষণ করে এর বিষয়বস্তু সমন্ধে ধারণা করা যায় ।
বিকল্প :
[A] বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যা নয় ।
[B] বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সঠিক কিন্তু কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যা নয় ।
[C] বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) সঠিক ।
[D] বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সঠিক আবার কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যাও ।

উত্তর মালা


26. [B] হুমবোল্ডের কার্যাবলীর মাধ্যমে, 27. [D] পাঁচটি খন্ডে, 28. [B] হুমবোল্ডকে, 29. [C] বিংশ শতকের পূর্বে, 30. [D] হাইডু,
31. [B] তিনটি, 32. [A] হাক্সলে, 33. [C] চারটি, 34. [D] হার্টশোর্ন, 35. [D] মানবীয় বাসস্থানের বৈচিত্র্য, 36. [D] ভূমিরূপবিদ্যা, 37. [B] জিওলজি, 38. [C] শুধুমাত্র বিবৃতি : ii. ভুল, 39. [A] শুধুমাত্র বিবৃতি : i. সঠিক, 40. [A] গাণিতিক ভূগোল,
41. [C] i./a.; ii./d.; iii./c.; iv./b., 42. [A] জার্মান ভৌগোলিক : জুনে, 43. [C] “Cosmos” : জার্মান ভূগোলবিদ রিটার, 44. [D] i./b.; ii./c.; iii./d.; iv./a., 45. [D] বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সঠিক আবার কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যাও ।, 46. [D] আঁতুড় ঘর, সময়ের ধারণা, মহাবিশ্ব সম্পর্কে সম্যক ধারণা, মানসিক চেতনার উন্মেষ ঘটানো, 47. [B] 1964 সালে 8+3 শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের পর তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সমাজ বিজ্ঞানের উপাদান হিসাবে ভূগোলের পঠনপাঠন আরম্ভ হয় ।, 48. [A] সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় হিসাবে ভূগোল অধ্যয়নকে বাধ্যতামূলক হিসাবে উল্লেখ করা ।, 49. [D] বায়ুমণ্ডল : জল চক্র, 50. [B] বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সঠিক কিন্তু কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যা নয় ।,

তুমি যদি বিশদে অধ্যায়টি পড়তে চাও তাহলে ক্লিক কারো অধ্যায় টেক্সট বিশদে


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “MCQ Of XI Sem-I, Unit-I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading