Competitive Miscellaneous Info.

Noble Prize & Laureates Detail Explanations


Noble Prize & Laureates Detail Explanations

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় Static GK এবং Current Affairs এর ক্ষেত্রে নোবেল পুরস্কার থেকে প্রশ্ন এসেই থাকে । নোবেল পুরস্কারের ইতিহাস, কে, কখন, কোন বিষয়ে নোবেল জয় করেছেন ইত্যাদি বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন করা হয় । টপিকটি সম্পর্কে বিশদ ধারণা থাকলে এইসমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যায় । তাই  Noble Prize & Laureates Detail Explanations নামক পোস্টে নোবেল পুরস্কার সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য উপস্থিত করলাম । এই অংশ থেকে প্রায়শই দু’ – একটি প্রশ্ন এসেই থাকে ।  নিয়মিত আপডেট থাকতে আমাদের সঙ্গে থেকে প্রস্তুতি চালিয়ে যাও ।


Subject : General Knowledge 

Join : Our Telegram Channel

Topic : Nobel Prize (নোবেল পুরস্কার)

⟽ Previous Topic : সাধরণ জ্ঞান : মহাবিশ্ব

 [নোবেল পুরস্কার ও বিজয়ীদের বিস্তারিত ব্যাখ্যা]

প্রাক কথন : বিশ্ব পুরস্কারের ডালিতে একটি প্রথম সারির পুরস্কার হল নোবেল পুরস্কার । এই পুরস্কারের সূচনা হয় 1901 সালে । সুইডিশ রসায়নবিদ তথা প্রকৌশলী তথা ডিনামাইট এর আবিষ্কারক আলফ্রেড নোবেল (Alfred Bernhard Nobel) দ্বারা 1895 সালের 27 শে নভেম্বর স্বাক্ষরিত তার উইল অনুযায়ী এই পুরস্কার প্রদান করা হয় বলে তার নামানুসারেই পুরস্কারটির নামকরণ করা হয় “নোবেল পুরস্কার” নামে । আলফ্রেড নোবেল তার গবেষণার ফল হিসাবে ডিনামাইট আবিষ্কার করেন । তিনি তার আবিষ্কার 1867 সালে গ্রেট বৃটেনে এবং 1868 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পেটেন্ট করান । তার এই আবিষ্কার অচিরেই তাকে খ্যাতির শিখরে পৌঁছায় এবং বিশাল সম্পত্তির মালিকে উত্তরিত করে । বিভিন্ন ক্ষেত্রে বিস্ফোরণের কাজে ডিনামাইট ব্যবহার হতে থাকে এবং এর ক্ষমতা দেখে বিশ্ববাসী আতঙ্কিত হয় । 1888 সালে আলফ্রেড নোবেলের ভাই Ludwig Nobel এর মৃত্যুর পর সেই খবর প্রকাশের সময় একটি ফরাসি সংবাদপত্রে “The Merchant of Death is dead.” শিরোনামে আলফ্রেড এর স্কেচ প্রকাশিত হয় । 55 বছর বয়স্ক আলফ্রেড খবরের গুরুত্ব অনুযায়ী বুঝতে পারেন যে তার ডিনামাইট আবিষ্কারের জন্য ভবিষ্যতে তাকে হয়তোবা এভাবেই বিশ্ববাসী মনে রাখবে । তার এই আশংকা থেকে তিনি মৃত্যুর ঠিক আগে তার উইলে তার অর্জিত সম্পত্তির 94% (31 মিলিয়ন সুইডিশ ক্রোনোর) দান করে সেই অর্থের মাধ্যমে “নোবেল পুরস্কার” নামক পুরস্কার প্রদানের ইচ্ছা প্রকাশ করেন । 1895 সালের 10 ই ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্য হয় এবং তার মৃত্যুর পর সুইডিশ রসায়ন বিজ্ঞানী Ragnar Sohlman ও Rudolf Lilljequist এর সহায়তায় 1900 সালের 29 শে জুন Nobel Foundation স্থাপিত হয় । এই ফাউন্ডেশন নোবেল শান্তি পুরস্কার, সাহিত্য নোবেল পুরস্কার, এবং বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও ঔষুধী (Medicine) ক্ষেত্রে পাঁচটি নোবেল পুরস্কারের সূচনা করে । পরের বছর অর্থাৎ 1901 সালে প্রথমবার নোবেল পুরস্কার প্রদান করা হয় এবং তা আলফ্রেড নোবেলের মৃত্যুর দিনে অর্থাৎ 10 ই ডিসেম্বর । 1969 সাল থেকে অর্থনৈতিক বিজ্ঞান বিষয়ে নোবেল পুরস্কারে প্রচলন হয় । শান্তি পুরস্কার ছাড়া সব বিভাগে নোবেল পুরস্কার প্রদান করে থাকে সুইডেন, এবং শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে থাকে নরওয়ে

➣ পড়ুন : আপার প্রাইমারী টেট : বাংলা প্যাডাগোজি

🔘 নোবেল পুরস্কারের বিতরণ : 1901 থেকে 2025 পর্যন্ত এই 125 বছরে 6 টি বিভাগে মোট 990 জন ব্যক্তি ও 28 টি সংস্থা সহ মোট 1026 জনকে 633 টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে । 990 জন ব্যক্তির মধ্যে আবার 67 জন মহিলা এবং 897 জন পুরুষ অন্তর্ভুক্ত । নোবেল পুরস্কারের 6 টি বিভাগের মধ্যে পদার্থবিদ্যায় 119টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে মোট 230 জনকে । রসায়নবিদ্যায় 117টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে মোট 200 জনকে । চিকিৎসাবিজ্ঞানে 116টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে মোট 232 জনকে । সাহিত্যে 118 টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে মোট 122 জনকে । শান্তিতে 107 টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে মোট 112 জন ব্যক্তি ও 28 টি সংস্থাকে । 28 টি সংস্থাকে মোট 29 বার শান্তি নোবেল প্রদান করা হয়, এরমধ্যে একটি সংস্থাকে দুবার এবং একটি সংস্থাকে তিনবার নোবেল প্রদান করা হয় । অর্থনৈতিক বিজ্ঞানে 57 টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে মোট 99 জনকে । বিভিন্ন বিভাগে মোট 49 বার নোবেল পুরস্কার প্রদান করা হয়নি ।
নোবেল পুরস্কার প্রাপকদের 66 মিঃমিঃ ব্যাস ও 5.2-2.4 মিঃমিঃ পুরু গড়ে 175 গ্রাম ওজনের সোনার পদক, অনন্য কারুকার্য সমৃদ্ধ একটি মানপত্র এবং প্রত্যেক বিভাগের জন্য ভারতীয় মুদ্রার 6,09,62,357 টাকা প্রদান করা হয় । এই টাকা ঐ ক্ষেত্রে বিজয়ীদের ভাগ করে দেওয়া হয় । পদকে আলফ্রেড নোবেলের ছবি ও নাম খোদিত থাকে ।

WB SSC Group C&D এর সিলেবাস অনুযায়ী প্রতিটি টপিকের উপর ডিটেলস আলোচনাভিত্তিক স্টাডি ম্যাটেরিয়ালস পেতে যোগাযোগ করুনঃ 8640890159 এ 

অথবা ক্লিক করুনঃ 

➣ Group-D Study Materials

➣ Group-C Study Materials

Noble Prize & Laureates Detail Explanations

🔘 নোবেল প্রাপক ও আকর্ষণীয় তথ্য : i) প্রথম নোবেল প্রাপক মহিলা হলেনঃ পোল্যান্ড-প্যারিসের পদার্থবিজ্ঞানী ম্যারি কুরি (Marie Sklodowska Curie) যিনি 1903 সালে যুগ্মভাবে প্রথম এই পুরস্কার অর্জন করেন ।

ii) ম্যারি কুরি আবার প্রথম মহিলা হিসাবে দুটি নোবেলের অধিকারীও ছিলেন । তিনি প্রথমবার 1903 সালে পদার্থ বিজ্ঞানে যুগ্মভাবে এবং দ্বিতীয়বার 1911 সালে রসায়ন বিজ্ঞানে এককভাবে নোবেল অর্জন করেন ।

iii) বর্তমান সময়কাল পর্যন্ত সর্বাধিক বয়সে নোবেল বিজয়ী হলেনঃ মার্কিন বংশোদ্ভূত জার্মান রসায়নবিদ গুডেনাফ (John B. Goodenough), তিনি 97 বছর বয়সে 2019 সালে রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন ।

iv) বর্তমান সময়কাল পর্যন্ত কনিষ্ঠতম হিসাবে নোবেল বিজয়ী হলেনঃ পাকিস্তানের নাগরিক মালালা (Malala Yousafzai), তিনি 2014 সালে ভারতীয় নাগরিক কৈলাস সত্যার্থীর সাথে যুগ্মভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন।

v) এখনো পর্যন্ত দুবার করে নোবেল অর্জন করেন তিনজন পুরুষ এবং একজন নারী । এছাড়া সংস্থা হিসাবে দুটি ও তিনটি নোবেল অর্জন করে একটি করে সংস্থা ।

vi) প্রথম পুরুষ হিসাবে দুটি নোবেল অর্জন করেন মার্কিন বিজ্ঞানী পাওলিং (Linus Carl Pauling) । তিনি প্রথমবার 1954 সালে রসায়ন বিদ্যায় এবং দ্বিতীয়বার 1962 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন । নোবেলের ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসাবে তিনি দুটি পুরস্কার এককভাবে অর্জন করেন ।

vii) দ্বিতীয় পুরুষ হিসাবে দুটি নোবেল অর্জন করেন মার্কিন প্রকৌশলী তথা পদার্থবিদ বার্ডেন (John Bardeen), তিনি প্রথমবার 1956 সালে এবং দ্বিতীয়বার 1972 সালে পদার্থবিদ্যায় যুগ্মভাবে নোবেল জয় করেন ।
viii) তৃতীয় পুরুষ হিসাবে দুটি নোবেল অর্জন করেন ব্রিটিশ জৈবরসায়নবিদ স্যাঞ্জার (Frederick Sanger), তিনি প্রথমবার 1958 সালে এবং দ্বিতীয়বার 1980 সালে রসায়ন বিদ্যায় যুগ্মভাবে নোবেল জয় করেন।

ix) কোন সংস্থা হিসাবে এখনো পর্যন্ত সর্বাধিক তিনবার নোবেল পুরস্কারে সম্মানিত হয় International Committee of the Red Cross (ICRC) নামক সংস্থা । সংস্থাটি 1917, 1944 ও 1963 সালে শান্তি নোবেল অর্জন করে ।

x) দ্বিতীয় সংস্থা হিসাবে দুবার নোবেল সম্মানে সম্মানিত হয় United Nations High Commissioner for Refugees (UNHCR) দপ্তর । এই দপ্তরটি প্রথমবার 1954 সালে এবং দ্বিতীয়বার 1981 সালে শান্তি নোবেল অর্জন করে ।

xi) মরণোত্তর নোবেল পুরস্কার পেয়েছেন মাত্র 2 জন ব্যক্তি, এরা হলেনঃ প্রথম জন, সুইডেনের সাহিত্যিক কার্লফেল্ড (Erik Axel Karlfeldt), যিনি তার “The poetry of Erik Axel Karlfeldt” এর জন্য 1931 সালে সাহিত্য নোবেল অর্জন করেন ।
দ্বিতীয় জন UN এর Secretary General তথা সুইডেনের নাগরিক দাগ হ্যামারস্কোল্ড (Dag Hjalmar Agne Carl Hammarskjöld), যিনি 1961 সালে শান্তি নোবেল অর্জন করেন । 1974 থেকে মরণোত্তর নোবেল পুরস্কার প্রদান বন্ধ করে দেওয়া হয় ।

xiii) বিশ্বের 13 টি পরিবার একাধিকবার নোবেল পুরস্কার অর্জন করে । এর মধ্যে সর্বাধিক সফল পরিবার হলঃ ক্যুরী (Curie) পরিবার ।

xii) অর্থনীতি বিজ্ঞানে প্রদত্ত নোবেল পুরস্কার The Sveriges Riksbank Prize in Economic Sciences নামে পরিচিত ।

➣ পড়ুন : WB SSC Group C&D : Arithmetics

Noble Prize & Laureates Detail Explanations

বিভিন্ন বিষয়ে নোবেল : বর্তমান সময়ে 6 টি বিষয়ে শ্রেষ্ঠ কার্যাবলীর ভিত্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে । এই পুরস্কার কখনো এককভাবে, কখনো বা যুগ্মভাবে দুই বা তিনজনকে দেওয়া হয় । বিভিন্ন বিষয়ে প্রদেয় নোবেল পুরস্কার সমন্ধে অনুসন্ধান করলে দেখা যায় –

i) পদার্থবিদ্যায় নোবেল : পদার্থবিদ্যায় এখনো (2025) পর্যন্ত নোবেল দেওয়া হয়েছে 119 টি । মোট 230 জন ব্যক্তি ঐ ক্ষেত্র থেকে নোবেল অর্জন করেন । এদের মধ্যে 47 জন একক ভাবে নোবেল অর্জন করেন । 33টি নোবেল দুজন করে ব্যক্তি কে এবং 39 টি নোবেল তিনজন ব্যক্তিকে যুগ্মভাবে দেওয়া হয়েছে ।

💠 পদার্থবিদ্যা থেকে পাঁচজন মহিলা নোবেল অর্জন করেন, এর হলেনঃ ম্যারি ক্যুরী (1903), মারিয়া গোয়েপ্পের্ট মেয়ের (1963), ডোণ্ণা স্ট্রিকল্যান্ড (2018), আন্দ্রে ঘেজ (2020) ও অ্যানে এল’হুইলিয়ার (2023)।

💠 পদার্থ বিদ্যা থেকে একমাত্র ব্যক্তি হিসাবে দুবার নোবেল অর্জন করেন John Bardeen, যিনি 1956 ও 1972 সালে এই পুরস্কার অর্জন করেন ।

💠 একমাত্র যুগল হিসাবে পদার্থবিদ্যা থেকে নোবেল অর্জন করেন Marie Curie ও Pierre Curie 1903 সালে ।

💠 পদার্থবিদ্যায় নোবেল জয়ী পিতাপুত্র হলেনঃ 1915 সালে একত্রে নোবেল জয়ী William Bragg ও Lawrence Bragg; 1922 সালে নোবেল জয়ী Niels Bohr ও 1975 সালে নোবেল জয়ী তার পুত্র Aage N. Bohr; 1924 সালে নোবেল জয়ী Manne Siegbahn ও 1981 সালে নোবেল জয়ী তার পুত্র Kai M. Siegbahn; 1906 সালে নোবেল জয়ী J. J. Thomson ও 1937 সালে নোবেল জয়ী তার পুত্র George Paget Thomson প্রমূখ ।

💠 পদার্থবিদ্যায় নোবেল জয়ী কনিষ্ঠতম ব্যক্তি হলেন William Lawrence Bragg যিনি 25 বছর বয়সে 1915 সালে নোবেল অর্জন করেন ।

💠 পদার্থবিদ্যায় নোবেল জয়ী বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হলেন Arthur Ashkin যিনি 96 বছর বয়সে 2018 সালে নোবেল অর্জন করেন ।

💠 পদার্থবিদ্যার ক্ষেত্রে নোবেল প্রদান করা হয়নি 1916, 1931, 1934, 1940, 1941 ও 1942 সালে অর্থাৎ মোট 6 বার ।

ii) রসায়নবিদ্যায় নোবেল : রসায়নবিদ্যায় এখনো (2025) পর্যন্ত নোবেল দেওয়া হয়েছে 117 টি । মোট 200 জন ব্যক্তি ঐ ক্ষেত্র থেকে নোবেল অর্জন করেন । এদের মধ্যে 64 জন একক ভাবে নোবেল অর্জন করেন । 24 টি নোবেল দুজন করে ব্যক্তি কে এবং 28 টি নোবেল তিনজন ব্যক্তিকে যুগ্মভাবে দেওয়া হয়েছে ।

💠 রসায়নবিদ্যায় নোবেল জয়ী কনিষ্ঠতম ব্যক্তি হলেন Frédéric Joliot যিনি 35 বছর বয়সে 1935 সালে নোবেল অর্জন করেন ।

💠 রসায়নবিদ্যায় নোবেল জয়ী বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হলেন John B. Goodenough যিনি 97 বছর বয়সে 2019 সালে নোবেল অর্জন করেন ।

💠 এখনো পর্যন্ত 8 জন মহিলা রসায়ন বিদ্যায় নোবেল অর্জন করেন, এরা হলেনঃ Marie Curie (1911), Irène Joliot-Curie (1935), Dorothy Crowfoot Hodgkin (1964), Ada Yonath (2009), Frances H. Arnold (2018), Emmanuelle Charpentier (2020), Jennifer A. Doudna (2020), Carolyn Bertozzi (2022) প্রমূখ ।
এদের মধ্যে Marie Curie ও Dorothy Crowfoot Hodgkin একক ভাবে রসায়নে নোবেল অর্জন করেন ।

💠 রসায়নবিদ্যায় দুবার নোবেল জয়ী ব্যক্তি হলেনঃ Frederick Sanger, যিনি প্রথমবার 1958 সালে এবং দ্বিতীয়বার 1980 সালে এই পুরস্কার অর্জন করেন ।

💠 এই ক্ষেত্রে নোবেল প্রদান করা হয়নি 1916, 1917, 1919, 1924, 1933, 1940, 1941, 194 সালে অর্থাৎ মোট আট বার ।

WB SSC Group C&D এর সিলেবাস অনুযায়ী প্রতিটি টপিকের উপর ডিটেলস আলোচনাভিত্তিক স্টাডি ম্যাটেরিয়ালস পেতে যোগাযোগ করুনঃ 8640890159 এ 

অথবা ক্লিক করুনঃ 

➣ Group-D Study Materials

➣ Group-C Study Materials

iii) চিকিৎসাবিজ্ঞানে নোবেল : চিকিৎসাবিজ্ঞানে এখনো (2025) পর্যন্ত নোবেল দেওয়া হয়েছে 116 টি । মোট 232 জন ব্যক্তি এই ক্ষেত্র থেকে নোবেল অর্জন করেন । এদের মধ্যে 40 জন একক ভাবে নোবেল অর্জন করেন । 36 টি নোবেল দুজন করে ব্যক্তিকে এবং 40 টি নোবেল তিনজন ব্যক্তিকে যুগ্মভাবে দেওয়া হয়েছে ।

💠 বর্তমান সময় পর্যন্ত চিকিৎসাবিজ্ঞানে মোট 14 জন মহিলা নোবেল অর্জন করেন, এরা হলেনঃ Gerty Cori (1947), Rosalyn Yalow (1977), Barbara McClintock (1983), Rita Levi-Montalcini (1986), Gertrude B. Elion (1988), Christiane Nüsslein-Volhard (1995), Linda B. Buck (2004), Françoise Barré-Sinoussi (2008), Elizabeth H. Blackburn ও Carol W. Greider (2009), May-Britt Moser (2014), Tu Youyou (2015), Katalin Karikó (2023) ও Mary E. Brunkow (2025) প্রমূখ ।
এদের মধ্যে একমাত্র Barabara McClintock একক ভাবে এই পুরস্কার অর্জন করেন ।

💠 এই বিভাগে কোন ব্যক্তি দুবার নোবেল অর্জন করতে পারেন নি এবং কোন ব্যক্তিকে মরণোত্তর নোবেল প্রদান করা হয়নি ।

💠 যুগল হিসাবে দুটি যুগল এই বিভাগে নোবেল অর্জন করেন, এদের মধ্যে প্রথম যুগল হলঃ Gerty Cori ও Carl Cori, যারা 1947 সালে এই বিভাগে নোবেল জয় করেন । দ্বিতীয় যুগল হিসাবে
May-Britt Moser ও Edvard I. Moser 2014 সালে নোবেল জয় করেন ।

💠 চিকিৎসাবিজ্ঞানে নোবেল জয়ী কনিষ্ঠতম ব্যক্তি হলেন Frederick Banting যিনি 32 বছর বয়সে 1923 সালে নোবেল অর্জন করেন ।

💠 চিকিৎসাবিজ্ঞানে নোবেল জয়ী বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হলেন Peyton Rous যিনি 87 বছর বয়সে 1966 সালে নোবেল অর্জন করেন ।

💠 এই ক্ষেত্রে নোবেল প্রদান করা হয়নি 1915, 1916, 1917, 1918, 1921, 1925, 1940, 1941, 1942

iv) সাহিত্যে নোবেল : সাহিত্যে এখনো (2025) পর্যন্ত নোবেল দেওয়া হয়েছে 118 টি । মোট 122 জন ব্যক্তি এই ক্ষেত্র থেকে নোবেল অর্জন করেন । এদের মধ্যে 114 জন একক ভাবে নোবেল অর্জন করেন । 4 টি নোবেল দুজন করে ব্যক্তিকে যুগ্মভাবে দেওয়া হয়েছে । সাহিত্যক্ষেত্রে কোন নোবেল যুগ্মভাবে তিনজন ব্যক্তিকে দেওয়া হয়নি ।

💠 সাহিত্যে মোট 18 জন মহিলা নোবেল অর্জন করেন, এরা হলেনঃ Selma Lagerlöf (1909), Grazia Deledda (1926), Sigrid Undset (1928), Pearl Buck (1938), Gabriela Mistral (1945), Nelly Sachs (1966), Nadine Gordimer (1991), Toni Morrison (1993), Wislawa Szymborska (1996), Elfriede Jelinek (2004), Doris Lessing (2007), Herta Müller (2009), Alice Munro (2013), Svetlana Alexievich (2015), Olga Tokarczuk (2018), Louise Glück (2020), Annie Ernaux (2022), Han Kang (2025) প্রমূখ ।

💠 সাহিত্যে নোবেল জয়ী কনিষ্ঠতম ব্যক্তি হলেন Rudyard Kipling যিনি 41 বছর বয়সে 1907 সালে নোবেল অর্জন করেন ।

💠 সাহিত্যে নোবেল জয়ী বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হলেন Doris Lessing যিনি 88 বছর বয়সে 2007 সালে নোবেল অর্জন করেন ।

💠 সোভিয়েত ইউনিয়নের Boris Pasternak 1958 সালে এবং Jean Paul Sartre 1964 সালে সাহিত্যে নোবেল প্রত্যাখান করেন ।

💠 1931 সালে এই বিভাগে Erik Axel Karlfeldt কে মরণোত্তর নোবেল প্রদান করা হয় ।

💠 এই ক্ষেত্রে নোবেল প্রদান করা হয়নি 1914, 1918, 1935, 1940, 1941, 1942, 1943 সালে অর্থাৎ মোট সাতবার ।

▶ সাহিত্য নোবেল প্রাপক যারা Swedish Academy এর সদস্য ছিলেন :
🔹Selma Lagerlof 1909 সালে নোবেল পুরস্কারে পুরস্কৃত হন এবং 1914 সালে সুইডিশ একাডেমির সদস্যপদ লাভ করেন ।

🔹Verner von Heidenstam 1912 থেকে 1940 পর্যন্ত সুইডিশ একাডেমির সদস্য হিসাবে কাজ করেন এবং এর মাঝেই 1916 সালে সাহিত্যে নোবেল লাভ করেন ।

🔹Erik Axel Karlfeldt 1904 থেকে 1931 পর্যন্ত সুইডিশ একাডেমির সদস্য হিসাবে কাজ করেন এবং এর মাঝেই 1931 সালে সাহিত্যে মরণোত্তর নোবেল লাভ করেন ।

🔹Par Lagerkvist 1940 থেকে 1971 পর্যন্ত সুইডিশ একাডেমির সদস্য হিসাবে কাজ করেন এবং এর মাঝেই 1951 সালে সাহিত্যে নোবেল লাভ করেন।

🔹Harry Martinson 1949 থেকে 1978 পর্যন্ত সুইডিশ একাডেমির সদস্য হিসাবে কাজ করেন এবং এর মাঝেই 1974 সালে সাহিত্যে নোবেল লাভ করেন ।

🔹Eyvind Johnson 1957 থেকে 1976 পর্যন্ত সুইডিশ একাডেমির সদস্য হিসাবে কাজ করেন এবং এর মাঝেই 1974 সালে সাহিত্যে নোবেল লাভ করেন ।

▶ নোবেল প্রাপক সাহিত্যিকদের ছদ্মনাম :
🔹Sully Prudhomme : ছদ্মনাম – René François Armand Prudhomme

🔹Anatole France : ছদ্মনাম – Jacques Anatole Thibault

🔹Wladyslaw Reymont : ছদ্মনাম – Rejment

🔹Grazia Deledda : ছদ্মনাম – Grazia Madesani, née Deledda

🔹Pearl Buck : ছদ্মনাম – Pearl Walsh, née Sydenstricker

🔹Gabriela Mistral : ছদ্মনাম – Lucila Godoy y Alcayaga

🔹Saint-John Perse : ছদ্মনাম – Alexis Léger

🔹Giorgos Seferis : ছদ্মনাম – Giorgos Seferiadis

🔹Pablo Neruda : ছদ্মনাম – Neftalí Ricardo Reyes Basoalto

🔹Odysseus Elytis : ছদ্মনাম – Odysseus Alepoudhelis

🔹Mo Yan : ছদ্মনাম – Guan Moye

v) শান্তিতে নোবেল : শান্তিতে এখনো (2025) পর্যন্ত নোবেল দেওয়া হয়েছে 106 টি । মোট 112 জন ব্যক্তি ও 28টি সংস্থা (31বার) এই ক্ষেত্র থেকে নোবেল অর্জন করেন । এদের মধ্যে 72 জন একক ভাবে নোবেল অর্জন করেন । 31 টি নোবেল দুজন করে ব্যক্তিকে এবং 3টি নোবেল তিনজন ব্যক্তিকে যুগ্মভাবে দেওয়া হয়েছে ।

💠 বর্তমান সময় পর্যন্ত মোট 20 জন মহিলা শান্তি নোবেল অর্জন করেন, এরা হলেনঃ Bertha von Suttner (1905), Jane Addams (1931), Emily Greene Balch (1946), Betty Williams (1976), Mairead Corrigan (1976), Mother Teresa (1979), Alva Myrdal (1982), Aung San Suu Kyi (1991), Rigoberta Menchu Tum (1992), Jody Williams (1997), Shirin Ebadi (2003), Wangari Maathai (2004), Ellen Johnson Sirleaf (2011), Leymah Gbowee (2011), Tawakkol Karman (2011), Malala Yousafzai (2014), Nadia Murad (2018), Maria Ressa (2021), Narges Mohammadi (2023) ও Maria Corina Machado (2025) প্রমূখ ।

💠 একমাত্র ব্যক্তি হিসাবে 1973 সালে শান্তি নোবেল প্রত্যাখান করেন ভিয়েতনামের রাজনৈতিক নেতা Le Duc Tho ।

💠 নোবেল শান্তি পুরস্কারের সময় যেসমস্ত ব্যক্তি বন্দি ছিলেন তারা হলেনঃ জার্মান সাংবাদিক Carl von Ossietzky, বার্মার রাজনীতিবিদ Aung San Suu Kyi ও চীনের মানবাধিকার আধিকারিক Liu Xiaobo প্রমূখ ।

💠একমাত্র ব্যক্তি হিসাবে 1961 সালে মরণোত্তর শান্তি নোবেল প্রদান করা হয় Dag Hammarskjöld কে ।

💠 শান্তিতে নোবেল জয়ী কনিষ্ঠতম ব্যক্তি হলেন Malala Yousafzai যিনি 17 বছর বয়সে 2014 সালে নোবেল অর্জন করেন ।

💠 শান্তিতে নোবেল জয়ী বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হলেন Joseph Rotblat যিনি 87 বছর বয়সে 1995 সালে নোবেল অর্জন করেন ।

💠 শান্তি ক্ষেত্রে নোবেল প্রদান করা হয়নি 1914, 1915, 1916, 1918, 1923, 1924, 1928, 1932, 1939, 1940, 1941, 1942, 1943, 1948, 1955, 1956, 1966, 1967, 1972 সালে অর্থাৎ মোট 19 বার।

vi) অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল : অর্থনৈতিক বিজ্ঞানে এখনো (2025) পর্যন্ত নোবেল দেওয়া হয়েছে 57 টি । মোট 99 জন ব্যক্তি ঐ ক্ষেত্র থেকে নোবেল অর্জন করেন । এদের মধ্যে 26 জন একক ভাবে নোবেল অর্জন করেন । 20 টি নোবেল দুজন করে ব্যক্তিকে এবং 11টি নোবেল তিনজন ব্যক্তিকে যুগ্মভাবে দেওয়া হয়েছে । পুরস্কার প্রদান আরম্ভের পর থেকে 2025 পর্যন্ত প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়েছে ।

💠 এখনো পর্যন্ত তিনজন মহিলা এই পুরস্কার অর্জন করেন, এরা হলেনঃ Elinor Ostrom যিনি 2009 সালে, Esther Duflo যিনি 2019 সালে এবং Claudia Goldin যিনি 2023 সালে এই বিভাগে নোবেল জয় করেন । ➣ Read in English

💠 অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল জয়ী কনিষ্ঠতম ব্যক্তি হলেন Esther Duflo যিনি 46 বছর বয়সে 2019 সালে নোবেল অর্জন করেন । ➣ Read in Hindi

💠 অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল জয়ী বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হলেন Leonid Hurwicz যিনি 90 বছর বয়সে 2007 সালে নোবেল অর্জন করেন । ➣ Next Part


WB SSC Group C&D এর সিলেবাস অনুযায়ী প্রতিটি টপিকের উপর ডিটেলস আলোচনাভিত্তিক স্টাডি ম্যাটেরিয়ালস পেতে যোগাযোগ করুনঃ 8640890159 এ 

অথবা ক্লিক করুনঃ 

➣ Group-D Study Materials

➣ Group-C Study Materials

 


2023 সালে প্রাথমিক টেট পাশের হার ছিল মাত্র 2.47%, অর্থাৎ TET পাস এখন আর সহজ নয় । এর জন্য নিয়মিত প্রতিটি বিষয় ডিটেলস পড়তে হবে আবার TET পাস করলেই চাকরি নয়, এর জন্য সর্বাধিক নম্বর তুলা একান্তই প্রয়োজনীয় । TET এ যার যতো বেশি নম্বর চাকরির দিকে সে ততটাই এগিয়ে । Upper Primary TET এর জন্য প্রস্তুত  আমাদের “Ready to Study : Study Materials” আপনার প্রস্তুতিকে মসৃণ করে তুলবে । আমাদের সাথে যুক্ত হতে ▶ ক্লিক করুনঃ


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading