PM Chaudhary Charan Singh
Prime Minister’s Story in India
1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের আত্মপ্রকাশ । সেই সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সরকার ও তার প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতিকে তরান্বিত করার জন্য তাদের কার্যাবলী সম্পাদন করেন । ভারতীয় প্রধানমন্ত্রী এবং তাঁদের কার্যকালে সংঘটিত ঘটনাবলী থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিভিন্ন প্রশ্ন এসে থাকে । ঘটনাপরম্পরা সমন্ধে সম্যক ধারণা থাকলে এই প্রশ্নগুলির উত্তর সহজেই দেওয়া সম্ভব । বিষয়টি মাথায় রেখে গল্পের ছলে ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যকাল ও তাঁদের সময়কালীন ঘটনাবলী উপস্থাপন করা হল Prime Minister’s Story তে । PM Chaudhary Charan Singh এ থাকছে ভারতের পঞ্চম প্রধানমন্ত্রীর কার্যকাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি।
চৌধুরী চরণ সিং
(Chaudhary Charan Singh) :
⟽ পূর্ববর্তী অংশ : মোরারজী দেশাই
ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী পদত্যাগ করলে 1979 সালের 28 শে জুলাই ইন্দিরা গান্ধী ও যশবন্তরাও এর দলের সমর্থনে জনতা পার্টি (সেকুলার) দলের নেতা হিসাবে ও ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী হিসাবে দ্বায়িত্বভার গ্রহণ করেন তৎকালীন উপ-প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং । তিনি তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আগেই ইন্দিরা গান্ধী সমর্থন তুলে নিলে মাত্র 23 দিনের মাথায় 1979 সালের 20 শে আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ।
ইস্তফা দেওয়ার পর তিনি রাষ্ট্রপতি রেড্ডির কাছে লোকসভা ভঙ্গের প্রস্তাব করেন কিন্তু জনতা দলের নেতা জগজীবন রাম এই সিদ্ধান্তের বিরোধিতা করে রাষ্ট্রপতির দ্বারস্থ হন এবং লোকসভা ভঙ্গ হলেও Caretaker Prime Minister হিসাবে চরণ সিং 1980 সালের 14 ই জানুয়ারি পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন ।
🔷 চৌধুরী চরণ সিং বর্তমান উত্তর প্রদেশ রাজ্যের হাপুর (মিরট) জেলার নূরপুরে 1902 সালের 23 শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন । 1931 সালে তিনি সক্রিয় রজনীতিতে অংশগ্রহণ করেন এবং 1976 সালের 13 ই এপ্রিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হন । 1977-78 সালে তিনি প্রধানমন্ত্রী দেশাই এর মন্ত্রী সভায় গৃহমন্ত্রী হিসাবে দ্বায়িত্ব পালন করেন এবং 1979 সালে অর্থমন্ত্রীর দ্বায়িত্ব লাভ করেন । 1979 সালের 24 শে জানুয়ারি তিনি উপপ্রধানমন্ত্রী হন এবং ঐ বছরই 28 শে জুলাই ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন ।
তার জন্মদিন (23 শে ডিসেম্বর) ভারতে কৃষাণ দিবস হিসাবে পালিত হয় । 1959 সালে তার লেখা গ্রন্থ “Joint Farming X-rayed” 1978 সালে “India’s Economic Policy – The Gandhian Blueprint” এবং 1981 সালে “Economic Nightmare of India: Its Cause and Cure” নামক গ্রন্থগুলি প্রকাশিত হয় । 1987 সালের 29 শে মে তার জীবনাবসান ঘটে ।
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.