Competitive Miscellaneous Info.

Static GK Universe

Static GK Universe

সর্বভারতীয় বা রাজ্য স্তরের গুরুত্বপূর্ণ প্রতিযোগীতামূলক পরীক্ষাগুলিতে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসা স্বাভাবিক ।আবার সাধারণ জ্ঞানের পরিসরও ব্যপক । বিভিন্ন টপিক থেকে Static GK এর উপর আসা প্রশ্নগুলি অধ্যয়ন করে বেশকিছু সুনির্দিষ্ট টপিকের বিশদ আলোচনা করা হবে । এক্ষেত্রে এখন আলোচ্য টপিক রয়েছে Static GK Universe.


➣ Join : Our Telegram Channel

Static GK Universe

⟽ Previous Post

1. মহাবিশ্ব (Universe) বলতে কী বোঝায় ?
উঃ কল্পনাতীত বিস্তীর্ণ মহাশূন্যে লক্ষ-কোটি গ্যালাক্সি, কোটি-কোটি নক্ষত্র, গ্রহ, গ্রহাণু, গ্রহপুঞ্জ, ধূমকেতু, জ্যোতির্বলয়স্থ স্থান ও এদের অন্তর্বর্তীস্থ গুপ্ত পদার্থ, ধূলি-মেঘ, গ্যাস, তমোশক্তি ইত্যাদির সমন্বয় – যেগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত তাত্ত্বিকভাবে অভিজ্ঞাত, কিন্তু সরাসরি পর্যবেক্ষিত নয়, এমন সব পদার্থ ও শক্তি মিলে যে জগৎ তাকেই বলা হয় মহাবিশ্ব বা বিশ্ব-ব্রহ্মাণ্ড। আমাদের পর্যবেক্ষণ-লব্ধ মহাবিশ্বের ব্যাস প্রায় 28 বিলিয়ন পারসেক বা 91 বিলিয়ন আলোকবর্ষ ।

2. মহাবিশ্বের উপাদানগুলি কীকী ?
উঃ মহাবিশ্বকে পর্যবেক্ষণ করলে বেশ কিছু উপাদানের সমন্বয় দেখা যায় । যাদের মধ্যে কয়েকটি উপাদান হলঃ i) মহাগুঁজ (Super Cluster) ii) ছায়াপথ গুচ্ছ (Cluster of Galaxy), iii) নীহারিকা (Nebula), iv) কৃষ্ণগহ্বর (Black Holes), v) নক্ষত্র (Star), vi) গ্রহ (Planet), vii) গ্রহাণুপুঞ্জ (Asteroids), viii) উপগ্রহ (Satellite), ix) ধূমকেতু (Comet), x) উল্কা (Meteors) অন্যতম ।

3. মহাগুঁজ (Super Cluster) বলতে কী বোঝায় ?
উঃ এখনো পর্যন্ত জ্ঞাত এবং পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের গাঠনিক উপাদানগুলির সর্ববৃহৎ রুপ হল Super Cluster [যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় ‘মহাগুঁজ’ (এই তর্জমা স্বীকৃত নয়)] । এই মহাগুঁজ অসংখ্য ছোট বড় ছায়াপথ গুচ্ছের সমন্বয়ে গঠিত হয় । মহাগুঁজ এর অস্তিত্ব 1980 এর দশকে প্রথম খুঁজে পাওয়া যায় ।

4. মহাগুঁজ এর বিস্তার কিরূপ ?
উঃ আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের প্রায় 5% এলাকা জুড়ে এই মহাগুঁজ অবস্থিত । এরা প্রায় একক ভাবে 100 মিলিয়ন আলোকবর্ষ থেকে 10 বিলিয়ন আলোকবর্ষ অঞ্চলে পরিব্যাপ্ত রয়েছে ।

5. মহাগুঁজ (Super Cluster) সমন্ধে প্রথম ধারণা কে দেন ?
উঃ আমেরিকান শিক্ষাবিদ George Ogden Abell 1958 সালে প্রকাশিত তার গবেষণাপত্র “The distribution of rich clusters of galaxies. A catalogue of 2,712 rich clusters found on the National Geographic Society Palomar Observatory Sky Survey” (যা সংক্ষেপে “Abell catalogue” নামে পরিচিত) তে Super Cluster এর প্রথম ধারণা দেন । তিনি এই ধরনের মহাজাগতিক গঠনকে “Second-order Clusters” বা “Clusters of Clusters” নামে অভিহিত করেন ।

6. অপেক্ষাকৃত অতি আলোচিত মহাগুঁজগুলি কীকী ?
উঃ অপেক্ষাকৃত অতি আলোচিত মহাগুঁজগুলি হলঃ Laniakea Supercluster, Virgo Cluster, Hydra-Centaurus Supercluster, Pavo-Indus Supercluster, Southern Supercluster এবং Saraswati Supercluster ইত্যাদি ।

7. মহাগুঁজ খোঁজে ভারতীয় বিজ্ঞানীদের প্রথম মাইল ফলক কোনটি ?
উঃ বাঙালী Astrophysicist Prof Joydeep Bagchi এর নেতৃত্বে গঠিত Inter-University Centre for Astronomy and Astrophysics এবং Indian Institute of Science Education and Research নামক গবেষক দল দ্বারা Sloan Digital Sky Survey – DR12 এর মাধ্যমে 2017 সালের জুলাই তে পৃথিবী থেকে ৪০০ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত এবং 43 টি ছায়াপথ এর সমন্বয়ে গঠিত Saraswati Supercluster নামক দৈত্যাকার মহাগুঁজ এর আবিষ্কার হল মহাগুঁজ খোঁজে ভারতীয় বিজ্ঞানীদের প্রথম মাইল ফলক ।

8. মহাবিশ্ব গঠনের ক্ষেত্রে মহাগুঁজ এর পরবর্তী বৃহৎ উপাদান কোনটি ?
উঃ মহাবিশ্ব গঠনের ক্ষেত্রে মহাগুঁজ এর পরবর্তী বৃহৎ উপাদান হলঃ ছায়াপথ গুচ্ছ (Cluster of Galaxy) । মহাকর্ষ শক্তির (Gravity) প্রভাবে ক্ষেত্র বিশেষে 100 থেকে 1000 বা তার অধিক ছায়াপথ এর সমন্বয়ে ছায়াপথ গুচ্ছ গঠিত হয় ।

➣ গণিত mcq

9. ছায়াপথ গুচ্ছ এর গাঠনিক উপাদানগুলি কীকী ?
উঃ তিনটি প্রধান বিষয়ের সমন্বয়ে ছায়াপথ গুচ্ছ গঠিত হয়েছে । এই গাঠনিক উপাদানগুলি হলঃ i) Galaxies, ii) Intergalactic gas in intracluster medium এবং iii) Dark matter । এই উপাদান গুলির মধ্যে 90% Dark matter, 9% Intergalactic gas এবং মাত্র 1% ছায়াপথ দ্বারা ছায়াপথ গুচ্ছ গঠিত হয়েছে ।

10. গুরুত্বপূর্ণ ছায়াপথ গুচ্ছ গুলি কীকী ?
উঃ গুরুত্বপূর্ণ ছায়াপথ গুচ্ছগুলি হলঃ The Local Group, Virgo Cluster, Fornax Cluster, Hercules Cluster, Bullet Cluster এবং Coma Cluster ইত্যাদি ।

11. ছায়াপথ (Galaxy) বলতে কী বোঝায় ?
উঃ মহাকর্ষ শক্তির প্রভাবে অসংখ্য নক্ষত্র, অসংখ্য গ্রহ, তাদের উপগ্রহ, আন্তঃনক্ষত্র ধূলিকণা-গ্যাস, কৃষ্ণবস্তু ইত্যাদির সমন্বয়ে গঠিত এক বিশেষ সংঘবদ্ধ মহাজাগতিক গাঠনিক উপাদান হল ছায়াপথ । কোন কোন ছায়াপথ তাদের কেন্দ্রে কৃষ্ণ গহ্বর (Black Holes) নিয়ে গঠিত হয়ে থাকে ।

12. মহাবিশ্বে ছায়াপথের সংখ্যা কত ?
উঃ আমাদের পর্যবেক্ষিত মহাবিশ্বে এখন পর্যন্ত প্রায় 2 ট্রিলিয়ন এর অধিক ছায়াপথের সন্ধান পাওয়া গেছে ।

13. নীহারিকা (Nebula) কী ?
উঃ নীহারিকা হল ছায়াপথ এর অন্তর্ভুক্ত এক বিশেষ গাঠনিক অবস্থা, যেখানে নক্ষত্রের ধংস বা সৃষ্টি হয়ে থাকে । সাধারণভাবে বলা যায়, আন্তঃ-নক্ষত্র ধূলিকণা, গ্যাস এবং মহাজাগতিক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত দৈত্যাকার মেঘপুঞ্জ হল নীহারিকা । NASA এর মতে – “A nebula is a giant cloud of dust and gas in space. Some Nebula (more than one nebula) come from the gas and dust thrown out by the explosion of a dying star, such as a supernova. Other Nebula are regions where new stars are beginning to form.”

➣ বাংলায় পড়ুন : প্রধানমন্ত্রীর গল্প

14. “Nebula” শব্দটির আক্ষরিক অর্থ কী ?
উঃ Nebula শব্দটি হল একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হল “mist, vapor, fog, smoke, exhalation” ইত্যাদি ।

15. নীহারিকা (Nebula) এর অস্তিত্ব সমন্ধে প্রথম ধারণা কে দেন ?
উঃ Abd al-Rahman al-Sufi নামক পার্সিয়ান মহাকাশবিদ 0964 সালে Andromeda Galaxy পর্যবেক্ষণ কালে “a little cloud” এর অস্তিত্ব খুঁজে পান । তাঁর এই পর্যবেক্ষণের বিষয়টি “Book of Fixed Stars” নামক গ্রন্থে উল্লেখ করেন এবং সেখান থেকেই এই মহাজাগতিক উপাদানের অস্তিত্ব সম্পর্কে প্রথম ধারণা পাওয়া যায় ।

16. বৈজ্ঞানিক ভিত্তিতে প্রথম নীহারিকা আবিষ্কার কে করেন ?
উঃ ফরাসি মহাকাশবিদ Nicolas-Claude Fabri de Pieresc 1610 সালে ‘Orion Nebula’ নামক প্রথম নীহারিকা আবিষ্কার করেন যা 1618 সালে Johann Baptist Cysat পুনরায় পর্যবেক্ষণ করেন ।

17. নীহারিকা সমন্ধে প্রথম বিশদ ধারণা কে দেন ?
উঃ ডাচ মহাকাশবিজ্ঞানী Christiaan Huygens 1659 তার কার্যাবলী “De vi centrifuga” তে নীহারিকা সমন্ধে প্রথম বিশদ ধারণা প্রদান করেন যা “Concerning the centrifugal force” নামে তাঁর মৃত্যুর পর 1703 সালে প্রকাশিত হয় ।

18. মহাকাশ বিজ্ঞানীদের কাছে নীহারিকা অন্য কী নামে জনপ্রিয় ?
উঃ নীহারিকা মহাকাশ বিজ্ঞানীদের কাছে “Nursery for New Stars” নামে জনপ্রিয় ।

19. নীহারিকার প্রধান গ্যাসীয় উপাদানগুলি কীকী ?
উঃ নীহারিকার প্রধান গ্যাসীয় উপাদানগুলি হলঃ Hydrogen 90% এবং Helium 10% যা একটি নক্ষত্রেরও প্রধান উপাদান হিসাবে বিবেচিত হয় ।

20. নীহারিকাকে কয় ভাগে ভাগ করা যায় ?
উঃ নীহারিকাকে প্রাথমিক ভাবে দুটি গোত্রে ভাগ করা যায়, যথাঃ A) Galactic Nebula এবং B) Extragalactic Nebula ।

21. Extragalactic Nebula কী ?
উঃ অসংখ্য নক্ষত্র যুক্ত বৃহৎ আকৃতির নক্ষত্র বিন্যাস গঠন হল Extragalactic Nebula এটি ‘Galaxy’ এর পূর্বতন নাম । এ সমন্ধে বিশদ তথ্য পাওয়া যায় নি ।

22. Extragalactic Nebula কয় প্রকার ?
উঃ এডউইন হাভেল Extragalactic Nebula বা Non-galactic Nebula কে চার ভাগে বিভক্ত করেছেন, যথাঃ Spiral, Elongated, Globular এবং Irregular ইত্যাদি ।

23. Extragalactic Nebula এর সংখ্যা কত ?
উঃ E. P. Hubble এর খোঁজ অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় 400 টি Extragalactic Nebula এর অস্তিত্ব পাওয়া গেছে ।

24. Galactic Nebula কাকে বলে ?
উঃ নির্দিষ্ট ছায়াপথ এর অন্তর্গত নীহারিকা হল এই ধরনের নীহারিকা ।

25. Galactic Nebula কয় প্রকার ?
উঃ Galactic Nebula কে মুখ্যভাবে দুই ভাগে বিভক্ত করা হয়, যথাঃ i) Diffuse Nebula এবং ii) Planetary Nebula ➣ পরবর্তী অংশ


 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading