PM Morarji Ranchhodji Desai
Prime Minister’s Story in India
1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের আত্মপ্রকাশ । সেই সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সরকার ও তার প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতিকে তরান্বিত করার জন্য তাদের কার্যাবলী সম্পাদন করেন । ভারতীয় প্রধানমন্ত্রী এবং তাঁদের কার্যকালে সংঘটিত ঘটনাবলী থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিভিন্ন প্রশ্ন এসে থাকে । ঘটনাপরম্পরা সমন্ধে সম্যক ধারণা থাকলে এই প্রশ্নগুলির উত্তর সহজেই দেওয়া সম্ভব । বিষয়টি মাথায় রেখে গল্পের ছলে ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যকাল ও তাঁদের সময়কালীন ঘটনাবলী উপস্থাপন করা হল Prime Minister’s Story তে । PM Morarji Ranchhodji Desai থাকছে ভারতের চতুর্থ প্রধানমন্ত্রীর কার্যকাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি ।
মোরাজজি রাঞ্ছোরজী দেশাই
(Morarji Ranchhodji Desai)
⟽ পূর্ববর্তী অংশ : ইন্দিরা গান্ধির প্রথম তিনটি কার্যকাল
1977 সালের 16 থেকে 20 শে মার্চ 544 আসনে ভারতের ষষ্ঠ লোকসভা নির্বাচন সম্পন্ন হয় । এই লোকসভা নির্বাচনে মোরারজী দেশাই এর নেতৃত্বাধীন জনতা দলের কাছে ইন্দিরা গান্ধীর ভারতীয় জাতীয় কংগ্রেস পর্যুদস্ত হয় এবং 295 টি আসনে জয়লাভ করে জনতা দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে । গুজরাটের সুরাট আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে মোরারজী রাঞ্ছোরজী দেশাই ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী এবং ভারতের প্রবীণতম (81 বছর) ব্যক্তিত্ব হিসাবে 1977 সালের 24 শে মার্চ প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন । দেশের প্রথম অ-কংগ্রেসীয় প্রধানমন্ত্রী হিসাবে দেশাই 1979 সালের 28 জুলাই পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী পদ অলংকৃত করেন।
⚫ তার এই কার্যকালে : i) 1977 সালের 25 শে জুলাই নীলম সঞ্জীবন রেড্ডি ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন । ii) 1978 সালের 16 ই জানুয়ারি “Demonetisation” হিসাবে 1000, 5000 ও 10,000 এর ব্যাংক নোট অবৈধ ঘোষণা করে । iii) 1979 সালের 1 লা জানুয়ারি বিন্ধেশ্বরী প্রাসাদ মণ্ডলের পৌরহিত্যে মণ্ডল কমিশন গঠিত হয় । এই কমিশন Socially and Educationally Backward Classes Commission (SEBC) নামেও পরিচিত । iv) 1979 সালের 31 শে জানুয়ারি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সময়কালে সুন্দরবনের মরিচঝাঁপি দ্বীপে মরিচঝাঁপি গণহত্যা সংঘটিত হয় । v) 1979 সালের 27 শে জুন বোকারোতে CISF দ্বন্দ্ব সংঘটিত হয় । 1979 সালের জুলাইতে জনতা সরকার থেকে রাজ নারায়ণ ও চরণ সিং সমর্থন তুলে নিলে সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং 28 শে জুলাই লোকসভা ভঙ্গ হলে দেশাই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ।
🔷 মোরাজজি দেশাই 1896 সালের 29 শে ফেব্রুয়ারি গুজরাটের ভদেলি তে জন্মগ্রহণ করেন । স্বাধীনতা সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন । 1931 সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং 1952 সালে বোম্বাই এর মুখ্যমন্ত্রী হন 1958 সালের 13 ই মার্চ থেকে 1963 সালের 29 শে আগস্ট পর্যন্ত তিনি নেহেরুর মন্ত্রীসভায় অর্থমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন । 1967 সালের 13 ই মার্চ থেকে 1969 সালের 16 ই জুলাই পর্যন্ত তিনি শ্রীমতি গান্ধীর মন্ত্রীসভায় উপ-প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন । 1977 সালের 24 শে মার্চ থেকে 1979 সালের 28 শে জুলাই পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী পদে কার্যকাল অতিবাহিত করেন । 1974 সালে “The Story of My Life” নামক দেশাই এর আত্মজীবনী প্রকাশিত হয় । 1978 সালে C. Ramani এর নির্দেশনায় দেশাই এর পরমাণু নিরস্ত্রীকরণ প্রচারের ভিত্তিতে “For Peace and Friendship” নামক তথ্যচিত্র নির্মাণ করেন । 1990 সালের 19 শে মে কোন ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে Nishan-e-Pakistan উপাধি লাভ করেন । 1991 সালে তিনি রাজীব গান্ধী (মরণোত্তর) ও সর্দার বল্লবভাই প্যাটেলের (মরণোত্তর) সাথে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন সম্মান লাভ করেন । 1995 সালের 10 ই এপ্রিল 99 বছর বয়সে তার জীবনাবসান ঘটে । ➣ পরবর্তী অংশ : চৌধুরী চরণ সিং
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.