Quiz

Quiz Master, Quiz Capsule-1


Quiz Master, Quiz Capsule-1

কুইজ, ব্যক্তি জীবনে জ্ঞান আহরণের ধারা হিসাবে বিবেচিত একটি গুরুত্বপূর্ণ শব্দ । জীবনের বিভিন্ন ক্ষেত্রে এর ভূমিকা অপরিসীম । সাংস্কৃতিক অনুষ্ঠানে জ্ঞানের প্রতিযোগিতা থেকে বিভিন্ন ইন্টারভিউ, প্রাসঙ্গিক আলোচনা থেকে বৈঠকি আড্ডা সমস্ত ক্ষেত্রেই কুইজ বা সাধারণ জ্ঞানের জ্ঞাত পরিসর আমাদের ব্যক্তিত্বকে পরিস্ফুটিত করে । সাধারণ জ্ঞানের জ্ঞাত পরিসর বৃদ্ধির স্বার্থে Quiz Master, Quiz Capsule গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ব্যক্তিত্বকে পরিস্ফুটিত করবে বলেই আশা রাখি । প্রতিটি পর্ব গুরুত্ব সহকারে পড়ুন এবং অন্যের সাথে ভাগাভাগি করে নিন ।

Quiz Capsule-1


Join : Our Telegram Channel

1. জানুয়ারি মাসে তিনজন মহান বাঙালীর জন্ম, একজন হলেন নেতাজী সুভাষ চন্দ্র বসু, দ্বিতীয় জন মাইকেল মধুসূদন দত্ত । তৃতীয়জন কে ?
উঃ স্বামী বিবেকানন্দ, জন্ম : 1863 সালের 12ই জানুয়ারি; সুভাষ চন্দ্র বসু : জন্ম 1897 সালের 23শে জানুয়ারি; মধুসূদন দত্ত : জন্ম 1824 সালের 25শে জানুয়ারি

2. সংবিধান অনুযায়ী আমাদের দেশের নাম কী ?
উঃ India বা ভারত; ভারতীয় সংবিধানের 1(1) নম্বর ধারায় আমাদের দেশের নাম “India, that is Bharat, shall be a Union of States” বলে উল্লেখ করা হয়েছে ।

3. বর্তমান ভারতের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, তিনি ভারতের কত তম প্রধানমন্ত্রী ?
উঃ 14 তম প্রধানমন্ত্রী, তিনি 2014 সালে প্রথম প্রধানমন্ত্রী পদে অধিষ্টিত হন এবং বর্তমানে তার তৃতীয় কার্যকাল চলছে ।

4. “দাদা” একজন বিখ্যাত বাঙালীর ডাক নাম, তিনি একদা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন । এখানে কার কথা বলা হয়েছে ?
উঃ সৌরভ গাঙ্গুলি, তিনি 2000-2005 পর্যন্ত ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন ।

5. সরস্বতী পূজা কোন তিথিতে উজ্জাপিত হয় ?
উঃ বসন্ত পঞ্চমীতে

6. ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে কয়টি স্পোক বা দন্ড থাকে ?
উঃ 24 টি; এই চব্বিশটি স্পোকের
[প্রথম স্পোক- শুদ্ধতার প্রতীক, দ্বিতীয় স্পোক- স্বাস্থ্যের প্রতীক, তৃতীয় স্পোক- শান্তির প্রতীক,
চতুর্থ স্পোক- ত্যাগের প্রতীক, পঞ্চম স্পোক- নৈতিকতার প্রতীক, ষষ্ঠ স্পোক- সেবার প্রতীক,
সপ্তম স্পোক- ক্ষমার প্রতীক, অষ্টম স্পোক- ভালবাসার প্রতীক, নবম স্পোক- বন্ধুত্বের প্রতীক,
দশম স্পোক- ভাতৃত্বের প্রতীক, একাদশ স্পোক- সংগঠনের প্রতীক, দ্বাদশ স্পোক- কল্যাণের প্রতীক,
ত্রয়োদশ স্পোক- সমৃদ্ধির প্রতীক, চতুর্দশ স্পোক- শিল্পের প্রতীক, পঞ্চদশ স্পোক- নিরাপত্তার প্রতীক,
ষোড়শ স্পোক- সচেতনতার প্রতীক, সপ্তদশ স্পোক- সাম্যের প্রতীক, অষ্টদশ স্পোক- অর্থের প্রতীক,
ঊনবিংশ স্পোক- নীতির প্রতীক, বিংশ স্পোক- ন্যায়বিচারের প্রতীক, একবিংশ স্পোক- সহযোগিতার প্রতীক, দ্বাবিংশ স্পোক- কর্তব্যের প্রতীক, ত্রয়োবিংশ স্পোক- অধিকারের প্রতীক, চতুর্বিংশ স্পোক- জ্ঞানের প্রতীক]

7. প্রতিটি অনুষ্ঠানে আমরা এখন DJ বাজাই ছোট ছোট বাচ্চারা আর মাইক-বক্স বলে না । তারা বলে DJ বাজছে । বলুনতো এই DJ এর সম্পূর্ণ নাম কী ?
উঃ DJ এর সম্পূর্ণ নাম হলঃ Disc Jockey, আমেরিকান পত্রকার ওয়াল্টার উইনচেল (Walter Winchell) 1935 সালে এই শব্দটি প্রথম ব্যবহার করেন ।

8. ছৌনৃত্য পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যপূর্ণ নৃত্য, এই নৃত্যর উদ্ভব পশ্চিমবঙ্গের কোন জেলায় ?
উঃ পুরুলিয়া জেলায় । 1930-এর দশকে ‘পালা ছো’ নাচের সৃষ্টি হয়।

9. 2021 সাল থেকে 23শে জানুয়ারি দিনটি “পরাক্রম দিবস” হিসাবে পালিত হয়ে আসছে । কোন ব্যক্তির জন্মদিন হিসাবে দিনটি “পরাক্রম দিবস” হিসাবে পালিত হয় ?
উঃ নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন হিসাবে । 2021 সালের 23 শে জানুয়ারি নেতাজীর 125 তম জন্মদিবস পালন উপলক্ষ্যে কলকাতার Victoria Memorial Hall এ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম “পরাক্রম দিবস” উজ্জাপনের শুভ সূচনা করেন ।

10. ভারতের বর্তমান তথা দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ?
উঃ প্রতিভা দেবী সিং পাটিল । তিনি 2007 সালে ভারতের দ্বাদশ তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন এবং 2012 পর্যন্ত তার কার্যকাল অতিবাহিত করেন ।

11. প্রতি বছর 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি, কী উপলক্ষে আমরা দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি ?
উঃ : সংবিধান কার্যকর বা প্রবর্তনের জন্য । 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান প্রণয়ন হয় ।

12. আমাদের দেশের রাজধানীর নাম কী ?
উঃ নতুন দিল্লী । নতুন দিল্লী ভারতের দিল্লী নামক কেন্দ্রশাসিত অঞ্চলের একটি শহর এবং ভারতের রাজধানী শহর । 1927 সালে নতুন দিল্লী নামকরণ করা হয় । 1931 সালের 13ই ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের রাজধানী হিসাবে নতুন দিল্লীর উন্মোচন হয় । 1947 সালে স্বাধীন ভারতের রাজধানী হিসাবেও নতুন দিল্লীকে ঘোষণা করা হয় ।

13. স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস অন্য কোন জাতীয় দিবস পালনের উপলক্ষ্যে আমরা “বন্দে মাতরম” ধ্বনি উচ্চারন করি । এই ধ্বনির স্রষ্টা কে ?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । সন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে বাঙালী জনপ্রিয় সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 সালে প্রকাশিত তার “আনন্দ মঠ” উপন্যাসের “বন্দে মাতরম” নামক গানে শব্দটি প্রথম ব্যবহার করেন ।

➣ পড়ুন বাংলা প্যাডাগোজি : বাংলা ভাষার উৎপত্তি ও প্রকৃতি

14. আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে নীল রঙের নতুন 100 টাকার নোট ব্যবহার করি । এই নোটে মহাত্মা গান্ধী ছাড়া আর কিসের ছবি রয়েছে ?
উঃ “রানী কী ভাব” নামক বিশ্ব ঐতিহ্যময় স্থানের । মহাত্মা গান্ধী (নিউ) সিরিজের এর 100 টাকার নোট মুদ্রিত হয় 2018 সালের জুলাইতে (ঘোষণা, 19 শে জুলাই) । এই সিরিজের নোটের পরিমাপ 142 × 66 মিলিমিটার । এই নোটের বর্ণ নীলাভ (Lavender) প্রকৃতির । এই নোটে ভারতীয় সংস্কৃতিক বৈচিত্রের প্রতীক হিসাবে UNESCO স্বীকৃত বিশ্ব ঐতিহ্যময় স্থান “রানী কী ভাব” কূপের ছবি মুদ্রিত রয়েছে ।

15. আমাদের জাতীয় পাখির নাম কী ?
উঃ ভারতীয় ময়ূর । আমাদের জাতীয় পাখি হল ভারতীয় ময়ূর (Indian Peafowl) যার বৈজ্ঞানিক নাম Pavo Cristatus । Indian Wildlife (Protection) Act, 1972 অনুযায়ী ভারতে ময়ূরকে সংরক্ষিত করা হয়েছে এবং 1963 সালের 1 লা ফেব্রুয়ারি ভারত সরকার ভারতীয় ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেয় ।

16. স্বাধীনতা সংগ্রামে বা স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস অন্য কোন জাতীয় দিবস পালনের উপলক্ষ্যে আমরা “জয় হিন্দ” ধ্বনি উচ্চারন করি । এই ধ্বনির স্রষ্টা কে ?
উঃ চেম্পক রমণ পিল্লাই । ভারতীয় স্বাধীনতা সংগ্রামের নবীনতম দেশাত্মবোধক স্লোগান জয় হিন্দ । এই স্লোগান সরাসরি নেতাজী সুভাষ চন্দ্র বসুর সাথে যুক্ত হলেও শব্দবন্ধটি তিনি প্রথম ব্যবহার করেন নি । তিরুবনন্তপুরমের অধিবাসী চেম্পক রমণ পিল্লাই তার কলেজ জীবনে 1907 সাল নাগাদ এই শব্দটি প্রথম চয়ন করেন । 1933 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে নেতাজীকে উষ্ণ অভিনন্দনের সময় দক্ষিণ ভারতীয় স্বাধীনতা সংগ্রামী চেম্পক রমণ পিল্লাই (Chempaka Raman Pillai) প্রথম জয় হিন্দ শব্দের প্রয়োগ করেন ।

17. ভারতীয় মূদ্রা অর্থাৎ ভারতীয় কয়েন ও নোটের প্রতীকটির নাম কী ?
উঃ “” () । ভারতীয় মুদ্রার প্রতীক হলঃ দেবনাগরী হরফের ‘র’ এবং ইংরাজি ‘R’ এর মিলিতভাবে তৈরি প্রতীক ‘₹’ (উচ্চারণ : ‘র’) যা 2010 সালে গ্রহণ করা হয় এবং 2010 সালের 15 ই জুলাই এটি জনসমক্ষে আনা হয় । এই প্রতীকটি তৈরি করেন গুয়াহাটি আই.আই.টি এর সহযোগী অধ্যাপক উদয় কুমার ধর্মলিঙ্গম

18. করোনা সময়কালে লক ডাউন শব্দের ব্যপক প্রচলন ঘটে । কোন মহাদেশে প্রথম এই শব্দের ব্যবহার হয় ।
উঃ ইউরোপ মহাদেশে । চতুর্দশ শতকে বুবোনিক (Bubonic Plague) এ ইউরোপে প্রচুর মানুষের মৃত্যু হয় । এই অবস্থা নিয়ন্ত্রণের জন্য সেই সময় লক ডাউন এর ব্যবস্থা করা হয় ।

19. মোবাইল এর ব্যবহার আমরা প্রতিনিয়ত করে থাকি । এই মোবাইল শব্দের বাংলা অর্থ কী ?
উঃ চলন্ত ।

20. তোমার মামার ছেলের একমাত্র পিসির মেয়ে তোমার কে হয় ?
উঃ বোন । মামার ছেলের একমাত্র পিসি মানে তোমার মা, আর তোমার মায়ের মেয়ে মানে তোমার বোন ।

21. ভারত কোন মহাদেশে অবস্থিত?

উঃ এশিয়া । মহাদেশের ধারণা বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন । মহাদেশ ধারণার চারটি মডেল রয়েছে । এই চারটি মডেলের মধ্যে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় 7টি মহাদেশের মডেল অনুযায়ী পঠনপাঠন হয় । এই মডেলের ভিত্তিতে বর্তমানে পৃথিবীতে মহাদেশের সংখ্যা সাতটি, এগুলি হলঃ এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, ও অ্যান্টার্কটিকা।

22. আমাদের ছায়াপথের নাম কী ?
উঃ আকাশ গঙ্গা । এই বিশাল মহাশূন্যের একটি ক্ষুদ্র কোনায় আমরা আকাশ গঙ্গা ছায়াপথে (Milky Way Galaxy) অবস্থান করছি । Milky Way Galaxy টি The Local Group Galaxy নামক নক্ষত্রমণ্ডলের অন্তর্গত । Andromeda Galaxy এবং Triangulum Galaxy হল আমাদের নিকটবর্তী ছায়াপথ । পৃথিবীর থেকে আকাশ গঙ্গা ছায়াপথের দূরত্ব প্রায় 25.6–27.1 হাজার আলোকবর্ষ ।

➣ বাংলায় পড়ুন : আলফ্রেড হিচককের গোয়েন্দা কাহিনী

23. সৌরমণ্ডলে বর্তমানে 8টি গ্রহ রয়েছে, এদের মধ্যে সব থেকে ছোট গ্রহের নাম কী ?
উঃ বুধ । বুধ সৌর মণ্ডলের ক্ষুদ্রতম গ্রহ । আয়তনের দিক থেকে পৃথিবীর উপগ্রহ চাঁদ থেকে বুধ গ্রহ সামান্য বড় এবং শনির উপগ্রহ টাইটান (Titan) ও বৃহস্পতির উপগ্রহ গ্যানেমেড (Ganymede) থেকে ছোট আকৃতির ।

24. আমরা প্রতিদিন সকাল বেলা চায়ের কাপে চুমুক দিয়ে দিন শুরু করি, এই কাপ কে বাংলায় কী বলা হয় ?
উঃ পেয়ালা ।

25. কোন পশুর লেজ সোজা হয় না ?
উঃ কুকুর । লেজ মেরুদন্ডের অংশ । মেরুদণ্ডের মতো পরস্পর গাঁথা কশেরুকায় কুকুরদের লেজ এমনভাবে গঠিত যে স্বাভাবিক অবস্থাতেই তা কিছুটা বাঁকানো থাকে। কুকুরের লেজের এইগাঁথুনি খুবই নমনীয়। এই নমনীয়তার কারণেই কুকুরের লেজ হাত দিয়ে সোজা করে দিলেও, ছেড়ে দেওয়ার পরেই তা ফের বাঁকা হয়ে যায়। তবে সব প্রজাতির কুকুরের লেজ বাঁকা হয় না ।

26. ইংরাজি মাসের বছরে কোন মাসের দিন সংখ্যা সবথেকে কম ?
উঃ ফেব্রুয়ারি । সাধারণ বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 28 এবং অধিবর্ষে এই মাসের দিন সংখ্যা হয় 29 দিন ।

27. চারটি শব্দ বলা হচ্ছে, বলতে হবে কোনটি আলাদা –
স্কুল, গ্রন্থাগার, টুইসন, ক্লাব
উঃ ক্লাব । প্রথম তিনটি সরাসরি শিক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত । চতুর্থটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান।

28. পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, কিন্তু বাস্তবিক সৌরমণ্ডলের কোন গ্রহ নীল বর্ণের ?
উঃ নেপচুন গ্রহ নীল (Blue) রঙের ।

29. ট্রাফিক সিগন্যালে সাধারণত লাল, হলুদ ও সবুজ এই তিনটি আলো থাকে । এর মধ্যে কোন আলো জ্বললে তোমাকে থামতে হবে ।
উঃ লাল আলো । ট্রাফিক সিগন্যালে লাল আলোর অর্থ দাঁড়িয়ে যাও, হলুদ আলোর অর্থ অপেক্ষা করো বা দেখে পারাপার হও এবং সবুজ আলোর অর্থ এগিয়ে যাও বা রাস্তা পার করো ।

30. 9 কে 9 দিয়ে গুণ করে তাকে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে ?
উঃ 27 । 9X9 = 81, 81/3 =27

31. ভারত মহাসাগরের বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চলের আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জকে কোন চ্যানেল পৃথক করেছে ?
উঃ 10 ডিগ্রি চ্যানেল । এই চ্যানেলের মাঝ বরাবর 10 ডিগ্রি উত্তর অক্ষরেখার বিস্তৃত হয়েছে বলে চ্যানেলের এরূপ নামকরণ । চ্যানেলটির উত্তর দক্ষিণে বিস্তার প্রায় 250 কিঃমিঃ এবং পূর্ব-পশ্চিমে 10 কিঃমিঃ । এই চ্যানেলের উত্তরে আন্দামান দ্বীপপুঞ্জের লিটল আন্দামান দ্বীপ এবং চ্যানেলের দক্ষিণে নিকোবর দ্বীপপুঞ্জের কার নিকোবর দ্বীপ অবস্থিত ।

32. আমরা জানি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট, এই পর্বত শৃঙ্গ প্রথম কোন বাঙালী আবিষ্কার করেন ?
উঃ রাধানাথ সিকদার । ব্রিটিশ শাসিত ভারতে কৃত ‘Great Trigonometric Survey of India’ এর অংশীদারি সদস্য হিসাবে 1852 সালে বাঙালী গণিতজ্ঞ রাধানাথ সিকদার সর্বপ্রথম এই এই পর্বত আবিষ্কার করেন এবং চার বছরের প্রচেষ্টায় গাণিতিক পদ্ধতিতে এর উচ্চতা নির্ধারণ করেন যা ছিল 8,840 মিটার (29,002 ফুট) । কিন্তু তার এই কীর্তি চার বছর অজ্ঞাত থেকেই যায় । সেই সময় GTS এর তত্বাবধায়ক Colonel Andrew Scott Waugh 1856 সালের মার্চে প্রকাশিত তার রিপোর্টে (Andrew Waugh, report No. 29B, paragraph 9) দাপ্তরিকভাবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, বর্তমান মাউন্ট এভারেস্ট এর কথা ঘোষণা করেন, যেটি ছিল তাদের সার্ভের অন্তর্গত 15 তম পর্বত চূড়া বা “Peak XV” । তিনি তার ঘোষণাকালে শিকদার নির্ণীত উচ্চতার সাথে নিজের ইচ্ছামতো অতিরিক্ত 2 মিঃ উচ্চতা যুক্ত করে “Peak XV” এর উচ্চতা 8,842 মিঃ হিসাবে বিশ্বের কাছে উপস্থাপন করেন ।

➣ পড়ুন : চাঁদের পাহাড়

33. ভারতীয় সমাজে বিভিন্ন ঘরানার নৃত্য রয়েছে, এর মধ্যে ভারতনাট্যম ঘরানা একটি অতি গুরুত্বপূর্ণ । বলতে হবে এটি ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী সংস্কৃতি ।
উঃ তামিলনাড়ু রাজ্যের । ভারতনাট্যম একটি ধ্রুপদী নৃত্যকলা যা দক্ষিণ ভারতে, মূলত তামিলনাড়ু রাজ্যের ঐতিহ্যবাহী সংস্কৃতি । শুধুমাত্র ভারতে নয়, বরং বিশ্বের আনাচে-কানাচে এই নৃত্যশৈলী বর্তমানে জনপ্রিয় একটি নৃত্যশৈলী । সেতার, তবলা ও বীনা মাত্র তিনটি যন্ত্র সহযোগে ভারতীয় প্রাচীন সংস্কৃতিকে হৃদয়-মননে প্রোথিত করার এই অত্যাশ্চর্য্য নৃত্যশৈলী খৃষ্টীয় দ্বিতীয়-তৃতীয় শতকে জৈন সন্ত তথা চের রাজকুমার কবি ইলাঙ্গু আদিগাল (Ilangu Adigal) রচিত বিখ্যাত তামিল মহাকাব্য “শিলাপ্পাদিকরম” (Silappadikaram) থেকে উদ্ভূত হয়েছে ।

34. আমরা সকলেই কমবেশি ক্রিকেট খেলা দেখে থাকি, বিশ্বকাপ হলে তো উন্মাদনা থাকে তুঙ্গে । ক্রিকেট যেখানে খেলা হয় সেটিকে স্টেডিয়াম বলা হয় । এখানে প্রশ্ন হল পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামটির নাম কী ?
উঃ নরেন্দ্র মোদী স্টেডিয়াম । বর্তমানে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এবং যেকোনো ধরনের সক্রিয় স্টেডিয়ামগুলির মধ্যে বৃহত্তম স্টেডিয়াম হল ভারতের গুজরাট রাজ্যের নরেন্দ্র মোদী স্টেডিয়াম । বর্তমান নরেন্দ্র মোদী স্টেডিয়াম 1982 সালে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ মিউনিসিপ্যাল করপোরেশনে অন্তর্গত মোতেরা নামক স্থানে সবরমতী নদী উপত্যকায় ভারতের প্রথম গৃহমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের নামানুসারে “সর্দার প্যাটেল স্টেডিয়াম” নামে স্থাপিত হয় । 2020 সালে স্টেডিয়ামটির পুনঃ নির্মাণের পর 2020 সালের 24 শে ফেব্রুয়ারি গুজরাট ক্রিকেট এসোসিয়শন নবনির্মিত এই স্টেডিয়ামের নাম বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামানুসারে “নরেন্দ্র মোদী স্টেডিয়াম” রাখার কথা ঘোষণা করে ।

35. রাজ ঘাট পুরাতন দিল্লীর একটি গুরুত্বপূর্ণ স্মৃতি ক্ষেত্র । এখানে কোন ভারতীয়র শেষকৃত্য সম্পন্ন করা হয় ?
উঃ গান্ধীজী । পুরাতন দিল্লী এলাকায় যমুনা নদীর পশ্চিম পাড়ে রাজ ঘাট অবস্থিত । 1948 সালের 31শে জানুয়ারি এই স্থানে স্বাধীনতা সংগ্রামী তথা ভারতীয় আইনজীবী মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী (বাপু)’র শেষকৃত্য সম্পন্ন করা হয় । স্থানটি 5.1 একর জমির উপর অবস্থিত এবং এখানে মহাত্মা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে নীল মার্বেল পাথরের বেদী নির্মিত হয়েছে । মহাত্মা গান্ধী ব্যতীত আরো বেশ কয়েকজনের স্মৃতি বেদী এই এলাকায় রয়েছে।

36. কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার অর্জন করেন ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর । 1913 সালে ভারতে প্রথম নোবেল আসে বিশ্বকবি রবীন্দ্রনাথের হাত দিয়ে সাহিত্য ক্ষেত্র থেকে । কবিগুরু তার “গীতাঞ্জলী” নামক কাব্য গ্রন্থের জন্য এই পুরস্কার অর্জন করেন । 2004 সালে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে সুরক্ষা গৃহ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে যায়, যা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি ।

37. কেন্দ্রীয় চাল গবেষণাকেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উঃ ওড়িশায় । 1943 সালে বৃহৎ বঙ্গে দুর্ভিক্ষের পর ধানের বিভিন্ন প্রজাতির উদ্ভাবনের জন্য তৎকালীন ভারত সরকার ধানের বিভিন্ন প্রজাতির খোঁজে গবেষণা আরম্ভের সিদ্ধান্ত নেয় । এই সিদ্ধান্তের ভিত্তিতে 1946 সালের 23শে এপ্রিল ওড়িশা রাজ্যের কটকের বিদ্যাধরপুরে Central Rice Research Institute স্থাপিত হয় । Dr. K Ramiah এই সংস্থার প্রথম নির্দেশকের ভূমিকা পালন করেন ।

38. ভারতের কোন রাজ্যে কফি বৃষ্টি ঘটে ?
উঃ দক্ষিণ ভারতের বঙ্গোপসাগরীয় উপকূল সংলগ্ন রাজ্য যথাঃ তামিলনাড়ু, কেরালা, কর্নাটকের উপর দিয়ে প্রবাহিত প্রাক-মৌসুমী বায়ুপ্রবাহ আঞ্চলিকভাবে আম্র বৃষ্টি নামে পরিচিত । ইহা স্থানীয়ভাবে পশ্চিমবঙ্গে কালবৈশাখী, আসামে বরদৈশিলা, কেরালায় চেরি ব্লুসুম বা কফি বৃষ্টি (Cherry Blossom or Coffee Showers) নামেও পরিচিত ।

39. পেঁচার দলকে কী বলা হয় ?
উঃ পার্লামেন্ট ।

➣ Competitive Current Affairs

40. আমরা সকলেই বই পড়ি । বলতে হবে কোন দিন বিশ্ব বই দিবস পালিত হয় ? 
উঃ 23শে এপ্রিল । 1995 সাল থেকে 23শে এপ্রিল দিনটি বিশ্ব বই দিবস হিসাবে পালিত হয়ে আসছে ।


 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading