P V Narasimha Rao
Prime Minister’s Story in India
1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের আত্মপ্রকাশ । সেই সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সরকার ও তার প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতিকে তরান্বিত করার জন্য তাদের কার্যাবলী সম্পাদন করেন । ভারতীয় প্রধানমন্ত্রী এবং তাঁদের কার্যকালে সংঘটিত ঘটনাবলী থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিভিন্ন প্রশ্ন এসে থাকে । ঘটনাপরম্পরা সমন্ধে সম্যক ধারণা থাকলে এই প্রশ্নগুলির উত্তর সহজেই দেওয়া সম্ভব । বিষয়টি মাথায় রেখে গল্পের ছলে ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যকাল ও তাঁদের সময়কালীন ঘটনাবলী উপস্থাপন করা হল Prime Minister’s Story তে । P V Narasimha Rao নামক পোস্টে থাকছে ভারতের নবম প্রধানমন্ত্রীর কার্যকাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি।
পামুলাপারতি ভেঙ্কটা নরসিমা রাও
1991 সালের 20 মে থেকে 15 জুন 534 টি আসনে দশম লোকসভা ভোট গৃহীত হয় । ফলাফল হিসাবে কোন দলই দ্বিতীয় বারের জন্য 268 আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি । এই ভোটে কংগ্রেস 232 টি, বিজেপি 120 টি এবং জনতা দল 59 টি আসন লাভ করে । অন্যান্য দলের সমর্থনে কংগ্রেস সরকার গড়তে সমর্থ হয় এবং প্রধানমন্ত্রী হিসাবে লাল বাহাদুর শাস্ত্রীর পর দ্বিতীয় বারের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে গান্ধী পরিবারের বাইরের কোন ব্যক্তি হিসাবে পামুলাপারতি ভেঙ্কটা নরসিমা রাও ভারতের নবম প্রধানমন্ত্রী হিসাবে 1991 সালের 21 শে জুন শপথ গ্রহণ করেন । 1996 সালের 16 ই মে পর্যন্ত তিনি তার কার্যকাল সম্পাদন করেন । তিনি দশম লোকসভা নির্বাচনে ভোটে না দাঁড়িয়েও প্রধানমন্ত্রী হন এবং পরবর্তী সময়ে অন্ধ্রপ্রদেশের কূর্ণল জেলার নন্দেল থেকে উপনির্বাচনে 5 লক্ষাধিক ভোটে জিতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড এ রেকর্ড করে প্রথম দক্ষিণ ভারতীয় প্রধানমন্ত্রী তথা অন্ধ্র প্রদেশ থেকে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে কার্যকাল সম্পাদন করেন । তিনিই কংগ্রেসের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা না হয়েও সম্পূর্ণ কার্যকাল সম্পন্ন করেন ।
⚫ তার এই পাঁচ বছর সময়কালে : i) 1991 সালের 24 শে জুন দক্ষিণ ভারতের রাজনীতিতে কর্ণাটকের পঞ্চম মুখ্যমন্ত্রী হিসাবে জয়রাম জয়ললিতা শপথ গ্রহণ করেন । ii) 1991 সালের 24 শে জুলাই ভারতের অর্থনীতি সংস্কারের পদক্ষেপ হিসাবে নব্য শিল্প নীতি গৃহীত হয় এবং এর মাধ্যমেই ভারতে FDI এর সূচনা হয় । iii) 1991 সালের 11 ই ডিসেম্বর Rapid Action Force (RAF) গঠিত হয় । iv) 1992 সালের 30 শে জানুয়ারি SEBI Act, 1992 পাস হয় এবং সংবিধিবদ্ধ ক্ষমতা অর্জন করে । v) 1992 সালের 25 শে জুলাই ভারতের নবম রাষ্ট্রপতি হিসাবে শঙ্কর দয়াল শর্মা নিযুক্ত হন । vi) 1992 সালের 2 রা অক্টোবর ভারতের প্রথম স্যাটেলাইট ও কেবেল টেলিভিশন হিসাবে হিন্দি ভাষায় Zee TV এর সম্প্রচার আরম্ভ হয় । vii) 1993 সালের 9 ই মার্চ কাশ্মীরে All Parties Hurriyat Conference (APHC) বা Tehreek e Hurriyat সংঘটিত হয় । viii) 1993 সালের 12 ই মার্চ মুম্বাই সিরিয়াল বিস্ফোরণ ঘটায় কুখ্যাত D-Company । ix) 1993 সালের বিখ্যাত শিল্পপতি তথা Tata Groupএর অধিপতি “ভারতরত্ন” (1992) জেহাঙ্গির রতনজী দাদাভাই টাটার মৃত্যু হয় । x) 1994 সালের 26 সে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে স্বল্প দূরত্বের পৃথ্বি মিসাইল উৎক্ষেপণ করা হয় । xi) 1994 সালের 20 শে মে সুস্মিতা সেন ফিলিপিন্সের মেনিলা তে মিস ইউনিভার্স এর খেতাব জয় করেন । xii) 1994 সালের 19 শে নভেম্বর দঃ আফ্রিকার সানসিটি থেকে ঐশ্বর্য রাই মিস ওয়ার্ল্ড এর খেতাব জয় করেন । xiii) 1995 সালের 1 লা জানুয়ারি ভারত WTO এর সদস্যপদ গ্রহণ করে । xiv) 1995 সালের 10 ই এপ্রিল ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী মোরারজী দেশাই এর জীবনাবসান ঘটে । xv) 1995 সালের 3 রা মে Delhi Metro Rail Corporation (DMRC) স্থাপিত হয় । xvi) 1995 সালের 14 ই আগস্ট ভারতে প্রথম সার্বিক ইন্টারনেট পরিষেবা প্রদানের সূচনা করে Videsh Sanchar Nigam Limited (VSNL) । xvii) 1995 সালের 21 শে আগস্ট নোবেল জয়ী সূব্রমনিয়ান চন্দ্রশেখরের মৃত্যু হয় । xviii) 1995 সালের নভেম্বরে বোম্বাই শহরের নাম পরিবর্তন করে মুম্বাই করা হয় । xix) 1995 সালের 17 ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় Antonov An-26 aircraft থেকে অবৈধভাবে হাতিয়ার (Arms) ফেলা হয় । xx) 1996 সালের 22 শে এপ্রিল একাদশ তম লোকসভা নির্বাচন আরম্ভ হয় ।
🔷 পামুলাপারতি ভেঙ্কটা নরসিমা রাও 1921 সালের 28 শে জুন বর্তমান তেলেঙ্গানার ওয়ারাঙ্গল জেলার লাকনেপল্লী গ্রামে নিয়োগী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন । তার পিতা ছিলেন, পামুলাপার্থি সীতারাম রাও এবং মাতা রুক্মীণী দেবী । ভারতীয় স্বাধীনতা সংগ্রামে তিনি নিজেকে সক্রিয়ভাবে নিয়োজিত করেন এবং স্বাধীনতার পর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যুক্ত হন । 1969 সালে তিনি দ্বিবিভাজিত কংগ্রেস থেকে নতুন কংগ্রেস গঠনে ইন্দিরা গান্ধীকে সমর্থন করেন । 1971 সালে তিনি অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হন । ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর প্রধানমন্ত্রীত্ব কালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের দ্বায়িত্বে ছিলেন ।
রাও 1991 সালে ভারতের প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব গ্রহণের পরপরই অর্থনৈতিক অবস্থার পুনর্গঠনে সক্রিয় হন এবং FDI এর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রয়োগ করেন । তার সময়কালে SEBI Act, equity markets, কম্পিউটার চালিত National Stock Exchange প্রভৃতি অর্থনৈতিক পদক্ষেপ গৃহীত হয় । অর্থনৈতিক প্রগতিতে ভারতকে অন্য পথের অনুসন্ধান দেওয়ায় তাকে ভারতীয় অর্থনৈতিক উন্নয়নের স্থপতি হিসাবে অভিহিত করা হয় । তার সময়কালে ভারতে পরমাণু গবেষণা পূর্ণ মাত্রা লাভ করে । রাও এর উত্তরসুরী প্রধানমন্ত্রী অটল বিহারী তাকে ভারতের পরমাণু পরিযোজনার জনক বলে অভিহিত করেছেন । 2004 সালের 23 ই ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে 83 বছর বয়সে রাও এর জীবনাবসান ঘটে । ➣ পরবর্তী অংশ : অটল বিহারী (প্রথম টার্ম)
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.