Competitive Miscellaneous Info.

Noble Prize & Laureates Detail Explanations-2

Noble Prize & Laureates Detail Explanations

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় Static GK এবং Current Affairs এর ক্ষেত্রে নোবেল পুরস্কার থেকে প্রশ্ন এসেই থাকে । নোবেল পুরস্কারের ইতিহাস, কে, কখন, কোন বিষয়ে নোবেল জয় করেছেন ইত্যাদি বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন করা হয় । টপিকটি সম্পর্কে বিশদ ধারণা থাকলে এইসমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যায় । তাই  Noble Prize & Laureates Detail Explanations নামক পোস্টে নোবেল পুরস্কার সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য উপস্থিত করলাম । এই অংশ থেকে প্রায়শই দু’ – একটি প্রশ্ন এসেই থাকে ।  নিয়মিত আপডেট থাকতে আমাদের সঙ্গে থেকে প্রস্তুতি চালিয়ে যাও ।


Subject : General Knowledge 

Join : Our Telegram Channel

Topic : Noble Prize (নোবেল পুরস্কার)

⟽ Previous Part

 [2020 থেকে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম]

2025 সালে নোবেল জয়ী : 2025 সালে মোট 14 জন ব্যক্তি নোবেল পুরস্কার অর্জন করেন । এদের মধ্যে মাত্র দু’জন ব্যক্তি একক ভাবে এই পুরস্কার অর্জন করেন । 2025 সালে শান্তি ও চিকিৎসা বিদ্যায় মোট দুজন মহিলার হাতে উঠে নোবেল পুরস্কার । 2025 সালে বিভিন্ন ক্ষেত্রে নোবেল প্রাপকগণ হলেনঃ

🔹2025 সালে পদার্থ বিদ্যায় নোবেল অর্জন করেন : John Clarke, Michel H. Devoret and John M. Martinis
🔹2025 সালে রসায়ন বিদ্যায় নোবেল অর্জন করেন : Susumu Kitagawa, Richard Robson and Omar M. Yaghi
🔹2025 সালে চিকিৎসা বিদ্যায় নোবেল অর্জন করেন : Mary E. Brunkow, Fred Ramsdell and Shimon Sakaguchi
🔹2025 সালে সাহিত্যে নোবেল অর্জন করেন : László Krasznahorkai
🔹2025 সালে শান্তি নোবেল অর্জন করেন : Maria Corina Machado
🔹2025 সালে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল অর্জন করেন : Joel Mokyr, Philippe Aghion and Peter Howitt

2024 সালে নোবেল জয়ী : 2024 সালে মোট 10 জন ব্যক্তি নোবেল পুরস্কার অর্জন করেন । এদের মধ্যে মাত্র তিনজন ব্যক্তি একক ভাবে এই পুরস্কার অর্জন করেন । 2024 সালে বিভিন্ন ক্ষেত্রে নোবেল প্রাপকগণ হলেনঃ

🔹2024 সালে পদার্থ বিদ্যায় নোবেল অর্জন করেন : John J. Hopfield and Geoffrey Hinton
🔹2024 সালে রসায়ন বিদ্যায় নোবেল অর্জন করেন : David Baker
🔹2024 সালে চিকিৎসা বিদ্যায় নোবেল অর্জন করেন : Victor Ambros and Gary Ruvkun
🔹2024 সালে সাহিত্যে নোবেল অর্জন করেন : Han Kang
🔹2024 সালে শান্তি নোবেল অর্জন করেন : Nihon Hidankyo
🔹2024 সালে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল অর্জন করেন : Daron Acemoglu, Simon Johnson and James A. Robinson

2023 সালে নোবেল জয়ী : 2023 সালে মোট 11 জন ব্যক্তি নোবেল পুরস্কার অর্জন করেন । এদের মধ্যে মাত্র তিন জন ব্যক্তি একক ভাবে এই পুরস্কার অর্জন করেন । 2023 সালে বিভিন্ন ক্ষেত্রে নোবেল প্রাপকগণ হলেনঃ

🔹2023 সালে পদার্থ বিদ্যায় নোবেল অর্জন করেন : Pierre Agostini, Ferenc Krausz and Anne L’Huillier
🔹2023 সালে রসায়ন বিদ্যায় নোবেল অর্জন করেন : Moungi Bawendi, Louis Brus and Aleksey Yekimov
🔹2023 সালে চিকিৎসা বিদ্যায় নোবেল অর্জন করেন : Katalin Karikó and Drew Weissman
🔹2023 সালে সাহিত্যে নোবেল অর্জন করেন : Jon Fosse
🔹2023 সালে শান্তি নোবেল অর্জন করেন : Narges Mohammadi
🔹2023 সালে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল অর্জন করেন : Claudia Goldin

2022 সালে নোবেল জয়ী : 2022 সালে মোট 12 জন ব্যক্তি ও 2টি সংস্থা নোবেল পুরস্কার অর্জন করেন । এদের মধ্যে মাত্র দু’জন ব্যক্তি একক ভাবে এই পুরস্কার অর্জন করেন । 2022 সালে বিভিন্ন ক্ষেত্রে নোবেল প্রাপকগণ হলেনঃ

🔹2022 সালে পদার্থ বিদ্যায় নোবেল অর্জন করেন : Alain Aspect, John Clauser and Anton Zeilinger
🔹2022 সালে রসায়ন বিদ্যায় নোবেল অর্জন করেন : Carolyn Bertozzi, Morten Meldal and K. Barry Sharpless
🔹2022 সালে চিকিৎসা বিদ্যায় নোবেল অর্জন করেন : Svante Pääbo
🔹2022 সালে সাহিত্যে নোবেল অর্জন করেন : Annie Ernaux
🔹2022 সালে শান্তি নোবেল অর্জন করেন : Ales Bialiatski, Memorial and Center for Civil Liberties
🔹2022 সালে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল অর্জন করেন : Ben Bernanke, Douglas Diamond and Philip Dybvig

2021 সালে নোবেল জয়ী : 2021 সালে মোট 13 জন ব্যক্তি নোবেল পুরস্কার অর্জন করেন । এদের মধ্যে মাত্র একজন ব্যক্তি একক ভাবে এই পুরস্কার অর্জন করেন । 2021 সালে বিভিন্ন ক্ষেত্রে নোবেল প্রাপকগণ হলেনঃ
🔹2021 সালে পদার্থ বিদ্যায় নোবেল অর্জন করেন : Syukuro Manabe, Klaus Hasselmann ও Giorgio Parisi
🔹2021 সালে রসায়ন বিদ্যায় নোবেল অর্জন করেন : Benjamin List ও David MacMillan
🔹2021 সালে চিকিৎসা বিদ্যায় নোবেল অর্জন করেন : David Julius ও Ardem Patapoutian
🔹2021 সালে সাহিত্যে নোবেল অর্জন করেন : Abdulrazak Gurnah
🔹2021 সালে শান্তি নোবেল অর্জন করেন : Maria Ressa ও Dmitry Muratov
🔹2021 সালে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল অর্জন করেন : David Card, Joshua D. Angrist ও Guido W. Imbens

2020 সালে নোবেল জয়ী : 2020 সালে মোট নোবেল 11 জন ব্যক্তি ও একটি সংস্থা নোবেল পুরস্কার অর্জন করেন । ব্যক্তি হিসাবে মাত্র একজন ব্যক্তি একক ভাবে এই পুরস্কার অর্জন করেন । 2020 সালে বিভিন্ন ক্ষেত্রে নোবেল প্রাপকগণ হলেনঃ
🔹2020 সালে পদার্থ বিদ্যায় নোবেল অর্জন করেন : Roger Penrose, Reinhard Genzel ও Andrea Ghez
🔹2020 সালে রসায়ন বিদ্যায় নোবেল অর্জন করেন : Emmanuelle Charpentier ও Jennifer A. Doudna
🔹2020 সালে চিকিৎসা বিদ্যায় নোবেল অর্জন করেন : Harvey J. Alter, Michael Houghton ও Charles M. Rice
🔹2020 সালে সাহিত্যে নোবেল অর্জন করেন : Louise Glück
🔹2020 সালে শান্তি নোবেল অর্জন করেন : World Food Programme (WFP) নামক সংস্থা ।
🔹2020 সালে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল অর্জন করেন : Paul R. Milgrom ও Robert B. Wilson

WB SSC Group C&D এর সিলেবাস অনুযায়ী প্রতিটি টপিকের উপর ডিটেলস আলোচনাভিত্তিক স্টাডি ম্যাটেরিয়ালস পেতে যোগাযোগ করুনঃ 8640890159 এ 

অথবা ক্লিক করুনঃ 

➣ Group-D Study Materials

➣ Group-C Study Materials

🔘 ভারতে নোবেল : দাপ্তরিকভাবে, এখনো পর্যন্ত দেশ হিসাবে ভারত নোবেল অর্জন করে 9 টি । ভারতে প্রথম নোবেল আসে 1913 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথের হাত দিয়ে সাহিত্য ক্ষেত্র থেকে এবং শেষ নোবেল আসে 2019 সালে ভারতীয় অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জির মাধ্যমে অর্থনৈতিক বিজ্ঞান থেকে । ভারতে নোবেল পুরস্কারের আগমন ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় দুটি নোবেল আসে বৃটিশ ভারতে এবং সাতটি নোবেল আসে প্রজাতান্ত্রিক ভারতে অর্থাৎ স্বাধীনতার পর । ভারতীয় কৃতিদের অর্জিত নোবেলের মধ্যে একটি সাহিত্য নোবেল, দুটি করে পদার্থ বিদ্যা, শান্তি ও অর্থনৈতিক বিজ্ঞান থেকে নোবেল এবং একটি করে চিকিৎসাবিজ্ঞান ও রসায়ন বিদ্যা থেকে এসেছে । সালানুক্রমিক ভাবে দেখলে ভারত নোবেল জয় করে 1913, 1930, 1968, 1979, 1983, 1998, 2009, 2014 ও 2019 সালে ।

Upper Primary TET এর জন্য প্রস্তুত  আমাদের “Ready to Study : Study Materials” আপনার প্রস্তুতিকে মসৃণ করে তুলবে । আমাদের সাথে যুক্ত হতে ▶ ক্লিক করুনঃ

🔹1913 সালে ভারতে প্রথম নোবেল আসে বিশ্বকবি রবীন্দ্রনাথের হাত দিয়ে সাহিত্য ক্ষেত্র থেকে । কবিগুরু তার “গীতাঞ্জলী” নামক কাব্য গ্রন্থের জন্য এই পুরস্কার অর্জন করেন । 2004 সালে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে সুরক্ষা গৃহ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে যায়, যা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি ।

🔹1930 সালে ভরতে দ্বিতীয় নোবেল আসে ভারতীয় পদার্থ বিজ্ঞানী তথা ভারতের প্রথম জাতীয় অধ্যাপক চন্দ্রশেখর ভেঙ্কট রমনের হাত ধরে । চন্দ্রশেখর 1928 সালের 28 শে ফেব্রুয়ারি আবিষ্কৃত তার “The Raman Effect” এর স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার অর্জন করেন, যা এশিয়াবাসী হিসাবে এবং অশ্বেতাঙ্গ হিসাবে বিজ্ঞানের কোন শাখায় অর্জিত প্রথম নোবেল পুরস্কার হিসাবে বিবেচিত হয় । বর্তমানে 28 শে ফেব্রুয়ারি দিনটিকে ভারতে National Science Day হিসাবে পালন করা হয় । 1954 সালে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল রাজাগোপালাচারী ও ভারতীয় দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণনের সাথে চন্দ্রশেখর ভেঙ্কট রমন ভারতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান “ভারত রত্ন” অর্জন করেন ।

🔹1968 সালে ভরতে তৃতীয় নোবেল আসে ভারতীয় বিজ্ঞানী ডঃ হর গোবিন্দ খোরানার মাধ্যমে । ডঃ খোরানা তার গবেষণা ক্ষেত্র Molecular Biology তে আমিনো এসিডের কোডন এর সিকুয়েন্স বের করার সহজ পদ্ধতির আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ Robert W. Holley ও Marshall W. Nirenberg এর সাথে যুগ্মভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল অর্জন করেন ।

🔹1979 সালে ভরতে চতুর্থ নোবেল আসে মেসিডোনিয়ান বংশোদ্ভূত ভারতীয় সমাজসেবীকা মাদার টেরেজা (Mother Mary Teresa Bojaxhiu) এর মাধ্যমে । মাদার টেরেজা জীবন ব্যাপী দুঃস্থ ও অসুস্থদের সেবা শুশ্রুষার স্বীকৃতি স্বরূপ নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন ।

🔹1983 সালে ভরতে পঞ্চম নোবেল আসে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশপদার্থ বিজ্ঞানী সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর এর মাধ্যমে । তিনি “নক্ষত্রদের গঠন ও বিকাশে ভৌতিক প্রক্রিয়া গুরুত্ব” নিয়ে গবেষণার জন্য অপর বিজ্ঞানী William A. Fowler এর সাথে নোবেল পুরস্কার লাভ করেন ।

🔹1998 সালে ভারতে ষষ্ঠ নোবেল আসে ভারতীয় তথা বাঙালী অর্থনীতিবিদ অমর্ত্য কুমার সেন এর হাত ধরে । অমর্ত্য সেন কল্যাণমূলক অর্থনীতির গবেষণার স্বীকৃতি স্বরূপ অর্থনীতি বিজ্ঞানে নোবেল পুরস্কার জয় করেন । 1999 সালে ভারত সরকার তাকে ভারত রত্ন দ্বারা সম্মানিত করে ।

🔹2009 সালে ভরতে সপ্তম নোবেলটি আসে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ও আমেরিকান গাঠনিক জীববিজ্ঞানী ভেঙ্কটরামন রামকৃষ্ণন এর মাধ্যমে । “জীব দেহে রাইবোজোমের গঠন ও কার্যাবলী” সংক্রান্ত গবেষণার স্বীকৃতি স্বরূপ রামকৃষ্ণন Thomas A. Steitz ও Ada E. Yonath এর সাথে যুগ্মভাবে রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন ।

🔹2014 সালে ভরতে অষ্টম নোবেলটি আসে ভারতীয় সমাজ সংস্কারক কৈলাস সত্যার্থীর মাধ্যমে । কৈলাস সত্যার্থী ভারতে “শিশু শ্রমের বিরুদ্ধে এবং সর্বজনীন শিশু শিক্ষার অধিকারের স্বাপেক্ষে জনমত গঠন” এর স্বীকৃতি স্বরূপ পাকিস্তানের নাগরিক মালালা ইউসুফযাই এর সাথে যুগ্মভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন । 2017 সালে এই নোবেল চুরি হয় ।

🔹2019 সালে ভরতে নবম নোবেলটি আসে ভারতীয় বংশোদ্ভূত বর্তমান মার্কিন নাগরিক তথা বাঙালী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি এর মাধ্যমে । অভিজিৎ ব্যানার্জি অর্থনৈতিক ক্ষেত্রে “lleviating Global Poverty” এর উপর কার্যাবলীর স্বীকৃতি স্বরূপ তার সহধর্মিণী Esther Duflo অপর অর্থনীতিবিদ Michael Kremer এর সাথে যুগ্মভাবে অর্থনীতির নোবেল বা The Sveriges Riksbank Prize in Economic Sciences পুরস্কার অর্জন করেন ।

উপরোক্ত 9 জন ছাড়াও ভারতে জন্মগ্রহণকারী তিনজন বিদেশি নাগরিক নোবেল পুরস্কারে পুরস্কৃত হন, এরা হলেনঃ 1902 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয়ী ব্রিটিশ বিজ্ঞানী রোনাল্ড রস, 1907 সালে সাহিত্যে নোবেল জয়ী ব্রিটিশ সাহিত্যিক রুডইয়ার্ড কিপলিং এবং 1989 সালে শান্তিতে নোবেল জয়ী তিব্বতী সন্যাসী তথা চতুর্দশ দলাই লামা বা গিলওয়া রিনপোচে


2023 সালে প্রাথমিক টেট পাশের হার ছিল মাত্র 2.47%, অর্থাৎ TET পাস এখন আর সহজ নয় । এর জন্য নিয়মিত প্রতিটি বিষয় ডিটেলস পড়তে হবে আবার TET পাস করলেই চাকরি নয়, এর জন্য সর্বাধিক নম্বর তুলা একান্তই প্রয়োজনীয় । TET এ যার যতো বেশি নম্বর চাকরির দিকে সে ততটাই এগিয়ে । Upper Primary TET এর জন্য প্রস্তুত  আমাদের “Ready to Study : Study Materials” আপনার প্রস্তুতিকে মসৃণ করে তুলবে । আমাদের সাথে যুক্ত হতে ▶ ক্লিক করুনঃ


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading