Stages of Child Development Part-2
Stages of Child Development
শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) যেমন শিক্ষকতার মতো মহান পেশায় কর্মসংস্থানের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, তেমনি TET পরীক্ষায় অন্তর্ভুক্ত বিষয়গুলির মধ্যে শিশু মনোবিজ্ঞান এবং বিকাশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি B.Ed. এবং D.El.Ed এর মতো শিক্ষক প্রশিক্ষণেও একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষক প্রশিক্ষণ এবং TET-এর শিক্ষার্থীদের সাহায্য করার জন্য আমাদের এই বিশেষ প্রচেষ্টা, যেখানে একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এখন আলোচনার বিষয় হল CDP-এর গুরুত্বপূর্ণ বিষয় Stages of Child Development.
Stages of Child Development [Part-II]
26. Alfred Earnest Jones জীবন বিকাশের ধারাকে কয়টি স্তরে ভাগ করেছেন ?
উঃ Earnest Jones জীবন বিকাশের ধারাকে 4 টি স্তরে ভাগ করেছেন, এগুলো হলঃ i) শৈশব (Infancy) : 0-05 বছর । ii) বাল্য (Childhood) : 5-12 বছর । iii) যৌবনাগম (Adolescence) : 12-18 বছর এবং iv) প্রাপ্ত বয়স্ক (Maturity) : 18 বছর থেকে আমৃত্যু ।
27. Jean Piaget শিশু বিকাশের স্তরকে কয়টি ভাগে বিভক্ত করেন ?
উঃ পিঁয়াজের বয়স ভিত্তিক শিশু বিকাশের স্তর চার প্রকারের যথা – i) সংবেদন সঞ্চালন স্তর (Sensory Motor Stage) : 0-2 বছর । ii) প্রাক সক্রিয়তার স্তর (Pre-Operational Stage) : 2-6 বছর । iii) মূর্ত সক্রিয়তার স্তর (Concrete Operational Stage) : 6-11 বছর । iv) নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর (Formal Operational Stage) : 11 বছর থেকে আমৃত্যু ।
28. নৈকট্য বিকাশ এলাকার প্রবক্তা কে ?
উঃ নৈকট্য বিকাশ এলাকার প্রবক্তা হলেন ভাইগটস্কি । শিশু স্বাধীনভাবে নিজে যে কাজ করে এবং অন্যের সাহায্য নিয়ে যে কাজ করে তাদের অন্তরই হল – নৈকট্য বিকাশ এলাকা ।
29. জীবন বিকাশের কোন সময়কে Toddler বলা হয় ?
উঃ জীবন বিকাশের অতি শৈশবকাল কে (প্রথম দুই বছর) Toddler বলা হয় ।
30. প্রাক জন্ম (Prenatal) অবস্থায় কোন ধরনের বিকাশ ঘটে ?
উঃ প্রাক জন্ম অবস্থা অর্থাৎ নিষেক থেকে 280 দিন এই সময়কালে শারিরীক ও সঞ্চালন মূলক বিকাশ পরিলক্ষিত হয় ।
31. জন্মকালীন অবস্থায় কোন ধরনের বিকাশ ঘটে ?
উঃ জন্ম কালীন (Perinatal) অবস্থায় বা প্রসব কালে কোন বিকাশ হয় না ।
32. শৈশব (Infancy) অবস্থায় কোন ধরনের বিকাশ ঘটে ?
উঃ শৈশব অবস্থায় বা প্রথম দুই বছর বয়সে শারিরীক ও সঞ্চালন মূলক বিকাশ সম্পাদিত হয় ।
33. প্রথম বাল্য (Early Childhood) কালে কোন ধরনের বিকাশ ঘটে ?
উঃ প্রথম বাল্যকালে বা 2-6 বছর বয়সে জ্ঞান মূলক ভাষাগত, সামাজিক ও নৈতিক প্রক্ষোভ প্রভৃতি বিকাশ সূচিত হয় ।
34. উত্তর বাল্য (Late Childhood) কালে কোন ধরনের বিকাশ ঘটে ?
উঃ উত্তর বাল্যকালে, 6-11 বছর জ্ঞান মূলক, ভাষাগত, সামাজিক ও নৈতিক প্রক্ষোভ দৃঢ় ভাবে বিকশিত হয় ।
35. কৈশোর (Adolescence) অবস্থায় কোন ধরনের বিকাশ ঘটে ?
উঃ কৈশোর অবস্থায় বা 11/12-20 বছর বয়সে জ্ঞান মূলক, ভাষাগত, সামাজিক ও নৈতিক প্রক্ষোভ প্রভৃতি বিকাশগুলি ক্রমবর্ধমান অবস্থায় সক্রিয় হয় ।
36. কোন সময় শিশুর স্বাধীন চেতনার বিকাশ ঘটে ?
উঃ শিশুর প্রথমবাল্য অবস্থায় বা 2-6 বছর বয়সে স্বাধীন চেতনার বিকাশ ঘটে । এই সময় শিশু সমাজ ও পরিবেশের সাথে সক্রিয় মিথস্ক্রিয়ার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়িয়ে স্বাধীন চেতনার বিকাশ ঘটাতে সক্ষম হয় ।
37. G.H. Mead এর মতে কোন বিষয়গুলো শিশুর ভাষা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ?
উঃ George Herbert Mead এর মতে i) পেশি সঞ্চালনতা এবং ii) আকার-ইঙ্গিত এই বিষয়দুটি ভাষা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় । তিনি বলেছেন ভাষা হল পেশি সঞ্চালনের বিকল্প এবং আকার ইঙ্গিত ভাষার আদি ভিত্তি ।
38. শিশু বিকাশের কোন সময়কে Gang Age বলা হয় ?
উঃ শিশু বিকাশের পরবর্তী বাল্যকাল বা 6-11 বছর সময়কে Gang Age বলা হয় । এই সময় সামাজিক বিকাশ হিসাবে শিশু দলবদ্ধভাবে কাজ করতে বিশেষ আগ্রহী হয়ে ওঠে শিশুদের চিন্তা এবং কাজে দলবদ্ধতা প্রভাব বিস্তার করে এবং প্রত্যেকই দলের প্রতি আনুগত্য প্রদর্শন করে চলে ।
39. বিকাশের কোন স্তরে শিশু সম্ভাবনা থেকে বাস্তবকে পৃথক করতে পারে ?
উঃ পিঁয়াজের মতে 12-15 বছর বয়সে অর্থাৎ বয়ঃসন্ধিকালে শিশুর জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে যৌক্তিক সক্রিয়তা পরিলক্ষিত হয় এবং এর প্রভাবে শিশু সম্ভাবনা থেকে বাস্তবকে পৃথক করতে পারে ।
40. কোন সময় তীব্র গতিতে শিশুর উচ্চতা বৃদ্ধি পেতে থাকে ?
উঃ 13 থেকে 17 বছর বয়সে, গড়ে 15 বছর বয়সে হটাৎ করে তীব্র গতিতে শিশুর উচ্চতা বৃদ্ধি পেতে থাকে ।
41. শিশুর জীবন বিকাশের কোন সময়কে কে ঝড়-ঝঞ্ঝার কাল বলে উল্লেখ করেন ?
উঃ আমেরিকান মনোবিদ Granville Stanley Hall তার দীর্ঘ ও ধারাবাহিক গবেষণার ভিত্তিতে শিশুর বয়ঃসন্ধিকালকে জীবন বিকাশের ঝড়-ঝঞ্ঝার কাল (A period of storm and stress) বলে উল্লেখ করেন।
42. বয়ঃসন্ধিকালকে কোন কোন চাহিদার পূরণ না হলে শিশু সমস্যার সম্মুখীন হয় ?
উঃ Charlotte Pope বয়ঃসন্ধিক্ষণের শিশুদের উপর বিশদে গবেষণা করে মন্তব্য করেন যে এই স্তরের শিশুদের বিশেষ কিছু চাহিদা যথাযথভাবে পূরণ না হওয়ায় তারা সমস্যার সম্মুখীন হয় । এই চাহিদাগুলি হলঃ যৌন চাহিদা, নিরাপত্তার চাহিদা, আত্মসক্রিয়তার চাহিদা, নৈতিক চাহিদা, সামাজিক চাহিদা ইত্যাদি ।
43. “The Trying Twenties” বলতে কি বোঝায় ?
উঃ আমেরিকান লেখিকা Gail Sheehy 1976 সালে প্রকাশিত তার “Passages, Predictable Crises of Adult Life” নামক গ্রন্থে “The Trying Twenties” ধরনটি প্রকাশ করেন । 20-30 বছর বয়স্ক ব্যক্তির মধ্যে উচ্চাকাঙ্ক্ষা ও তৎপরতাকে বোঝাতে তিনি এই শব্দবন্ধ ব্যবহার করেন ।
44. বয়ঃসন্ধিকালের সমস্যাগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ?
উঃ কানাডিয়ান মনোবিদ Samuel Ralph Laycock বয়ঃসন্ধিকালের সমস্যাগুলিকে চার ভাগে বিভক্ত করেন, যথাঃ i) বিদ্যালয়, সমাজ ও বিপরীত লিঙ্গের সঙ্গে সঙ্গতিবিধান । ii) পরিবারের নিয়ন্ত্রণ থেকে মুক্তি । iii) উপযুক্ত বৃত্তির সঙ্গে সঙ্গতিবিধান এবং iv) সুষ্ঠ জীবনদর্শন ।
45. মধ্যবয়সের সংকট বলতে কি বোঝায় ?
উঃ 40 বছরের মাঝামাঝি সময় থেকে বিভিন্ন শারীরিক পরিবর্তনের জন্য ব্যক্তি নিজেকে যৌবন অতিক্রান্ত বলে মনে করে ফলে ব্যক্তির মধ্যে অসন্তোষ জন্মাতে থাকে । ব্যক্তির এই অবস্থাকে মনোবিদগন মধ্যবয়সের সংকট বলে অভিহিত করেন ।
46. “A Study of Dolls” গ্রন্থের লেখক কে ?
উঃ “A Study of Dolls” গ্রন্থের লেখক হলেন আমেরিকান মনোবিদ Granville Stanley Hall, বইটি প্রথম প্রকাশিত হয় 1897 সালে ।
47. “Ages and Stages: A Parent’s Guide to Normal Childhood Development” গ্রন্থের লেখক কে ?
উঃ “Father of Play Therapy” নামে পরিচিত আমেরিকান মনোবিদ Charles E. Schaefer হলেন “Ages and Stages: A Parent’s Guide to Normal Childhood Development” গ্রন্থের লেখক, বইটি প্রকাশিত হয় 2000 সালের 15 ই আগস্ট ।
48. শিশুর ‘বিকাশে বিলম্ব’ বলতে কি বোঝায় ?
উঃ শিশুর মানসিক বিকাশের ধাপগুলো খুবই গুরুত্বপূর্ণ । সে যদি তা যথাসময়ে অর্জন করে, তবে তার বিকাশ স্বাভাবিক বলে ধরে নেওয়া যায়। শিশু অন্য রকম ব্যবহার করছে, তার কারন হয়তো সে অসুস্থ বা কোন কারনে বিপর্যস্ত। এগুলো অবশ্য শিশুভেদে কখনো একটু এদিক – ওদিক হতেই পারে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও শিশুটি যদি বিকাশের ধাপ অর্জনে ব্যর্থ হয়, তবে তার বিকাশের বিলম্ব হিসেবে বিবেচনা করা হয়।
49. কীভাবে বোঝাযায় শিশুর ‘বিকাশে বিলম্ব’ হচ্ছে ?
উঃ আলোচিত বিকাশের স্তরগুলোর মধ্যে কয়েকটি যদি শিশুর মধ্যে প্রকাশ না পায়, তবে শিশুর বিকাশ নিয়ে সংশয় প্রকাশ করা যেতে পারে। সাধারনভাবে এই দক্ষতাগুলোর মধ্যে ২৫ শতাংশ না দেখা গেলে বলা যেতে পারে শিশুর বিকাশে বিলম্ব হচ্ছে। তা ছাড়া কয়েক মাস পরও যদি শিশু বয়স অনুযায়ী স্বাভাবিক কাজ করতে না পারে, তবে শিশুরোগ বিশেষজ্ঞকে দেখানো দরকার।
50. শিশুর স্বাভাবিক বিকাশে বিলম্ব হচ্ছে কি না তা কোন কোন লক্ষণ দেখে বোঝা যায় ?
যেসমস্ত লক্ষণ দেখে বোঝা যায় শিশুর স্বাভাবিক বিকাশে বিলম্ব হচ্ছে তাদের কয়েকটি হলঃ i) 2 মাস : কথা বললে যদি না হাসে । ii) 3 মাস : যদি মাকে চিনতে না পারে । iii) 4 মাস : গলা জড়িয়ে ধরতে, ঘুরে তাকাতে না পারলে । iv) 5 মাস : কোনো জিনিসের কাছে গিয়ে তা ধরতে না শিখলে । vi) 6 মাস : ‘মা’, ‘বা’, ‘দা’ ইত্যাদি শব্দগুলো বলতে না পারলে । vii) 8 মাস : কারো সাহায্য ছাড়া বসতে না চেষ্টা করলে বা না বসলে । viii) 9 মাস : হামাগুড়ি দিতে না পারলে । ix) 12 মাস : দাঁড়াতে না পারলে । x) 13 মাস : কোনো সাহায্য নিয়ে হাঁটতে না পারলে । xi) 24 মাস : সিঁড়ি দিয়ে উঠতে এবং ছোট ছোট বাক্য বলতে না পারলে । xii) 36 মাস : তিন চাকার সাইকেলে চড়তে না পারলে । xii) 48 মাস : হাত দিয়ে বল ছুঁড়তে এবং সিঁড়ির একটা ধাপে একটা পা দিয়ে দিয়ে না উঠতে পারলে । xiii) 72 মাস : দেখে দেখে জটিল আকৃতি আঁকতে না পারলে ।
Discover more from NIRYAS.IN
Subscribe to get the latest posts sent to your email.