TET Niryas

Type of Development

Type of Development

শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) যেমন শিক্ষকতার মতো মহান পেশায় কর্মসংস্থানের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, তেমনি TET পরীক্ষায় অন্তর্ভুক্ত বিষয়গুলির মধ্যে শিশু মনোবিজ্ঞান এবং বিকাশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি B.Ed. এবং D.El.Ed এর মতো শিক্ষক প্রশিক্ষণেও একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষক প্রশিক্ষণ এবং TET-এর শিক্ষার্থীদের সাহায্য করার জন্য আমাদের এই বিশেষ প্রচেষ্টা, যেখানে একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এখন আলোচনার বিষয় হল CDP-এর গুরুত্বপূর্ণ বিষয় Type of Development.


➣ Join : Our Telegram Channel

Type of Development

⟽ Previous Post : Stage of Child Development

1. বিভিন্ন প্রকার বিকাশ ক্ষেত্রগুলি কিকি ?
উঃ বিভিন্ন প্রকার বিকাশ ক্ষেত্রগুলি হলঃ i) দৈহিক বিকাশ (Physical Development), ii) সামাজিক বিকাশ (Social Development), iii) প্রাক্ষোভিক বিকাশ (Emotional Development), iv) মানসিক বিকাশ (Psychological Development), v) ভাষা ও বাচনিক বিকাশ (Language and Speach Development), vi) প্রজ্ঞামূলক বিকাশ (Cognitive Development), vii) মনো-সামাজিক বিকাশ (Psycho-Social Development), viii) নৈতিক বিকাশ (Moral Development) ইত্যাদি ।

2. দৈহিক বিকাশ (Physical Development) বলতে কি বোঝায় ?
উঃ শিশুর জন্ম থেকে নির্দিষ্ট বয়স পর্যন্ত শারীরিক বিভিন্ন ধারণের পরিবর্তনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ অবয়ব ও অঙ্গ সঞ্চালনগত পূর্ণ ক্ষমতা প্রাপ্তির পর্যায়ক্রমিক অবস্থাকে দৈহিক বিকাশ বলা যায় ।

3. দৈহিক বিকাশের প্রভাবক্ষেত্রগুলি কিকি ?
উঃ দৈহিক বিকাশের প্রভাবক্ষেত্রগুলি হলঃ i) স্থূল শারীরিক কাঠামো পরিবর্তন এবং ii) আভ্যন্তরীণ অঙ্গের পরিবর্তন ।

4. দৈহিক বিকাশের বৈশিষ্টগুলি উল্লেখ করুন ।
উঃ দৈহিক বিকাশের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট হলঃ i) শৈশব অবস্থায় (0-2 বছর) শারীরিক বিকাশ দ্রুত হয় । ii) প্রাক বাল্যকালে (3-6 বছর) শারীরিক বিকাশ নির্দিষ্ট থাকে । iii) মধ্য-বাল্যকালে (7-9) পুনরায় শারীরিক বিকাশএর দ্রুততা লক্ষ্য করা যায় । iv) পরবর্তী বাল্য (10-13) কালে শারীরিক বিকাশ নির্দিষ্ট গতিতে স্থির ভাবে ঘটতে থাকে ।

5. দৈহিক বিকাশে প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কিকি ?
উঃ দৈহিক বিকাশে প্রভাব বিস্তারকারী কিছু উপাদান হলঃ i) বংশগতি (Heredity), ii) পুষ্টি (Nutrition), iii) উন্মুক্ত পরিবেশ, iv) অন্তর্গ্র্রন্থির প্রভাব (Effect of Endocrine Gland), v) প্রাক-জন্মকালীন অবস্থা (Prenatal Condition), vi) পরিবার, vii) অর্থ-সামাজিক অবস্থা, viii) বুদ্ধি, ix) লিঙ্গ বিভেদতা ইত্যাদি।

6. মানুষের শৈশব (0-2 বছর) কালীন দৈহিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ শৈশব অবস্থায় শিশুরা নিজের গৃহে বাস করে । i) জন্ম থেকে 2 মাস বয়সে শিশু গন্ধ দিয়ে তার মা কে চিনতে পারে । শিশু শব্দের উৎসের দিকে মাথা ঘোরাতে পারে । 2 ফুট দূরত্বের বস্তু স্পষ্ট দেখতে পায় । ii) 2-3 মাস বয়সে বিভিন্ন সঞ্চালনার সূত্রপাত ঘটে । নিয়ম করে খায় ও ঘুমায় । iii) 4-6 মাসে দাঁত ওঠে । দূরের জিনিস দেখতে পায় । বসার চেষ্টা করে । 6 মাস বয়সে চিবিয়ে খাওয়ার চেষ্টা করে । iv) 7-9 মাসে একাকী বসতে পারে । আঙুল দিয়ে কোন কিছু ধরতে পারে । v) এক বছর বয়স থেকে হাঁটা, দৌড়ান, সাহায্য নিয়ে সিঁড়ি বেয়ে ওঠা ইত্যাদি আরম্ভ হয় ।

7. প্রথম বাল্য (2-6 বছর) কালে দৈহিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ i) এই সময় শিশুর দ্রুত বৃদ্ধি ঘটে, মাথার অংশের বৃদ্ধি ধীরগতিতে সম্পন্ন হয়। পেশী খুব দ্রুত বৃদ্ধি পায়, শ্বাসপ্রশ্বাস ও হৃদ যন্ত্রের গতি হ্রাস পায়, রক্ত চাপ বৃদ্ধি পায়। ii) 2-3 বছর বয়সে আবেগ প্রকাশ করতে পারে, পায়ে পায়ে সিঁড়ি বেয়ে উঠতে ও নামতে পারে, ট্রাইসাইকেলে প্যাডেল করতে পারে । iii) 3 বছর বয়সে স্বাধীন ও নিয়ন্ত্রিত ভাবে সিঁড়ি বেয়ে উঠতে ও নামতে পারে, পোশাক খুলতে ও পরতে পারে । iv) চার বছর বয়সে সোজা দৌড়াতে পারে, মাথার উপরের দিকে বল ছুড়তে পারে, দূরের জিনিস লক্ষ্য করে কিছু ছুঁড়ে মারতে পারে । v) মাথার আয়তন প্রাপ্ত বয়স্কদের অনুরুপ হয়ে যায় । vi) 6 বছর বয়সে শিশুর দৈর্ঘ্য গড়ে 46.6 ইঞ্চি হয়ে থাকে, শিশুর দাঁত পড়ে নতুন দাঁতের আবির্ভাব ঘটে।

8. উত্তর বাল্য (6-11 বছর) কালে দৈহিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ এই বয়সে সহ্যশক্তি ও সজীবতা বৃদ্ধি পায়। সবচেয়ে ভাল স্বাস্থ্য গঠিত হয়। বালক বালিকারা প্রাপ্তবয়স্কদের প্রভাব মুক্ত হতে চায়।

9. বয়সসন্ধি (11-20 বছর) কালে দৈহিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ এই সময় কিশোর কিশোরীদের দৈহিক পরিবর্তনের কাল। কিশোরীদের ওজন ও উচ্চতা কিশোরদের ছাপিয়ে যায়।

10. স্বাভাবিক বিকাশমান শিশু বলতে কি বোঝায় ?
উঃ স্বাভাবিক বিকাশমান শিশু বলতে এমন শিশুকে বোঝায় যে নির্দিষ্ট বয়সে স্বাভাবিক গতিতে পেশি সঞ্চালন, পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সঙ্গতিবিধান, অন্যের সাথে ভাব বিনিময় এবং সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে সক্ষম ।

11. সামাজিক বিকাশ (Social Development) বলতে কি বোঝায় ?
উঃ সমাজের উপযােগী করে নিজেকে গড়ে তােলা বা নিজের মধ্যে সামাজিক গুণাবলীর আত্তীকরণ এর বিষয়কে সামাজিক বিকাশ বলে । সামাজিক শিক্ষার প্রধান তিনটি বিষয় হলো সংস্কৃতি, ভাষা, এবং মেধা বিকাশের নিকটতম ক্ষেত্র।

12. শৈশব (0-2 বছর) কালে শিশুর সামাজিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ i) জন্মাবস্থায় শিশু থাকে সম্পূর্ণ আত্মকেন্দ্রিক, শৈশব কালে শিশুর অবচেতন মনে সামাজিক বিকাশের সূত্রপাত ঘটে এবং ধীরে ধীরে পরিবারের সদস্যদের সাথে মিথস্ক্রিয়া ঘটে। ii) নবজাতক মায়ের আওয়াজ চিনতে পারে এবং 20-30 সেমিঃ দূরত্বে থাকা কোন কিছুর প্রতি মনোযোগ দিতে পারে । প্রথম দুমাসে শিশু তার পারিপার্শ্বিক বয়স্কদেড়র সম্পর্কে সচেতন হয় । iii) তিনমাস বয়সে সচল বস্তুর গতির উপর নজর রাখতে পারে, 3-4 মাসে সামাজিক প্রতিক্রিয়া শুরু হয়, পরিবারের মানুষজনকে বুঝতে পারে । iv) 5-6 মাসে আদর ও ধমকের পার্থক্য বুঝতে পারে, পিতামাতার অনুপস্থিতিতে কান্না করে। v) 8-9 মাসে মুখের শব্দ ও অঙ্গভঙ্গি অনুকরণ করে । 1 বছর বয়সে ‘না’ এর অর্থ বোঝে। 12 থেকে 24 মাস বয়সে পরিবারের সদস্যদের এবং শরীরের বিভিন্ন অংশের নাম বলতে পারে ।

13. প্রথম বাল্য (2-6 বছর) কালে শিশুর সামাজিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ প্রথম বাল্য কালে শিশুর সামাজিক বিকাশের প্রকৃতি হলঃ i) এই সময় শিশুর স্বাধীন চিন্তার বিকাশ ঘটে। ii) তিন বছর বয়সে বিভিন্ন সামাজিক বিকাশ ঘটে। iii) 2-3 বছর বয়সে পিতামাতা বাচ্চাকে ছেড়ে অন্যত্র গেলে তা সহজেই বাচ্চা মেনে নেয় । সাধারণ জিনিস এবং ছবির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে । তিন বছর বয়সে অন্যদের সাথে সহযোগী ভাবে খেলা করে । iv) চার বছর বয়সে বন্ধুত্বপূর্ণ আচরণের বিকাশ ঘটে এবং দ্রুত মানসিকতার পরিবর্তন ঘটতে থাকে । v) পাঁচ বছর বয়সে দল করে খেলা করে এবং কোন ব্যক্তিকে হাসাতে ও আনন্দ দিতে চেষ্টা করে ।

14. উত্তর বাল্য (6-11 বছর) কালে শিশুর সামাজিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ এই সময় শিশুদের দলবদ্ধতার কাল, অপরাধ প্রবণতা অধিক, যৌন সচেতনতা বৃদ্ধি পায়। 5-6 বছর বয়স থেকে 12 বছর পর্যন্ত দলগত আচরণ প্রবণতা থাকে।

15. বয়সসন্ধি (11-20 বছর) কালে শিশুর সামাজিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ এই সময় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়; জীবনযাত্রা বন্ধুবান্ধব দ্বারা নিয়ন্ত্রিত থাকে।

16. প্রাক্ষোভিক বিকাশ (Emotional Development) বলতে কি বোঝায় ?
উঃ জীবনের বিভিন্ন পর্যায়ে অনুভূতিকে সনাক্তকরণ, প্রকাশ, পরিচালনা এবং অন্যের অনুভূতির প্রতি সহানুভূতি অর্জনের ক্ষমতার বিকাশকে প্রাক্ষোভিক বিকাশ বলা হয় । J. L. Frost তার “Characteristics of Social-Emotional Development.” নামক গ্রন্থে প্রাক্ষোভিক বিকাশ প্রসঙ্গে বলেছেন “The development of these emotions, which include both positive and negative emotions, is largely affected by relationships with parents, siblings, and peers.”

17. শৈশব (0-2 বছর) এ শিশুর প্রাক্ষোভিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ শৈশব কালে শিশুর প্রাক্ষোভিক বিকাশ থাকে অনিয়ন্ত্রিত ।

18. প্রথম বাল্য (2-6 বছর) অবস্থায় শিশুর প্রাক্ষোভিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ প্রথম বাল্য অবস্থায় শিশুর প্রাক্ষোভিক বিকাশ মূর্ত বস্তুকে কেন্দ্র করে অনিয়ন্ত্রিত, দ্রুত পরিবর্তনশীল অবস্থায় গড়ে ওঠে।

19. উত্তর বাল্য কালীন (6-11 বছর) অবস্থায় শিশুর প্রাক্ষোভিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ উত্তর বাল্য কালে শিশুর নিয়ন্ত্রিত প্রক্ষোভের বিকাশ ঘটে। শৈশবকালের বিভিন্ন ভয়ের নিরসন ঘটে। প্রাপ্তবয়স্কদের অবহেলা ও পিতামাতার পক্ষপাত থেকে ক্রোধের উৎপত্তি হয়।

20. বয়সসন্ধি (11-20 বছর) কালে শিশুর প্রাক্ষোভিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ বয়সসন্ধি কালে শিশুর প্রক্ষোভ ক্ষেত্রের প্রসার ঘটে। বিমূর্ত বস্তু ও পরিস্থিতির প্রেক্ষিতে প্রক্ষোভ বিকশিত হয়। এই সময় ভবিষ্যৎ সম্পর্কে চিন্তাশীল মনোভাবের বিকাশ হয়। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়, প্রেম-ভালবাসার উদ্ভব ঘটে।

21. মানসিক বিকাশ (Psychological Development) বলতে কি বোঝায় ?
উঃ শৈশবকালীন বয়স থেকে শুরু করে সমগ্র জীবনকাল ধরে মানুষের বোধগম্যতা, সংবেদনশীলতা, বৌদ্ধিক এবং সামাজিক ক্ষমতাগুলির বিকাশকে মানসিক বিকাশ বলা হয় ।

22. শৈশব (0-2 বছর) কালে শিশুর মানসিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ শৈশবকালে শিশু তাদের জ্ঞান এবং ক্রিয়াগুলি শিখতে ও বৃদ্ধিতে ব্যবহার করে । এই পিরিয়ডটি জটিল সংবেদী ও সঞ্চালনমূলক দক্ষতা এবং প্রাথমিক প্রতীকী চিন্তাধারার “পর্যায়” সিরিজের মাধ্যমে প্রাথমিক প্রতিচ্ছবি এবং অগ্রগতি দিয়ে শুরু হয়।

23. প্রথম বাল্য (2-6 বছর) কালে শিশুর মানসিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ প্রথম বাল্য কালে শিশুর মানসিক বিকাশ দ্রুত ঘটে। মুখস্থবিদ্যার মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রবণতা বৃদ্ধি পায়। সৃজনশীলতা ও কল্পনাশক্তির বিকাশ পরিলক্ষিত হয়। সংকেত ব্যবহার করতে শেখে, ছোট ছোট সমস্যার সমাধান করতে পারে।

24. উত্তর বাল্য (6-11 বছর) কালে শিশুর মানসিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ উত্তর বাল্য কালপ্রথাগত শিক্ষা শুরুর কাল। শিখন ও স্মৃতির উৎকর্ষতা বৃদ্ধি পায়। নিজের ও বহির্জাগতিক পার্থক্য বুঝতে পারে। Flavele এর মতে বালক বালিকারা মন ও সমস্যা বোঝার জন্য তৈরি হয়।

25. বয়ঃসসন্ধি (11-20 বছর) কালে শিশুর মানসিক বিকাশের প্রকৃতি কিরূপ ?
উঃ এরিকসন বয়ঃসন্ধিকালকে পরিচয় বনাম আত্মপরিচয় বিভ্রান্তির দ্বন্দ্বের সময় হিসাবে ব্যক্ত করেছেন। বয়ঃসন্ধিকালের মূল চাহিদা গুলি হল – সামাজিক বিকাশের চাহিদা, স্বাধীনতা ও সক্রিয়তার চাহিদা, আত্মপ্রকাশের চাহিদা, আত্ম নির্ভরতার চাহিদা, যৌন আকাঙ্ক্ষা পরিতৃপ্তির চাহিদা, নীতিবোধ ও নৈতিকতার চাহিদা, জীবনাদর্শের চাহিদা, জ্ঞানপিপাসা ইত্যাদি। ➣ Next Part


 


Discover more from NIRYAS.IN

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Discover more from NIRYAS.IN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading