Prime Minister’s Story in India
Prime Minister’s Story in India
1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের আত্মপ্রকাশ । সেই সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সরকার ও তার প্রধানমন্ত্রী ভারতের অগ্রগতিকে তরান্বিত করার জন্য তাদের কার্যাবলী সম্পাদন করেন । ভারতীয় প্রধানমন্ত্রী এবং তাঁদের কার্যকালে সংঘটিত ঘটনাবলী থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বিভিন্ন প্রশ্ন এসে থাকে । ঘটনাপরম্পরা সমন্ধে সম্যক ধারণা থাকলে এই প্রশ্নগুলির উত্তর সহজেই দেওয়া সম্ভব । বিষয়টি মাথায় রেখে গল্পের ছলে ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীর কার্যকাল ও তাঁদের সময়কালীন ঘটনাবলী উপস্থাপন করা হল Prime Minister’s Story তে ।
প্রধানমন্ত্রী’র গল্প
⟽ Previous Post : লিঙ্গ সচেতনতা
💠প্রাক কথন : ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে “ইন্ডিয়া, অর্থাৎ ভারত, রাজ্য সমূহের সংঘ হবে।” অর্থাৎ অনেকগুলি রাজ্য নিয়ে ভারত নামক রাষ্ট্র গঠিত হবে, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অন্যতম শর্ত। সংবিধানের এই ধারা থেকে ভারত যে যুক্তরাষ্ট্রীয় ধরনের সরকারের দ্বারা পরিচালিত হবে তা সুস্পষ্ট হয়। সংবিধানের 52 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে “ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন” এবং সংবিধানের 74 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে “রাষ্ট্রপতিকে সাহায্য করার এবং মন্ত্রণা দেওয়ার জন্য একটি মন্ত্রীপরিষদ থাকবে, যার শীর্ষে থাকবেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আপন কৃত্যসমূহ নির্বাহে ঐরূপ মন্ত্রণা অনুযায়ী কার্য করিবেন“। এই দুই ধারা থেকে জানা যায় যুক্তরাষ্ট্রীয় কাঠামো পরিচালনার শীর্ষে থাকবেন রাষ্ট্রপতি এবং তাকে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীপরিষদ গঠিত হবে। অর্থাৎ কেন্দ্রে একটি সরকার গঠিত হবে।
ভারতীয় সংবিধানের 74 নম্বর ধারায় সংসদীয় শাসনব্যবস্থা (Parliamentary System) তে দুই ধরনের শাসক (Executive) এর কথা উল্লেখ করা হয়েছে যার একটি হল নামমাত্র শাসক (Namesake or Statutory Executive) এবং দ্বিতীয়টি হল প্রকৃত শাসক (Actual Executive) । গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ভারতের ভারতের প্রধানমন্ত্রী লোক সভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং প্রকৃত শাসক । ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন ভারতীয় সংবিধানের 75 নম্বর ধারা অনুযায়ী । ভারতীয় সংবিধানের 75/1 ধারা বলে ভারতের রাষ্ট্রপতি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিত প্রতিনিধিকে ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করে থাকেন ।
ভারতীয় প্রধানমন্ত্রী পদে নিযুক্তির জন্য কোন ব্যক্তিকে লোকসভা বা রাজ্যসভার সদস্য হতে হয়, তবে এই উভয় কক্ষেরই সদস্য না হয়েও লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিত প্রতিনিধি হিসাবে যে কেও প্রধানমন্ত্রী হতে পারেন । তবে এক্ষেত্রে 6 মাসের মধ্যে তাকে লোকসভা বা রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে হবে ।
▶ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রীর নিয়োগকালীন ও অবসরকালীন বয়স সমন্ধে সেরকম কিছু উল্লেখ নেই, তবে নিয়োগের ক্ষেত্রে লোকসভার নির্বাচিত প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী পদ প্রার্থীকে নুন্যতম 25 বছর বয়স এবং রাজ্যসভার নির্বাচিত প্রতিনিধি হিসাবে 30 বছর বয়স্ক হতে হবে । অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী পদে নিযুক্তির সর্বনিম্ন বয়স হতে হবে 25 বছর । এর সাথে ঐ ব্যক্তিকে ভারতের নাগরিক হতে হবে এবং ভারত সরকার বা কোন রাজ্য সরকারের দপ্তরে লাভজনক পদে থাকতে পারবেন না ।
▶প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ কার্যকাল 5 বছর, তবে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা হারালে প্রধানমন্ত্রী অপসারিত হতে পারেন, অর্থাৎ লোকসভার আয়ুষ্কালই হল প্রধানমন্ত্রীর কার্যকাল । লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধি হিসাবে কোন ব্যক্তি একাধিকবার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হতে পারেন ।
▶ভারতে নিযুক্ত প্রধানমন্ত্রীর নুন্যতম শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক পাস উল্লিখিত রয়েছে । বর্তমানে প্রধানমন্ত্রীর বেতন হল ₹ 2,80,000 এবং এর সাথে রাজ্যসভার বা লোকসভার সদস্য হিসাবে প্রাপ্ত অর্থ রাশি ও প্রধানমন্ত্রী হিসাবে নির্দিষ্ট সুযোগসুবিধা পেয়ে থাকেন ।
▶ভারতের প্রধানমন্ত্রী একাধারে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা, জাতির নেতা, লোকসভা ও ক্যাবিনেটের নেতা এবং বিভিন্ন কমিশন ও দপ্তরের প্রধান হিসাবে দ্বায়িত্ব পালন করে থাকেন ।
▶স্বাধীন ভারতে 1947 থেকে বর্তমান সময় (2021) পর্যন্ত 14 জন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে এবং একজন ব্যক্তি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন ।
▶ভারতের প্রথম এবং দীর্ঘতম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, তিনি 1947 সালের 15 ই আগস্ট থেকে 1964 সালের 27 মে পর্যন্ত চারবারের প্রধানমন্ত্রী হিসাবে 16 বছর 286 দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন । এবং স্বল্প সময়ের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি তার প্রথম কার্যকালে মাত্র 16 দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন ।
▶ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ।
▶পার্লামেন্টে না যোগদানকারী প্রধানমন্ত্রী ছিলেন চরণ সিং ।
▶ভারতের তরুণতম প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী এবং বয়স্কতম প্রধানমন্ত্রী ছিলেন মোরার জি দেশাই ।
▶প্রথম দক্ষিণ ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন পি. ভি. নরসিমা রাও ।
▶অ-কংগ্রেসিয় প্রধানমন্ত্রী হিসাবে সম্পূর্ণ কার্যকাল সম্পাদন কারী ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী ।
▶প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে মাত্র একজন ব্যক্তি বর্তমানে জীবিত রয়েছেন, তিঁনি হলেন হরদনহল্লী ডোডেগৌড়া দেবে গৌড়া (Haradanahalli Doddegowda Deve Gowda) ।
▶সাম্প্রতিক কালে প্রয়াত প্রধানমন্ত্রী হলেন মনমোহন সিংহ (Manmohan Singh) এবং অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee)।
▶ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি (Narendra Damodar Das Modi) যিনি চতুর্থ প্রধানমন্ত্রী হিসাবে টানা তিন বার কার্যাবলী চালিয়ে যাচ্ছেন ।
💠প্রধানমন্ত্রী দপ্তর (Prime Minister’s Office – PMO) : ভারতে প্রধানমন্ত্রীর ভূমিকা, কার্যাবলী ও দ্বায়িত্ব সুষ্ঠভাবে সম্পাদনের জন্য দপ্তর রয়েছে তা প্রধানমন্ত্রী দপ্তর নামে অভিহিত । এটি হল অতিরিক্ত সাংবিধানিক সংস্থা যার উল্লেখ সংবিধানে নেই । 1947 সালে গঠিত Prime Minister’s Secretariat এর একটি বর্ধিত রূপ হল এই দপ্তর । 1961 সালে Government of India Allocation of Business Rules অনুযায়ী একে সংস্থার মর্যাদা দেওয়া হয় ।
এই দপ্তরের প্রশাসনিক অধিকর্তা হলেন Principal Secretary, এবং তার অধীনে থাকেন এক বা দুজন অতিরিক্ত সেক্রেটারি ও 5 জন যুগ্ম সেক্রেটারি । এর মূলত সিভিল সার্ভিসের মাধ্যমে নিযুক্ত হন । প্রথম প্রধানমন্ত্রী দপ্তরের Principal Secretary ছিলেন Parmeshwar Narayan Haksar,(IFS) এবং বর্তমানে (2026) 2019 সালের সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী দপ্তরের Principal Secretary হলেন Pramod Kumar Misra (IAS) এবং 2025 সালের ফেব্রুয়ারিতে শক্তিকান্ত দাসকে Principal Secretary-2 হিসাবে নিযুক্ত করা হয় । ➣ Next Part
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.