একাদশ ভূগোল নির্যাস : প্রথম সেমিস্টারসেমিস্টার-I MCQ

Origin of Earth MCQ ON UNIT 2.1 XI, SEM-I

Origin of Earth MCQ ON UNIT 2.1 XI, SEM-I

পরিবর্তন হয়েছে উচ্চ মাধ্যমিক ভূগোলের সিলেবাস । নতুন সিলেবাস অনুযায়ী সমগ্র উচ্চ মাধ্যমিক ভূগোলকে চারটি সেমিস্টারে বিভক্ত করা হয়েছে, যেখানে একাদশ শ্রেণীতে দুটি এবং দ্বাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার অন্তর্ভুক্ত । একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে থাকছে MCQ প্রশ্ন । প্রথম সেমিস্টারের MCQ আলোচনা করার জন্য আমরা একাদশ ভূগোল নির্যাস : প্রথম সেমিস্টার MCQ বিভাগের সূচনা করি । এই বিভাগে Origin of Earth MCQ ON UNIT 2.1 XI, SEM-I নামক পোস্টে এখন আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর Physical Geography এর Unit-2.I এর prithib অধ্যায় এর 40টি অতি গুরুত্বপূর্ণ MCQ সম্পর্কে । তাহলে আর অপেক্ষা না করে চলো আমরা মূল বিষয়ে প্রবেশ করি ➦


MCQ ON Origin of Earth UNIT 2.1 XI, SEM-I

♦️ইবুক : উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস : একাদশ, প্রথম সেমিস্টার

♦️ইবুক : উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস : একাদশ, দ্বিতীয় সেমিস্টার)

MCQ ON Origin of Earth UNIT 2.1 XI, SEM-I


1. পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের আলোকে পৃথিবীকে দেখলে আমাদের পৃথিবী নিম্নের যে সুপার ক্লাস্টারে অবস্থিত সেটি হলঃ
[A] লেনিয়াকেয়া সুপার ক্লাস্টার [B] ভির্গো সুপার ক্লাস্টার
[C] সেন্টাউরাস সুপার ক্লাস্টার [D] কোমা সুপার ক্লাস্টার

2. পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের আলোকে পৃথিবীকে দেখলে আমাদের পৃথিবী নিম্নের যে গ্যালাক্সি গুচ্ছে অবস্থিত সেটি হলঃ
[A] লোকাল গ্রুপ [B] মেফ্ফেই গ্রুপ
[C] এম-81 গ্রুপ [D] সেন্টাউরাস-এ গ্রুপ

3. পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের আলোকে পৃথিবীকে দেখলে আমাদের পৃথিবী নিম্নের যে গ্যালাক্সিতে অবস্থিত সেটি হলঃ

[A] প্রক্সিমা সেন্টাউরাস [B] আ্যন্ড্রোমিডা
[C] মিল্কিওয়ে [D] উরসা মেজর-3

4. আমাদের সৌর মণ্ডল তথা পৃথিবী অবস্তিত –
[A] আকাশ গঙ্গা ছায়া পথের প্রেসিয়াস বাহুতে [B] আকাশ গঙ্গা ছায়া পথের নরমা বাহুতে
[C] আকাশ গঙ্গা ছায়া পথের ওরিয়ন বাহুতে [D] আকাশ গঙ্গা ছায়া পথের ক্রাক্স-স্কুটাম বাহুতে

5. আয়তনের ভিত্তিতে পৃথিবী শিলাপ্রধান গ্রহগুলির মধ্যে বৃহত্তম গ্রহ হলঃ
[A] মঙ্গল [B] পৃথিবী
[C] বৃহস্পতি [D] শুক্র

6. সূর্যের সাপেক্ষে অবস্থান অনুযায়ী পৃথিবী হলঃ
[A] নিকটবর্তী গ্রহ [B] দ্বিতীয় নিকটবর্তী গ্রহ
[C] তৃতীয় নিকটবর্তী গ্রহ [D] চতুর্থ নিকটবর্তী গ্রহ

7. আকার অনুযায়ী সৌর মণ্ডলে পৃথিবী হলঃ
[A] দ্বিতীয় বৃহত্তম গ্রহ [B] তৃতীয় বৃহত্তম গ্রহ
[C] চতুর্থ বৃহত্তম গ্রহ [D] পঞ্চম বৃহত্তম গ্রহ

8. ‘মঙ্গল ও শনির মতো পৃথিবীও একটি গ্রহ’ একথা প্রথম বলেনঃ
[A] গ্যালিলিও [B] কোপার্নিকাস
[C] জোহান কেপলার [D] নিউটন

9. সৌর মণ্ডলের হেলিওসেন্ট্রিক মডেল (Heliocentric Model) উপস্থাপন করেন নিম্নের কোন বৈজ্ঞানিক ?
[A] গ্যালিলিও [B] কোপার্নিকাস
[C] জোহান কেপলার [D] নিউটন

10. নিম্নের কোন বিজ্ঞানী হেলিওসেন্ট্রিক মডেলকে সুদৃঢ় রূপে সরাসরি কোন ভূমিকা পালন করেননি ?
[A] ইউরি গ্যাগারিন [B] গ্যালিলিও
[C] জোহান কেপলার [D] নিউটন

11. সর্বপ্রথম মহাকাশ থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ করেন নিম্নের কোন ব্যক্তি ?
[A] ইউরি গ্যাগারিন [B] গ্যালিলিও
[C] জোহান কেপলার [D] নিউটন

12. নিম্নের কোন ব্যক্তি পৃথিবীকে প্রথম চাঁদ থেকে পর্যবেক্ষণ করেন ?
[A] ইউরি গ্যাগারিন [B] গ্যালিলিও
[C] জোহান কেপলার [D] বাজ অলড্রিন

13. কোপারনিকাস দ্বারা গ্রহরূপে পৃথিবী আবিষ্কৃত হয় –
[A] চতুর্দশ শতকে [B] পঞ্চদশ শতকে
[C] ষোড়শ শতকে [D] সপ্তদশ শতকে

14. অ্যাপেলো-11 অভিযান এর একটি ফলাফল হলঃ
[A] পৃথিবীর উপগ্রহ হিসাবে চাঁদের স্বীকৃতি
[B] চাঁদ থেকে প্রথম পৃথিবী দর্শন
[C] শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ হিসাবে স্বীকৃতি
[D] পৃথিবী ও চাঁদের দূরত্ব নির্ণয়

15. বিবৃতি ও কারণের স্বাপেক্ষে সঠিক বিকল্পটি চিহ্নিত করুনঃ
বিবৃতি (A) : পায়ের তলার দিকে তাকালেই পৃথিবী দেখা যায়।
কারণ (R) : মনুষ্য প্রজাতি হোমো হ্যাবিলিস (Homo Habilis) বা ‘হ্যান্ডি ম্যান’ (Handy Man)-এর সময়কাল থেকে পৃথিবীকে দেখে আসছে।
বিকল্প :
[A] বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যা নয় ।
[B] বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সঠিক কিন্তু কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যা নয় ।
[C] বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) সঠিক ।
[D] বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সঠিক আবার কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যাও ।

Origin of Earth MCQ

16. পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের আলোকে পৃথিবীর অবস্থানের সঠিক অধঃ ক্রমটি হলঃ
[A] সেন্টাউরাস সুপারক্লাস্টার > আকাশ গঙ্গা > ওরিয়ন বাহু > সৌরমণ্ডল > পৃথিবী ।
[B] ভার্গো সুপারক্লাস্টার > আকাশ গঙ্গা > ওরিয়ন বাহু > সৌরমণ্ডল > পৃথিবী ।
[C] ভার্গো সুপারক্লাস্টার > আকাশ গঙ্গা > সৌরমণ্ডল > ওরিয়ন বাহু > পৃথিবী ।
[D] ভার্গো সুপারক্লাস্টার > সৌরমণ্ডল > আকাশ গঙ্গা > ওরিয়ন বাহু > পৃথিবী ।

17. সৌর মণ্ডলের সৌরকেন্দ্রিক মডেল (Heliocentric Model) এর সাথে যুক্ত ব্যক্তিদের ক্রম থেকে সঠিক ক্রমটি চিহ্নিত করুনঃ
[A] কোপারনিকাস > কেপলার > নিউটন > গ্যালিলিও
[B] কোপারনিকাস > কেপলার > গ্যালিলিও > নিউটন
[C] নিউটন > কোপারনিকাস > গ্যালিলিও > কেপলার
[D] গ্যালিলিও > কেপলার > নিউটন > কোপারনিকাস

18. নিম্নের কোন জোড়টি সঠিক নয় –
[A] পৃথিবী : সৌর মণ্ডলের পঞ্চম বৃহত্তম গ্রহ
[B] পৃথিবী : সৌর মণ্ডলের তৃতীয় নিকটবর্তী গ্রহ
[C] পৃথিবী : সৌর মণ্ডলের দ্বিতীয় বৃহত্তম শিলাপ্রধান গ্রহ
[D] পৃথিবী : সৌর মণ্ডলের তৃতীয় গ্রহ

19. নিম্নের কোন ব্যক্তি পৃথক ?
[A] ইউরি গ্যাগারিন [B] নীল আর্মস্ট্রং
[C] বাজ অলড্রিন [D] মাইকেল কলিন্স

20. ‘De Revolutionibus Orbium Coelestium’ (ইংরেজি : On the Revolutions of the Heavenly Spheres) গ্রন্থের লেখক হলেনঃ
[A] ইউরি গ্যাগারিন [B] গ্যালিলিও
[C] জোহান কেপলার [D] বাজ অলড্রিন

21. পৃথিবীর আকৃতি হলঃ
[A] গোলাকার [B] উপবৃত্তাকার
[C] পৃথিবীর মতো [D] কমলা লেবুর মতো

22. পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসার্ধের মধ্যে পার্থক্য প্রায় –
[A] 42 কিমি [B] 24 কিমি
[C] 26 কিমি [D] 62 কিমি

23. প্রথম গাণিতিক ভাবে পৃথিবীর আকৃতি বর্ণনা করেন নিম্নের কোন বিজ্ঞানী ?
[A] বেনেডিক্ট লিস্টিং [B] গ্যাব্রিয়েল স্টোকস
[C] ফ্রেডরিক গাউস [D] জোহানস কেপলার

24. পৃথিবীর গাণিতিক ক্ষেত্র বর্ণনা প্রসঙ্গে ‘Geoid’ শব্দটি ব্যবহার করেন নিম্নের কোন ব্যক্তি ?
[A] বেনেডিক্ট লিস্টিং [B] গ্যাব্রিয়েল স্টোকস
[C] ফ্রেডরিক গাউস [D] জোহানস কেপলার

25. “পৃথিবী পৃষ্ঠের প্রকৃত তরলতা” (Surface of the Earth’s Original Fluidity) নির্ণয়ের গাণিতিক সূত্র প্রবর্তন করেন নিম্নের কোন ব্যক্তি ?
[A] বেনেডিক্ট লিস্টিং [B] গ্যাব্রিয়েল স্টোকস
[C] ফ্রেডরিক গাউস [D] জোহানস কেপলার

26. বিবৃতি ও কারণের স্বাপেক্ষে সঠিক বিকল্পটি চিহ্নিত করুনঃ
বিবৃতি (A) : পৃথিবীর আকৃতিকে ‘Geoid’ বলা হয়
কারণ (R) : কোন বস্তুর ঘূর্ণন বলের প্রভাবে সৃষ্ট বহির্মূখী শক্তি ও মাধ্যাকর্ষণ বলের প্রভাবে সৃষ্ট অন্তর্মুখী শক্তির প্রভাবে ওই বস্তুর তরল অংশ যে আকৃতি ধারণ করে তাই ‘Geoid’ ।
বিকল্প :
[A] বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যা নয় ।
[B] বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সঠিক কিন্তু কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যা নয় ।
[C] বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) সঠিক ।
[D] বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সঠিক আবার কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যাও ।

27. বিবৃতি ও কারণের স্বাপেক্ষে সঠিক বিকল্পটি চিহ্নিত করুনঃ
বিবৃতি (A) : পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো
কারণ (R) : আকৃতিগতভাবে পৃথিবী অনেকটা কমলা লেবুর গোলাকার আকৃতির মতো, যাকে ‘Oblate Spheroid’ বলা হয়, ইহা আবার উপবৃত্তাকার (Ellipsoid) আকৃতির একটি বিশেষ বিভাগ। তাই বিজ্ঞানীরা পৃথিবীর আকৃতিকে কারো সাথে তুলনা না করে, ‘পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো’ (Geoid) হিসাবে ব্যখ্যা করতে অধিক আগ্রহী।
বিকল্প :
[A] বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যা নয় ।
[B] বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সঠিক কিন্তু কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যা নয় ।
[C] বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) সঠিক ।
[D] বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সঠিক আবার কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যাও ।

28. ভুল তথ্যটি নির্ণয় করুনঃ
[A] পৃথিবীর নিরক্ষীয় ব্যাসার্ধ 6378.1 কিমি
[B] পৃথিবীর নিরক্ষীয় পরিধি 40,003 কিমি
[C] পৃথিবীর মেরু ব্যাসার্ধ 6356.8 কিমি
[D] পৃথিবীর মেরু পরিধি 40,008 কিমি

29. বিবৃতি ও কারণের স্বাপেক্ষে সঠিক বিকল্পটি চিহ্নিত করুনঃ
বিবৃতি (A) : পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল সামান্য স্ফীত ও মেরু অঞ্চল কিছুটা চাপা প্রকৃতির হয়।
কারণ (R) : পৃথিবীর ঘূর্ণন বলের প্রভাবে নিরক্ষীয় অঞ্চল বরাবর সমুদ্রের জলরাশি অন্তর্মুখী শক্তির প্রভাবে বাইরের দিকে নির্গত হওয়ার চেষ্টা করে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তা সম্ভব হয় না।।
বিকল্প :
[A] বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যা নয় ।
[B] বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সঠিক কিন্তু কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যা নয় ।
[C] বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) সঠিক ।
[D] বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সঠিক আবার কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যাও ।

30. নিম্নের কোন জোড়টি সঠিক নয় ?
[A] 1969 : চাঁদ থেকে প্রথম পৃথিবী পর্যবেক্ষণ
[B] 1849 : সর্বপ্রথম মহাকাশ থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ
[C] 1515 : কোপারনিকাস প্রথম প্রস্তাব করেন যে মঙ্গল ও শনির মতো পৃথিবীও একটি গ্রহ।
[D] 1873 : ‘Geoid’ শব্দটি ব্যবহার

Origin of Earth MCQ

31. সূর্যের স্বাপেক্ষে পৃথিবীর অপসূর অবস্থানের দূরত্ব হলঃ
[A] প্রায় 14 কোটি 71 লক্ষ কিমি [B] প্রায় 15 কোটি 21 লক্ষ কিমি
[C] প্রায় 15 কোটি কিমি [D] 14 কোটি 96 লক্ষ কিমি

32. সূর্যের স্বাপেক্ষে পৃথিবীর অনুসূর অবস্থানের দূরত্ব হলঃ
[A] প্রায় 14 কোটি 71 লক্ষ কিমি [B] প্রায় 15 কোটি 21 লক্ষ কিমি
[C] প্রায় 15 কোটি কিমি [D] 14 কোটি 96 লক্ষ কিমি

33. সূর্যের স্বাপেক্ষে পৃথিবীর গড় দূরত্ব হলঃ
[A] প্রায় 14 কোটি 71 লক্ষ কিমি [B] প্রায় 15 কোটি 21 লক্ষ কিমি
[C] প্রায় 15 কোটি কিমি [D] 14 কোটি 96 লক্ষ কিমি

34. পৃথিবী হল সৌরমণ্ডলের ____________
[A] চতুর্থ বৃহত্তম গ্রহ [B] দ্বিতীয় বৃহত্তম শিলা প্রধান গ্রহ
[C] দ্বিতীয় নিকটবর্তী গ্রহ [D] তৃতীয় দ্রুততম গ্রহ

35. পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে –
[A] 47.362 কিমি/সেকেন্ড বেগে [B] 35.02 কিঃমিঃ/সেকেন্ড বেগে
[C] 29.78 কিমি/সেকেন্ড বেগে [D] 24.077 কিঃমিঃ/সেকেন্ড বেগে

36. সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে –
[A] প্রায় 5,400 ঘণ্টা [B] প্রায় 8,766 ঘণ্টা
[C] প্রায় 2,110 ঘণ্টা [D] প্রায় 16,488 ঘণ্টা

37. সূর্য থেকে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে সময় লাগে –
[A] প্রায় 360 সেকেন্ড বা 6 মিনিট [B] প্রায় 759.9 সেকেন্ড বা 12.6 মিনিট
[C] প্রায় 192 সেকেন্ড বা 3.2 মিনিট [D] প্রায় 499.0 সেকেন্ড বা 8.3 মিনিট

38. পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে (0 ডিগ্রি) আবর্তন বেগ হলঃ
[A] 1670 কিমি/ঘণ্টা [B] 1644.4 কিমি/ঘণ্টা
[C] 1569.1 কিমি/ঘণ্টা [D] 1446.1 কিমি/ঘণ্টা

39. নিম্নের স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্ণয় করুনঃ
স্তম্ভ : I (পৃথিবীর অক্ষাংশ) স্তম্ভ : II (আবর্তন বেগ)
a. নিরক্ষীয় অঞ্চল : i. 1644.4 কিমি/ঘণ্টা
b. 50 ডিগ্রি উত্তর ও দক্ষিণ : ii. 289.95 কিমি/ঘণ্টা
c. 80 ডিগ্রি উত্তর ও দক্ষিণ : iii. 1670 কিমি/ঘণ্টা
d. 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ : iv. 1073.3 কিমি/ঘণ্টা
বিকল্পসমূহ :
[A] a./iii.; b./ii.; c./i.; d./iv. [B] a./i.; b./ii.; c./iii.; d./iv.
[C] a./i.; b./iii.; c./iv.; d./ii. [D] a./iii.; b./iv.; c./ii.; d./i.

40. আকর্ষণ বল (g) অনুযায়ী সৌর জগতে পৃথিবীর অবস্থান হলঃ
[A] প্রথম [B] দ্বিতীয়
[C] তৃতীয় [D] চতুর্থ


⟽ পূর্ববর্তী ইউনিটের MCQ

উত্তর মালা 

1. [B] ভির্গো সুপার ক্লাস্টার, 2. [A] লোকাল গ্রুপ, 3. [C] মিল্কিওয়ে, 4. [C] আকাশ গঙ্গা ছায়া পথের ওরিয়ন বাহুতে, 5. [B] পৃথিবী, 6. [C] তৃতীয় নিকটবর্তী গ্রহ, 7. [D] পঞ্চম বৃহত্তম গ্রহ, 8. [B] কোপার্নিকাস, 9. [B] কোপার্নিকাস, 10. [A] ইউরি গ্যাগারিন,

11. [A] ইউরি গ্যাগারিন, 12. [D] বাজ অলড্রিন, 13. [C] ষোড়শ শতকে, 14. [B] চাঁদ থেকে প্রথম পৃথিবী দর্শন, 15. [D] বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সঠিক আবার কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যাও ।, 16. [B] ভার্গো সুপারক্লাস্টার > আকাশ গঙ্গা > ওরিয়ন বাহু > সৌরমণ্ডল > পৃথিবী ।, 17. [B] কোপারনিকাস > কেপলার > গ্যালিলিও > নিউটন, 18. [C] পৃথিবী : সৌর মণ্ডলের দ্বিতীয় বৃহত্তম শিলাপ্রধান গ্রহ, 19. [A] ইউরি গ্যাগারিন, 20. [C] জোহান কেপলার,

21. [C] পৃথিবীর মতো, 22. [A] 42 কিমি, 23. [C] ফ্রেডরিক গাউস, 24. [A] বেনেডিক্ট লিস্টিং, 25. [B] গ্যাব্রিয়েল স্টোকস, 26. [D] বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সঠিক আবার কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যাও ।, 27.[D] বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সঠিক আবার কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যাও ।, 28. [B] পৃথিবীর নিরক্ষীয় পরিধি 40,003 কিমি, 29. [A] বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যা নয় ।, 30. [B] 1849 : সর্বপ্রথম মহাকাশ থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ,

31. [B] প্রায় 15 কোটি 21 লক্ষ কিমি, 32. [A] প্রায় 14 কোটি 71 লক্ষ কিমি, 33. [D] 14 কোটি 96 লক্ষ কিমি, 34. [D] তৃতীয় দ্রুততম গ্রহ, 35. [C] 29.78 কিমি/সেকেন্ড বেগে, 36. [B] প্রায় 8,766 ঘণ্টা, 37. [D] প্রায় 499.0 সেকেন্ড বা 8.3 মিনিট, 38. [A] 1670 কিমি/ঘণ্টা, 39. [D] a./iii.; b./iv.; c./ii.; d./i., 40. [D] চতুর্থ,


 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading