Competitive Miscellaneous Info.

PM Rajiv Gandhi

Prime Minister’s Story in India

1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের আত্মপ্রকাশ । সেই সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সরকার ও তার প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতিকে তরান্বিত করার জন্য তাদের কার্যাবলী সম্পাদন করেন । ভারতীয় প্রধানমন্ত্রী এবং তাঁদের কার্যকালে সংঘটিত ঘটনাবলী থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিভিন্ন প্রশ্ন এসে থাকে । ঘটনাপরম্পরা সমন্ধে সম্যক ধারণা থাকলে এই প্রশ্নগুলির উত্তর সহজেই দেওয়া সম্ভব । বিষয়টি মাথায় রেখে গল্পের ছলে ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যকাল ও তাঁদের সময়কালীন ঘটনাবলী উপস্থাপন করা হল Prime Minister’s Story তে । PM Rajiv Gandhi থাকছে ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রীর কার্যকাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি ।


➣ Join : Our Telegram Channel

রাজীব গান্ধী (PM Rajiv Gandhi) :

⟽ পূর্ববর্তী অংশ : ইন্দিরা গান্ধির শেষ কার্যকাল

ন্দিরা গান্ধী হত্যার সময় তার পুত্র তথা পেশায় পাইলট রাজীব গান্ধী পশ্চিমবঙ্গ সফরে ছিলেন এবং তার সাথে শ্রীমতি গান্ধীর শেষ কেবিনেটের গুরুত্বপূর্ণ দ্বিতীয় স্থানাধিকারী মন্ত্রী প্রণব মুখার্জী ও অন্যান্য কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা ছিলেন । প্রণব মুখার্জীর বয়ান অনুযায়ী তার কাছে প্রথম ইন্দিরা হত্যার খবর যায় এবং প্লেনে বসেই শ্রীমতি গান্ধীর উত্তরাধিকারী হিসাবে রাজীব গান্ধীকে পরবর্তী প্রধানমন্ত্রী করার পরিকল্পনা করা হয় । শেষমেশ প্রণব মুখার্জীর প্রচেষ্টায় 1984 সালের 31 শে অক্টোবর রাজীব গান্ধী অন্তর্বতীকালীন তথা ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন । 1984 সালের 31 শে ডিসেম্বর পর্যন্ত তিনি এই পদে তার দ্বায়িত্ব পালন করেন ।

তার এই দুই মাস সময়কালে : i) 1984 সালের 31 শে অক্টোবর থেকে দিল্লী ও সংলগ্ন অঞ্চলে শিখা বিরোধী দাঙ্গা আরম্ভ হয় । ii) 2রা ও 3রা ডিসেম্বর রাতে মধ্যপ্রদেশের ভুপালে ভুপাল গ্যাস দুর্ঘটনা ঘটে ।

💠 রাজীব গান্ধী (Rajiv-Gandhi) : 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরপরই 24-28 শে ডিসেম্বরে 516 টি আসনে ভারতের অষ্টম লোকসভা ভোট সম্পন্ন হয় এবং ভারতীয় জাতীয় কংগ্রেস 404 টি আসন দখল করে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে । উত্তর প্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্র থেকে রাজীব গান্ধী জয়ী হন এবং 1984 সালের 31 শে ডিসেম্বর দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন । দ্বিতীয় পর্যায়ে তিনি 1989 সালের 2 রা ডিসেম্বর পর্যন্ত তার কার্যকাল অতিবাহিত করেন ।

তার এই সময়কালে : i) 1985 সালের 8 ই এপ্রিল Special Protection Group (SPG) গঠন করা হয় । ii) 1985 সালের 24 শে মে Terrorist and Disruptive Activities (Prevention) Act, বা TADA কার্যকর হয় । iii) 1985 সালের 20 শে সেপ্টেম্বর Indira Gandhi National Open University এর সূচনা হয় । iv) 1985 সালের 14 ই নভেম্বর Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985 কার্যকর হয় । v) 1986 সালের 9 ই জানুয়ারি Environment Protection Act পাস হয় । vi) 1986 সালের 1 লা এপ্রিল Videsh Sanchar Nigam Limited (VSNL) গঠিত হয় । vii) 1986 সালের 30 শে এপ্রিল পঞ্জাবে Operation Black Thunder-I আরম্ভ হয় । viii) 1986 সালের 6 ই জুলাই স্বাধীনতা সংগ্রামী তথা ভারতের চতুর্থ ডেপুটি প্রধানমন্ত্রী জগজীবন রামের (বাবুজী) জীবনাবসান ঘটে । ix) 1986 সালের 27 শে অক্টোবর Inland Waterways Authority of India (IWAI) গঠিত হয় । x) 1986 সালের 18 ই নভেম্বর রাজস্থানে Operation Brasstacks এর সূচনা হয় । xi) 1986 সালের 24 শে ডিসেম্বর The Consumer Protection Act,1986 পাস হয় । xii) National Policy on Education (NPE) -1986 পাস হয় । xiii) 1987 সালের 15 ই জানুয়ারি RBI দ্বারা Indira Gandhi Institute of Development Research স্থাপিত হয় । xiv) 1987 সালের 16 ই এপ্রিল সুইডেন রেডিও এর মাধ্যমে বোফর্স কেলেংকারী জনসমক্ষে আসে । xiv) 1987 সালের 25 শে জুলাই ভারতের অষ্টম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন রামস্বামী ভেঙ্কটরামন । xv) 1987 সালের 30 শে মে গোয়া কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অঙ্গরাজ্যর মর্যাদা লাভ করে । xvi) 1987 সালের 8 ই অক্টোবর ভারতে Cricket World Cup-1987 বা Reliance Cup 1987 তথা চতুর্থ বিশ্বকাপের সূচনা হয় ভারতে । xvii) 1988 সালের 12 ই এপ্রিল Securities and Exchange Board of India (SEBI) স্থাপিত হয় । xviii) 1988 সালের 9 ই জুলাই National Housing Bank স্থাপিত হয় । xix) 1988 সালের 20 শে ডিসেম্বর 61 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের 326 নম্বর ধারা সংশোধন করে নাগরিকের ভোটাধিকার বয়স 21 থেকে 18 করা হয় । xx) 1988 সালের 11 ই অক্টোবর বিশ্বনাথ প্রতাপ সিং এর নেতৃত্বে জনতা দল গঠিত হয় । xx) 1989 সালের 22 শে মে ভারতের প্রথম Intermediate-Range Ballistic Missile (IRBM) হিসাবে “অগ্নি” এর সফল পরীক্ষণ হয় ওড়িশার চন্ডিপুরে । xxi) 1989 সালের 22 থেকে 26 শে নভেম্বর নবম লোকসভা ভোট গৃহীত হয় । xxii) 1989 সালের 2 রা ডিসেম্বর বিশ্বনাথ প্রতাপ সিং ভারতের সপ্তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন ।

🔷 1944 সালের 20 শে আগস্ট বোম্বাইতে রাজীব গান্ধীর জন্ম হয় । তার মাতা ছিলেন ইন্দিরা গান্ধী এবং পিতা ফিরোজ গান্ধী (Feroze Jehangir Ghandy) । 1970 সালে তিনি ভারতীয় বিমান পরিষেবায় পাইলট এর কাজে যোগ দেন । 1981 সালের 16 ই ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগদান করেন । 1984 সালের অক্টোবরে তার মাতা ইন্দিরা গান্ধীর হত্যার পর তিনি 31 শে অক্টোবর প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন । 1984 সালে তিনি আমেঠি থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হন । বর্তমান তামিলনাড়ু রাজ্যের কাঞ্চীপুর জেলার শ্রীপেরুমবুদ্রু গ্রামের এক জনসভায় Liberation Tigers of Tamil Eelam (LTTE) এর সদস্যের আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন । 1991 সালে রাজীব গান্ধীকে মরণোত্তর ভারত রত্ন উপাধি প্রদান করা হয় ।


 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading