PM H. D Deve-gowda
Prime Minister’s Story in India
1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের আত্মপ্রকাশ । সেই সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সরকার ও তার প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতিকে তরান্বিত করার জন্য তাদের কার্যাবলী সম্পাদন করেন । ভারতীয় প্রধানমন্ত্রী এবং তাঁদের কার্যকালে সংঘটিত ঘটনাবলী থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিভিন্ন প্রশ্ন এসে থাকে । ঘটনাপরম্পরা সমন্ধে সম্যক ধারণা থাকলে এই প্রশ্নগুলির উত্তর সহজেই দেওয়া সম্ভব । বিষয়টি মাথায় রেখে গল্পের ছলে ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যকাল ও তাঁদের সময়কালীন ঘটনাবলী উপস্থাপন করা হল Prime Minister’s Story তে । PM H. D Deve-gowda থাকছে ভারতের একাদশ প্রধানমন্ত্রীর কার্যকাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি ।
হারাদানা হাল্লি দেবেগৌড়া
⟽ পূর্ববর্তী অংশ : অটল বিহারী [প্রথম টার্ম]
1 লা জুন বাজপেয়ি ইস্তফা দিলে রাষ্ট্রপতি দ্বিতীয় প্রধান দল হিসাবে জাতীয় কংগ্রেস কে সরকার গঠনের আহ্বান জানালে তা অস্বীকার করে । এমত অবস্থায় অ-কংগ্রেসীয় ও অ-বিজেপি দল হিসাবে 13 টি দলের সংযুক্তভাবে গঠিত United Front এর সভাপতি হারাদানাহাল্লি দেবেগৌড়া 1996 সালের 1 লা জুন ভারতের একাদশতম প্রধানমন্ত্রী হিসাবে রাজ্য সভার সদস্য অবস্থায় শপথ নেন । তিনি প্রধানমন্ত্রী পদে 1997 সালের 21 শে এপ্রিল পর্যন্ত প্রায় 10 মাস তার কার্যনির্বাহ করেন ।
⚫ তার এই সময়কালে : i) 1996 সালের 28 শে জুন কমিউনিস্ট পার্টি ভারতের স্বাধীনতার পর প্রথমবারের মতো সরকারে অন্তর্ভুক্ত হয় । ii) 1996 সালের 28 শে আগস্টে অমরনাথ যাত্রা বিপর্যয় ঘটে । iii) 1996 সালের 28 শে নভেম্বর কোন চীনা রাজনৈতিক প্রধান হিসাবে চীনা রাষ্ট্রপতি জিয়াং জেমিন প্রথমবার ভারতে আসেন । iv) 1997 সালের 20 শে ফেব্রুয়ারি Telecom Regulatory Authority of India (TRAI) স্থাপিত হয় । v) 1996 সালের 30 শে মার্চ United Front সরকার থেকে কংগ্রেস সমর্থন প্রত্যাহার করে । vi) 1996 সালের 21 শে এপ্রিল ইন্দ্রকুমার গুজরাল ভারতের দ্বাদশ তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন ।
দেবেগৌড়া 1933 সালের 18 ই মে কর্ণাটকের হাসান জেলার হারাদানহল্লী নামক গ্রামে ভোক্কালিগা সম্প্রদায়ের কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন । তার পিতা ছিলেন ডোডে গৌড়া এবং মাতা দেবাম্মা । রাজনৈতিক ক্ষেত্র হিসাবে 1953 সালে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং 1962 পর্যন্ত জাতীয় কংগ্রেসের সদস্য থাকেন । 1962 থেকে 1968 পর্যন্ত তিনি কর্ণাটকের মন্ত্রীসভায় যোগদান করেন । 1969 সালে কংগ্রেসে দ্বি-বিভক্ত হলে তিনি কংগ্রেস (O) দলে যোগদান করেন এবং পরপর দুবার বিরোধী দলনেতা হিসাবে কাজ করেন । আপাতকালীন সময়ে (1975-77) তিনি বেঙ্গালোর সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন । 1994 সালে তিনি কর্ণাটকের 14 তম মুখ্যমন্ত্রী হন এবং 1996 সালে ভারতের একাদশতম প্রধানমন্ত্রী । বর্তমানে তিনি রাজ্য সভার সদস্য হিসাবে তার দ্বায়িত্ব পালন করে চলেছেন ।
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.