প্রাথমিক টেট নির্যাস

Stages of Child Development

Stages of Child Development

শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) যেমন শিক্ষকতার মতো মহান পেশায় কর্মসংস্থানের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, তেমনি TET পরীক্ষায় অন্তর্ভুক্ত বিষয়গুলির মধ্যে শিশু মনোবিজ্ঞান এবং বিকাশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি B.Ed. এবং D.El.Ed এর মতো শিক্ষক প্রশিক্ষণেও একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষক প্রশিক্ষণ এবং TET-এর শিক্ষার্থীদের সাহায্য করার জন্য আমাদের এই বিশেষ প্রচেষ্টা, যেখানে একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এখন আলোচনার বিষয় হল CDP-এর গুরুত্বপূর্ণ বিষয় Stages of Child Development.


➣ Join : Our Telegram Channel

Stages of Child Development

⟽ Previous Post : CTET Question 2018

1. জীবন বিকাশের ধারাকে স্বাভাবিকভাবে কয়টি পর্যায়ে ভাগ করা যায় ?
উঃ জীবন বিকাশের ধারাকে স্বাভাবিকভাবে আট টি পর্যায়ে ভাগ করা যায়, যথাঃ i) Pre-natal Period, ii) Infancy (Birth – 2 Years), iii) Early Childhood (3-5 Years), iv) Middle and Late Childhood (6-12 Years), v) Adolescence (13-18 Years), vi) Early Adulthood (19-29 Years), vii) Middle Adulthood (30-60 Years), viii) Late Adulthood (61 Years and Above) ।

2. জন্ম পূর্ববতী পর্যায়ে (Pre-natal Period) বিকাশের কয়টি স্তর রয়েছে ?
উঃ জন্ম পূর্ববতী পর্যায়ে বিকাশের 3 টি স্তর রয়েছে, যথাঃ i) Germinal Stage (প্রথম দুই সপ্তাহ), ii) Embryonic Stage (2 সপ্তাহ থেকে 2 মাস) এবং iii) Fetal Stage (2 মাস থেকে জন্ম কাল ) ।

3. Germinal Stage এর গুরুত্ব কি ?
উঃ Germinal Stage এ তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, এগুলি হলঃ i) গর্ভধারণ (Conception), ii) প্রতিস্থাপন (Implantation) এবং iii) অমরা গঠন (Formation of Placenta) ইত্যাদি ।

4. Embryonic Stage এর গুরুত্ব কি ?
উঃ Embryonic Stage এর সময়কাল দুই সপ্তাহের পর আরম্ভ হয় এবং চলে দুই মাস পর্যন্ত, এই সময় গুরুত্বপূর্ণ অঙ্গগুলি গঠিত হয় এবং শারীরিক তন্ত্রের বিকাশ ঘটে ।

5. Fetal Stage এর গুরুত্ব কি ?
উঃ Fetal Stage এর সময়কাল 2 মাস থেকে জন্ম পর্যন্ত । এই সময়ে নিয়মিতভাবে শারীরিক বৃদ্ধি ঘটে, চলন ক্ষমতা (Movement Capability) বিকশিত হয় এবং মস্তিষ্কের কোষগুলির কার্যক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায় ।

6. জন্ম পূর্ববতী পর্যায়ে কোন সময় শিশুর মস্তিষ্ক গঠিত হয় ?
উঃ জন্ম পূর্ববতী পর্যায়ে 9 সপ্তাহে শিশুর মস্তিষ্ক গঠিত হয় এবং এই সময়েই ডিম্বাশয় এবং শুক্রাশয় এর পার্থক্য নিশ্চিত হয় ।

7. জন্ম পূর্ববতী পর্যায়ে কোন সময় শিশু হাসির বিকাশ ঘটে ?
উঃ জন্ম পূর্ববতী পর্যায়ে 12 সপ্তাহ বয়সে শিশু হাসির বিকাশ ঘটে এবং সার্কুলেটরি সিস্টেম (Circulattory System) কাজ করে ।

8. জন্ম পূর্ববতী পর্যায়ে কোন সময় মা শিশুর চলন অনুভব করতে পারে ?
উঃ জন্ম পূর্ববতী পর্যায়ে 16 সপ্তাহে শিশুর হৃদ স্পন্দন শক্তিশালী হয় এবং মা শিশুর চলন অনুভব করতে পারে ।

9. জন্ম পূর্ববতী পর্যায়ে কোন সময় শিশুর চুল গজাতে আরম্ভ হয় ?
উঃ জন্ম পূর্ববতী পর্যায়ে 20 সপ্তাহ থেকে শিশু হেঁচকি বা উদ্গার তোলা আরম্ভ করে এবং শিশুর চুল গজাতে আরম্ভ হয় ।

10. জন্ম পূর্ববতী পর্যায়ে কোন সময় শিশুর চোখ উন্মুক্ত হয় ?
উঃ জন্ম পূর্ববতী পর্যায়ে 24 সপ্তাহ থেকে শিশুর দৃশ্য ও শ্রাব্য তন্ত্র কর্মক্ষম হয় এবং চোখ উন্মুক্ত হয় ।

11. জন্ম পূর্ববতী পর্যায়ে কোন সময় শিশুর মস্তিষ্ক বিশেষায়িত হয় ?
উঃ জন্ম পূর্ববতী পর্যায়ে 28 সপ্তাহ থেকে শিশুর শরীরে মেদের সঞ্চার ঘটে এবং মস্তিষ্ক বিশেষায়িত হয় ।

12. জন্ম পূর্ববতী পর্যায়ে কোন সময়কে শিশুর ঘুমন্ত এবং জাগ্রত সময়কাল বলা হয় ?
উঃ জন্ম পূর্ববতী পর্যায়ে 32 সপ্তাহের পরবর্তী সময়কে শিশুর ঘুমন্ত এবং জাগ্রত সময়কাল বলা হয় ।

13. জন্ম পূর্ববতী পর্যায়ে কোন সময় শিশুর ওজনের ক্রমবর্ধমান বৃদ্ধি ঘটে ?
উঃ জন্ম পূর্ববতী পর্যায়ে 36 সপ্তাহ থেকে শিশুর ওজনের ক্রমবর্ধমান বৃদ্ধি ঘটে এবং এই সময় সরাসরি মাতৃদেহ থেকে প্রতিরোধ ক্ষমতা অর্জন করে । 38 সপ্তাহে শিশুর গর্ভকালীন পর্যায় সমাপ্ত হয় ।

14. শৈশবাবস্থা (Infancy, Birth – 2 Years) কে কয়টি ভাগে ভাগ করা যায় ?
উঃ শৈশবাবস্থাকে শিশুর কর্মক্ষমতা বিকাশের প্রেক্ষিতে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে, যথাঃ i) জন্ম থেকে 1 বছর পর্যন্ত সময় । ii) 1 বছর থেকে 2 বছর সময় এবং iii) 2 থেকে 3 বছর সময় কাল ।

15. শৈশবাবস্থায় জন্ম থেকে 1 বছর পর্যন্ত সময়ে শিশুর গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি কিকি ?
উঃ শৈশবাবস্থায় জন্ম থেকে 1 বছর পর্যন্ত সময়ে শিশুর গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি হলঃ i) এই অবস্থায় শিশু সম্পূর্ণভাবে বয়স্কদের উপর নির্ভরশীল থাকে । ii) মানসিক ক্রিয়াকলাপের সূচনা হয় । iii) নবজাতকের ভাষা কান্না । iv) স্বাভাবিকভাবে প্রত্যেকটি 2-3 ঘণ্টায় খাবার খায় । v) অসামঞ্জস্যপূর্ণ চলন আরম্ভ হয় । vi) এই সময় দৃষ্টিশক্তি দুর্বল থাকে, 8-12 ইঞ্চি পর্যন্ত দেখতে পায় । vii) 9 মাস বয়সে ওজন দ্বিগুণ হয় ।

16. শৈশবাবস্থায় 1 বছর থেকে 2 বছর সময়ে শিশুর গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি কিকি ?
উঃ শৈশবাবস্থায় 1 বছর থেকে 2 বছর সময়ে শিশুর গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি হলঃ i) শিশুর শারীরিক গঠনের পরিবর্তন সূচিত হয় । ii) শিশু হাঁটতে এবং কথা বলতে আরম্ভ করে । iii) নিষ্ক্রিয় ভাষা দক্ষতার বিকাশ ঘটে । iv) স্বাধীনভাবে অনুভূতি তীব্র হয় । v) কারো বক্তব্য বোঝার ক্ষমতা তৈরি হতে থাকে ।

17. শৈশবাবস্থায় 2 বছর থেকে 3 বছর সময়ে শিশুর গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি কিকি ?
উঃ শৈশবাবস্থায় 2 বছর থেকে 3 বছর সময়ে শিশুর গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি হলঃ i) বাচনিকভাবে সংযোগ স্থাপনে সক্রিয়তা দেখায় । ii) 3-4 শব্দের বাক্য বলতে পারে । iii) এই সময় শিশু ঋণাত্মক কার্যাবলীর (দুষ্টুমি) জন্য খ্যাত হয় । iv) শিশুর অনুকরণ ক্ষমতা সর্বাধিক বিকশিত হয় ।

18. প্রাক শৈশব (Early Childhood, 3-5 Years) কে কয়টি ভাগে ভাগ করা যায় ?
উঃ শিশুর কর্মক্ষমতা বিকাশের প্রেক্ষিতে প্রাক শৈশবকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে, যথাঃ i) 3 বছর বয়স্ক শিশু । ii) i) 4 বছর বয়স্ক শিশু এবং iii) i) 5 বছর বয়স্ক শিশু ।

19. 3 বছর বয়স্ক শিশুর গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি কিকি ?
উঃ 3 বছর বয়স্ক শিশুর গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি হলঃ i) এই সময় পিতামাতার প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়, ii) শব্দভান্ডার এবং উচ্চারণ দক্ষতার বিকাশ ঘটে । iii) পা পরিবর্তন করে করে সিঁড়ি বেয়ে উঠতে পারে । iv) স্বল্প সময়ের জন্য এক পায়ে দাঁড়াতে পারে ।

20. 4 বছর বয়স্ক শিশুর গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি কিকি ?
উঃ 4 বছর বয়স্ক শিশুর গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি হলঃ i) এই সময় বাক্য বিন্যাস ক্রমশঃ জটিলতা লাভ করে বা জটিল বাক্য বলতে সমর্থ লাভ করে । ii) প্রাণবন্ত কল্পনায় সক্ষম হয় এবং কল্পনা ও বাস্তবতার মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে । iii) ভয়ের সূচনা হয়, মূলতঃ সাধারণ কিছু ভয়, যেমনঃ অন্ধকার ভীতিপশু ভীতি, মৃত্যু ভীতি ইত্যাদি ।

21. 5 বছর বয়স্ক শিশুর গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি কিকি ?
উঃ 5 বছর বয়স্ক শিশুর গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি হলঃ i) এই সময় শিশু এক পায়ে ঝাঁপিয়ে চলার দক্ষতা অর্জন করে । ii) কাউকে সঠিকভাবে অনুকরণ করতে সক্ষম হয়ে ওঠে । iii) পাঠ্য বিষয় পড়তে আরম্ভ করে । iv) নিজ বয়স্ক অন্য শিশুদের সাথে সখ্যতা স্থাপনে সচেষ্ট হয় ।

22. মধ্য ও পরবর্তী শৈশব (Middle and Late Childhood, 6-12 Years) কালে শিশুর গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি কিকি ?
উঃ মধ্য ও পরবর্তী শৈশবকালে শিশুর কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হলঃ i) ছোট এবং বড়ো সমস্ত পেশীর সুষ্ঠ বিকাশ ঘটে । ii) জটিল সঞ্চালন দক্ষতার (Complex Motor Skills) বিকাশ ঘটে । iii) স্বাধীন ক্রিয়াকলাপ থেকে একই লিঙ্গের গোষ্ঠী ভিত্তিক কার্যকলাপে অংশগ্রহণের ঝোঁক বৃদ্ধি পায় । iv) সহপাঠী দ্বারা গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ সহপাঠীদের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তোলায় সচেষ্ট হয়ে ওঠে । v) শিশুর কোন কাজে পিতামাতার অনুমতি গুরুত্ব পায় ।

23. কৈশোর (Adolescence, 13-18 Years) কালে শিশুর গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি কিকি ?
উঃ কৈশোর কালে শিশুর গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি হলঃ i) এই সময় শিশুর ব্যাপকভাবে শারীরিক, মানসিক, প্রক্ষোভিক, সামাজিক পরিবর্তন ঘটে ফলে শিশু বিভিন্ন দিকে আকৃষ্ট হয়ে ওঠে এবং সঠিক পথপ্রদর্শকের অভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে থাকে তাই এই সময়কে শিশু ও তার পিতামাতার কাছে ঝড় ঝঞ্ঝার কাল বলে চিহ্নিত করেছেন মনোবিদগণ । ii) বয়ঃসন্ধিকালের সূচনা হয় এবং ব্যাপকভাবে শিশু প্রভাবিত হয় । iii) শিশু নিজের চেহারা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে ওঠে । iv) নিজের আত্ম পরিচিতি স্থাপনে সচেষ্ট হয়ে ওঠে । v) বিভিন্ন বিষয়ে পিতামাতা বা অন্যান্য ক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় ।

24. প্রাক প্রাপ্তবয়স্কতা (Early Adulthood, 19-29 Years) পর্যায়ে শিশুর গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি কিকি ?
উঃ প্রাক প্রাপ্তবয়স্কতা পর্যায়ে শিশুর গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি হলঃ i) এই সময় শারীরিক বিকাশ সম্পূর্ণ হয় । ii) অবিরতভাবে সংবেদনশীল পরিপক্কতার বিকাশ ঘটে । iii) নিজের কোন কার্যের গুরুত্ব ও দ্বায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকে এবং সমালোচনা থেকে শিক্ষা নেয় । iv) একই লিঙ্গের গোষ্ঠী এবং সম আসক্তি বা ইচ্ছাযুক্ত ব্যক্তির সঙ্গে সামাজিকতার বিকাশ ঘটে ।

25. পিকুনাস মানুষের জীবন বিকাশের ধারাকে কয়টি স্তরে বিভক্ত করেছেন ?
উঃ আমেরিকান মনোবিদ Justin Pikunas মানুষের জীবন বিকাশের ধারাকে 10 টি স্তরে ভাগ করেছেন, এগুল হল : i) প্রাক জন্ম স্তর (Prenatal Stage) : গর্ভ সঞ্চার থেকে ভুমিষ্ট হওয়ার পূর্ব মুহূর্ত । ii) সদ্যজাত স্তর (Natal Stage) : 0-4 সপ্তাহ l iii) প্রথম শৈশবের স্তর (Early Infancy) : 1-18 মাস । iv) শৈশবের শেষ স্তর (Let Infancy) : 18 মাস থেকে আড়াই বছর । v) প্রাথমিক বাল্য স্তর (Early Childhood) : আড়াই বছর থেকে পাঁচ বছর । vi) মাধ্যমিক বাল্য স্তর (Middle Childhood) : 5-9 বছর । vii) প্রান্তিক বাল্য স্তর (Late Childhood) : 9-12 বছর । viii) যৌবনাগমের স্তর (Adolescence) : 12-21 বছর । ix) প্রাপ্ত বয়স্ক স্তর (Adult hood) : 21-70 বছর । এবং x) বার্ধক্য (Senescence) : 70 বছর থেকে আমৃত্যু। ➣ পরবর্তী অংশ


 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading