বাংলা প্যাডাগোজি

Objective of Bengali Language Learning

বাংলা ভাষা শিক্ষার উদ্দেশ্য 

প্যাডাগোজি (Pedagogy) হল এমন একটি বিষয়বস্তু যেটি শিক্ষকতার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষারর ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় । প্রাথমিক টেট, উচ্চ প্রাথমিক টেট, সেন্ট্রাল টেট এমনকি স্কুল সর্ভিস টেট এর ক্ষেত্রে প্যাডাগোজি বিষয়টি থেকে বিষয় ভিত্তিক প্যাডাগোজি (Subject Pedagogy) এর উপর প্রশ্ন আসা স্বাভাবিক ব্যাপার । প্রতিযোগী শিক্ষার্থীদের বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানের জন্য এবং প্রতিটি বিষয়ের বিষয় ভিত্তিক প্যাডাগোজি তুলে ধরতে আমরা আরম্ভ করেছি Pedagogy বিভাগটি । এই বিভাগের একটি উপ-বিভাগ হলঃ বাংলা প্যাডাগোজি । বাংলা প্যাডাগোজিতে এখন আমরা আলোচনা করবো “বাংলা ভাষার শিক্ষার উদ্দেশ্য” [Objective of Bengali Language Learning]  নামক টপিকটির প্রথম অংশ


➣ Join : Our Telegram Channel

বাংলা ভাষা শিক্ষার উদ্দেশ্য  

⟽ পূর্ববর্তী পোস্ট : বাংলা ভাষার প্রকৃতি

১. বাংলা ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কিকি ?
উঃ বাংলা ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি হলঃ অ) আচরণধর্মী উদ্দেশ্য এবং আ) বিকাশধর্মী উদ্দেশ্য ।

২. আচরণধর্মী উদ্দেশ্য বলতে কি বোঝায় ?
উঃ শিক্ষা মানুষের জীবনে ভাল বা খারাপ, নৈতিক বা অনৈতিক, যৌক্তিক বা অযৌক্তিক ইত্যাদি বিষয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করে । মানুষ সঠিক শিক্ষার মাধ্যমে নিজেকে সঠিকপথে পরিচালিত করার জন্য এই সমস্ত বিষয়গুলো আয়ত্ব করে নিজের বৌদ্ধিক, প্রাক্ষোভিক বা অন্যান্য বিষয়ের পরিবর্তন সাধন করে নিজেকে সময়োপযোগী ও আদর্শ হিসাবে তুলে ধরে । তাই শিক্ষার মাধ্যমে নিজেকে পরিবর্তিত করে সময়োপযোগী ও আদর্শ হিসাবে তুলে ধরার উদ্দেশ্যে শিক্ষা গ্রহণকে আচরণধর্মী উদ্দেশ্য বলা হয় ।

৩. শিক্ষার্থীর আচরণ পরিবর্তনের ক্ষেত্রগুলি কিকি ?
উঃ শিক্ষার্থীর আচরণ পরিবর্তনের ক্ষেত্রগুলি হলঃ ক) বৌদ্ধিক বা প্রজ্ঞামূলক ক্ষেত্র, খ) প্রাক্ষোভিক ক্ষেত্র এবং মনঃসঞ্চালনমূলক ক্ষেত্র ইত্যাদি ।

৪. আচরণধর্মী উদ্দেশ্যের বৌদ্ধিক বা প্রজ্ঞামূলক ক্ষেত্র বলতে কি বোঝায় ?
উঃ আচরণধর্মী উদ্দেশ্যের বৌদ্ধিক বা প্রজ্ঞামূলক ক্ষেত্র বলতে বোঝায় মানসিক দক্ষতা ও জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে ।

৫. আচরণধর্মী উদ্দেশ্যের প্রাক্ষোভিক ক্ষেত্র বলতে কি বোঝায় ?
উঃ আচরণধর্মী উদ্দেশ্যের প্রাক্ষোভিক ক্ষেত্র বলতে বোঝায় মানুষের সাথে জড়িত আমাদের অনুভূতি, আবেগ এবং মনোভাবকে ।

৬. আচরণধর্মী উদ্দেশ্যের মনঃসঞ্চালনমূলক ক্ষেত্র বলতে কি বোঝায় ?
উঃ আচরণধর্মী উদ্দেশ্যের মনঃসঞ্চালনমূলক ক্ষেত্র বলতে বোঝায় সঞ্চালন দক্ষতা ব্যবহার করে তাদের সমন্বয় সাধনের মাধ্যমে আচরণ পরিবর্তনকে ।

৭. কোন তত্বের দ্বারা আচরণধর্মী উদ্দেশ্যের ক্ষেত্রগুলি সম্পর্কে জানা যায় ?
উঃ আমেরিকান শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেঞ্জামিন ব্লুম এর Bloom Taxonomy দ্বারা আচরণধর্মী উদ্দেশ্যের ক্ষেত্রগুলি সম্পর্কে জানা যায় । শিক্ষার উদ্দেশ্যগুলি শ্রেণিকরণের জন্য Task Analysis নামক পদ্ধতির সূচনা করেন ।

৮. ব্লুম Task Analysis এ শিক্ষার কোন উদ্দেশ্য শ্রেণীবিন্যাস করেন ?
উঃ ১৯৫৬ সালে American Committee of College and University Examiners কর্তৃক প্রকাশিত Taxonomy প্রকাশিত Taxonomy of Educational Objectives এর প্রথম খণ্ডে শিক্ষার উদ্দেশ্যের জ্ঞানমূলক মাত্রা এর শ্রেণীবিন্যাস করেন ।

➣ শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা

৯. জ্ঞানমূলক মাত্রায় কয়টি উদ্দেশ্য রয়েছে ?
উঃ জ্ঞানমূলক মাত্রায় ছয়টি উদ্দেশ্য রয়েছে, ঊর্ধ্বক্রম অনুসারে এগুলি হলঃ জ্ঞান (Knowledge) -> বোধ (Comprehension) -> প্রয়োগ (Application) -> বিশ্লেষণ (Analysis) -> সংশ্লেষণ (Synthesis) -> এবং মূল্যায়ন (Evaluation)।

১০. জ্ঞানমূলক মাত্রায় জ্ঞান (Knowledge) বলতে কি বোঝায় ?
উঃ জ্ঞানমূলক মাত্রায় জ্ঞান হল বৌদ্ধিক বিকাশের সর্বনিম্ন স্তর । পূর্ব অভিজ্ঞতা স্মরণ করতে পারাই এর উদ্দেশ্য ।

১১. জ্ঞানের বিভিন্নতার ভিত্তিতে জ্ঞানমূলক স্তর কে কয় ভাগে ভাগ করা যায় ?
উঃ জ্ঞানের বিভিন্নতার ভিত্তিতে জ্ঞানমূলক স্তর কে তিন ভাগে ভাগ করা যায়, যথাঃ অ) নির্দিষ্টতার জ্ঞান, আ) পদ্ধতিগত জ্ঞান এবং ই) বিমূর্ত জ্ঞান ।

১২. জ্ঞানমূলক স্তরে নির্দিষ্টতার জ্ঞান বলতে কি বোঝায় ?
উঃ কোন শিখন বিষয়ের বিশেষ অংশের প্রতি জ্ঞানের সংগঠনকে নির্দিষ্টতার জ্ঞান বলা যায় । যেমন কোন প্রবন্ধের রচয়িতার নাম, কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম ইত্যাদি সম্পর্কে জ্ঞানের অর্জন ।

১৩. জ্ঞানমূলক স্তরে পদ্ধতিগত জ্ঞান বলতে কি বোঝায় ?
উঃ পদ্ধতি বলতে কোন বিষয়ের অগ্রগতির জন্য প্রয়োজনীয় নিয়মাবলীর অনুসরণকে বোঝায় । জ্ঞানমূলক স্তরে পদ্ধতিগত জ্ঞান হল কোন শব্দের ব্যকরণগত গঠন, বাক্য বিন্যাস এর কাঠামো ইত্যাদি ।

১৪. জ্ঞানমূলক স্তরে বিমূর্ত জ্ঞান বলতে কি বোঝায় ?
উঃ বিমূর্ত বলতে বোঝায় কোন অজানা বা অপরিচিত বিষয়কে । জ্ঞানমূলক স্তরে বিমূর্ত জ্ঞান হল বিষয়টি অনুধাবন করে তার সুপ্ত বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা । যেমনঃ কোন কবিতা পাঠ করে তার মর্মার্থ অনুধাবন করা, তার প্রেক্ষাপট সমন্ধে জ্ঞান অর্জন করা ইত্যাদি ।

১৫. জ্ঞানমূলক মাত্রায় বোধ (Comprehension) বলতে কি বোঝায় ?
উঃ জ্ঞানমূলক মাত্রায় জ্ঞান পরবর্তী স্তর বা দ্বিতীয় স্তর হল বোধ । এই স্তরে বিষয়ের অর্থ অনুধাবনের কৌশল আয়ত্ব হয় এবং বিষয় উপলব্ধির মাধ্যমে শিখন প্রক্রিয়ার ক্রমোন্নতি ঘটে ।

১৬. জ্ঞানমূলক মাত্রায় বোধমূলক উদ্দেশ্যের কয়টি স্তর রয়েছে ?
উঃ জ্ঞানমূলক মাত্রায় বোধমূলক উদ্দেশ্যের পাঁচটি স্তর রয়েছে, যথাঃ অ) তুলনা করা, আ) অনুবাদ করা, ই) ব্যাখ্যা করা, ঈ) বিবরণ দেওয়া, এবং উ) প্রধান ধারণাগুলি বর্ণনা করা ।

১৭. বোধমূলক উদ্দেশ্যের ক্ষেত্রে তুলনা করার গুরুত্ব কি ?
উঃ বোধমূলক উদ্দেশ্যের ক্ষেত্রে তুলনা বলতে বোঝায় পঠিত বা আলোচ্য বিষয়ের বিভিন্ন দিকের মধ্যে তুলনামূলক আলোচনা করা । যেমনঃ দুটি বিষয়ের মধ্যে পার্থক্য, দুটি বিষয়ের সাদৃশ্য, বিষয়ের প্রকৃতি ইত্যাদি তুলনামূলক আলোচনার মাধ্যমে বিষয় সংক্রান্ত জ্ঞান অধিক উন্নত হয় ।

১৮. বোধমূলক উদ্দেশ্যের ক্ষেত্রে অনুবাদ করার গুরুত্ব কি ?
উঃ অনুবাদ বলতে এক ভাষা থেকে অন্য ভাষায় ভাষান্তর কে বোঝায় । এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরের সময় ভাষা সংক্রান্ত গঠনকাঠামো, ব্যকরণজনিত জ্ঞান, সঠিক ভাববিন্যাসের ধারণা এবং বাক্যের অর্থ প্রকাশের সঠিক বোধ এর উত্তরণ ঘটে ।

১৯. বোধমূলক উদ্দেশ্যের ক্ষেত্রে ব্যাখ্যা করা গুরুত্ব কি ?
উঃ ব্যখ্যা বলতে বোঝায় কোন বিষয়ের গুরুত্বপূর্ণ অংশের বিষদ কার্যকরণ সম্পর্কে আলোচনা করা । এর মাধ্যমে শিক্ষার্থীর বিষয়ের গভীরতা, সংশ্লিষ্ট জ্ঞানের দক্ষতা, আনুষঙ্গিক অন্যান্য পৃথক বা সদৃশ বিষয়ের জ্ঞান ইত্যাদি সম্পর্কে সামর্থ্য প্রতিফলিত হয় ।

২০. বোধমূলক উদ্দেশ্যের ক্ষেত্রে বিবরণ দেওয়ার গুরুত্ব কি ?
উঃ বিবরণ দেওয়া বলতে কোন বিষয়ের প্রারম্ভ থেকে অন্তিম পর্যায় পর্যন্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ পর্যাক্রমিক আলোচনাকে বোঝায় । এর মাধ্যমে কোন বিষয় বা ঘটনার ধারাবাহিকতা সম্পর্কে অবগত করানোর ক্ষমতা অর্জিত হয় ।

২১. বোধমূলক উদ্দেশ্যের ক্ষেত্রে প্রধান ধারণাগুলি বর্ণনা করার গুরুত্ব কি ?
উঃ প্রত্যেকটি শিক্ষণীয় বিষয়ের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ধারণা গঠিত হয়, যার জ্ঞান পরবর্তী শিক্ষণীয় বিষয়ের জ্ঞান আহরণ কে সুগম করে তোলে ।

২২. জ্ঞানমূলক মাত্রায় প্রয়োগ (Application) বলতে কি বোঝায় ?
উঃ জ্ঞানমূলক মাত্রায় তৃতীয় স্তর হল প্রয়োগ । অধীত বা আয়ত্ব করা কোন বিষয়ের জ্ঞান, কার্যাবলী, নিয়ম এবং পদ্ধতি সংক্রান্ত বিষয়ের নতুন পরিস্থিতিতে ব্যবহারিক প্রয়োগ ক্ষমতা এই স্তরে অর্জিত হয় । বারংবার প্রয়োগের মাধ্যমে বিষয়টি উপলব্ধি হতে থাকে ।

➣ ভারতের প্রধানমন্ত্রী

23. জ্ঞানমূলক মাত্রায় বিশ্লেষণ (Analysis) বলতে কি বোঝায় ?
উঃ জ্ঞানমূলক মাত্রায় চতুর্থ স্তর বা বিশ্লেষণ স্তরের পরবর্তী স্তর হল বিশ্লেষণ স্তর । পূর্ব অর্জিত বিষয়কে প্রয়োগের পর আরো গভীর ও সুক্ষ ভাবে উপলব্ধির জন্য বিষয়টিকে বিভিন্ন ভাগে বিভক্ত করে অনুধাবন করা হয় এই স্তরে ।

২৪. জ্ঞানমূলক মাত্রায় সংশ্লেষণ (Synthesis) বলতে কি বোঝায় ?
উঃ জ্ঞানমূলক মাত্রায় পঞ্চম স্তর হল সংশ্লেষণ স্তর । এই স্তরে বিশ্লেষণ স্তরের খণ্ডিত বিষয়গুলো অনুধাবন করে খণ্ডিত উপাদানগুলোর একত্রিকরণের মাধ্যমে নতুন বিষয় বা ধারণা গঠনের ক্ষমতা অর্জিত হয় ।

২৫. জ্ঞানমূলক মাত্রায় মূল্যায়ন (Evaluation) বলতে কি বোঝায় ?
উঃ জ্ঞানমূলক মাত্রার সর্বোচ্চ বা ষষ্ঠ স্তর হল মূল্যায়ন স্তর । এই স্তরে সামগ্রিক জ্ঞান পর্যায়কে সুক্ষ বিচারের দ্বারা মূল্যায়নের মাধ্যমে বিশেষ পর্যায়ে উপনীত হওয়া যায় । ➣ পরবর্তী অংশ


 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading